টিকটক থেকে টাকা ইনকাম করার উপায়
টিকটক থেকে টাকা ইনকাম করার উপায় অনেকেই জানে না। শুনে অবাক হচ্ছেন তো, টিকটক থেকে বর্তমানে সত্যি ইনকাম করা যাচ্ছে।
পোস্ট সূচিপত্র:টিকটক থেকে টাকা ইনকাম করার উপায় না জানার কারণে আমরা অনেকেই ইনকাম করতে পারি না। এই আর্টিকেল থেকে আপনি জানতে পারবেন টিকটক থেকে কিভাবে ইনকাম করা যায় সে বিষয়ে।
টিকটক থেকে টাকা ইনকাম করার উপায়
টিকটক থেকে টাকা ইনকাম করার উপায় জানা থাকলে আপনি খুব সহজে এ প্লাটফর্মের মাধ্যমে আয় করে সফল হতে পারবেন। টিকটক বলতে আমরা শর্ট ভিডিও বা বিনোদনমূলক ভিডিও গুলোকে বুঝে থাকি। ছোট ছোট ভিডিও অনলাইনে শেয়ার করে খুব দ্রুত জনপ্রিয়তা লাভ করা যায় tiktok এর মাধ্যমে। এই জনপ্রিয়তা কে কাজে লাগিয়ে অর্থ উপার্জনের জন্য একধাপ এগিয়ে যেতে পারেন। টিকটক থেকে
টাকা ইনকাম করার উপায় জানতে আমরা প্রায় গুগলে সার্চ করে থাকি। ভিডিও শেয়ারিং এর জন্য ইউটিউব এর পর টিকটক অধিক জনপ্রিয়। বর্তমানে এর ব্যবহারকারীর সংখ্যা হু হু করে বাড়ছে। ইন্টারনেট থেকে রিসার্চ করে আমরা আপনাদের সামনে কিছু তথ্য শেয়ার করেছি, যার মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে টিকটক থেকে আয় করতে হয়। যেকোনো ব্যক্তি টিকটক এ একাউন্ট খুলতে
পারে এবং ভিডিও তৈরি করে আপলোড করতে পারে। বর্তমানে তরুণ সমাজের মধ্যে টিকটক ব্যবহারের আগ্রহ বাড়ছে। আর এই tiktok ব্যবহার করে আপনি আপনার বিজনেস গ্রো করতে পারবেন। যেভাবে টিকটক থেকে ইনকাম করতে পারেনঃ-
- ব্র্যান্ড প্রোমোশন
- নিজস্ব পণ্য বা সার্ভিস বিক্রি
- প্রোডাক্ট রিভিউ করে ইনকাম
- ব্রান্ড এম্বাসেডর হয়ে কাজ
- ওয়েবসাইটে ভিজিটর বাড়ানো
- রেফার করে ইনকাম
- ভার্চুয়াল গিফটস থেকে ইনকাম
- অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয়
- Paid content তৈরি করে আয়
- TikTok Creator Fund
- টিকটক একাউন্ট বেচাকেনা
- সোশ্যাল মিডিয়ায় ট্রাফিক বাড়ানো
- Tiktok Shop থেকে ইনকাম
- মনিটাইজেশন অন করে
ব্র্যান্ড প্রোমোশন
টিকটক থেকে টাকা ইনকাম করার উপায় এর মধ্যে রয়েছে ব্র্যান্ড প্রোমোশন। বেশিরভাগ tiktoker বা ইনফ্লুয়েন্সাররা বিভিন্ন বড় বড় কোম্পানির ব্র্যান্ড প্রোমোশন করে আয় করে থাকে। এজন্য আপনার প্রচুর ফলোয়ার থাকতে হবে। আপনার ফলোয়ার সংখ্যা যত বেশি হবে ব্র্যান্ড প্রোমোশন এর জন্য বড় বড় কোম্পানির নিকট থেকে তত বেশি পরিমাণ অর্থ চার্জ করতে পারবেন। এজন্য আপনাকে নিয়মিত
আকর্ষণীয় শর্ট ভিডিও আপলোড করতে হবে। আপনার ভিডিওগুলো মানুষ যত পছন্দ করবে তত বেশি আপনার ফলোয়ার সংখ্যা বাড়বে। আর এই ফলোয়ার সংখ্যাকে ব্যবহার করে আপনি ব্র্যান্ড প্রমোশন করে অর্থ আয় করতে পারবেন। বিভিন্ন ধরনের বিষয়ের উপর আপনি tiktok এ ভিডিও আপলোড করতে পারেন সেগুলো হলো: ভ্রমণ, ফানি ভিডিও, বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ইত্যাদি।
