বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা কর
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা কর ? এই বিষয়ে বিভিন্ন জব এক্সাম এবং বোর্ড পরীক্ষায় প্রায় প্রশ্ন এসে থাকে। তাছাড়া, একজন স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে নিজ মাতৃভূমির ভৌগোলিক অবস্থান সম্পর্কে সঠিক তথ্য জানা প্রয়োজন।
পোস্টসূচীপত্রঃ-মহান সৃষ্টিকর্তার এক বিশেষ নিয়ামত এই স্বাধীন বাংলা ভূখন্ড। দক্ষিণ এশিয়ার অপরুপ সম্ভাবনাময় রাষ্ট্র বাংলাদেশ। আর্টিকেলটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়লে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা কর ? এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা কর
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা কর ? এই সম্পর্কে আপনি যত জানবেন তত বেশি মুগ্ধ হবেন। এক বৈচিত্র্যময় দেশ বাংলাদেশ। এই ভূখন্ডের উপর দিয়ে বয়ে গেছে বড় বড় পাহাড়, আঁকা বাঁকা নদী, বড় বড় গাছপালা, সমতল ভূমি, সমুদ্র ইত্যাদি যা অন্যান্য ভূখন্ড থেকে এই বাংলা ভূখন্ডকে আলাদাভাবে পরিচয় করিয়ে দিয়েছে। এই দেশের অর্থনীতির চালিকাশক্তি কৃষি। বাংলাদেশের উপর দিয়ে আঁকা বাঁকা নদী বয়ে যাওয়ায় একে নদীমাতৃক দেশও বলা হয়। এই ভূখন্ডের অবস্থায় হচ্ছে দক্ষিণ এশিয়ায়। বৈচিত্র্যময় এই দেশটি অর্থনীতি, ভূ-রাজনীতি এবং কৌশলগত অবস্থানের দিক দিয়ে বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান
পৃথিবীর মধ্যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানকে ৩ দিক দিয়ে শনাক্ত করা হয়েছে যথা: উত্তর অক্ষাংশ, পূর্ব দ্রাঘিমাংশ, কর্কট ক্রান্তি রেখা ইত্যাদি।
- উত্তর অক্ষাংশ: ২০°৩৪' থেকে ২৬°৩৮'
- পূর্ব দ্রাঘিমাংশ: ৮৮°০১' থেকে ৯২°৪১'
- কর্কট ক্রান্তি রেখা: বাংলাদেশের মধ্যভাগে অবস্থান
- কোন মহাদেশে অবস্থান: এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থান করছে।
- ভৌগলিক নাম: বঙ্গীয় ব-দ্বীপ
- দেশের স্থলভাগ: ৩ দিকে অবস্থিত।
- দেশে স্থল সীমার দৈর্ঘ্য: ৫,১৩৮ কিলোমিটার তারমধ্যে ভারতের সাথে সীমানা রয়েছে ৪,১৪৪ কিলোমিটার। মায়ানমানের সাথে সীমানা রয়েছে ২৮৩ কিলোমিটার।
- দেশের জলভাগ: ১ দিকে অবস্থিত। সমুদ্র সীমানা রয়েছে ৭১১ কিলোমিটার।
বাংলাদেশের আয়তন কত
- আয়তন: ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার।
- বাংলাদেশের অবস্থান: গোটা বিশ্বের বুকে আয়তনের দিক দিয়ে ৯৪ তম।
- বাংলাদেশের বিভাগ সংখ্যা: ৮টি ( ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, সিলেট ইত্যাদি )
- বাংলাদেশের জেলা সংখ্যা: ৬৪টি
- বাংলাদেশের উপজেলা সংখ্যা: ৫৫০ টি
- বাংলাদেশের রাজধানী: ঢাকা
বাংলাদেশের জাতীয় দিবস
১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। এই মহান মুক্তিযুদ্ধে সরকারি তথ্য মোতাবেক ৩০ লক্ষ মানুষ শহীদ হয়।
আরো পড়ুনঃ- mohammadpur post code - ঢাকা জেলার পোস্ট কোড দেখে নিন
- বাংলাদেশের স্বাধীনতা দিবস: ২৬ শে মার্চ।
- বাংলাদেশের বিজয় দিবস: ১৬ ডিসেম্বর।
- সাংবিধানিক নাম: গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ
বাংলাদেশের চারদিকে কোন কোন দেশের অবস্থান
