টাইপিং করে টাকা ইনকাম করার উপায় সেরা ১১টি

টাইপিং করে টাকা ইনকাম করার উপায় এই আর্টিকেল থেকে আমরা জানতে পারবো। আপনারা যারা অনলাইনে টাইপিং করে উপার্জন করতে চান কিন্তু কিভাবে করবেন তা বুঝছেন না তাহলে এই আর্টিকেলটি আপনার গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।

টাইপিং-করে-টাকা-ইনকাম-করার-উপায়-সেরা-১১টি

পোস্টসূচীপত্রঃ-কেননা, এই আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদের সাথে এমন কয়েকটি বিশ্বস্ত সাইটের তালিকা শেয়ার করব যেখান থেকে বাস্তবে টাকা ইনকাম করা যাবে। 

টাইপিং করে টাকা ইনকাম করার উপায়

টাইপিং করে টাকা ইনকাম করার উপায় অনলাইনে অনেক রয়েছে। অনেক ফ্রিল্যান্সিং সাইট গুলোতে বাস্তবে টাইপিং করে ইনকাম করা যায়। টাইপিং মানে কি ? টাইপিং মানে হলো লেখালেখি করা। টাইপিং করে টাকা ইনকাম এর থেকে সব কাজ অনলাইন জগতে আর হতে পারে না। ইন্টারনেট প্রযুক্তি এখন টাকা ইনকামের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। কাজেই, আপনারা চাইলে ইন্টারনেট প্রযুক্তির সুবিধা 

কাজে লাগিয়ে অনলাইনে টাইপিং করে শত শত ডলার আয় করতে পারেন। এজন্য আপনাকে বিশ্বস্ত সোর্স গুলো খুঁজে বের করতে হবে। এই আর্টিকেলে টাইপিং করে টাকা ইনকাম করার উপায় সম্পর্কে আমি আপনাদের এমন কিছু ট্রাস্টেড প্লাটফর্ম সম্পর্কে জানাব যেখানে আপনি টাইপিং আয় করতে পারেন। এই টাইপিং এর কাজ গুলো করতে বিশেষ কোন সৃজনশীল দক্ষতার প্রয়োজন হয় না। এখানে 

শুধু দেখে দেখে হুবহু টাইপিং করতে হয়। দৈনন্দিন জীবনে যেকোন কাজে আমরা প্রায় টাইপিং করে থাকি। এই টাইপিং এর কাজ গুলো মোবাইল, কম্পিউটার দিয়ে করা যায়। এখানে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। এই যে আপনি ব্লগ আর্টিকেলটি পড়ছেন এটি আমি টাইপিং করে লিখেছি। টাইপিং করার প্রতি আপনার যদি বিশেষ আগ্রহ থাকে, আপনার টাইপিং স্পিড যদি খুব ভালো হয় তাহলে আশা 

করা যেতে পারে আপনি টাইপিং করে শত শত ডলার আয় করতে পারবেন। ইন্টারনেট রিসার্চ করে টাইপিং করে টাকা ইনকাম করার উপায় নিয়ে এই আর্টিকেলে আমি কয়েকটি সাইট খুঁজে বের করেছি, যে প্লাটফর্ম গুলোতে কাজ করে আপনি আয় করতে পারবেন। কাজেই, আর্টিকেলটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সুতারাং মনোযোগ দিয়ে শেষ অবদি আর্টিকেলটি পড়তে থাকুন।

1. Scribie টাইপিং সাইট

টাইপিং করে টাকা ইনকাম করার উপায় গুলোর একটি হলো Scribie সাইট। Scribie এটা হচ্ছে অন্যতম সেরা টাইপিং জব সাইট। এই সাইটে আপনাকে ভিডিও দেখে বা অডিও শুনে টাইপ করতে হবে। এটা টাইপিং করে ইনকাম করার সেরা সাইট হতে পারে আপনার জন্য। এখানে নিয়মটা হল: 

  • Scribie এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে প্রথমে সাইন আপ করতে হবে। 
  • যদি ইতিপূর্বে এই সাইটের কাজ করার আপনার অভিজ্ঞতা না থাকে তাহলে ইউটিউবে কোন একটি টিউটোরিয়াল ভিডিও দেখে নিতে পারেন। 
  • এ প্লাটফর্ম থেকে পডকাস্ট, অডিও, ভিডিও ইত্যাদি  কাজ নিয়ে ট্রান্সক্রিপ্ট করতে হবে। 
  • এই সাইট থেকে পেমেন্ট আপনি সরাসরি পেপাল এর মাধ্যমে সংগ্রহ করতে পারবেন।

