ফরম পূরণ করে টাকা ইনকাম

ফরম পূরণ করে টাকা ইনকাম করা খুব বেশি কঠিন কাজ নয়। একটি কম্পিউটার ও সঙ্গে ইন্টারনেট কানেকশন থাকলে এই কাজগুলো করে আয় করা যায়।

ফরম - পূরণ - করে - টাকা - ইনকাম

পোস্ট সূচিপত্র:আপনারা যারা বাংলা এবং ইংরেজি টাইপিং করতে জানেন তাদের জন্য এ কাজটি অনেক সহজ হবে।

ফরম পূরণ করে টাকা ইনকাম

বিভিন্ন উপায়ে অনলাইন থেকে ইনকাম করা যায় তার মধ্যে একটি হলো ফরম পূরণ করে টাকা ইনকাম। এই কাজটি যে কেউ যেকোনো বয়সের মানুষ করতে পারবে যদি তার কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার সম্পর্কে ধারণা থাকে। এই কাজের জন্য অনলাইনে বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে। ফরম পূরণ এই শব্দটির সাথে আমরা সকলে কমবেশি পরিচিত। স্কুল কলেজ ইউনিভার্সিটি অথবা চাকরির আবেদনে অনলাইনে এই ফরম পূরণ করতে হয়। 

ফরম পূরণ দুইভাবে করা যায় যেমন: ( ১ ) অনলাইনে ( ২ ) অফলাইনে। অনলাইনে ফরম পূরণ বলতে নির্দিষ্ট একজন ওয়েবসাইটে প্রবেশ করা এবং সেখানে যে রিকোয়ারমেন্ট গুলো চাইবে সেগুলো দেওয়া। অফলাইনে ফরম পূরণ বলতে এখানে একটি হার্ড কপি থাকবে এবং যে রিকোয়ারমেন্ট গুলো চাইবে ধাপে ধাপে ফাঁকা বক্সে লিখতে হবে। এটাকে আমরা অনেকে লেখালেখি বা টাইপিং বা ডাটা এন্ট্রি কাজের সাথে তুলনা করে থাকি। 

ফরম ফিলাপের কাজ কি

সহজ ভাষায় একটি  ফরমে যে যে তথ্যগুলো চাইবে সেগুলো বসানো। ধরুন, আপনি এখন একটি সরকারি চাকরির জন্য আবেদন করবেন। আপনাকে প্রথমে ওই সরকারি চাকরির ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর আপনার নাম, পিতা - মাতার নাম, নিজ ভোটার আইডি কার্ডের নাম্বার, জন্ম সাল, পরীক্ষায় যে জিপিএ পেয়েছেন সেগুলো ঠিকমতো ফাঁকা বক্সে বসিয়ে সাবমিট করতে হবে। এইভাবে 

ফরম পূরণের কাজগুলো করা হয়ে থাকে। বিভিন্ন ধরনের ফরম পূরণের কাজ রয়েছে যেমন: পাসপোর্ট এর জন্য আবেদন, বোর্ড পরীক্ষার জন্য আবেদন, উপবৃত্তির টাকার জন্য আবেদন, সরকারি অনুদানের জন্য আবেদন ইত্যাদি সহ আরো নানান কাজে আমাদের ফরম ফিলাপ করতে হয়। আমি আশা করি পুরো আলোচনা থেকে আপনি ফরম ফিলাপ কি সে বিষয়ে একটি বেসিক ধারণা পেয়েছেন।

অফলাইনে ফরম ফিলাপ করে আয়

এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে অফলাইনে ফরম ফিলাপ কোথায় গিয়ে করতে হবে ? অনলাইনের না হয় একটি কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করে ফরম ফিলাপ করতে হয়। কিন্তু অফলাইনে ফরম ফিলাপের কাজ কোথায় পাওয়া যাবে ? যে সকল কাজ অনলাইনে করা সম্ভব আমরা সেগুলো অনলাইনে করি, যে সকল কাজ অফলাইনে করা সম্ভব আমরা সেগুলো অফলাইনে সম্পন্ন করি। অফলাইনে ফরম ফিলাপ এই কাজের জন্য বেস্ট অপশন হতে পারে:

