ডলার ইনকাম বিকাশ পেমেন্ট নেওয়ার সেরা ১৫টি উপায়
ডলার ইনকাম বিকাশ পেমেন্ট নেওয়ার সেরা ১৫টি উপায় এই আর্টিকেল থেকে জানতে পারবেন। আমরা সকলে অনলাইন থেকে ডলার ইনকাম করতে চায়। কিন্তু অনলাইনে ডলার ইনকাম কীভাবে করতে হয় তা অনেকে জানে না।
পোস্টসূচীপত্রঃ-এই আর্টিকেলের মাধ্যমে ডলার ইনকাম করে কিভাবে পেমেন্ট নিতে হয় ঐ সকল বিষয়ে গুরুত্বপূর্ণ টিপস গুলো শেয়ার করেছি। চলুন তাহলে আর দেরি না করে মূল আলোচনায় ফিরে যাওয়া যাক।
ডলার ইনকাম বিকাশ পেমেন্ট নেওয়ার সেরা ১৫টি উপায়
ডলার ইনকাম বিকাশ পেমেন্ট নেওয়ার জন্য অনলাইন প্লাটফর্ম গুলোতে অনেক ধরণের কাজ রয়েছে। যে কাজ গুলো করে আপনি ডলার ইনকাম করতে পারবেন। এখন ডলার ইনকাম করে বিকাশের মাধ্যমে পেমেন্ট তোলা খুবই সহজ। এজন্য শুধু আপনাকে জানতে হবে কিভাবে ডলার ইনকাম করতে হয়। এই আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদের এমন কত গুলো অ্যাপ এবং ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব যেখানে আপনি ডলার ইনকাম নগদ বা বিকাশে পেমেন্ট নিতে পারবেন।
অনলাইনে অনেক ধরণের প্লাটফর্ম রয়েছে যেগুলো ভূয়া, যেখানে টাকা ইনকামের প্রলোভন দেখানো হলেও বাস্তবে সেখানে কাজ করে খুব বেশি টাকা ইনকাম করা যায় না। তাই আপনাকে এমন প্লাটফর্ম নির্বাচন করতে হবে যেখানে কাজ করে বাস্তবে ইনকাম করা যায়। ফ্রি ডলার ইনকাম সাইট নিয়ে ওয়েবসাইটে আমি একটি আর্টিকেল লিখেছি সেটি পড়ে আসতে পারেন। আশা করি উপকৃত হবেন।
অনলাইনে কাজ করে ইনকাম করার জন্য প্রয়োজন হবে একটি কম্পিউটার, ভালো ইন্টারনেট কানেকশন, ব্যাংক একাউন্ট, অনলাইন পেমেন্ট সিস্টেম ( পেপাল, পেওনিয়ার ), বাংলাদেশী মোবাইল ব্যাংকিং একাউন্ট ( বিকাশ, নগদ, রকেট ) ইত্যাদি। একটি নিদিৃষ্ট সময় পর্যন্ত আপনাকে পরিশ্রম করে যেতে হবে। অনলাইন সেক্টরে সফল হওয়ার জন্য প্রয়োজনঃ- Consistency. লেগে থাকার মানসিকতা না থাকলে এই সেক্টরে সফল হওয়া যাবে না।
ইন্টারনেট ব্যান্ডউইথ শেয়ার করে
এখানে নিয়মটা হলো আপনি যে ডিভাইস ( মোবাইল, কম্পিউটার ) ব্যবহার করবেন ঐ ডিভাইস থেকে ইন্টারনেট কানেকশন শেয়ার করতে হবে। এখানে যাদের সাথে শেয়ার করবেন তাদের লাভ হলোঃ- তারা আপনার কাছ থেকে ইন্টারনেট কানেকশন নিয়ে তাদের কাজে ব্যবহার করতে পারছে। আমাদের অনেকর বাসায় Wifi রয়েছে, যত বেশি ইন্টারনেট ব্যান্ডউইথ শেয়ার করবেন তত বেশি ইনকাম হবে।