2. Lionbridge টাইপিং সাইট

আপনারা যারা টাইপিং করে ইনকাম করতে চাচ্ছেন তারা Lionbridge সাইটে কাজ করতে পারেন। এখানে আপনাকে ট্রান্সক্রিপ্ট করে কাজ করতে হবে। অর্থাৎ, অডিও গুলো আপনাকে ভালোভাবে শুনতে হবে এরপর সেগুলো নির্দিষ্ট একটি ফাইলে টাইপিং করে আপলোড করতে হবে। এই কাজটি সম্পূর্ণ ইংলিশে করতে হবে। এখানে কাজের নিয়মটা হলো: 

  • Lionbridge.com ওয়েবসাইটে ঢুকে join our team - Translators & Agencies - View Open Projects অপশন গুলোতে ক্লিক করুন। 
  • এরপর আপনি এখানে অনেকগুলো কাজের অপশন দেখতে পারবেন। এখান থেকে কাজ সংগ্রহ করে আপনাকে কাজ করতে হবে। 
  • এরপর কাজ জমা দিয়ে পেমেন্ট ব্যাংক অথবা অনলাইন পেমেন্ট মেথডের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন।

3. Flexjobs.com টাইপিং সাইট

যারা ফ্রিল্যান্সিং সাইটগুলো নিয়ে একটু খোঁজখবর নেন তারা Flexjobs.com এই সাইটের নাম শুনে থাকবেন। এখানে টাইপিং করে আয় করার অসংখ্য কাজ পাওয়া যায় যেমন: ডাটা এন্ট্রি, এক্সেল শীটে টাইপ, কপিপেস্ট ইত্যাদি সহ আরো অনেক ধরনের টাইপিং এর কাজ পাওয়া যায়। অন্যান্য সাইটে তুলনায় এখানে কাজ করে বেশি টাকা পাওয়া যায়। এখানে নিয়মটা হলো: 

  • Flexjobs.com এই ওয়েবসাইটে আপনাকে সাইন আপ করতে হবে। 
  • এরপর সার্চ অপশনে গিয়ে typing লিখে সার্চ করতে হবে। এরপর আপনি এখানে আরো অনেক কাজের অপশন দেখতে পারবেন।
  • এই কাজগুলো নিয়ে কাজ করতে হলে আপনাকে কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হতে হবে। অর্থাৎ, কোম্পানির হয়ে কাজ করতে হবে। 
  • আপনি যে টাকা আয় করবেন তা অনলাইন পেমেন্ট সিস্টেম পেপাল এর মাধ্যমে ক্যাশ আউট করতে পারবেন।

4. Pocketnovel টাইপিং সাইট

টাইপিং করে টাকা ইনকাম করার উপায় আরেকটি হলো Pocketnovel সাইট। Pocketnovel এর অ্যাপ বা ওয়েবসাইট রয়েছে। আপনি এর অ্যাপ ইন্সটল করে কাজ করতে পারবেন। এই সাইটটি ব্যবহারকারীদের গল্প, কবিতা, উপন্যাস লিখে আয় করার সুযোগ করে দেয়। বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় গল্প, কবিতা, উপন্যাস লিখে আয় করা যায়। যদি আপনি ভালো টাইপিং এর কাজ করতে পারেন তাহলে আশা করা যায় এখান থেকে প্রতি মাসে 20000 টাকা আয় করতে পারবেন। অ্যাপ এর মাধ্যমে কাজ করে ইনকাম করার উপায় হলো:

  • গুগল প্লে স্টোর থেকে Pocketnovel অ্যাপটি ইন্সটল করে নিন।
  • এরপর নিজের ফোন নাম্বারটা দিন। 
  • আপনার নিকট একটি OTP code আসবে। সেটি বক্সে বসান। 
  • এরপর যে যে তথ্য চাইবে তা ফরম ফিলাপ করুন। এরপর writer অপশনে ক্লিক করুন। 
  • এরপর আপনাকে একটি সুন্দর গল্প লিখে এই ওয়েবসাইটে সাবমিট করতে হবে। যদি তারা আপনার লেখা পছন্দ করে তাহলে এখানে কাজ করার সুযোগ করে দিবে। 
  • আপনার উপার্জিত ইনকাম ব্যাংকের মাধ্যমে ক্যাশ আউট করতে পারবেন।
  • Pocketnovel এ কাজ করে কিভাবে ইনকাম করতে হয় সে বিষয়ে আরো তথ্য পেতে ইউটিউবে ভিডিও দেখে নিন। 

