ঢাকা টু আখাউড়া ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা
ঢাকা টু আখাউড়া ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা জানতে চান ? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। এখানে আমরা আলোচনা করেছি ঢাকা থেকে আখাউড়া এই রুটে কোন কোন ট্রেন যাতায়াত করে ? কত টাকা ভাড়া সেই বিষয়ে আলোচনা করেছি।
পোস্টসূচীপত্রঃ-ঢাকা টু আখাউড়া ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা জানতে আপনারা অনেকে গুগলে সার্চ করেছেন। তাদের আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।
ঢাকা টু আখাউড়া ট্রেনের সময়সূচী
ঢাকা টু আখাউড়া ট্রেনের সময়সূচী ট্রেন অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়ে থাকে। ঢাকা থেকে আখাউড়া এই রুটে ৫টি ট্রেন যাতায়াত করে। যেগুলো ভিন্ন ভিন্ন সময়ে চলাচল করে। ট্রেনের সময়সূচী জানা থাকলে আপনি যেকোন সময়ে যাতায়াত করতে পারবেন। এই ট্রেন গুলোর সময়সূচী আলাদা হওয়ার কারণে আপনি আপনার পছন্দ মতো দিনের যেকোন সময়ে ভ্রমণ করতে পারেন। যা অন্যান্য পরিবহনের ক্ষেত্রে সম্ভব না। এই জন্য ভ্রমণ পথে মানুষের পছন্দের তালিকায় রয়েছে ট্রেন।
ট্রেনের নামঃ- মহানগর এক্সপ্রেস (৭২২)
- ঢাকা ছাড়েঃ- রাত ০৯:০০ ঘটিকায়
- আখাউড়া পৌছায়ঃ-রাত ১২:০৫ মিনিট
- ছুটির দিনঃ- রবিবার
ট্রেনের নামঃ- চট্টলা এক্সপ্রেস (৬৮)
- ঢাকা ছাড়েঃ- দুপুর ০১:০০ ঘটিকা
- আখাউড়া পৌছায়ঃ- বিকাল ০৩:৫০ মিনিট
- ছুটির দিনঃ- মঙ্গলবার
ট্রেনের নামঃ- মহানগর প্রভাতী এক্সপ্রেস (৭০৪)
- ঢাকা ছাড়েঃ- সকাল ০৭:৪৫ মিনিট
- আখাউড়া পৌছায়ঃ- সকাল ১০:১০ মিনিট
- ছুটির দিনঃ- নাই
ট্রেনের নামঃ- তূর্ণা এক্সপ্রেস (৭৪২)
- ঢাকা ছাড়েঃ- রাত ১১:৩০ মিনিট
- আখাউড়া পৌছায়ঃ- রাত ০২:১৫ মিনিট
- ছুটির দিনঃ- নাই
ট্রেনের নামঃ- উপকূল এক্সপ্রেস (৭১২)
- ঢাকা ছাড়েঃ- বিকাল ০৩:২০ মিনিট
- আখাউড়া পৌছায়ঃ- বিকাল ০৫:৫৫ মিনিট
- ছুটির দিনঃ- মঙ্গলবার
নোটিশঃ- রেলকর্তৃপক্ষ রেলের সময়সূচী যেকোন সময় পরিবর্তন করতে পারে। এজন্য ভ্রমণের পূর্বে রেলসেবা অ্যাপ থেকে আপডেট তথ্য জানতে পারেন।
ঢাকা টু আখাউড়া ট্রেনের ভাড়ার তালিকা
ঢাকা টু আখাউড়া ট্রেনের ভাড়ার তালিকা মধ্যে বিভিন্ন ক্যাটাগরির সিট রয়েছে যেমনঃ- কেবিন, নন এসি, এসি ইত্যাদি। সিটের ধরণের উপর ভিত্তি করে ঢাকা টু আখাউড়া ট্রেনের ভাড়া ভিন্ন ভিন্ন হয়। সিট ফাঁকা থাকলে আপনি আপনার পছন্দ মতো সিট বেছে নিতে পারেন। যে সিটের ভাড়া বেশি ওই সিট গুলো যাত্রীদের জন্য বেশি আরামদায়ক।
আরো পড়ুনঃ- শ্রীমঙ্গল টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা
- স্নিগ্ধা সিটের মূল্য জনপ্রতি ৩২২ টাকা
- প্রথম আসন সিটের মূল্য জনপ্রতি ২৫৯ টাকা
- শোভন চেয়ার সিটের মূল্য জনপ্রতি ১৭০ টাকা
- এসি বার্থ সিটের মূল্য জনপ্রতি ৫৭৫ টাকা
- শোভন সিটের মূল্য জনপ্রতি ১৫০ টাকা
- প্রথম বার্থ সিটের মূল্য জনপ্রতি ৩৮৬ টাকা