  • বিভিন্ন ধরনের কোম্পানি। বাংলাদেশে এমন অনেক কোম্পানি আছে যারা তাদের যাবতীয় তথ্য অফলাইনে হার্ড-কপি বা খাতা-কলমে সংগ্রহ করে থাকে। আপনাকে সে কোম্পানিগুলো খোঁজ করতে হবে। 
  • বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। যখন আপনি আপনার সন্তানকে স্কুলে ভর্তি করাতে যাবেন সেখানে যাবতীয় তথ্য একটি নির্দিষ্ট ফরমে পূরণ করে সংরক্ষণ করা হয়। আপনি যদি বাংলা লেখা জানেন তাহলে এ কাজগুলো করতে পারবেন। 
  • বিভিন্ন প্রাইভেট বা কোচিং সেন্টার। এখানে শিক্ষার্থীদের ভর্তি হওয়া, টিউশন ফিস ইত্যাদি এ সকল ডাটা গুলো একটি নির্দিষ্ট ফরমে লিপিবদ্ধ করা হয়।
ফরম - পূরণ - করে - টাকা - ইনকাম
  • বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান যেমন: খাদ্য অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর, কর কমিশনারের অফিস ইত্যাদি এ সকল সরকারি প্রতিষ্ঠানগুলোতে প্রতিনিয়ত ফরম পূরণের কাজগুলো করতে হয়। এজন্য আপনাকে উক্ত প্রতিষ্ঠানগুলোতে জব পেতে হবে।
  • সাধারণত জায়গা জমি সংশ্লিষ্ট দলিলগুলো লিখতে হয়। এই দলিলগুলো লেখার জন্য দলিল লেখকের প্রয়োজন হয়। জেলা বা উপজেলা পর্যায়ে যে সকল ভূমি অফিসগুলো রয়েছে সেখানে এ কাজগুলো করা হয়ে থাকে। দলিল লেখার কিছু নিয়ম রয়েছে। আপনি যদি সে নিয়মগুলো শিখতে পারেন তাহলে আপনি ভাল বেতনে একজন দলিল লেখক হিসেবে জব করতে পারবেন। 

অনলাইনে ফরম ফিলাপ করে আয়

বর্তমানে বাংলাদেশে সবখানে এই ফরম ফিলাপ এই কাজের চাহিদা রয়েছে। ফরম ফিলাপ এই কাজটাকে আপনি পেশা হিসেবে নিতে পারেন। অনলাইনে ফরম ফিলাপের কাজ গুলো করার জন্য আপনাকে কম্পিউটার ভালো করে জানতে হবে এবং ইন্টারনেট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে যেমন: কোন কিছু সার্চ করে বের করা। আমরা নিজেরা অনলাইনে ফরম ফিলাপ করতে পারি না এজন্য টাকা খরচ করে কম্পিউটারের দোকানে গিয়ে ফরম ফিলাপ করতে হয়। যেভাবে আপনি অনলাইনে ফরম ফিলাপ এর ব্যবসা শুরু করতে পারেন: 

  • স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, জনসমাগম হয় এমন জায়গায় ছোট্ট একটি দোকান ভাড়া নিয়ে কম্পিউটার+ইন্টারনেট সংযোগ + প্রিন্টারে মেশিন থাকলে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন। সাধারণত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা, চাকরির আবেদন, বিভিন্ন ধরনের সরকারি প্রণোদনা পেতে মানুষ অনলাইনে আবেদন করে থাকে। অনলাইনে আবেদনের জন্য বা ফরম পূরণের জন্য আপনি চার্জ ফি ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত নির্ধারণ করতে পারেন।
  • যদি এমনটা হয় আপনি এই জগতে নতুন। অনলাইনে কিভাবে ফরম পূরণ করতে হয় তা জানেন না তাহলে আপনি কোন দোকানে গিয়ে অথবা নিকটবর্তী পরিচিতজনদের সাহায্যে কাজ শিখে নিবেন। যখন বিশ্ববিদ্যালয়গুলোতে এডমিশন টেস্ট নেওয়া হয় তখন শিক্ষার্থীদের মধ্যে ফরম ফিলাপের চাহিদা অনেক বেড়ে যায়। তখন ফরম ফিলাপের দোকানগুলোতে রম-রমা ব্যবসা, আর এই চাপ সামাল দিতে মালিকরা লোক নিয়োগ দিয়ে থাকে। আপনি সেখানে মাসিক বেতনে জব করতে পারেন।