5. Rev.com টাইপিং সাইট

Rev.com এ সাইটে অডিও শুনে শুনে হুবহু টাইপ করতে হবে। আপনার যদি ভালো টাইপিং স্পিড থাকে এই সাইটে কাজ করে আয় করা আপনার জন্য সহজ হবে। টাইপিং করে আয় করার একটি বিশ্বস্ত সাইট হলো Rev.com. এখানে কাজ করার নিয়ম হলো: 

  • Rev.com সাইটে প্রবেশ করুন - এরপর Get Started অপশনে ক্লিক করুন - এখানে আপনি বেসিক প্লান দেখতে পারবেন।
  • এখানে free basic plan option দেখতে পারবেন। এখানে ফ্রিতে কাজ করে আয় করতে পারবেন। তাছাড়া, টাকা খরচ করে নিজের টিম তৈরি করে Rev.com সাইটে কাজ করে আয় করতে পারেন।

6. ডাটা এন্ট্রি টাইপিং জব

যারা অনলাইনে একটু খোঁজখবর রাখে তারা ডাটা এন্ট্রি নাম শুনে থাকবেন। এখানে টাইপিং করে ডাটা এন্ট্রি করতে হয়। মূলত এটা একধরণের টাইপিং জব। আপনারা যারা টাইপিং করে টাকা ইনকাম করতে চান তারা ডাটা এন্ট্রি জব করতে পারেন। এটা বর্তমানে তরুণ সমাজের নিকট অনেক জনপ্রিয়। আপনি ঘরে বসে ডাটা এন্ট্রি জব করে প্রতিমাসে শত শত ডলার ইনকাম করতে পারবেন।  এখানে কাজটা হলো 

বিভিন্ন ডকুমেন্টস থাকবে, অডিও ফাইল থাকবে, সেখান থেকে আপনাকে তথ্য গুলো নিদিৃষ্ট এক্সেল শীট অথবা ক্লায়েন্টের ওয়েবসাইটে আপলোড করতে হবে। ডাটা এন্ট্রি কাজের মধ্যে রয়েছেঃ-

  • Copy and Paste job
  • MS Word and MS Excel formatting
  • Enter data in Digital File

ইউটিউবে সার্চ দিলে ডাটা এন্ট্রি কাজের বিস্তারিত তথ্য আপনি জানতে পারবেন। ডাটা এন্ট্রি কাজের জন্য জনপ্রিয় কয়েকটি প্লাটফর্ম হলোঃ-

  • Accutran Global
  • Capital Typing 
  • Teramind
  • uicktate or iDictate
  • Fiverr.com
  • Upwork.com
  • Freelancer.com

7. ক্যাপচা এন্ট্রি টাইপিং জব

বিভিন্ন তথ্য জানার জন্য যখন আমরা ওয়েবসাইটে প্রবেশ করি অথবা কোন ফরম ফিলাপ করার সময় আমাদের এই ক্যাপচা পূরণ করতে হয়। এখানে এলোমেলোভাবে ৪ বা ৫ টা শব্দ দেয়া থাকবে। সেগুলো হুবহু নিদিৃষ্ট ফাঁকা বক্সে সঠিকভাবে বসাতে হবে। এই ক্যাপচা পূরণের কাজ গুলো করতে ২০ সেকেন্ডের মতো সময় লাগে। ক্যাপচা কাজ করে আয় করার কয়েকটি জনপ্রিয় ওয়েবসাইট হলোঃ-

  • Captcha 2cash
  • Captcha Typers
  • Pro Typers
  • 2Captcha

8. ট্রান্সক্রিপশন করে টাইপিং জব

এই কাজ করার জন্য আপনার টাইপিং স্কিল অনেক ভালো হতে হবে। ইংরেজি ভাষা বোঝার দক্ষতা থাকতে হবে, ইংরেজিতে ভালো টাইপিং করা জানলে অনেক টাকা আয় করতে পারবেন। এখানে আপনাকে অডিও বা ভিডিও দেওয়া হবে। আপনার কাজ হলো সেগুলো ভালো করে শোনা এবং হুবহু একটি নিদিৃষ্ট ভাষায় টাইপিং করে ফাইলে আপলোড করা। ট্রান্সক্রিপশন করে আয় করার প্লাটফর্মঃ-

