বাঙালি সংকর জাতি ব্যাখ্যা কর

বাঙালি সংকর জাতি ব্যাখ্যা কর ? এ ধরনের প্রশ্ন প্রায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে। আপনারা যারা পরীক্ষার্থী তাদের জন্য এই আর্টিকেলটি গুরুত্বপূর্ণ। কেননা, এই আর্টিকেলের মাধ্যমে আপনি জানতে পারবেন বাঙালিকে কেন সংকর জাতি বলা হয়।

বাঙালি - সংকর - জাতি - ব্যাখ্যা - কর

পোস্ট সূচীপত্র:বাঙালি জাতি এটি কোন একক জাতি থেকে তৈরি হয় নি। বহু জাতির রক্তের সংমিশ্রণ বাঙালি জাতীয়তাবাদ তৈরি হয়েছে। চলুন তাহলে আর দেরি না করে বাঙালি সংকর জাতি ব্যাখ্যা কর এ বিষয়ে জেনে নেওয়া যাক।

বাঙালি সংকর জাতি ব্যাখ্যা কর

বাঙালি সংকর জাতি ব্যাখ্যা কর, আপনি যদি একজন পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই এ বিষয়ে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। তাছাড়া, আমরা যারা নিজেদেরকে বাঙালি পরিচয় দিয়ে গর্বিত বোধ করি আমাদেরও জানা প্রয়োজন বাঙালি জাতি কিভাবে তৈরি হয়েছে। প্রাচীনকাল ( নেগ্রেটো ) থেকে শুরু করে ইংরেজ আমল পর্যন্ত এই মহাদেশের উপর বিভিন্ন জাতিগোষ্ঠী রাজত্ব করেছে এবং বংশবিস্তার 

করেছে। বহু জাতির রক্তের ধারা এই বাঙালি শরীরে প্রবাহিত। এজন্য বাঙালিকে বলা হয় সংকর জাতি। আমি একটু সাধারণ উদাহরণ দিই: আপনি যদি চীনে যান দেখবেন একজন ছেলে মানুষের সাথে আরেকজন ছেলে মানুষের অথবা একজন মেয়ে মানুষের সাথে আরেকজন মেয়ে মানুষের চেহারার মিল আছে দেখে মনে হবে তারা আপন ভাই/বোন অথবা চাচাতো, মামাতো, খালাতো, ফুফাতো ভাই/ 

বোন। অর্থাৎ সকলের চেহারা একই রকম। সকলের দৈহিক গঠন, সকলের জীবনযাত্রার মান, সকলের রুচি একই রকম। এইবার আপনি আমাদের বাঙ্গালীদের চেহারার দিকে তাকান দেখবেন একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিল নেই। কেউ লম্বা, কেউ খাটো, কেউ ফর্সা, কেউ কালো, কেউ শ্যামলা, কেউ চিকন, কেউ মোটা, কেউ বাউন। বাঙালি জাতির মধ্যে এত বৈচিত্র্য যা অন্য কোন জাতির 

মধ্যে এত বৈচিত্র্য নেই। আপনি যদি ইউরোপ, আমেরিকা, আরব জাতির দিকে দেখেন তারা সকলে একই রকম। বাঙালি জাতির এই বৈচিত্রের কারণে বাঙালি জাতিকে সংকর জাতি বলা হয়। বাঙালির জাতির খাদ্য অভ্যাস থেকে শুরু করে জীবনযাত্রার ধরন এগুলোর মধ্যে রয়েছে বিদেশি শক্তির প্রভাব। বাঙালি জাতির এই মিশ্র বৈশিষ্ট্যের কারণে একে অন্যান্য জাতিসত্তা থেকে আলাদা ভাবে চিহ্নিত করা 

হয়েছে। জাতিগত ভিন্নতার এই পরিচয় নিরূপণে যারা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন তাদের মধ্যে অন্যতম হলো: রামপ্রসাদ চন্দ্র, স্যার হার্বার্ট রিজলি সহ আরো অনেক পন্ডিত। সকলে এক জায়গায় একমত বাঙালি জাতি গোষ্ঠীর মধ্যে মিশ্র জাতি গোষ্ঠীর বৈশিষ্ট বৈশিষ্ট্য রয়েছে।