বাংলাদেশের অবস্থানকে যদি উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এই চার ভাগে বিভক্ত করা হয় তাহলে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্রের অবস্থান দাঁড়ায়:
- বাংলাদেশের উত্তর দিকে: ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম রাজ্য
- বাংলাদেশের দক্ষিণ দিকে: বঙ্গোপসাগর অবস্থান
- বাংলাদেশের পূর্ব দিকে: ভারতের আসাম, ত্রিপুরা, মিজোরাম রাজ্য এবং মায়ানমারের রাখাইন, চিন রাজ্য।
- বাংলাদেশের পশ্চিম দিকে: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য
বাংলাদেশের ভূ-প্রকৃতি অবস্থান
বাংলাদেশের ভূ-প্রকৃতি অবস্থান কে ৩ ভাবে বিভক্ত করা যায় যথা: সমতল অঞ্চল, পাহাড়ি অঞ্চল, উপকূলীয় অঞ্চল।
- সমতল অঞ্চল: দেশের প্রায় ৮০% অঞ্চল সমতল
- পাহাড়ি অঞ্চল: চট্টগ্রামের দক্ষিণ-পূর্ব এলাকা, সিলেটের উত্তর- পূর্ব এলাকা বড় বড় পাহাড় দ্বারা বিস্তৃত।
- উপকূলীয় অঞ্চল: বাংলাদেশের পুরো দক্ষিণ অঞ্চল সুন্দরবন এবং সমুদ্রতীর দ্বারা বিস্তৃত।
বাংলাদেশের সমুদ্র সীমার অবস্থান
বাংলাদেশের সমুদ্র সীমার অবস্থান কে ৩ ভাবে সনাক্ত করা হয় যথা: টেরিটোরিয়াল সি, অর্থনৈতিক অঞ্চল, মহীসোপান বিস্তৃতি ইত্যাদি।
- ১২ নটিক্যাল মাইল জুড়ে টেরিটোরিয়াল সি বা সমুদ্র সীমার অবস্থান
- উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল জুড়ে অর্থনৈতিক সমুদ্র সীমার অঞ্চল বিস্তৃত।
- উপকূল থেকে ৩৫০ নটিক্যাল মাইল জুড়ে মহীসোপান বিস্তৃতি।
বাংলাদেশের জলবায়ু কেমন
বাংলাদেশের জলবায়ু নাতিশীতোষ্ণ। বাংলাদেশে ছয়টি ঋতু রয়েছে যেমন: গ্রীষ্মকাল ( বৈশাখ-জ্যৈষ্ঠ ) বর্ষাকাল ( আষাঢ়-শ্রাবণ ) শরৎকাল ( ভাদ্র-আশ্বিন ) হেমন্তকাল ( কার্তিক-অগ্রহায়ণ ) শীতকাল ( পৌষ-মাঘ ) বসন্তকাল ( ফাল্গুন-চৈত্র )
গ্রীষ্মকাল: এ সময় প্রচুর গরম পড়ে। গাছে ফল ফলাদি পাকতে শুরু করে। মৌসুমী ফলের অন্যতম ঋতু হল গ্রীষ্মকাল। এ সময় গাছে আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস, পেয়ার, তরমুজ ইত্যাদি ফল বাজারে দেখতে পাওয়া যায়।
বর্ষাকাল: এ সময় প্রচুর বৃষ্টি হয়। ঘন ঘন মেঘ ডাকে। গোটা দেশজুড়ে ঝুমঝুম করে বৃষ্টি পড়তে থাকে। প্রচণ্ড গরমে একটু স্বস্তির নিঃশ্বাস পেতে মানুষ বৃষ্টির প্রার্থনা করে। তবে অতিরিক্ত বৃষ্টি মানুষের জীবনে দুর্যোগ ডেকে আনে। নদীতে পানি বেড়ে যাওয়া। ঘরবাড়ি ডুবে যাওয়া, নদী ভাঙ্গন সহ নানান ধরনের বিপর্যয় লক্ষ্য করা যায়। বর্ষাকালে অতিরিক্ত পানির কারণে যখন খাল-বিল- পুকুর নদী নালার পানি এক জায়গায় হয়ে যায় তখন মানুষ জাল দিয়ে মাছ ধরে।
আরো পড়ুনঃ- গার্নিয়ার ফেসওয়াশ আসল নকল চেনার উপায় জেনে নিন
শরৎকাল: বৃষ্টির শেষ হওয়ার পরপরই শরৎ কালের আগমন ঘটে। এ সময় আকাশে সাদা রঙের মেঘের ভেলা দেখা যায়। সাধারণের কাশফুলে চারদিকে ভরে ওঠে। এ সময় নদী-নালাতে শাপলা ফুল দেখতে পাওয়া যায়। ধান ক্ষেতের পাতায় শীতের শিশির বিন্দু দেখা যায়। এটা শীতের আগমনের বার্তা দেয়।
হেমন্তকাল: এটা মাঠে লাগানো ফসল উত্তোলনের মাস। কৃষকরা এই মাসে তাদের লাগানো ধান ঘরে তোলে। এ সময় নবান্ন উৎসব পালিত হয় কৃষকের ঘরে ঘরে। এ মাসে শীতের আবহাওয়া মানুষ অনুভব করতে থাকে।