নিজস্ব পণ্য বা সার্ভিস বিক্রি
টিকটক থেকে টাকা ইনকাম করার উপায় এর কার্যকর উপায় হলো নিজস্ব পণ্য বা সার্ভিস বিক্রি। আপনার tiktok একাউন্টে যদি বেশি পরিমাণে ফলোয়ার থাকে তাহলে এই সুযোগকে কাজে লাগিয়ে আপনি নিজের ব্যবসায়িক পণ্য বা সার্ভিস বিক্রি করতে পারবেন। তাছাড়া, আপনার কাছে যে পণ্যটি আছে সে পণ্যটি কে নিয়ে আপনি একটি আকর্ষণীয় ভিডিও তৈরি করতে পারেন।
এতে মানুষ আপনার পণ্য সম্পর্কে জানতে পারবে। ধরুন, আপনি একজন ফ্যাশন সচেতন একজন মানুষ। আপনার নিজের একটি টি-শার্টের দোকান বা ফ্যাক্টরি আছে। আপনি সেই টি-শার্টগুলো পরিধান করে tiktok অ্যাপ এ আকর্ষণীয় ভিডিও তৈরি করবেন। কাস্টমাররা যখন আপনার টি শার্টের ভিডিওগুলো দেখবে, তাদের যদি পছন্দ হয় তারা আপনার কাছ থেকে ক্রয় করে নিবে। এভাবে আপনি আপনার নিজের থাকা পণ্য বা সার্ভিস গুলো টিকটক এর মাধ্যমে অন্যদের নিকট সেল করতে পারেন।
প্রোডাক্ট রিভিউ করে ইনকাম
অনলাইন দুনিয়ায় যদি আপনি একজন পরিচিত মুখ হয়ে থাকেন, অন্যদিকে টিকটকে যদি আপনার অনেক জনপ্রিয়তা থাকে তাহলে বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো বা নতুন কোম্পানিগুলো তাদের পণ্য বা সেবার রিভিউ দেওয়ার জন্য আপনার সাথে যোগাযোগ করবে। আপনাকে উক্ত পণ্য বা সেবার গুনাগুন, উপকারিতা, দাম ইত্যাদি বিষয়ে ভিডিও তৈরি করতে হবে।
আরো পড়ুনঃ- গেম খেলে টাকা ইনকাম করুন পেমেন্ট নিন বিকাশে
মূলত কোম্পানিগুলো তাদের পণ্য বা সেবার মার্কেটিং করার জন্য এ ধরনের অনলাইনে কাজ করে থাকে। এতে করে ওই কোম্পানির বিক্রি বৃদ্ধি পায়। বিনিময়ে আপনি আপনার ইচ্ছামত ডিমান্ড চার্জ করতে পারবেন ওই কোম্পানির কাছ থেকে।
ব্রান্ড এম্বাসেডর হয়ে কাজ
যারা বড় বড় জনপ্রিয় সেলিব্রেটি তারা বিভিন্ন কোম্পানির ব্রান্ড এম্বাসেডর হয়ে কাজ করে। এখানে নিয়মটা হলো: অর্থের বিনিময়ে একটি নির্দিষ্ট চুক্তিতে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ওই কোম্পানির হয়ে আপনাকে কাজ করতে হবে। যারা বড় বড় সেলিব্রেটি তারা বিভিন্ন কোম্পানির জন্য এভাবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করে। এতে করে আপনার যত ফ্যান ফলোয়ার রয়েছে তারা ওই কোম্পানির পণ্য কিনতে আগ্রহ দেখাবে।
ওয়েবসাইটে ভিজিটর বাড়ানো
আপনারা যারা ওয়েবসাইট নিয়ে কাজ করেন তারা নিশ্চয়ই জানেন ওয়েবসাইটে ইনকামের সোর্স হল ভিজিটর। ওয়েবসাইটে যত বেশি ভিজিটর বাড়বে তত বেশি ইনকাম হবে। ওয়েবসাইট থেকে ইনকামের মাধ্যম হলো গুগল এডসেন্স বা adsterra এড নেটওয়ার্ক। এগুলোর মাধ্যমে ওয়েবসাইটে বিজ্ঞাপন চালিয়ে ওয়েবসাইট কর্তৃপক্ষ আয় করে থাকে। আপনার tiktok এ যদি অনেক ফলোয়ার থাকে এবং