এখন প্রশ্ন হলোঃ- আপনি কোথায় শেয়ার করবেন ? কাদের নিকট ইন্টারনেট শেয়ার করবেন ? আমি আপনাকে ২টি অ্যাপ এর নাম বলব যেখানে আপনি ইন্টারনেট ব্যান্ডউইথ শেয়ার করে ডলার ইনকাম বিকাশ পেমেন্ট নিতে পারেন। অ্যাপ ২টি হলোঃ-
- Pawns.app
- Honeygain
এ সকল অ্যাপ থেকে আপনি সরাসরি বিকাশে পেমেন্ট নিতে পারবেন না। এজন্য আপনার পেপাল অথবা পেওনিয়ার একাউন্ট থাকতে হবে। কিভাবে পেপাল অথাব পেওনিয়ার একাউন্ট তৈরি করবেন তা ইউটিউবে টিউটোরিয়াল ভিডিও দেখে নিতে পারেন। পরবর্তীতে আপনি পেপাল বা পেওনিয়ার থেকে বিকাশে টাকা ট্রান্সফার করে নিতে পারেন।
অনলাইনে জরিপ বা সার্ভে করে আয়
অনলাইনে অনেক কোম্পানি যারা তাদের পন্য বা সার্ভিসের জন্য প্রমোশন করে থাকে। তাদের পন্য বা সার্ভিস কেমন তা জানার জন্য অনলাইনে বিভিন্ন জরিপ বা সার্ভে করে থাকে। এই সার্ভে জরিপের কাজ গুলো করে আপনি অনলাইন থেকে ডলার ইনকাম বিকাশ পেমেন্ট নিতে পারবেন। এই কাজ গুলো তুলনামূলক অনেক সহজ। এই কাজ গুলো করে আপনি দৈনিক ৩০০ ৪০০ টাকা আয় করতে পারেন। সার্ভে করে আয় করার কয়েকটি ট্রাস্টেড অ্যাপ হলোঃ-
- Swagbucks
- Freecash
এই অ্যাপ গুলো থেকে পেমেন্ট উইড্রো করার জন্য আপনার পেপাল অথবা পেওনিয়ার একাউন্ট থাকতে হবে। আপনি যদি সার্ভে করে ডলার ইনকাম করার কথা চিন্তা করেন তাহলে এই অ্যাপ গুলো ব্যবহার করতে পারেন।
Graphics Design করে
ইন্টারনেটের দুনিয়ায় গ্রাফিক্স ডিজাইনের চাহিদা ব্যাপক। ভবিষ্যৎতে গ্রাফিক্স ডিজাইনের মার্কেট যে কত বড় হবে তা কল্পনারও বাহিরে। অনলাইন এবং অফলাইন সব ধরণের মার্কেটে গ্রাফিক্স ডিজাইনের চাহিদা ব্যাপক রয়েছে। বড় বড় প্রতিষ্ঠান বা কোম্পানিগুলো তাদের পন্য বা সার্ভিসের প্রচার-প্রচারণার জন্য বিভিন্ন ধরণের ব্যানার, পোস্টার বা লোগো ডিজাইন করে থাকে। আপনি যদি দক্ষ গ্রাফিক্স
আরো পড়ুনঃ- ফরসেজ থেকে মাসে কত টাকা ইনকাম করা যায়
ডিজাইনার হতে পারেন তাহলে মার্কেটপ্লেস যেমনঃ- ফাইবার, আপওয়ার্ক এগুলোতে কাজ করে বৈদেশিক মুদ্রা ডলার ইনকাম করতে পারবেন। লোকাল মার্কেটপ্লেসে কাজ করে নগদ টাকা আয় করার সুযোগ তো থাকছে। এক কথায় বলা যায় ইন্টারনেট প্রযুক্তি যত দিন থাকবে গ্রাফিক্স এর চাহিদা তত দিন থাকবে। তাই কোন ইন্সটিটিউট থেকে গ্রাফিক্স ডিজাইনার হওয়ার জন্য একটি কোর্স করুন। আশা করি নিয়মিত লেগে থাকলে কোন একদিন আপনি সফল হবেন।
ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখে
বর্তমানে ইন্টারনেট প্রযুক্তি গোটা বিশ্বের মার্কেটিং সিস্টেম বদলে দিয়েছে। পূর্বের সময়ে মার্কেটিং পদ্ধতি ছিল অনেক কঠিন এবং সময়সাপেক্ষ। বর্তমানে মার্কেটিং পদ্ধতি ডিজিটাল হওয়ায় মানুষ এখন ডিজিটাল মার্কেটিং শেখার দিকে ঝুঁকছে। ডিজিটাল মার্কেটিং শিখে আপনি ফ্রিল্যান্সিং অথবা বেতন-ভুক্ত কোন কোম্পানির হয়ে কাজ করে আয় করতে পারেন। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে বিভিন্ন ধরণের কাজ রয়েছে যেমনঃ-
- কনটেন্ট ক্রিয়েশন
- এসইও
- ভিডিও এডিটিং
- ই-মেইল মার্কেটিং
- অ্যাপ ডেভেলপমেন্ট
- ওয়েব ডেভেলপমেন্ট
- গুগল এডস
- ফেসবুক এডস
- লিড জেনারেশন
- অ্যাফিলিয়েট মার্কেটিং
- সিপিএ মার্কেটিং
- ড্রপশিপিং বিজনেস
এই কাজ গুলোর যেকোন একটি যদি ভালো করে শিখতে পারেন তাহলে আশা করি এটা আপনার মার্কেটিং জগতে স্ট্রং ক্যারিয়ার গড়তে বিশেষভাবে সহাযতা করবে। সফল ডিজিটাল মার্কেটারগণ এই কাজ গুলো করে প্রতিমাসে হাজার হাজার ডলার অনলাইন থেকে ইনকাম করছে। বর্তমান প্রজন্মের আধুনিক কাজ এগুলো যেগুলোর জনপ্রিয়তা অনেক।
অ্যামাজনের হয়ে কাজ করে
গোটা বিশ্বের মধ্যে সুপরিচিত এবং সব থেকে বড় ই-কমার্স প্রতিষ্ঠান হলো অ্যামাজন। আপনি অ্যামাজনের অ্যাফিলিয়েট প্রোগ্রামে যুক্ত হয়ে আয় করতে পারেন। আপনি অ্যামাজনের যে প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান উক্ত প্রোডাক্টের লিংক আপনি আপনার ব্লগার ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, যত ধরণের সোশ্যাল মিডিয়া রয়েছে সব খানে শেয়ার করবেন।
আরো পড়ুনঃ- ডিপোজিট ছাড়া লুডু খেলে টাকা ইনকাম করুন আনলিমিটেড অনলাইন থেকে
শেয়ার করা প্রোডাক্টের উক্ত লিংকে ক্লিক করে কেউ অ্যামাজন থেকে পন্য ক্রয় করলে বিনিময়ে আপনি কমিশন আয় করতে পারবেন। এভাবে প্রমোশন চালিয়ে অ্যামাজনের যত প্রোডাক্ট সেল করতে পারবেন তত বেশি ইনকাম হবে। এটা বর্তমানে একটি স্মার্ট কাজ, যা অর্থ ইনকামের এক নতুন সম্ভাবনা তৈরি করেছে।
অ্যাপ রেফার করে
রেফার বলতে কোন বিষয় এমন ভাবে প্রমোশন করা যাতে মানুষ ঐ কাজ করতে আগ্রহী হয়। অনলাইনে এমন অনেক গুলো অ্যাপ রয়েছে, যেখানে একাউন্ট তৈরি করলে রেফারেল লিংক বা কোড দেয়া হয়। ওই লিংক বা কোড গুলো অন্যদের নিকট শেয়ার করার মাধ্যমে যত জন ব্যাক্তি উক্ত অ্যাপে একাউন্ট বিনিময়ে আপনি রেফারেল বোনাস পাবেন। রেফারেল বোনাস সর্বনিম্ন ৫০ টাকা পর্যন্ত দেয়া হয়ে থাকে। রেফার করা যায় এমন কয়েকটি অ্যাপ হলোঃ-