বাঙালি জাতি গোষ্ঠীর মধ্যে যে সকল জাতি গোষ্ঠীর প্রভাব বা রক্ত রয়েছে 

যে সকল জাতি গোষ্ঠীর সাথে বাঙালি জাতি গোষ্ঠীর মিল রয়েছে তাদেরকে ২ ভাগে বিভক্ত করা যায়। যথা: 

( ক ) অনার্য জাতি গোষ্ঠীঃ- অনার্য জাতি গোষ্ঠী কে আবার ৪ ভাগে বিভক্ত করা যায়: 

  1. নেগ্রেটো
  2. অস্ট্রিক
  3. দ্রাবিড়
  4. মঙ্গলীয় 

( খ ) আর্য জাতি গোষ্ঠীঃ- আর্য জাতি গোষ্ঠী কে ২ ভাগে বিভক্ত করা যায়ঃ-

  • আলপাইনীয় 
  • নর্ডিক 

( গ ) আর্য পরবর্তী জাতিগোষ্ঠী

  1. আরব
  2. ডাচ
  3. তুর্কি
  4. পর্তুগিজ
  5. ইরানি
  6. হাবশি
  7. আফগান
  8. মুঘল
  9. ইংরেজ

( ক. 1 ) নেগ্রেটো অনার্য জাতি গোষ্ঠীর বর্ণনা

বাঙালি জাতি গোষ্ঠীর রক্তে নেগ্রেটো জাতি গোষ্ঠীর অস্তিত্ব বিদ্যমান। নেগ্রেটো জাতি গোষ্ঠীরা এসেছিল আফ্রিকার সাহারা মরুভূমির দক্ষিণ থেকে। তারা ঠিক কোন সময় এসেছিল বা কত সালে এসেছিল এর সঠিক তথ্য পাওয়া না গেলেও তারা যে সর্বপ্রথম এসেছে এটা সুনিশ্চিত। নেগ্রেটো জাতি গোষ্ঠীর 

আরো পড়ুনঃ- প্রত্যক্ষ কর ও পরোক্ষ করের মধ্যে পার্থক্য

উত্তরসূরিদের মধ্যে রয়েছে: ডোম, সাঁওতাল, হাঁড়ি, চান্ডাল ইত্যাদি। নেগ্রেটোদের শারীরিক বৈশিষ্ট্য: শরীরের রং কালো, নাকের আকৃতির চ্যাপ্টা, ঠোট মোটা এবং উল্টানো, দেহের বৈশিষ্ট্য খর্বাকৃতি। এরা বসবাস করত মালয় উপদ্বীপ এবং আন্দামান দ্বীপপুঞ্জে।

( ক. 2 ) অস্ট্রিক অনার্য জাতি গোষ্ঠীর বর্ণনা

বাঙালি রক্তে অস্ট্রিক জাতি গোষ্ঠীর রক্ত মিশে আছে। নেগ্রেটোদের হটিয়া অস্ট্রিক জাতি গোষ্ঠীরা এসেছিল। আজ থেকে আনুমানিক ৬,০০০ বছর পূর্বে এরা এসেছিল। এই জাতির আদি নিবাস হিসেবে ধরা হয় ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়ার আশেপাশের দ্বীপপুঞ্জ। এই জাতি গোষ্ঠীকে বিভিন্ন নামে নামকরণ করা হয় যেমন: নিষাদ, ডেড্ডিড, অস্ট্রোএশিয়াটিক ইত্যাদি। অস্ট্রিকরা তৎকালীন 

উপমহাদেশে প্রবেশ করে আসাম ও ইন্দোচীন ( লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম ) হয়। অস্ট্রিক জাতি গোষ্ঠীর শারীরিক বৈশিষ্ট্য: নাক প্রশস্ত আকৃতির, শরীরের রং গাঢ় কালো, মাথার আকৃতি লম্বা,  দেহের বৈশিষ্ট্য গর্বাকৃতির থেকে মধ্যমাকার। অস্ট্রিকদের উত্তরসূরীদের মধ্যে রয়েছে যেমনঃ- কোল, মুন্ডা, ভীম ইত্যাদি। অনেক পন্ডিতরা এটা উল্লেখ করেছেন যে, বাঙালি জাতি নৃ-তাত্তিকভাবে অস্ট্রিক জাতি বা আদি 