ভিডিওতে যদি অনেক ভিউজ হয় তাহলে সেখানে ( কমেন্ট বক্সে ) আপনার ওয়েবসাইটের লিংক শেয়ার করে ওয়েবসাইটে ভিজিটর বাড়াতে পারেন। শুধু শুধু লিংক শেয়ার করলে হবে না, আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করছেন ওই বিষয়ে আর্টিকেল আপনার ওয়েবসাইটে থাকতে হবে। তাহলে আপনার প্রতি ভিজিটরদের বিশ্বাস তৈরি হবে।
রেফার করে ইনকাম
অনলাইন থেকে অনেক ভাবে ইনকাম করা যায়। তার মধ্যে একটি হল রেফার করে ইনকাম। আপনি চাইলে আপনার টিকটক এর রেফারেল প্রোগ্রামে অংশ নিতে পারেন। আপনার শেয়ার করা লিংকে ক্লিক করে কেউ যদি টিকটকে একাউন্ট তৈরি করে বিনিময়ে আপনি Rewards পয়েন্ট লাভ করবেন। আপনি
আপনার টিকটক অ্যাপ এর রেফারেল লিংক সোশ্যাল মিডিয়া ( ফেসবুক, ইউটিউব, ব্লগ ওয়েবসাইট ) শেয়ার করবেন। এতে করে বেশি বেশি Rewards পয়েন্ট পাওয়া যাবে। আপনার একাউন্টে একই নির্দিষ্ট পরিমাণ Rewards পয়েন্ট জড়ো হলে সেগুলোকে ডলারে ট্রান্সফার করে ক্যাশ আউট করতে পারবেন।
ভার্চুয়াল গিফটস থেকে ইনকাম
আপনার টিকটক ভিডিও গুলো যদি অনেক বেশি জনপ্রিয় হয়, তাহলে আপনি tiktok ভিডিও লাইভ চলাকালীন সময়ে ভার্চুয়াল কারেন্সি পেতে পারেন। তবে এর জন্য আপনার tiktok এ অনেক বেশি ফলোয়ার থাকতে হবে এবং বেশি থেকে বেশি ভিউজ হতে হবে। সে ভার্চুয়াল কারেন্সি গুলো ডলারে
আরো পড়ুনঃ- ডলার ইনকাম বিকাশ পেমেন্ট নেওয়ার সেরা ১৫টি উপায়
কনভার্ট করে আপনি ডলারের পেমেন্ট নিতে পারবেন। তবে এই পদ্ধতিতে ইনকাম করা নতুনদের জন্য একটু কঠিন হবে। দর্শকদের সাথে যদি আপনার একটা ভালো এনগেজ থাকে তাহলে আপনি সহজে এ পদ্ধতিতে আয় করতে পারবেন। দিনে অন্তত ১ বার লাইভে একটিভ থাকার চেষ্টা করবেন।
অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয়
যদি আপনার tiktok এ ফলোয়ার সংখ্যা অনেক থাকে তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং করা আপনার জন্য সহজ হবে। এখানে নিয়মটা হলো: আপনি আপনার টিকটক ভিডিও এর কমেন্ট বক্সে বিভিন্ন প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিংক শেয়ার করবেন। কেউ যদি উক্ত লিংকে ক্লিক করে প্রোডাক্ট ক্রয় করে তাহলে আপনি কমিশন লাভ করবেন।
মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং করে এইভাবে ইনকাম করা হয়ে থাকে। তাছাড়া, আপনি যে প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাচ্ছেন ওই প্রোডাক্ট নিয়ে একটি ভিডিও তৈরি করবেন। তাহলে মানুষ আপনার শেয়ার করার লিংক এর মাধ্যমে পণ্য ক্রয় করতে আগ্রহ দেখাবে। আপনি বড় বড় ই কমার্স ( দারাজ, অ্যামাজন ) প্রতিষ্ঠানের হয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন।