আরো পড়ুনঃ-ফ্রিতে 500 টাকা ইনকাম নগদ পেমেন্ট ( আপডেট তথ্য ) জানুন

  • অনলাইনে ফরম ফিলাপের কাজের জন্য নগদ, বিকাশ, রকেট বা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট অপশন গুলো  আপনার থাকা লাগবে। অনলাইনে ফরম ফিলাপের পর  অনলাইনে পেমেন্ট গুলো করা হয়।
  • ফরম ফিলাপের এই কাজের জন্য আপনাকে প্রথমে ওয়েবসাইটে লগইন করতে হবে যেমন: আপনি পাসপোর্ট এর জন্য আবেদন করতে চাচ্ছেন, তাহলে আপনাকে পাসপোর্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করতে হবে, এরপর ফরম ফিলাপ অপশনে গিয়ে যা যা তথ্য চাইবে সেগুলো ঠিকমত পূরণ করে সাবমিট করতে হবে। 
  • অনলাইনে ফরম পূরণের মধ্যে সবথেকে জনপ্রিয় কাজ হলো: জন্ম নিবন্ধন ফরম, ভোটার আইডি কার্ডের জন্য ফরম, আবেদন ফরম, ব্যাংক সংশ্লিষ্ট কাজে ফরম পূরণ, পাসপোর্ট এর জন্য আবেদন ইত্যাদি। এ কাজগুলো আপনাকে ভালোভাবে জানতে হবে।
  • দোকানের সামনে সুন্দর একটি ব্যানার তৈরি করবেন যাতে করে মানুষের আপনার দোকানের সাথে পরিচয় হয়। 
  • কাস্টমারদের সাথে এমনভাবে আচরণ করবেন যাতে পুরাতন কাস্টমার ঘুরে-ফিরে আপনার দোকানে আসে। আপনার দোকানের প্রতি কাস্টমারদের যেন আস্থা ভরসা তৈরি হয়।
  • যখন যে যে সার্কুলার গুলো নতুন আসছে সে সকল সার্কুলারের ব্যাপারে দোকানের দেয়ালে টাঙিয়ে দিবেন। এতে করে কাস্টমাররা আপডেট সার্কুলার সম্পর্কে অবগত হবে।
  • আপনার ইনকাম আরেকটু বাড়ানোর জন্য ফটোকপির মেশিন রাখতে পারেন। তাছাড়া, বর্তমানে প্রত্যেকটি ফরম ফিলাপের দোকানে ফটোকপির মেশিন থাকেই।

যে সকল ওয়েবসাইটে ফরম ফিলাপ বা ডাটা এন্ট্রি কাজ করে আয় করা যায়

আমরা এতক্ষণ অনলাইন বা অফলাইনে ফরম ফিলাপ করে আয় করার বিভিন্ন উপায় সম্পর্কে জানলাম। এগুলো বাদে ফ্রিল্যান্সিং এর মত ফরম ফিলাপ বা ডাটা এন্ট্রি কাজ করে আয় করার কিছু প্লাটফর্ম রয়েছে অনলাইনে। এ সকল প্ল্যাটফর্ম গুলোতে কাজের জন্য প্রতিনিয়ত সার্কুলার ছাড়া হয়। এখানে আপনি এই কাজগুলো অনুসন্ধান করতে পারেন। ওয়েবসাইট গুলো হলো:

আরো পড়ুনঃ- ডিপোজিট ছাড়া লুডু খেলে টাকা ইনকাম করুন আনলিমিটেড অনলাইন থেকে

  • Upwork 
  • Fiverr 
  • Guru
  • bdjobs.com
  • Facebook জব পোস্ট গ্রুপ
  • People per hour
  • LinkedIn 
  • Indeed 
  • Clickworker 