অস্ট্রেলীয় গোষ্ঠীর আওতাভুক্ত। অনার্য জাতি গোষ্ঠীর মূল ধারা অস্ট্রিক দের আগত হওয়ায় অনেকে বাঙালিদের নিষাদ জাতিও বলে। অস্ট্রিক জাতির অপর নাম নিষাদ।

( ক. 3 ) দ্রাবিড় অনার্য জাতি গোষ্ঠীর বর্ণনা

অস্ট্রিক জাতি গোষ্ঠীর পরে এই তৎকালীন উপমহাদেশে এসেছিল দ্রাবিড় জাতি গোষ্ঠী। দ্রাবিড় জাতি গোষ্ঠীর প্রভাব বাঙালির রক্তেও রয়েছে। এরা এসেছিল ভূ-মধ্যসাগরীয় অঞ্চল গুলো থেকে। আজ থেকে আনুমানিক ৪,০০০ হাজার বছর পূর্বে। তৎকালীন সময়ে সিন্ধু সভ্যতা গড়ে উঠে দ্রাবিড়দের হাত ধরে সিন্ধু নদের তীরে। দক্ষিণ ভারতে এদের আবাস স্থল ছিল। দ্রাবিড় জাতি গোষ্ঠীর শারীরিক বৈশিষ্ট্যঃ- 

দেহের আকার মধ্যম, নাকের আকৃতি চওড়া, মাথার আকৃতি লম্বা, শরীরের রং কালো থেকে বাদামী, চুলের রং কালো। দক্ষিণ ভারতের যত সিনেমার নায়ক যেমনঃ- থালাপাতি বিজয়, রজনীকান্ত, আল্লু অর্জুন, রাম চরণ, প্রবাস এদের চেহারা ও শারীরিক বৈশিষ্ট্য দ্রাবিড় জাতি গোষ্ঠীর সাথে মিল আছে। বর্তমান বাঙালি জাতি গোষ্ঠীর মধ্যে অস্ট্রিক ও দ্রাবিড় জাতি গোষ্ঠীর প্রভাব বা সংমিশ্রণ রয়েছে ৪ ভাগের ৩ ভাগ।

 ( ক. 4 ) মঙ্গলীয় অনার্য জাতি গোষ্ঠীর বর্ণনা

মঙ্গলীয় জাতি গোষ্ঠীর সাথে বাঙালি জাতি গোষ্ঠীর সম্পর্ক রয়েছে। প্রায় ৪,০০০ হাজার বছর পূর্ব দ্রাবিড় জাতিগোষ্ঠীর পাশাপাশি মঙ্গলীয় জাতি গোষ্ঠীরা তৎকালীন উপমহাদেশে বসবাস শুরু করে। উপমহাদেশে মঙ্গলীয়রা এসেছিল তিব্বত ও ইন্দোচীন থেকে। মঙ্গলীয় জাতি গোষ্ঠীর উত্তরসূরীদের মধ্যে 

আরো পড়ুনঃ- অনার্স ১ম, ২য়, ৩য়, ৪র্থ বর্ষের সমাজকর্ম বিভাগের বইয়ের তালিকা

রয়েছে যেমনঃ- গারো, মনিপুরী, চাকমা, মারমা, খাসিয়া ইত্যাদি। মঙ্গলীয় জাতি গোষ্ঠীর  শারীরিক গঠন যেমনঃ- নাকের আকৃতি চ্যাপ্টা, দেহের আকৃতি খাটো, মাথার আকৃতি গোল, চোখ গুলো ছোট ছোট, গায়ের রং শ্যামলা থেকে ফর্সা, চুলের রং ইত্যাদি। 

( খ ) আর্য জাতি গোষ্ঠী

অনার্যদের পর তৎকালীন উপমহাদেশে আসে আর্য জাতি গোষ্ঠী। এরা উপমহাদেশে আসে প্রায় ২,০০০ হাজার বছর পূর্বে। এখানে আর্য জাতি গোষ্ঠীরা আসে রাশিয়া, ইউরাল পর্বত মালা, ইরান থেকে। তারা পাকিস্থান, আফগানিস্থান, বিখ্যাত গিরিখাত খাইবার পাস দিয়ে উপ-মহাদেশে প্রবেশ করে। বৈদিক 

