ফরসেজ থেকে মাসে কত টাকা ইনকাম করা যায়
ফরসেজ থেকে মাসে কত টাকা ইনকাম করা যায় আসুন জেনে নেওয়া যাক। আমি এই আর্টিকেলে ফরসেজ থেকে মাসে কত টাকা ইনকাম করা যায় সেই বিষয়ে বিস্তারিত বর্ণনা করেছি।
পোস্টসূচীপত্রঃ- আর্টিকেলটি আপনি শেষ অবদি পড়লে ফরসেজ থেকে মাসে কত টাকা ইনকাম করা যায় সেই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।
ফরসেজ থেকে মাসে কত টাকা ইনকাম করা যায়
আপনারা যারা ফরসেজ এ কাজ করে আয় করার কথা ভাবছেন তাদের জানা প্রয়োজন ফরসেজ থেকে মাসে কত টাকা ইনকাম করা যায় ? forsage io থেকে কত টাকা ইনকাম করা যায় ? ফরসেজ থেকে ইনকাম কত ? এ বিষয়ে সুস্পষ্ট ধারণা থাকা দরকার। ফরসেজ এটা কোন বেতন ভিত্তিক ওয়েবসাইট নয়। এখানে ইনকাম রেফারে করে নতুন সদস্য আনার উপর নির্ভর করে। তবে এটা শতভাগ গ্যারান্টেড ইনকাম সোর্স না, ফরসেজ এর ব্যাপারে কিছু বাস্তবভিত্তিক নেতিবাচক তথ্য নিচের আর্টিকেলে বর্ণনা করেছি তা পড়ে নিন।
নিজে ফরসেজে একাউন্ট খুলে অন্যদের রেফারের মাধ্যমে একাউন্ট খুলে দিতে হয়। আপনার রেফারের মাধ্যমে কেউ যদি ফরসেজে একাউন্ট খুলে তাহলে ৬ ডলার বোনাস পাবেন। এভাবে যত জন ব্যাক্তিকে রেফারের মাধ্যমে ফরসেজে একাউন্ট খুলে দিবেন তত বেশি আপনার ইনকাম হবে। ফরসেজ থেকে মাসে কত টাকা ইনকাম করা যায় ? এ বিষয়টি নিদিৃষ্ট করে কেউ বলতে পারবে না।
এখানে ইনকামের পুরো বিষয়টি নির্ভর করবে আপনার রেফারের মাধ্যমে কতজন ব্যাক্তি ফরসেজে একাউন্ট খুলতে আগ্রহী হচ্ছে সেটার উপর। অনেকে শত শত ডলার ইনকাম করছে আবার অনেকে ইনকাম করতে পারছে না। ফরসেজ থেকে ইনকাম করতে আমরা আপনাদের উৎসাহ দিচ্ছি না। কারণ, এটা অনেকটা জুয়ার পর্যায়ে গিয়ে পড়ে, টাকা দিয়ে টাকা তোলা। এটা হচ্ছে মূল বিষয়। ফরসেজ থেকে কত টাকা ইনকাম হয় বা ইনকাম করা উচিত কিনা আশা করি বুঝতে পেরেছেন।
Forsage io কি কিভাবে কাজ করে
ফরসেজ নিয়ে কাজ করার পূর্বে Forsage io কি কিভাবে কাজ করে ? তা জানা প্রয়োজন। বাংলাদেশে বসে অনেকে এই প্লাটফর্মে কাজ করে ইনকাম করেছে আবার অনেকে আর্থিক লোকসানের সম্মুখীন হয়েছে। কাজেই, ফরসেজ নিয়ে নানান প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খায়। “ ফরসেজ থেকে মাসে কত টাকা ইনকাম করা যায় ” এই আর্টিকেলে আমরা Forsage io কি কিভাবে কাজ করে তা জানব।
Forsage io কিঃ- ফরসেজ হলো ডিস্যানটেলাইজ সিস্টেম। এর নিজস্ব কোন সত্তা বা মালিক বা কোম্পানি নেই। এটি পুরোপুরি নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে। এখানে প্রত্যেক ফরসেজ ব্যবহারকারীর মালিকানা পেয়ে থাকে। এখানে পেমেন্ট এর জন্য অটো কিপ্ট ওয়ালেট এড করতে হয়।