এ সকল ফ্রিল্যান্সিং ওয়েবসাইট গুলোতে অনুসন্ধান করলে ফরম ফিলাপের জব গুলো পাওয়া যেতে পারে। এই ওয়েবসাইট গুলো থেকে কাজ শেষে পেমেন্ট পাওয়া যায়। এগুলো বিশ্বস্ত প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের মতে। 

ফরম ফিলাপের জন্য যা যা প্রয়োজন

  • একটি ভাল মানের কম্পিউটার এবং কম্পিউটার চালানোর দক্ষতা। 
  • দ্রুতগতির ইন্টারনেট এবং একটি ভালো প্রিন্টার মেশিন।
  • কম্পিউটারে দ্রুত টাইপ করা জানতে হবে। 
  • বাংলা অথবা ইংরেজি লেখা পড়ে বুঝতে হবে, কি চাচ্ছে।
  • ওয়েবসাইট চালানোর দক্ষতা থাকতে হবে। অর্থাৎ, কোন অপশনের পর কোন অপশনে ক্লিক করতে হবে এ বিষয়ে। 
  • এই কাজে যদি আপনার পূর্ব অভিজ্ঞতা থাকে তাহলে অল্প সময়ের ব্যবধানে সফল হতে পারবেন। 
  • এই কাজ করে অন্তত প্রতিমাসে ১৫ থেকে ২০ হাজার টাকা আয় করা সম্ভব বা তারও বেশি। 
  • অনলাইন পেমেন্ট মেথড যেমন: রকেট, বিকাশ, নগদ অথবা ব্যাংক এগুলো চালু থাকতে হবে। কেননা, ফরম পূরণের সময় পেমেন্ট গুলো সরাসরি অনলাইনে করা হয়ে থাকে।

টাইপিং জব করে ইনকাম

ফরম ফিলাপ বা ডাটা এন্ট্রি এগুলো এক ধরনের টাইপিং জব। অনলাইনে বিভিন্ন ধরনের টাইপিং জব রয়েছে। যেখানে আপনি টাইপিং করে ইনকাম করতে পারবেন। সেগুলো হলো: 

১) বাংলা আর্টিকেল লেখা: গুগলে যতগুলো ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটের মালিকদের সাথে যোগাযোগ করে বাংলা আর্টিকেল রাইটার হিসেবে কাজ করে মাসিক বেতনে আয় করতে পারেন। ওয়েবসাইটের মধ্যে রয়েছে যেমন: ব্লগার ওয়েবসাইট, নিউজ পোর্টাল ইত্যাদি।

আরো পড়ুনঃ- এড দেখে টাকা ইনকাম দিনে ৩০০ টাকা

২) ইংরেজি আর্টিকেল লেখা: ইংলিশ আর্টিকেল এর দাম সবথেকে বেশি। ফ্রিল্যান্সিং ওয়েবসাইট যেমন: Upwork, Freelancer.com, Fiverr, People per hour ইত্যাদি। এজন্য আপনার ইংরেজি ভাষার উপর পারদর্শিতা থাকতে হবে। প্রতিটি ইংরেজি আর্টিকেলের দাম $5 - $10 পর্যন্ত চার্জ করতে পারেন। 

লেখকের মন্তব্যঃ ফরম পূরণ করে টাকা ইনকাম

সম্মানিত পাঠক বৃন্দ আমি এই আর্টিকেলে ফরম পূরণ করে টাকা ইনকাম কিভাবে করতে হয় সেই বিষয়ে আলোচনা করেছি। যারা শিক্ষিত কিন্তু বেকার অবস্থায় আছেন তারা এ পেশায় আসতে পারেন। বর্তমানে এই পেশাটি অনেকের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে। 

অনলাইন ইনকাম নিয়ে এ ধরনের সুন্দর সুন্দর আর্টিকেল আরো পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করার অনুরোধ রইলো। অনলাইন ইনকাম নিয়ে কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন। আপনাদের প্রশ্নের উত্তরের প্রেক্ষিতে আমরা আর্টিকেল পাবলিশ করার চেষ্টা করব। এতক্ষণ পুরো সময় জুড়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই শেষ করছি। 15.04.2026

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনি পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url