নরসিংদী টু কিশোরগঞ্জ ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা জেনে নিন

নরসিংদী টু কিশোরগঞ্জ ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা অনেকে জানতে চাই। কেননা, ব্যবসা-বাণিজ্য, চাকরি, শিক্ষা, চিকিৎসা সেবা, দৈনন্দিন নানান প্রয়োজনে মানুষকে হঠাৎ করে নরসিংদী থেকে কিশোরগঞ্জ যাওয়ার প্রয়োজন পড়ে। অনেকের পক্ষে সরাসরি রেল স্টেশনে গিয়ে ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা জানার সম্ভব হয় না। এজন্য তারা ইন্টারনেটে সার্চ করে।

নরসিংদী - টু - কিশোরগঞ্জ - ট্রেনের - সময়সূচী - ও - ভাড়ার - তালিকা - জেনে - নিন

পোস্টসূচিপত্র:নরসিংদী থেকে কিশোরগঞ্জ এই রুটে যাতায়াতকারী সমস্ত ট্রেনের নাম, শিডিউল, ছুটির দিন সম্পর্কে এই আর্টিকেল থেকে আপনি জানতে পারবেন। চলুন তাহলে এক নজরে নরসিংদী টু কিশোরগঞ্জ ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা জেনে নেওয়া যাক।

নরসিংদী থেকে কিশোরগঞ্জ ট্রেনের সময়সূচী

ট্রেনে ভ্রমণের একটি সুবিধা হল: একই রুটে একাধিক ট্রেন যাতায়াত করে, দিনের যে কোন সময় এই ট্রেন গুলো পাওয়া যায়। নরসিংদী থেকে কিশোরগঞ্জ যাত্রা পথে মোট তিনটি ট্রেন যাতায়াত করে, তার মধ্যে অন্যতম হলো: এগার সিন্ধুর গোধূলি, কিশোরগঞ্জ এক্সপ্রেস, এগার সিন্ধুর প্রভাতী ইত্যাদি। এই ৩টি আন্তঃনগর ট্রেন। এই ট্রেন গুলোর সেবার মান অনেক উন্নত। যাত্রীরা স্বাচ্ছন্দে সফর করতে পারে। ট্রেনের সময়সূচী জানা থাকলে যাত্রীরা নিজেদের ইচ্ছামত সময়ে সফর করতে পারে, এটা একটি সুবিধা জনক বিষয়। নরসিংদী থেকে কিশোরগঞ্জ ট্রেনের সময়সূচী নিম্নরূপ: 

ট্রেনের নাম: এগারসিন্ধু গোধূলি ( ৭৪৯ )

  • নরসিংদী ছাড়ে: রাত ০৮:০০ ঘটিকা
  • কিশোরগঞ্জ পৌঁছায়: রাত ১০:৪৫ মিনিট
  • ছুটির দিন: নাই

ট্রেনের নাম: এগারসিন্ধু প্রভাতী ( ৭৩৭ )

  • নরসিংদী ছাড়ে: সকাল ০৮:৩০ মিনিট
  • কিশোরগঞ্জ পৌঁছায়: বেলা ১১: ১৫ মিনিট
  • ছুটির দিন: বুধবার

ট্রেনের নাম: কিশোরগঞ্জ এক্সপ্রেস ( ৭৮১ ) 

  • নরসিংদী ছাড়ে: দুপুর ১২:৩০ মিনিট
  • কিশোরগঞ্জ পৌঁছায়: দুপুর ০৩:০০ ঘটিকা
  • ছুটির দিন: শুক্রবার

নোটিশঃ- রেলকর্তৃপক্ষ রেলের সময়সূচী যেকোন সময় পরিবর্তন করতে পারে। এজন্য ভ্রমণের পূর্বে রেলসেবা অ্যাপ থেকে আপডেট তথ্য জানতে পারেন।

নরসিংদী টু কিশোরগঞ্জ ট্রেনের ভাড়ার তালিকা

বাংলাদেশের পরিবহন জগতে ট্রেনের ভাড়া সব থেকে কম। নরসিংদী থেকে কিশোরগঞ্জ এই রুটে ও তার ব্যতিক্রম নয়। ট্রেনের ভাড়া ভিন্ন ভিন্ন রকম হয়ে থাকে। আপনি নিজের সামর্থ্য অনুযায়ী ট্রেনের টিকিট কেটে সফর করতে পারবেন।  নরসিংদী টু কিশোরগঞ্জ ট্রেনের ভাড়ার তালিকা নিম্নরূপ:

