ভৈরব টু কিশোরগঞ্জ ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা জেনে নিন
ভৈরব টু কিশোরগঞ্জ ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা আজকের আলোচনার মূল বিষয়। ভৈরব বাজার থেকে কিশোরগঞ্জ যাওয়া কোন ব্যাপার না। যাত্রীরা প্রতিদিন ভৈরব বাজার থেকে কিশোরগঞ্জ যাওয়া আসা করে।
পোস্ট সূচিপত্র:ভৈরব বাজার থেকে কিশোরগঞ্জ দূরত্ব যেমন কম ভাড়াও তেমন কম। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া এই রুটে প্রতিদিন ৩ টি করে ট্রেন পাওয়া যায় সেগুলো হলো: এগারসিন্দুর প্রভাতী ( ৭৩৭ ), কিশোরগঞ্জ এক্সপ্রেস ( ৭৮১ ), এগারসিন্দুর গোধূলি ( ৭৪৯ )।
ভৈরব টু কিশোরগঞ্জ ট্রেনের সময়সূচী ও ট্রেন বন্ধের দিন
ভৈরব টু কিশোরগঞ্জ ট্রেনের সময়সূচী জানতে অনলাইনে সার্চ করছেন ? আজকের এই গাইড আপনার জন্য যথেষ্ট হবে। রেল যোগাযোগ সেবা উন্নত হওয়ায় ভৈরব থেকে কিশোরগঞ্জ যাওয়া খুবই সহজ। যারা ট্রেনে করে কিশোরগঞ্জ যাওয়ার পরিকল্পনা করেছেন তাদের সময়সূচী জেনে নেওয়া উচিত। সময়সূচী জানার মধ্য দিয়ে আপনার গন্তব্যে পৌঁছানোর কাজ আরেকটু সহজ হয়ে যাবে।
1. এগারসিন্দুর প্রভাতী ( ৭৩৭ )
- ভৈরব ছাড়ে: 09:13 AM
- কিশোরগঞ্জ পৌঁছায়: 11:10 AM
- ট্রেন বন্ধের দিন: বুধবার
2. কিশোরগঞ্জ এক্সপ্রেস ( ৭৮১ )
- ভৈরব ছাড়ে: 12:35 PM
- কিশোরগঞ্জ পৌঁছায়: 02:10 PM
- ট্রেন বন্ধের দিন: মঙ্গলবার
3. এগারসিন্দুর গোধূলি ( ৭৪৯ )
- ভৈরব ছাড়ে: 08:50 PM
- কিশোরগঞ্জ পৌঁছায়: 10:40 PM
- ট্রেন বন্ধের দিন: নাই
ভৈরব টু কিশোরগঞ্জ ট্রেনের ভাড়ার তালিকা
ভৈরব থেকে কিশোরগঞ্জ ট্রেনের ভাড়ার তালিকা অনেকেই জানে না। এই রুটে ভাড়া একেবারেই সহজলভ্য। সর্বনিম্ন ভাড়া ৫০ এবং সর্বোচ্চ ভাড়া ১৩৩ টাকা নির্ধারণ করা আছে।
আরো পড়ুনঃ- ঈশ্বরদী টু খুলনা ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা জেনে নিন
1. এগারসিন্দুর প্রভাতী ( ৭৩৭ )
- শোভন জনপ্রতি ভাড়া - ৫০ টাকা
- শোভন চেয়ার জনপ্রতি ভাড়া - ৬০ টাকা
- ফার্স্ট ক্লাস চেয়ার জন প্রতি ভাড়া - ১০৪ টাকা
2. কিশোরগঞ্জ এক্সপ্রেস ( ৭৮১ )
- এসি সিটের জনপ্রতি ভাড়া - ১৩৩ টাকা
- শোভন চেয়ার সিটের জনপ্রতি ভাড়া - ৬০ টাকা
- স্নিগ্ধা সিটের ভাড়া জনপ্রতি - ১১৫ টাকা
3. এগারসিন্দুর গোধূলি ( ৭৪৯ )
- শোভন জনপ্রতি ভাড়া - ৫০ টাকা
- ফার্স্ট ক্লাস চেয়ার জন প্রতি ভাড়া - ১০৪ টাকা
- শোভন চেয়ার জনপ্রতি ভাড়া - ৬০ টাকা
ভৈরব থেকে কিশোরগঞ্জ ট্রেনের বিরতি স্টেশন লিস্ট
1. এগারসিন্দুর প্রভাতী ( ৭৩৭ )
👉 ভৈরব বাজার ছাড়ে: 09:13 am
👉 কুলিয়ারচর উপস্থিত হয়: 09:32 am
👉 বাজিতপুর উপস্থিত হয়: 09:42 am
👉 সরারচর উপস্থিত হয়: 09:52 am
👉 মানিকখালী উপস্থিত হয়: 10:10 am
👉 গচিহাটা উপস্থিত হয়: 10:22 am
👉 কিশোরগঞ্জ উপস্থিত হয়: 11:10 am
2. কিশোরগঞ্জ এক্সপ্রেস ( ৭৮১ )
👉 ভৈরব বাজার ছাড়ে: 12:35 pm
👉 কুলিয়ারচর উপস্থিত হয়: 12:54 pm
👉 বাজিতপুর উপস্থিত হয়: 01:04 pm
👉 সরারচর উপস্থিত হয়: 01:14 pm
👉 মানিকখালী উপস্থিত হয়: 01:31 pm