Paid content তৈরি করে আয়
সবাই tiktok এ ফ্রী ভিডিও দেখতে পছন্দ করে। এখানে ইনকামের নিয়মটা হলো: আপনার tiktok এ সব থেকে আকর্ষণীয় বা প্রিমিয়াম ভিডিও গুলো সাবস্ক্রিপশন প্যাক আকারে বিক্রি করতে পারেন। আপনার tiktok এর ভিডিও গুলো যদি দর্শকদের মনের খোরাক যোগায় তাহলে তারা অবশ্যই টাকা দিয়ে প্রিমিয়াম ভিডিও গুলো দেখবে, যা Paid content নামে পরিচিত। তবে এর জন্য আপনার ভিডিওগুলো অবশ্যই আকর্ষণীয় এবং ইনফরমেটিভ হতে হবে।
TikTok Creator Fund
এখান থেকে আয় করতে হলে আপনাকে অবশ্যই কিছু নীতিমালা মেনে চলতে হবে সেগুলো হল: ১) আপনার বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে ২) নিজ টিকটক একাউন্টে ফলোয়ার সংখ্যা ১৮,০০০ হতে হবে ৩) বিগত এক মাসে আপনার ভিডিওতে ১ লক্ষ ভিউজ হতে হবে। আপনি যদি এই শর্তগুলো মেনে চলেন এবং টিকটকের নীতিমালা অনুযায়ী কাজ করতে পারেন তাহলে TikTok Creator Fund থেকে
আরো পড়ুনঃ- কাজ না করে ইনকাম বিকাশে প্রতিদিন পেমেন্ট নিন ১৩টি উপায়ে
পেমেন্ট নিতে পারবেন। এখানে ছোট থেকে বড় সব ধরনের ভিডিও আপলোড করতে পারবেন। যদিও TikTok Creator Fund এই প্রোগ্রামটি গোটা বিশ্বজুড়ে এখনো চালু হয় নি। তবে আশা করা যায় অতি শীঘ্রই হয়তো চালু হয়ে যাবে।
টিকটক একাউন্ট বেচাকেনা
ভালো ফলোয়ার বা জনপ্রিয়তা আছে এমন টিকটক একাউন্ট দাঁড় করাতে অনেক সময়ের প্রয়োজন হয়। অনেক ব্যক্তি বা কোম্পানি তাদের নিজেদের প্রয়োজনে এ ধরনের tiktok account গুলো কিনতে চাই। আর নিয়মিত সুন্দর সুন্দর ইউনিক ভিডিও গুলো আপলোড করলে ফলোয়ারের সংখ্যা এমনিতে বেড়ে যায়। ভিউজ যত বেশি হবে ফলোয়ারের সংখ্যা যত বাড়বে আপনি আপনার টিকটক একাউন্ট
গুলো তত বেশি দামে বিক্রি করতে পারবেন। এই টিকটক একাউন্ট গুলো আপনি ৫০ হাজার থেকে এক লক্ষ টাকা বা তার বেশি দামে বিক্রি করে লাভবান হতে পারেন। অনেকে এভাবে টিকটক একাউন্ট সেল করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। আপনিও চাইলে আপনার সৃজনশীল জ্ঞানকে কাজে লাগিয়ে tiktok account সেল করে অর্থ উপার্জন করতে পারেন।
সোশ্যাল মিডিয়ায় ট্রাফিক বাড়ানো
ধরুন, আপনার একটি ইউটিউব চ্যানেল আছে। এখন আপনার কি ইউটিউব চ্যানেলটি নতুন। আপনি চাচ্ছেন আপনার ইউটিউব চ্যানেলে যেন ভিজিটরের সংখ্যা বাড়ে ? এখন আপনি আপনার টিকটক ভিডিও গুলোর নিচে আপনার ইউটিউব চ্যানেলের লিংক গুলো শেয়ার করবেন। এতে করে আপনার tiktok থেকে ইউটিউব চ্যানেলে ট্রাফিক গুলো চলে যাবে। যেগুলো রেফারেল ট্রাফিক নামে পরিচিত।