ফরসেজ কি ভাবে কাজ করেঃ- ফরসেজ হলো রেফারেল প্রোগ্রামিং প্লাটফর্ম। এখানে বেশি টাকা ইনকামের জন্য আপনাকে টিম বিল্ড করতে হবে। এখানে আপনি কাজ করে ক্রিপ্টো-কারেন্সি আর্ন করতে পারবেন, ( যা বাংলাদেশে বৈধ নয় )। এখানে প্রথমে আপনাকে একটি একাউন্ট খুলতে হবে। এরপর রেফারেল লিংক দিয়ে অন্যদের এই সাইটে কাজ করার জন্য বলতে হবে। যারা কাজ করতে ইচ্ছুক তাদের একাউন্ট তৈরি করে
আরো পড়ুনঃ- কাজ না করে ইনকাম বিকাশে প্রতিদিন পেমেন্ট নিন ১৩টি উপায়ে
দিতে হবে। এভাবে রেফার এর মাধ্যমে যত জন ব্যাক্তি একাউন্ট খুলবে তত বেশি ইনকাম হবে। এখানে একাউন্ট খোলার জন্য সর্বনিম্ন ১২ ডলার এর মতো খরচ করতে হয়। ফরসেজ হলো এক ধরণের নেটওয়ার্ক মার্কেটিং প্লাটফর্ম। এখানে ব্যবহারকারীদের একত্রিত করে ক্রিপ্টো-কারেন্সি উপার্জন করার সুযোগ করে দেয়। এখানে ইথেরিয়াম ক্রিপ্টো-কারেন্সি ব্যবহার করা হয়।
নতুন সদস্যদের বিনিয়োগ করা অর্থকে পুরাতন সদস্যদের মাঝে বন্টন করা হয়। নতুন সদস্য আসা কমে গেলে সকলে আর্থিক লোকসানের মুখো-মুখি হয়। এখানে নতুন সদস্যদের অর্থ পুরাতন সদস্যদের মাঝে বন্টন করা ফরসেজ এর মূল কাজ।
ফরসেজ কি বন্ধ হবে - Forsage io কি বন্ধ হবে - Forsage io কত দিন থাকবে
যেহেতু ফরসেজ এটি অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম। সুতরাং, এটার স্থায়িত্ব কতদিন এরকম অনেকের মনে প্রশ্ন থাকে। অনেকে গুগলে সার্চ করে জানতে চেয়েছে ফরসেজ কি বন্ধ হবে ? Forsage io কি বন্ধ হবে ? Forsage io কত দিন থাকবে ? এরকম নানান ধরনের প্রশ্ন করে থাকে। প্রথম কথা এই প্লাটফর্মের নির্দিষ্ট কোন মালিক নেই। যারা ফরসেজ এ অ্যাকাউন্ট খুলে তারাই এর মালিকানা পেয়ে থাকে। এটা
আরো পড়ুনঃ- গল্প লেখা সাইটের লিংক টাকা ইনকাম বিকাশে পেমেন্ট নিন খুব সহজে
পুরোপুরি পরিচালিত হয় ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে। কাজেই, এতটুকু অনুমান করা যাচ্ছে এই প্রযুক্তি সিস্টেম যতদিন থাকবে ততদিন ফরসেজ চলতে থাকবে। ২০২০ সাল থেকে এই সাইটটি পরিচালিত হয়ে আসছে। এ সাইটটি কোন ব্যক্তির মালিকানাধীন কোম্পানি নয়। ব্লকচেইন এটা আধুনিক প্রযুক্তি ব্যবস্থার ডিস্যানটেলাইজ সিস্টেম। কাজেই, হঠাৎ করে উধাও হয়ে যাবে এমন কোন সিস্টেম না।
সুতরাং, প্রযুক্তিগত দিক বিবেচনা করলে এটি একটি দীর্ঘমেয়াদী সাইট। প্রযুক্তি আমাদের জীবনের সব কিছু না, এর বাস্তব সীমাবদ্ধতা আমাদের মানতে হবে। যেমনঃ-
- ইহা বাংলাদেশে অবৈধ সাইট হিসেবে বিবেচিত
- এখানে টাকা একবার বিনিয়োগ করলে তা পুনরায় ফেরত পাওয়া যায় না