- Google pay
- Earn Money
- TeraBox
- task box
Dollartune অ্যাপস থেকে ডলার ইনকাম
ভিডিও দেখে আয় করার একটি পপুলার অ্যাপস হলো Dollartune অ্যাপ। প্রথমে অ্যাপটি ইনস্টল করে জিমেইল দিয়ে সাইন ইন করতে হবে। এরপর ড্যাশবোর্ডে গেলে ভিডিও দেখে আয় করার অনেক গুলো অপশন দেখতে পারবেন। এই ব্যাপারে আরও জানতে ইউটিউবে টিউটোরিয়ার ভিডিও গুলো দেখে নিতে পারেন। এখানে ভিডিও দেখে আপনাকে পয়েন্ট কালেকশন করতে হবে। পরবর্তীতে এই পয়েন্ট গুলোর বিনিময়ে আপনি ডলার পাবেন। এখানে পেমেন্ট উইড্রো করার জন্য পেপাল একাউন্ট থাকা লাগবে।
ট্রেডিং করে ডলার ইনকাম
আপনারা যারা ডলার ইনভেস্ট করে ইনকাম করতে চান তারা ফরেক্স ট্রেডিং করতে পারেন। ইহা উচ্চ ঝুঁকিপূর্ণ একটি কাজ। যাদের ট্রেডিং সম্পর্কে কোন অভিজ্ঞতা নেই এই কাজ গুলো তাদের জন্য নয়। যাদের ট্রেডিং সম্পর্কে ভালো অভিজ্ঞতা রয়েছে তারা ডলার ইনভেস্ট করে প্রচুর লাভ করতে পারেন। আপনি ৪০ বা ৫০ ডলার ইনভেস্ট করে ৩০০, ৪০০ ডলার বা তার বেশি আয় করতে পারবেন। কাজেই, একজন দক্ষ ট্রেডার এর নিকট থেকে ট্রেডিং শিখতে পারেন।
Seoclerks সাইট
এটি এমন একটি সাইট যেখানে ফ্রিল্যান্সিং সার্ভিস গুলো প্রোভাইড করে টাকা ইনকাম করতে হয়। সেগুলো হলোঃ- ডাটা এন্ট্রি, এসইও, ভিডিও এডিটিং, কনটেন্ট ক্রিয়েশন, ডিজিটাল মার্কেটিং ইত্যাদি এই ধরণের কাজ গুলো Seoclerks সাইটে করা হয়। আপনি যদি এই কাজ গুলো জানেন তাহলে আশা করি ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করে Seoclerks থেকে আপনি প্রতি মাসে হাজার হাজার ডলার আর্ন করতে পারবেন।
Themeforest সাইট থেকে ডলার ইনকাম
যারা বড় বড় ওয়েব ডেভেলপার তারা সকলে এই মার্কেটের সাথে পরিচিত। একটি ওয়েবসাইট তৈরির জন্য HTML টেমপ্লেট প্রয়োজন হয়। এই মার্কেটে প্রফেশনাল ওয়েব ডেভেলপারগণ তাদের তৈরি করা HTML টেমপ্লেট, ওয়ার্ডপ্রেস থীম, প্লাগিন এগুলো বিক্রি করে থাকে। এখানে শত শত ডলার এর বিনিময়ে এই প্রোডাক্ট গুলো সেল করা হয়। আপনি যদি একজন দক্ষ ওয়েব ডেভেলপার হতে পারেন তাহলে এই মার্কেটপ্লেসটি আপনার জন্য। এই আপনি প্রোডাক্ট সেল করে প্রতিমাসে হাজার হাজর ডলার আয় করতে পারবেন।