আপনার ইউটিউব চ্যানেলে যদি google এডসেন্স এপ্রুভ করানো থাকে তাহলে সে রেফারেল ট্রাফিক এর মাধ্যমে ইনকাম বাড়াতে পারবেন। এভাবে আপনার ব্লগ ওয়েবসাইট, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, ফেসবুক এ ভিজিটর বাড়ানো সম্ভব। এভাবে আপনার ইনকাম অন্যদের তুলনায় দ্বিগুণ করানো সম্ভব।
Tiktok Shop থেকে ইনকাম
যাদের Tiktok এ একটি বিজনেস একাউন্ট থাকবে তারা Tiktok Shop থেকে ইনকাম করতে পারবেন। আপনি নিজের প্রোডাক্টগুলো Tiktok Shop এর মাধ্যমে বিক্রি করতে পারবেন। তাছাড়া, আপনি এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং করেও আয় করতে পারবেন।
মনিটাইজেশন অন করে
আগে টিকটকে মনিটাইজেশন ছিল না। কিন্তু বর্তমানে ফেসবুক, ইউটিউব এর মত টিকটকে মনিটাইজেশন অন করে ইনকাম করা যাচ্ছে। তবে এখানে কিছু শর্ত রয়েছে সেগুলো হল:
- টিকটক আইডি বয়স ৩০ দিন হতে হবে।
- আপনার বয়স ১৮ বা তার বেশি হতে হবে।
- ফলোয়ার সংখ্যা ১০,০০০ হতে হবে।
- ভিউজ সংখ্যা গত এক মাসে ১ লক্ষ্য হতে হবে।
- টিকটকে গাইডলাইন অনুযায়ী ভিডিও আপলোড করতে হবে।
এই শর্তগুলো পূর্ণ হলে আপনার মনিটাইজেশন অন হবে। সেখানে আপনার ভিডিওগুলোতে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখাবে। আর এই বিজ্ঞাপন গুলো থেকে আপনি ইনকাম করতে পারবেন।
টিকটক থেকে ইনকাম বৃদ্ধির পদ্ধতি
- নিয়মিত ইউনিক ভিডিও আপলোড।
- ভিডিওর নিচে কমেন্ট বক্সে দর্শকরা যে প্রশ্নগুলো করবে সেগুলোর উত্তর দিবেন।
- আপনার ভিডিও কনটেন্ট গুলো যেন দর্শকদের মুগ্ধ করে সেভাবে ভিডিও তৈরি করবেন। ( প্রথম ৩ সেকেন্ডে গুরুত্বপূর্ণ )
- যে মিউজিক গুলো বর্তমানে বেশি ট্রেন্ডিং ওই মিউজিক ব্যবহার করে ভিডিও তৈরি করবেন।
- নিয়ম অনুযায়ী একটি নির্দিষ্ট সময়ে ভিডিও আপলোড করলে দর্শকরা জেনে যাবে যে আপনার ভিডিও আপলোড হয়েছে। ( এজন্য আপনাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে )
- যারা আপনার চাইতে ভালো ভালো কনটেন্ট তৈরি করছে আপনি তাদের অনুসরণ করুন।
টিকটক এর উৎপত্তি
২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে এটা লঞ্চ করা হয়। সাধারণত মানুষ লম্বা ভিডিও দেখতে পছন্দ করে না। শর্ট ভিডিও দেখার জন্য মূলত tiktok অ্যাপটি তৈরি করা হয়। ১ বিলিয়ন এর বেশি মানুষ tiktok ব্যবহার করছে। ৭৫ টি ভাষায় tiktok ব্যবহার করা যাচ্ছে। এখানে বিভিন্ন ধরনের কনটেন্ট আপলোড করা যায়
যেমন: শিক্ষামূলক, ফানি ভিডিও, বিনোদনমূলক ইত্যাদি। গোটা বিশ্বজুড়ে এই টিকটক অ্যাপটি ৬২ মিলিয়ন এর বেশিরভাগ ইনস্টল হয়েছে। সুতরাং বুঝাই যাচ্ছে এই অ্যাপটি কতটা জনপ্রিয়তা তুঙ্গে রয়েছে। এটা একটি চীনা প্রযুক্তি, এটা নির্মাণ করেছে ঝাং ইয়েমিং।
টিকটক থেকে টাকা ইনকাম করার উপায় ( FAQ )
1) টিকটক থেকে কত টাকা ইনকাম করা যায় ?