শীতকাল: এ সময় মানুষ ঠান্ডা অনুভব করতে থাকে। এই শীতকালে রয়েছে এক বৈচিত্র্যময় বৈশিষ্ট্য। এই মাসে বাজারে নতুন নতুন শাকসবজি দেখা মিলে, গাছে খেজুরের রস, নানা রকম পিঠা যেমন ভাপা পিঠা, তালের পিঠা, চিতই পিঠা সহ আরো অন্য পিঠা দেখতে পাওয়া যায়। এই মাসকে বলা হয় পিঠার মাস। তবে শীত যখন অতিরিক্ত করে তখন সেটা জনজীবনে দুর্ভোগ ডেকে আনে। বিশেষ করে শিশু, বৃদ্ধ, অসুস্থ রোগীদের জন্য এই মাস একটু কষ্টকর।
বসন্তকাল: শীতের শেষে আসে বসন্তকাল। এটাকে বলা হয় ঋতুর রাজা। এ সময় গাছ তার পুরাতন পাতাগুলো ঝরিয়ে ফেলে। এ সময় কোকিলের ডাক শুনতে পাওয়া যায়। বাঙালিরা বসন্তের নানান উৎসবে মেতে উঠে। এই মাসের শেষে ব্যবসায়ীরা নতুন হালখাতা খোলার প্রস্তুতি নেয়।
বাংলাদেশের জনসংখ্যা কত
- বাংলাদেশের জনসংখ্যা: আনুমানিক ২০ কোটির কাছাকাছি।
- পৃথিবীর মধ্যে বাংলাদেশের অবস্থান: অষ্টম জনসংখ্যার দিক দিয়ে ।
- বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব: ১১৪৫ জন প্রতি বর্গ কিলোমিটারে।
- দেশে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা: ৮৮.৩%
- দেশে হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা: ১০.৫%
- দেশে খ্রিস্টান জনগোষ্ঠীর সংখ্যা: ০.৩%
- দেশে বৌদ্ধ জনগোষ্ঠীর সংখ্যা: ০.৬%
বাংলাদেশের উপর দিয়ে কয়টি নদী বয়ে গেছে
বাংলাদেশের উপর দিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ৫৭টি নদী বয়ে গেছে। দেশের প্রায় প্রতিটি জেলায় কমবেশি এ সকল নদীর শাখা উপ শাখা রয়েছে। আগেকার সময়ে যাতায়াতের অন্যতম বাহন ছিল নৌকা। লোকমুখে প্রচলন আছে " মাছে ভাতে বাঙালি "
বাংলাদেশের সব থেকে বড় ম্যানগ্রোভ বন কোনটি
বাংলাদেশের সব থেকে বড় ম্যানগ্রোভ বন হল সুন্দরবন। দেশের মোট আয়তনের ১৭ ভাগ হচ্ছে বন যার মধ্যে: শালবন, সুন্দরবন উল্লেখযোগ্য। বড় বড় ঘূর্ণিঝড় প্রাকৃতিক দুর্যোগের সময় এই বন গুলো মানুষকে রক্ষা করে।
বাংলাদেশের ভৌগলিক কৌশলগত অবস্থান
- ভূখণ্ডের কৌশলগত অবস্থানের কারণে বাংলাদেশ চীন ভারত মায়ানমারের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে পারে।
- দক্ষিণ দিকে বঙ্গোপসাগর থাকায় নৌপথে আন্তর্জাতিক রুটে ব্যবসা-বাণিজ্য করতে পারে।
- এই দেশের মাটি উর্বর হওয়ায় ফসল উৎপাদনে সহায়ক। এই ফসল বাহিরের দেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করা যায়।
বাংলাদেশের রাষ্ট্রভাষা কি
- বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা।
বাংলাদেশের রাষ্ট্রধর্ম কি
- বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম।
বাংলাদেশের অর্থনীতি কিসের উপর নির্ভরশীল
- বাংলাদেশ একটি সম্ভাবনাময় উন্নয়নশীল অর্থনীতির দেশ। এই দেশের অর্থনীতির মেরুদন্ড কৃষি।
শেষ কথা: বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা কর
সম্মানিত পাঠক বৃন্দ আমি এই আর্টিকেলে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা কর ? এ বিস্তারিত আলোচনা করেছি। আশা করি আর্টিকেলটি পরে আপনি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়ে গেছেন।
আশা করি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সম্পর্কিত কোন প্রশ্ন পরীক্ষায় আসলে আপনি সঠিক উত্তর দিতে পারবেন। এই ধরনের সুন্দর সুন্দর ব্লগ আর্টিকেলগুলো আরো পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। 15.05.2026

আপনি পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url