- প্রত্যাশিত আয়ের কোন নিশ্চয়তা নেই
- যারা অবৈধ লেনদেন করে তারাই মূলত এই প্লাটফর্মগুলোর মূল হোতা
- ফরসেজ এর গোপনীয়তার ব্যাপারে বাস্তবে কোন তথ্য পাওয়া যায় না
ফরসেজ একাউন্ট খোলার নিয়ম - Forsage io কি ভাবে খুলবো
আপনারা অনেকে ফরসেজ একাউন্ট খোলার নিয়ম ? Forsage io কি ভাবে খুলবো ? তা জানতে চেয়ে ইন্টারনেটে সার্চ করেছেন। ফরসেজ একাউন্ট খোলার জন্য নিম্নোক্ত উপায় অনুসরণ করুনঃ-
- প্রথমে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট তৈরি করে ডলার ডিপোজিট করা লাগবে।
- ট্রাস্ট ওয়ালেটের ব্রাউজারে গিয়ে Register নামক অপশন থেকে ১২ ডলার পেমেন্ট করলে ফরসেজ একাউন্ট ওপেন হয়ে যাবে।
ফরসেজ একাউন্ট খোলার নিয়ম যদি আপনার কাছে কঠিন মনে হয় তাহলে ইউটিউবে একটি টিউটোরিয়াল ভিডিও দেখে নিতে পারেন। ফরসেজ এর ক্ষতিকর দিক অনেক, নিচের প্যারায় আমরা বিস্তারিত বর্ণনা করেছি। সুতারাং, একাউন্ট না খোলা টা ভালো।
ফরসেজ কি স্ক্যাম সাইট - Forsage io কি স্ক্যাম সাইট
ফরসেজ কি স্ক্যাম সাইট ? Forsage io কি স্ক্যাম সাইট ? এই রকম প্রশ্ন আপনারা প্রায় করে থাকেন। আপনাদের সব প্রশ্নের উত্তর ধারাবাহিক ভাবে এই পর্বে আমি দেয়ার চেষ্টা করব। আমি এই আর্টিকেলে ফরসেজ এর আসল চরিত্র আপনাদের নিকট উন্মোচন করব যাতে আপনারা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারেন।
ফরসেজ এর বৈশিষ্ট্যঃ-
- এর নিজস্ব কোন প্রোডাক্ট নেই
- টাকা দিয়ে টাকা বানানো, জুয়ার মত
- সরকার কর্তৃক অবৈধ
- নেটওয়ার্ক মার্কেটিং অর্থ্যাৎ নতুন সদস্যদের এখানে নিয়ে আনতে হবে। নইলে ইনকাম হবে না।
- কম পরিশ্রমে বেশি মুনাফা এই মিথ্যা প্রচারণা
ফরসেজে কাজ করেছে এমন ব্যাক্তিদের কিছু বাস্তব অভিজ্ঞতাঃ-
- রেফার করে নতুন সদস্য নিয়ে আনতে না পারলে ইনকাম হয় না
- অনেকে এটা কে MTFE এর সাথে তুলনা করেছে
- যে ব্যাক্তি ঠকবে সেই ব্যাক্তি তার ক্ষতিপূরণের জন্য আরেক জনকে ঠকাবে
- শুরুর দিকে অনেকে টাকা ইনকাম করলেও পরবর্তীতে অনেকে আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছে
- একাউন্ট ব্লক হয়ে যাওয়া
- ক্যাশ উইড্রো করতে না পারা
উপর সবগুলো তথ্য পড়ে আমরা এতটুকু নিশ্চিত হলাম যে, এই ব্যবসা পুরোটা স্ক্যাম। বাংলাদেশ সহ অনেক দেশে ফরসেজ নিষিদ্ধ। এই ব্যবসার কোন বাস্তব ভিত্তি নেই। তাই সকলে ফরসেজ থেকে দূরে থাকুন, কোন ধরণের টাকা লেনদেন করবেন না।
Forsage io কি হালাল - ফরসেজ কি হালাল নাকি হারাম