Istock সাইট থেকে ডলার ইনকাম
যারা ভালো ভালো ইউনিক ফটো তুলতে পারেন এই সাইটটি তাদের জন্য। এই সাইটে ফটো বিক্রি করে প্রতি মাসে শত ডলার উপার্জন করতে পারবেন। আপনি যদি একজন দক্ষ ফটোগ্রাফার হতে পারেন তাহলে Istock সাইটটি আপনার জন্য। এখানে আপনি মোবাইল দিয়ে নিজের হাতে তোলা ফটো গুলো বিক্রি করে ডলার ইনকাম করতে পারবেন। প্রথমে এই সাইটে আপনাকে একটি একাউন্ট তৈরি করতে
আরো পড়ুনঃ- মোবাইল দিয়ে টাকা ইনকাম করার ১০টি পদ্ধতি জেনে নিন
হবে। আপনার ফটো কোয়ালিটি টেস্ট করার জন্য কয়েকটি ডেমো ফটো জমা দেওয়ার প্রয়োজন হতে পারে। সাইট কর্তৃপক্ষ আপনার ফটো গুলো টেস্ট করে সাইটে ফটো আপলোড করার জন্য অনুমতি দিবে। এরপর আপনি সেখানে ধারাবাহিকভাবে আপনার তোলা ফটো গুলো আপলোড করবেন। কেউ যদি ফটো গুলো পছন্দ করে তাহলে ফটো ক্রয় করতে আগ্রহী হবে। আপনার তোলা ফটো গুলো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো মার্কেটিং করবেন।
Micro-Work সাইট গুলো থেকে ডলার ইনকাম
অনলাইন অনেক গুলো Micro-Work সাইট রয়েছে যেখানে আপনি সাইট ভিজিট করে, ভিডিও দেখে, সাবস্ক্রাইব করে, কমেন্ট লিখে, রেজিস্ট্রেশন করে, রেফার করে, অ্যাপ ইনস্টল করে, প্রি-কোডিং, গেম খেলে, ক্যাপচা পূরণ করে, স্পিন করে ইত্যাদি এই সকল কাজ করে দৈনিক ২০০ ৩০০ টাকা মোবাইল দিয়ে ইনকাম করা যায়। উক্ত সাইট গুলো হলোঃ-
- Work up job
- Sproutgigs
- Workupplace
- 2captcha
- Toloka
Gotranscript সাইট থেকে ডলার ইনকাম
এটি এমন একটি সাইট যেখানে টাইপিং করে ইনকাম করা যায়। এখানে আপনি অনুবাদক হিসেবে কাজ করে, কোন অডিও স্ক্রিপট শুনে তা হুবহু টাইপ করে লিখে ইনকাম করতে পারেন। প্রথমে আপনাকে Gotranscript সাইটটি রেজিস্ট্রেশন করতে হবে। এখানে কাজ করার পূর্বে আপনাকে কিছু টেস্ট দেওয়ার
প্রয়োজন হতে পারে। এই সাইটে কাজ কমপ্লিট করা হলে সঙ্গে সঙ্গে পেপাল অথবা পেওনিয়ার এর মাধ্যমে উইড্রো করে নিতে পারবেন। সুতারাং, যারা টাইপিং সংশ্লিষ্ট কাজ পছন্দ করেন তারা Gotranscript সাইটে কাজ করতে পারেন।
Winzo Game App
যারা গেম খেলে ইনকাম করতে চান Winzo Game App তাদের জন্য। এখানে বিভিন্ন ধরণের গেম খেলা যায় যেমনঃ- ক্রিকেট গেম, বাবুল গেম, লুডু গেম সহ আরও অন্যান্য। এই অ্যাপে সাইন আপ করলে বোনাস পাওয়া যায়। যারা ঘরে বসে গেম খেলে ডলার ইনকাম করতে চান তারা Winzo Game App ব্যবহার করতে পারেন। আপনার আয়ের টাকা অনলাইন পেমেন্ট মেথড পেপাল এর মাধ্যমে উইড্রো করে নিতে পারবেন।
