টেলিটক ব্যালেন্স চেক করে কিভাবে ১ মিনিটে জানুন

টেলিটক ব্যালেন্স চেক করে কিভাবে সেই বিষয়ে এই আর্টিকেল থেকে আপনি বিস্তারিত জানতে পারবেন। আমরা জানি টেলিটক রাষ্ট্রীয় মালিকানাধীন একটি সিম। কম টাকায় ভালো সার্ভিস পাওয়ার কারণে এই সিমের জনপ্রিয়তা দিনে দিনে বাড়ছে। 

টেলিটক-ব্যালেন্স-চেক-করে-কিভাবে-১-মিনিটে-জানুন

পোস্ট সূচিপত্র:কাজেই, আপনি যদি একজন টেলিটক সিম ব্যবহারকারী হয়ে থাকেন এই আর্টিকেলটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কেননা, এই আর্টিকেলে আমি টেলিটক সিম সংশ্লিষ্ট সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি। 

টেলিটক ব্যালেন্স চেক করে কিভাবে - টেলিটক ব্যালেন্স চেক - টেলিটক ব্যালেন্স চেক কোড - টেলিটক ব্যালেন্স চেক নাম্বার 

টেলিটক ব্যালেন্স চেক করে কিভাবে ? এটা জানা থাকলে আপনি টেলিটক সিমের যেকোনো নাম্বার এর ব্যালেন্স চেক করতে পারবেন। আপনি মোবাইল দিয়ে কয়েকভাবে টেলিটক ব্যালেন্স চেক করতে পারবেন। টেলিটক কোম্পানি বাংলাদেশ সরকার কর্তৃক নিয়ন্ত্রিত যা BTRC - এর অধীনে পরিচালিত হয়। স্বল্পমূল্যে কথা বলা, স্বল্পমূল্যে ইন্টারনেট সেবা গ্রহণ করার কারণে এই সিম বর্তমানে শিক্ষার্থীদের নিকট বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। আসুন তাহলে এক নজরে জেনে নেওয়া যাক টেলিটক ব্যালেন্স চেক কোড সম্পর্কে। 

USSD Code ডায়াল: আপনার ফোনের ডায়াল অপশন এ গিয়ে লিখুন *152#, এরপর ডায়াল করুন। সঙ্গে সঙ্গে আপনার ফোনে ব্যালেন্স কত আছে তা জেনে যাবে। 

App এর মাধ্যমে: প্রথমে গুগল প্লে স্টোর থেকে My Teletalk App ডাউনলোড করুন। এরপর আপনার ফোন নাম্বার চাইবে। এখন আপনার কাছে একটি OTP কোড আসবে। OTP কোড টি সাবমিট করুন বা বসান। ব্যস, হয়ে গেল আপনার অ্যাপ রেজিস্ট্রেশন করা। এখন আপনি অ্যাপ থেকে সরাসরি আপনার মোবাইল ব্যালেন্স, ইন্টারনেট চেক, বিভিন্ন অফার আপনি দেখতে পারবেন। 

SMS করুন: আপনি এসএমএস এর মাধ্যমে সরাসরি জানতে পারেন আপনার এই মুহূর্তে মোবাইলে ব্যালেন্স কত টাকা আছে। প্রথমে মেসেজ অপশনে যান, এরপর লিখুন TAR, পাঠিয়ে দিন 222 এই নম্বরের ঠিকানায় 

অথবা মেসেজ অপশনে গিয়ে লিখুন বড় হাতের ( U ) - পাঠিয়ে দিন 111 এই নম্বরে।  ফিরতি মেসেজে আপনাকে আপনার মোবাইল ব্যালেন্স সম্পর্কিত বিস্তারিত তথ্য জানিয়ে দিবে। 

টেলিটক নাম্বার চেক - টেলিটক নাম্বার চেক কোড-টেলিটক নাম্বার কোড 

টেলিটক ব্যবহারকারীদের টেলিটক ব্যালেন্স চেক করে কিভাবে এতো টুকু জানলে হবে না। জানতে হবে টেলিটক নাম্বার চেক করে কিভাবে ? টেলিটক নাম্বার চেক কোড কোনটা এই বিষয়েও। কোন ব্যক্তি এসে যদি আপনাকে জিজ্ঞেস করে আমার এই টেলিটক সিমের নাম্বার কোনটা আমি জানি না। আমাকে নাম্বারটা বের করে দাও। তখন আপনি টেলিটক সিমের নাম্বার যেভাবে বের করবেন:

মোবাইলের ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করুন *551#. সঙ্গে সঙ্গে মোবাইলের স্ক্রিনে ওই সিমের নাম্বার চলে আসবে। একজন সিম ব্যবহারকারী এই বেসিক বিষয়গুলো জানা অত্যন্ত জরুরী। 