Forsage io কি হালাল ? ফরসেজ কি হালাল নাকি হারাম ? এ ধরনের প্রশ্ন জানতে চেয়ে আপনারা গুগলে সার্চ করেছেন। আমরা যারা মুসলমান ইসলাম আমাদের হালাল ইনকাম উপার্জন করতে উৎসাহ দিয়েছে। হালাল পথে অর্থ উপার্জন এটা ইবাদত। যদি কোন ব্যক্তির অর্থ উপার্জন হারাম হয় তাহলে ওই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন না। অনলাইন জগতে যতগুলো সাইট রয়েছে সবগুলোতে
আরো পড়ুনঃ- দৈনিক ৫০০ টাকা ইনকাম বিকাশ পেমেন্ট নিন শর্টকাট নিয়মে
হালাল এবং হারাম মিক্স অবস্থায় রয়েছে। আপনি যদি হালাল এবং হারামের মধ্যে পার্থক্য তৈরি করে চলতে না পারেন তাহলে উক্ত সাইট বা প্ল্যাটফর্ম গুলো আপনার জন্য নয়। এখানে ডিপোজিট করে অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং রেফারেল করে, টিম বিল্ড করে অর্থ উপার্জন করতে হয়। Forsage io থেকে ইনকাম এটা শতভাগ হালাল নয়, অনেকে ফরসেজ থেকে টাকা ইনকাম কে হারাম বলে ঘোষণা
করেছে। কারণ, অনলাইনে এখানে টাকা দিয়ে টাকা বানানো হয়, এক ধরনের জুয়ার মত। এখানে পণ্যের কোন লেনদেন নেই। তবে এই ব্যাপারে আরো গবেষণামূলক তথ্য পেতে একজন ইসলামিক চিন্তাবিদের শরণাপন্ন হলে আপনার জন্য ভালো হয়।
Forsage io কি বাংলাদেশে বৈধ
Forsage io কি বাংলাদেশে বৈধ কিনা আপনারা জানতে চেয়েছেন। ফরসেজে ক্রিপ্টোকারেন্সি সেল করে টাকা উত্তোলন করতে হয়। বাংলাদেশে অনলাইন কয়েন যেমনঃ- বিটকয়েন, ক্রিপ্টোকারেন্সি এগুলো লেনদেন বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ। তাই বলা যায়, Forsage io এই সাইটটি বাংলাদেশে অবৈধ।
Forsage io এর মালিক কে
Forsage io এর মালিক কে ? এটা এখনো জানা যায় নি। তবে এতটুকু নিশ্চিত হওয়া গেছে, যারা ফরসেজ এ একাউন্ট খুলে তারা ফরসেজ মালিকানা পেয়ে থাকে। এটা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় ব্লকচেইন ডিস্যানটেলাইজ সিস্টেম দ্বারা।
লেখকের মন্তব্য - ফরসেজ থেকে মাসে কত টাকা ইনকাম করা যায়
সম্মানিত পাঠকবৃন্দ, আমরা এই আর্টিকেলে ফরসেজ থেকে মাসে কত টাকা ইনকাম করা যায় তার বাস্তবভিত্তিক ইনফরমেটিভ কনটেন্ট আমরা দাঁড় করানোর চেষ্টা করেছি। আশা করি আর্টিকেলটি পড়ে আপনারা ফরসেজ এর ব্যাপারে সতর্ক হয়েছেন। আমরা শুধু অনলাইন ইনকাম আর্টিকেল লিখি না, অনলাইন ইনকামের ঝুঁকি নিয়েও বিভিন্ন তথ্য পাবলিশ করে থাকি যার মধ্যে ফরসেজ ছিল অন্যতম।
আশা করি আর্টিকেলটি পড়ে আপনাদের ভালো লেগেছে। এ রকম অনলাইন ইনকাম রিলেটেড সতর্কতামূলক কনটেন্ট আরো পেতে আমাদের সাইট নিয়মিত ভিজিট করুন। আপনাদের সকলের কল্যাণ কামনা করে এখানে শেষ করছি। 17.02.2026

আপনি পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url