বাঙালি - সংকর - জাতি - ব্যাখ্যা - কর

সভ্যতার জন্ম হয় এই আর্য জাতি গোষ্ঠীর হাত ধরে। আর্যদের শারীরিক গঠনঃ- মাথার আকৃতি লম্বা, নাকের আকৃতি সরু, শারীরিক গঠন বলিষ্ট, শরীরের রং ফর্সা, তাদের দাঁড়ি গোঁফ রয়েছে, তাদের দেখতে হ্যান্ডসাম বা সুন্দর। 

( খ.1 )আলপাইনীয়  আর্য জাতি গোষ্ঠী

আলপাইনীয়  আর্য জাতি গোষ্ঠী বলতে ইন্দো-ইরানী গোষ্ঠীকে বোঝানো হয়। এরা উপমহাদেশে ভারতের পশ্চিম-উপকূল দিয়ে প্রবেশ করে আনাতোলিয়া বা এশিয়া মাইনর হয়ে। এদের অনেকে আসাম, বিহার, ত্রিপুরা, কাশী, উড়িষ্যা ইত্যাদি এই সব অঞ্চলে বসবাস করত।

( খ.2 ) নর্ডিক আর্য জাতি গোষ্ঠী  

এরা মূলত ইউরোপের দেশ গুলো থেকে এসেছে। যে কারণে তাদের ইউরোপীয় আর্যও বলা হয়। অনেকে এদের উন্নত আর্যও বলে। এরা ইউরোপের দেশ যেমনঃ- ব্রিটেন, উত্তর জার্মানী, রাশিয়া, সুইডেন, নরওয়ে ইত্যাদি থেকে এসেছে। 

আরো পড়ুনঃ- ঢাকা সিটি কলেজের মাসিক বেতন ও ভর্তি যোগ্যতা বিস্তারিত জেনে নিন

এরা উপমহাদেশে প্রবেশ করে টাইগ্রিস নদী ও ইউফ্রেটিস নদীর উপকূল দিয়ে। তৎকালীন সময়ে পায়ে হেঁটে পাঞ্জাবের পঞ্চনদ এবং ভারতের উত্তর-পশ্চিম এলাকা দিয়ে উপমহাদেশে আসে। ইউরোপের দেশ গুলোর মানুষের সাথে এদের চেহারা ও জীবন যাত্রার মানের মিল রয়েছে।

আর্য পরবর্তী জাতিগোষ্ঠী

আর্যদের পরেও আরও বিভিন্ন জাতিগোষ্ঠী নানান উদ্দেশ্যে এই উপমহাদেশে প্রবেশ করে। কেউ এসেছিল রাজত্ব করতে, কেউ এসেছিল ব্যবসা করতে, কেউ এসেছিল সম্পদ চুরি করতে। তাদের মধ্যে রয়েছে ৭ম/৮ম শতকে আরব জাতি এসেছিল, ডাচ, পর্তুগিজ, তুর্কি, ইরানি, হাবশি, আফগান, মুঘল, 

সর্বশেষ ইংরেজরা লুটপাট করতে এসেছিল। বাঙালি জাতির শরীরে এই প্রত্যেক জাতির রক্ত প্রত্যক্ষ-পরোক্ষভাবে মিশে গেছে। এজন্য বাঙালি জাতি কে বলা হচ্ছে সংকর জাতি।

শেষ মন্তব্যঃ বাঙালি সংকর জাতি ব্যাখ্যা কর

প্রত্যেক জাতি এই মহাদেশে প্রবেশের পর নিজেদের মতো করে জীবনযাপন করেছে, রাজত্ব করেছে, বংশ বিস্তার করেছে যার ফলে প্রত্যেক জাতিগোষ্ঠীর প্রভাব আমরা বাঙালি জাতির মধ্যে বিদ্যমান।

সম্মানিত পাঠকবৃন্দ আমি এই আর্টিকেলে বাঙালি সংকর জাতি ব্যাখ্যা কর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। বাঙালির জাতির উৎপত্তি নিয়ে  ইন্টারনেট এবং বই-পুস্তকে বিভিন্ন মতবাদ থাকলেও এর সঠিক ইতিহাস আজও জানা যায় নি। 

বাঙালি জাতিকে কেন সংকর জাতি বলা হচ্ছে, ঠিক কি কারণে বলা হচ্ছে, আশা করি পুরো ধারণা আপনি এতক্ষণে পেয়ে গেছেন। এই ধরণের শিক্ষামূলক ব্লগ আর্টিকেল আরো পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। 18.05.2026

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনি পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url