- এসি সিটের মূল্য জনপ্রতি ৩৮৬ টাকা
নোটিশঃ- রেলকর্তৃপক্ষ রেলের ভাড়া যেকোন সময় পরিবর্তন করতে পারে। যখন আপনি সরাসরি কাউন্টারে গিয়ে টিকেট কাটবেন অথবা অনলাইনের মাধ্যমে ( https://eticket.railway.gov.bd/, Rail sheba app ) তখন আপনি আপডেট জেনে যাবেন।
ঢাকা থেকে আখাউড়া যাত্রাপথে ট্রেন গুলো স্টেশনে বিরতি নেয়
ঢাকা থেকে আখাউড়া যাত্রাপথে ট্রেন গুলো বেশ কয়েকটি স্টেশনে যাত্রী নেওয়ার জন্য বিরতি নেয়। আপনি চাইলে সে সকল স্টেশন গুলো থেকে আখাউড়া উদ্দেশ্যে যাত্রা করতে পারেন। ঢাকা থেকে আখাউড়া বিরতি স্টেশন নিম্নরুপঃ-
- ঢাকা রেলওয়ে স্টেশন
- বিমানবন্দর রেলওয়ে স্টেশন
- নরসিংদী রেলওয়ে স্টেশন
- ভৈরব বাজার রেলওয়ে স্টেশন
- আশুগঞ্জ রেলওয়ে স্টেশন
- ব্রাক্ষণবাড়িয়া রেলওয়ে স্টেশন
- আখাউড়া রেলওয়ে স্টেশন
ঢাকা থেকে আখাউড়া কত কিলোমিটার দূরত্ব
একজন যাত্রী হিসেবে ঢাকা থেকে আখাউড়া দূরত্ব কত দূর তা জানা দরকার। অনেকে এই ধরণের প্রশ্ন জানতে চেয়ে ইন্টারনেটে অনুসন্ধান করে।
আরো পড়ুনঃ- আখাউড়া টু কুমিল্লা ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা
- ঢাকা থেকে আখাউড়া দূরত্ব আনুমানিক ১২৮ কিলোমিটার
ঢাকা থেকে আখাউড়া যেতে কতক্ষণ লাগে
ভ্রমণ পথে সময়ের ব্যাপারে সচেতন হওয়া একজন যাত্রীর কর্তব্য। ঢাকা থেকে আখাউড়া যেতে কতক্ষণ লাগতে পারে সেই ব্যাপারে আপনার জানা থাকলে সময়ের সঠিক ব্যবহার করে কাজ করা আপনার জন্য সহজ হবে।
- ঢাকা থেকে আখাউড়া যেতে আনুমানিক প্রায় ৩ ঘন্টা বা তার একটু বেশি সময় লাগতে পারে।
ঢাকা টু আখাউড়া ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা ( FAQ )
১) ঢাকা থেকে সর্বশেষ কোন ট্রেনটি ছাড়ে ?
উত্তরঃ- তূর্ণা এক্সপ্রেস
২) ঢাকা থেকে আখাউড়া যাত্রাপথে কোন ট্রেনের সাপ্তাহিক ছুটি নেই ?
উত্তরঃ- তূর্ণা এক্সপ্রেস
৩) ঢাকা থেকে আখাউড়া কোন সিটের দাম বেশি ?
উত্তরঃ- এসি বার্থ
৪) যাদের বয়স ৫ বছরের কম তাদের ট্রেনের টিকিট কাটতে হবে ?
উত্তরঃ- না
৫) অনলাইনে ট্রেনের টিকিট কাটার জন্য কি প্রয়োজন ?
উত্তরঃ- নিজের সচল ফোন এবং NID কার্ডের নাম্বার
৬) অনলাইনে ট্রেনের টিকিট কাটার প্লাটফর্ম কোনটি ?
উত্তরঃ- ( https://eticket.railway.gov.bd/, Rail sheba app )
শেষ কথা
সম্মানিত পাঠকবৃন্দ আমি এই আর্টিকেলে ঢাকা টু আখাউড়া ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি আর্টিকেলটি পড়ে আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশন গুলো পেয়েছেন। যেকোন ধরণের প্রশ্ন আর্টিকেলের নিচে যে কমেন্ট বক্স আছে সেখানে করতে পারেন।
রেলপথে ভ্রমণের সময় নিজে সতর্ক থাকুন। নিজ মোবাইল ফোন, দরকারী ডকুমেন্টস নিজ দায়িত্বে রাখুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার রেলপথে ভ্রমণ হোক আনন্দদায়ক, নিরাপদ, ক্লান্তিহীন। সকলকে ধন্যবাদ। 11.05.2026

আপনি পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url