টেলিগ্রাম অ্যাপ
টেলিগ্রাম অ্যাপ এখন টাকা ইনকামের বিশ্বস্ত প্লাটফর্ম হয়ে উঠেছে। বিভিন্ন উপায়ে টেলিগ্রাম থেকে ইনকাম করা যায় যেমনঃ- প্রোডাক্টের প্রমোশন চালিয়ে, এড দেখে, ভিডিও নিচে কমেন্ট করে, অ্যাফিলিয়েট মার্কেটিং করে টেলিগ্রাম অ্যাপ থেকে ইনকাম করা যায়। টেলিগ্রাম অ্যাপ থেকে প্র্যাকটিক্যালি কিভাবে ইনকাম করবেন সেই বিষয়ে আরও জানতে ইউটিউব থেকে একটি টিউটোরিয়াল ভিডিও দেখুন।
ছবি বিক্রি করে
আপনার তোলা ফটো গুলো অনলাইনে বিক্রি করে ডলার আয় করা যায়। তবে এর জন্য কয়েকটি নিদিৃষ্ট ওয়েবসাইট রয়েছে। যে ওয়েবসাইটের মাধ্যমে আপনার তোলা ছবি গুলো বিক্রি করে ইনকাম করতে পারবেন। উক্ত ওয়েবসাইট গুলো হলোঃ-
Pond5
Gettyimages
আপনাকে প্রথমে এই ওয়েবসাইট গুলোতে একাউন্ট ক্রিয়েট করতে হবে। তার পর আপনাকে সেখানে ডেমো কিছু ছবি পোস্ট করতে হবে। সাইট কর্তৃপক্ষ আপনার ছবি গুলো পছন্দ করলে সেখানে নিয়মিত ছবি আপলোডের অনুমতি পাবেন। ব্যবহারকারীরা আপনার তোলা ছবি গুলো যখন ডাউনলোড করবে তখন আপনার ব্যাংকে টাকা চলে আসবে অর্থ্যাৎ পেমেন্ট করলে তারা আপনার ছবি ডাউনলোড করতে পারবে। আপনার আয়ের টাকা পেপাল এর মাধ্যমে উত্তোলন করতে হবে। এরপর বিকাশে ক্যাশ আউট করতে পারবেন।
শেষ কথাঃ লেখকের মন্তব্য
সম্মানিত পাঠকবৃন্দ, এই আর্টিকেলে আমি ডলার ইনকাম বিকাশ পেমেন্ট পাওয়ার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেছি। ইন্টারনেটের বিভিন্ন সোর্স গুলো রিসার্চ করে আমি আপনাদের নিকট নির্ভরযোগ্য তথ্য শেয়ার করার চেষ্টা করেছি। ডলার ইনকাম বিকাশ পেমেন্ট পাওয়ার সব থেকে নির্ভরযোগ্য সোর্স হলোঃ- ব্লগিং, ইউটিউবিং, ফেসবুক থেকে ইনকাম, ডিজিটাল মার্কেটিং এর কাজ গুলো।
এ ধরণের অনলাইন ইনকাম নিয়ে আর্টিকেল গুলো আমরা প্রতিদিন আমাদের ওয়েবসাইটে লিখে থাকি। মূলত পাঠকরা অনলাইন ইনকাম নিয়ে যে তথ্য গুলো জানতে চায় আমরা ঐ সকল বিষয়ে আর্টিকেল লিখে থাকি। আর্টিকেল পড়ে ভালো লাগলে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করার অনুরোধ রইল। সকলের মঙ্গল কামনা করে, আজ এখানে শেষ করছি। 01.05.2026 ( U )

আপনি পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url