টেলিটক এমবি চেক - টেলিটক এমবি চেক কোড ২০২৪ - টেলিটক ইন্টারনেট ব্যালেন্স চেক কোড

অন্যান্য সিমের মত টেলিটক সিমেও এমবি ব্যবহার করা যায়। যেখানে অন্যান্য সিমে ইন্টারনেট খরচ আকাশচুম্বী সেখানে টেলিটক সিমে অনেক কম। যা একজন স্বল্প আয়ের মানুষ অথবা শিক্ষার্থীদের জন্য বেশ উপকারী। টেলিটক এমবি চেক কোড জানার নিয়ম হলো:

আপনি মোবাইলের ডায়াল প্যাড এ গিয়ে ডায়াল করুন *152#, সঙ্গে সঙ্গে আপনার টেলিটক সিমে কত জিবি ইন্টারনেট আছে তা দেখতে পারবেন। 

টেলিটক সিমের অফিশিয়াল অ্যাপ "My Teletalk App" ডাউনলোড করেও ইন্টারনেট ব্যালেন্স জানতে পারবেন। 

টেলিটক এমবি কেনার কোড 

আপনি যদি টেলিটক সিম থেকে এমবি ক্রয় করতে চান তাহলে আপনাকে একটি লিঙ্ক ডায়াল করতে হবে। অনেকে সেই কোড সম্পর্কে জানে না। কোডটি হলো:

👉 টেলিটক এমবি কেনার কোড - *১১১#

টেলিটক মিনিট চেক 

টেলিটক মিনিট চেক করা কোন ব্যাপার না। টেলিটক ব্যালেন্স চেক করে কিভাবে ? এইটা যদি আমরা এই আর্টিকেল থেকে শিখতে পারি তাহলে টেলিটক মিনিট চেক করা কেন নয় ! 

আপনার ফোনের ডায়াল প্যাড থেকে ডায়াল করুন *152#, তাহলে দেখতে পারবেন। 

"My Teletalk App" ব্যবহার করুন তাহলে জানতে পারবেন। কিভাবে অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করবেন সে বিষয়ে আর্টিকেল এর উপরের প্যারায় আলোচনা করেছি আমি। 

টেলিটক মিনিট অফার - টেলিটক এ মিনিট কেনার নিয়ম 

টেলিটক সিমে বিভিন্ন ধরনের মিনিট অফার পাওয়া যায়। এই মিনিট অফার গুলো সব সময় এক রকম থাকে না। এজন্য আপডেট মিনিট অফার সম্পর্কে জানতে হয়।

👉 টেলিটক মিনিট অফার সম্পর্কে জানতে এই লিংক কপি করে গুগলে সার্চ করুন - https://www.teletalk.com.bd/bn/offer?type=minute&count=yes

👉 "My Teletalk App" ডাউনলোড করে ব্যবহার করুন। 

টেলিটক SMS চেক করার নিয়ম 

👉 ডায়াল প্যাড থেকে ডায়াল করুন *152#, জেনে নিন আপনার ফোনের এসএমএস সংশ্লিষ্ট যাবতীয় তথ্য।

টেলিটক কার্ড থেকে কিভাবে ব্যালেন্স রিচার্জ করবেন 

আপনি দোকানে গেলেন বললেন, টেলিটক সিমের এই নম্বরে এত টাকা রিচার্জ করে দেন। দোকানদার বলল রিচার্জ হবে না, টেলিটক কার্ড নিতে পারেন। এখন প্রশ্ন হল টেলিটক কার্ড থেকে নিজের ফোনে ব্যালেন্স রিচার্জ করার নিয়ম কি ? এটা খুবই সহজ। নিয়ম হলো:

প্রথমে *151* চাপুন, এরপর কার্ডের গোপন নাম্বার টাইপ করুন, শেষে গিয়ে # চাপুন। সংক্ষেপে, *151*টেলিটক কার্ডের গোপন নম্বর#.

হয়ে গেল আপনার মোবাইলের ব্যালেন্স রিচার্জ করা। এই নিয়মে কারো সহযোগিতা ছাড়া আপনি নিজে নিজে ব্যালেন্স রিচার্জ করতে পারবেন। 

টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার নিয়ম 

যদি কোনো কারণে, রিচার্জ করার সুযোগ না থাকে তাহলে আপনি টেলিটক সিমে ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারবেন। এখন প্রশ্ন হতে পারে টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার নিয়ম কি ? সে বিষয়ে আমি বিস্তারিত বর্ণনা করছি। 

👉 কত টাকা লোন নিতে চান তা যদি নির্দিষ্ট করে না দেন তাহলে - ডায়াল করুন *1122# অথবা SMS করুন [ মেসেজ অপশনে গিয়ে " Loan " লিখুন, পাঠিয়ে দিন 1122 এই নম্বরে ] 

👉 10 টাকা লোন নিতে চান তাহলে - ডায়াল করুন *1122*10# অথবা SMS করুন [ মেসেজ অপশনে গিয়ে " 10 " লিখুন, পাঠিয়ে দিন 1122 এই নম্বরে ]