উত্তর: এটা নির্দিষ্ট না। এখানে ইনকাম নির্ভর করে আপনার ভিডিওগুলোতে কি পরিমাণ ভিউজ হচ্ছে, দর্শকরা কতক্ষণ ধরে আপনার ভিডিওগুলো দেখছে, ফলোয়ার সংখ্যা কত এটা তার ওপর নির্ভর করবে।
2) কিভাবে দ্রুত স্পন্সর পাওয়া যায় ?
উত্তর: আপনাকে নির্দিষ্ট বিষয়ের উপর নিয়মিত ভিডিও কনটেন্ট তৈরি করতে হবে। ধরুন, আপনি টি-শার্ট নিয়ে নিয়মিত ভিডিও তৈরি করেন। এরপর আপনাকে বড় বড় পোশাক কোম্পানির কাছে গিয়ে স্পন্সর চাইতে হবে অথবা তারা নিজ হাতে আপনার সাথে যোগাযোগ করবে।
3) টিকটক এ কত ফলোয়ার হলে একটা ভালো ইনকাম করা সম্ভব ?
উত্তর: এখানে যত বেশি ফলোয়ার থাকবে তত বেশি ইনকাম করা আপনার জন্য সহজ হবে। কমপক্ষে আপনার tiktok এ 1000 ফলোয়ার হতে হবে।
4) টিকটক থেকে ইনকামের সহজ পদ্ধতি কোনটি ?
উত্তর: মনিটাইজেশন অন করে ইনকাম।
5) বাংলাদেশে টিকটক থেকে ১ মিলিয়ন ভিউ হলে কত টাকা ইনকাম হয় ?
উত্তর: ১৫ থেকে ২৫ ডলার ইনকাম করা সম্ভব।
শেষ মন্তব্য
টিকটক থেকে একটি ভালো ইনকাম দাঁড় করাতে হলে আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে এবং নিয়মিত আকর্ষণীয় ভিডিও কনটেন্ট গুলো আপলোড করতে হবে। যখন আপনার ফলোয়ার সংখ্যা বেড়ে যাবে আপনার ইনকাম ও রাতারাতি বাড়তে থাকবে।
সম্মানিত পাঠকবৃন্দ, আমি এই আর্টিকেলে টিকটক থেকে টাকা ইনকাম করার উপায় গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আমি আশা করি আর্টিকেলটি পড়ে আপনারা এতক্ষণে জেনে গেছেন কিভাবে টিকটক থেকে ইনকাম করতে হয় সে বিষয়ে বিস্তারিত।
অনলাইন ইনকাম রিলেটেড বিভিন্ন আর্টিকেল আমি আমার এই ওয়েবসাইটে নিয়মিত পাবলিশ করে থাকি। অনলাইনে ইনকাম নিয়ে যেকোন প্রশ্ন কমেন্ট বক্সে করতে পারেন। আপনাদের প্রশ্নের জবাবে সে বিষয়ে আমি আর্টিকেল লেখার চেষ্টা করব। সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। 29.04.2026

আপনি পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url