  • প্রথম বার্থ সিটের ভাড়া জনপ্রতি ১৯০ টাকা।
  • এসি বার্থ সিটের ভাড়া জনপ্রতি ৩২৬ টাকা।
  • শোভন চেয়ার সিটের ভাড়া জনপ্রতি ৯৫ টাকা।
  • এসি সিটের ভাড়া জনপ্রতি ২৯১ টাকা।
  • শোভন সিটের ভাড়া জনপ্রতি ৮০ টাকা।
  • প্রথম আসন সিটের ভাড়া জনপ্রতি ১২৫ টাকা।
  • স্নিগ্ধা সিটের ভাড়া জনপ্রতি ১৮৫ টাকা।

নোটিশঃ- রেলকর্তৃপক্ষ রেলের ভাড়া যেকোন সময় পরিবর্তন করতে পারে। যখন আপনি সরাসরি কাউন্টারে গিয়ে টিকেট কাটবেন অথবা অনলাইনের মাধ্যমে ( https://eticket.railway.gov.bd/, Rail sheba app ) তখন আপনি আপডেট জেনে যাবেন।

নরসিংদী টু কিশোরগঞ্জ ট্রেনের বিরতি স্টেশন 

নরসিংদী থেকে কিশোরগঞ্জ যাত্রা পথে এই ট্রেনগুলো এক জেলার সাথে অন্য জেলা কে সম্পৃক্ত করেছে। যাত্রাপথে ট্রেনগুলো বিভিন্ন স্টেশনের বিরতি নেই যাত্রী তোলার জন্য। নরসিংদী টু কিশোরগঞ্জ ট্রেনের বিরতি স্টেশন: 

  • নরসিংদী রেলওয়ে স্টেশন 
  • মেথিকান্দা রেলওয়ে স্টেশন
  • ভৈরব বাজার রেলওয়ে স্টেশন
  • কুলিয়ারচর রেলওয়ে স্টেশন
  • বাজিতপুর রেলওয়ে স্টেশন
  • সরারচর রেলওয়ে স্টেশন
  • মানিক খালি রেলওয়ে স্টেশন
  • গচিহাটা রেলওয়ে স্টেশন
  • কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন

নরসিংদী টু কিশোরগঞ্জ ট্রেনের দূরত্ব কত ?

নরসিংদী থেকে কিশোরগঞ্জ যাত্রা পথে মোটামুটি ৯টি স্টেশন অতিক্রম করতে হয়। এ রুটে প্রতিদিন হাজার হাজার মানুষ নিজেদের প্রয়োজনে যাতায়াত করে। 

  • নরসিংদী টু কিশোরগঞ্জ ট্রেনের দূরত্ব আনুমানিক ৬৮ কিলোমিটার। 

নরসিংদী টু কিশোরগঞ্জ যেতে কতক্ষন লাগে ?

নরসিংদী থেকে কিশোরগঞ্জ যেহেতু দূরত্ব একটু বেশি আছে। সুতরাং, যাত্রা পথ একটু সময় লাগবে। এই রুটে যাতায়াত করতে কতক্ষণ সময় লাগতে পারে তা জানা থাকলে আপনার পূর্ব প্রস্তুতি নেওয়া সহজ হবে। 

  • নরসিংদী টু কিশোরগঞ্জ যেতে আনুমানিক ২:৩০ - ৩:০০ ঘন্টা পর্যন্ত লাগতে পারে। 

শেষ মন্তব্য 

সম্মানিত পাঠকবৃন্দ, আমি এই আর্টিকেলে নরসিংদী টু কিশোরগঞ্জ ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি আর্টিকেলটি পরে আপনি এতক্ষণে জেনে গেছেন ট্রেন গুলো কোন কোন সময়ে যাত্রা করে, ট্রেনের ভাড়া কত, ট্রেনের বিরতি স্টেশন কোন গুলো, যেতে কতক্ষণ সময় লাগতে পারে সে বিষয়ে বিস্তারিত। 

এ ধরনের রেলের সময়সূচি সংশ্লিষ্ট আর্টিকেলগুলো আরো পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। আমরা আমাদের ওয়েবসাইটে প্রতিনিয়ত রেল ভ্রমণ সংশ্লিষ্ট আর্টিকেল গুলো পাবলিশ করে থাকি। সকলের মঙ্গল ও সুস্থতা কামনা করে আজ এখানে শেষ করছি। 09.06.2026

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনি পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url