👉 12 টাকা লোন নিতে চান তাহলে - ডায়াল করুন *1122*12# অথবা SMS করুন [ মেসেজ অপশনে গিয়ে " 12 " লিখুন, পাঠিয়ে দিন 1122 এই নম্বরে ]

👉 20 টাকা লোন নিতে চান তাহলে - ডায়াল করুন *1122*20# অথবা SMS করুন [ মেসেজ অপশনে গিয়ে " 20 " লিখুন, পাঠিয়ে দিন 1122 এই নম্বরে ]

👉 30 টাকা লোন নিতে চান তাহলে - ডায়াল করুন *1122*30# অথবা SMS করুন [ মেসেজ অপশনে গিয়ে " 30 " লিখুন, পাঠিয়ে দিন 1122 এই নম্বরে ]

👉 50 টাকা লোন নিতে চান তাহলে - ডায়াল করুন *1122*50# অথবা SMS করুন [ মেসেজ অপশনে গিয়ে " 50 " লিখুন, পাঠিয়ে দিন 1122 এই নম্বরে ]

টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স চেক করার নিয়ম - টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স কোড কোনটি 

আপনার মোবাইলের টেলিটক সিমে ইমারজেন্সি ব্যালেন্স কত টাকা নেওয়া আছে তা জানতে পারেন খুব সহজে। টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স চেক করার নিয়ম নিম্নরূপ: 

👉 ডায়াল করুন *1122*0# অথবা SMS করুন [ মেসেজ অপশনে গিয়ে " Loan info " লিখুন, পাঠিয়ে দিন 1122 এই নম্বরে ] 

টেলিটক অফার দেখার কোড 

টেলিটক সিম কর্তৃপক্ষ সপ্তাহে, মাসে, বছরে, বিভিন্ন প্রোগ্রাম বা উৎসবে স্বল্প মূল্যে বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে। আপনিও চাইলে সেই অফারগুলো ক্রয় করতে পারেন। 

👉 টেলিটক অফার দেখার কোড - *১১১#

টেলিটক ব্যালেন্স চেক করে কিভাবে ( FAQ )

1. টেলিটক সিমের কাস্টমার কেয়ার নম্বর কোনটি ?

উত্তর: 121 এই নম্বরে কল দিন। আপনি সিম সংশ্লিষ্ট যেকোনো সমাধান আপনি পেয়ে যাবেন। 

2. টেলিটক সিমে ইন্টারনেট সেটিং করার নিয়ম কি ?

উত্তর: আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে লিখুন SET, এরপর পাঠিয়ে দিন 738 এই নম্বরে। 

3. টেলিটক সিমে মিস কল এলার্ট চালু করার নিয়ম ?

উত্তর: ফোনের মেসেজ অপশনে গিয়ে লিখুন REG, পাঠিয়ে দিন 2455 এই নম্বরে। 

4. Teletalk app ব্যবহার করার জন্য কেমন মোবাইল হওয়া প্রয়োজন ?

উত্তর: অ্যান্ড্রয়েড ফোন প্রয়োজন। বাটন ফোনে অ্যাপ ব্যবহার করা যায় না।

5. টেলিটক ইন্টারনেট প্যাকেজ 

উত্তর: টেলিটক ইন্টারনেট প্যাকেজ সম্পর্কে জানতে এই লিংক কপি করে গুগলে সার্চ করুন https://www.teletalk.com.bd/bn/Internet-offers?type=regular&count=yes 

6. টেলিটক স্বাধীন প্যাকেজ 

উত্তর: টেলিটক স্বাধীন প্যাকেজ সম্পর্কে জানতে এই লিংক কপি করে গুগলে সার্চ করুন: https://www.teletalk.com.bd/bn/voice/prepaid/shadheen.

7. টেলিটক নাম্বার কত দিয়ে শুরু

উত্তর: 015

শেষ কথা: লেখকের মন্তব্য 

সম্মানিত পাঠকবৃন্দ, আমি এই আর্টিকেলে টেলিটক ব্যালেন্স চেক করে কিভাবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি আর্টিকেলটি পড়ে আপনার টেলিটক সিম সংশ্লিষ্ট আর কোন প্রশ্ন থাকার কথা নয়। যদি কোন প্রশ্ন থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে করে রাখুন অথবা টেলিটক সিমের অফিসিয়াল ওয়েবসাইট: https://www.teletalk.com.bd এখানে প্রবেশ করুন। 

এখানে আপনি বিভিন্ন ইন্টারনেট অফার, মিনিট সহ বিভিন্ন তথ্য আপনি এখান থেকে পেয়ে যাবেন। এই ধরনের সিম সম্পর্কিত আর্টিকেলগুলো আমাদের ওয়েবসাইটে পাবলিশ করা হয়। আমি আশা করি আর্টিকেলটি পড়ে আপনারা উপকৃত হয়েছেন। আপনাদের সকলের মঙ্গল ও সুস্থতা কামনা করে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। 07.08.2026

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনি পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url