👉 গচিহাটা উপস্থিত হয়: 01:40 pm
👉 কিশোরগঞ্জ উপস্থিত হয়: 02:10 pm
3. এগারসিন্দুর গোধূলি ( ৭৪৯ )
👉 ভৈরব বাজার ছাড়ে: 08:50 pm
👉 কুলিয়ারচর উপস্থিত হয়: 09:09 pm
👉 বাজিতপুর উপস্থিত হয়: 09:20 pm
👉 সরারচর উপস্থিত হয়: 09:30 pm
👉 মানিকখালী উপস্থিত হয়: 09:48 pm
👉 গচিহাটা উপস্থিত হয়: 10:00 pm
👉 কিশোরগঞ্জ উপস্থিত হয়: 10:40 pm
ভৈরব থেকে কিশোরগঞ্জ ট্রেনের লোকেশন ট্র্যাকিং
1. এগারসিন্দুর প্রভাতী ( ৭৩৭ )
2. কিশোরগঞ্জ এক্সপ্রেস ( ৭৮১ )
3. এগারসিন্দুর গোধূলি ( ৭৪৯ )
আরো পড়ুনঃ- সিলেট টু শ্রীমঙ্গল ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা জেনে নিন
ভৈরব থেকে কিশোরগঞ্জ ট্রেনের বর্তমান অবস্থান খুঁজে বের করা খুবই সহজ। সেই জন্য আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে সেটি হল: মোবাইলের মেসেজ বক্সে গিয়ে লিখুন TR 737 / TR 781 / TR 749 এরপর সেন্ড করুন 16318 এই নম্বরে। আপনি যেই ট্রেনে টিকিট কেটেছেন ওই ট্রেনের নাম্বার লিখবেন।
ভৈরব থেকে কিশোরগঞ্জ যেতে কতক্ষণ লাগে ?
1. এগারসিন্দুর প্রভাতী ( ৭৩৭ ): করে কিশোরগঞ্জ যেতে সময় লাগে - ১ ঘন্টা ৫৭ মিনিট।
2. কিশোরগঞ্জ এক্সপ্রেস ( ৭৮১ ): করে ভৈরব থেকে কিশোরগঞ্জ যেতে সময় খরচ হয় - ১ ঘন্টা ৩৫ মিনিট।
3. এগারসিন্দুর গোধূলি ( ৭৪৯ ): করে কিশোরগঞ্জ পৌঁছাতে সময় খরচ হয় - ১ ঘন্টা ৫০ মিনিট।
ভৈরব থেকে কিশোরগঞ্জ এর দূরত্ব কত ?
অনেকে আমাদের কাছে জানতে চাই ভৈরব থেকে কিশোরগঞ্জ এর দূরত্ব কত ? আলোচনা থেকে আশা করি একটি বিষয় আপনি লক্ষ্য করেছেন ভৈরব থেকে কিশোরগঞ্জ যেতে দুই ঘন্টা মত সময় খরচ হয়। তাই কত কিলোমিটার সেটা জেনে নিলে ভালো হয়।
আরো পড়ুনঃ- কুলাউড়া টু সিলেট ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা জেনে নিন
- ভৈরব থেকে কিশোরগঞ্জ এর দূরত্ব আনুমানিক - ৬০ কিলোমিটার।
শেষ কথা: ভৈরব টু কিশোরগঞ্জ ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা
সম্মানিত পাঠকবৃন্দ, আমি এই আর্টিকেলে ভৈরব টু কিশোরগঞ্জ ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। ভৈরব থেকে কিশোরগঞ্জ যাওয়ার জন্য আপনি কিশোরগঞ্জ এক্সপ্রেস ( ৭৮১ ) বেছে নিতে পারেন। কারণ, এখানে সব থেকে কম সময়ে লাগে। যেহেতু জনপ্রতি সর্বোচ্চ ভাড়া এসি সিটের মাত্র ১৩৩ টাকা, আপনার কাছে যদি বেশি মনে না হয় তাহলে এসি সিট বাছাই করতে
পারেন। আর যদি মনে করেন সাধারণ চেয়ারে করে ভ্রমন করলে কোন সমস্যা নেই তাহলে শোভন বা শোভন চেয়ার যে কোন একটি নির্বাচন করুন। একটা বিষয় লক্ষ্য রাখবেন ট্রেনের টিকিট খুব দ্রুত শেষ হয়। এজন্য ভ্রমণের ৩/৪ দিন আগে টিকিট বুকিং দিয়ে রাখুন। অল্প খরচে পরিবার নিয়ে ভৈরব থেকে কিশোরগঞ্জ যাওয়ার জন্য রেলপথ আপনার জন্য সেরা অপশন। আশা করা যায় আর্টিকেলটি পড়ে
আপনি উপকৃত হয়েছেন। আপনার " ভৈরব টু কিশোরগঞ্জ সফর সফল হোক " এই প্রত্যাশা ব্যক্ত করে এখানে শেষ করছি। 01.10.2026 - 260

পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url