  • GMR Transcription 
  • TranscribeMe
  • Go Transcript 

9. মাইক্রো জব এ টাইপিং করে টাকা আয়

আপনার কাছে যদি একটি কম্পিউটার থাকে মাইক্রো জব টাইপিং করে আয় করতে পারেন। এজন্য আপনাকে প্রথমে Crowd Sourcing প্লাটফর্ম গুলোর সাথে যুক্ত হওয়া লাগবে। সেখানে লগ-ইন করলে বিভিন্ন ধরণের টাইপিং এর কাজ দেখতে পারবেন। সেখান থেকে কাজ বেছে নিয়ে আপনাকে কাজ করতে হবে। এখানে ইনকাম নির্ভর করবেঃ-

আরো পড়ুনঃ- ডিপোজিট ছাড়া লুডু খেলে টাকা ইনকাম করুন আনলিমিটেড অনলাইন থেকে

  • আপনার বাছাইকৃত কাজ কতটুকু সহজ বা কঠিন তার উপর নির্ভর করবে।
  • আপনি কতটুকু সময়ের মধ্যে কাজ জমা দিচ্ছেন তার উপর নির্ভর করবে।
  • আপনার টাইপিং স্পিড কেমন তার উপর নির্ভর করবে।

এ রকম জনপ্রিয় ভালো টাইপিং জব সাইট এর নাম হলোঃ- Amazon Mechanical Turk, Clickworker, Remotasks

10. ছবি থেকে টাইপিং করে লেখা সাইট থেকে আয়

এখানে আপনাকে কিছু ছবি দেয়া হবে। ছবি গুলো দ্বারা কি বোঝাচ্ছে তা অনুমান করে আপনাকে টাইপিং করে লিখতে হবে। এই কাজ গুলো সহজ এবং কঠিন উভয় ধরণের হয়ে থাকে। এই কাজ গুলোকে অনেকে  Image to Text বলে থাকে। ইউটিউবে সার্চ দিয়ে আপনি একটি টিউটোরিয়াল ভিডিও দেখে নিতে পারেন। যদিও Image to Text এই কাজ গুলো অনেকে OCR দিয়ে করে থাকে। এই কাজ গুলো করার জন্য জনপ্রিয় কয়েকটি সাইট হলোঃ-

  • freelancer
  • Go Transcript 

11. নিজের ব্লগ সাইট থেকে

টাইপিং এই কাজকে আপনি যদি লাইফটাইমের জন্য ক্যারিয়ার হিসেবে নিতে চান তাহলে নিজে ব্লগ সাইট খুলুন। সেখানে আপনি আনলিমিটেড লেখালেখি করে আয় করতে পারবেন। এজন্য Blogger.com এ গিয়ে আপনাকে লগইন করতে হবে। এরপর ডোমেইন, হোস্টিং, থিম সেট আপ করতে হবে। তৈরি হয়ে গেলে আপনার নিজস্ব ব্লগ সাইট। এখানে আপনি নিয়মিত আর্টিকেল লিখবেন। আপনার ব্লগ সাইটে ভালো পরিমাণে ট্রাফিক আসা শুরু করলে গুগল এডসেন্স এপ্রোভ করে ঘরে বসে লাখ লাখ টাকা আয় করতে পারবেন। তরুণ প্রজন্মের নিকট এই কাজ গুলো পছন্দের শীর্ষ তালিকায় রয়েছে।

শেষ মন্তব্যঃ লেখকের মন্তব্য

সম্মানিত পাঠকবৃন্দ এই আর্টিকেলে আমি টাইপিং করে টাকা ইনকাম করার উপায় নিয়ে বিস্তারিত আলোকপাত করেছি। আশা করি আর্টিকেলটি পড়ে কোন কোন প্লাটফর্মে টাইপিং করে টাকা ইনকাম করা যায় সে বিষয়ে আপনি বিস্তারিত জেনেছেন। অনলাইন সোর্স গুলো রিসার্চ করে আমি আপনাদের 

নিকট নির্ভরযোগ্য তথ্য উপস্থাপন করার চেষ্টা করেছি। আর্টিকেলটি পড়ে ভালো লেগে থাকলে আমাদের সাইটটি ভিজিট করার অনুরোধ রইল। আমরা এই ওয়েবসাইটে প্রতিনিয়ত অনলাইন ইনকাম তথ্য পাবলিশ করে থাকি। সকলের মঙ্গল কামনা করে, এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। 15.02.2026

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনি পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url