কুমিল্লা টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা জেনে নিন
কুমিল্লা টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা নিয়ে এই আর্টিকেলে আলোচনা করা হবে। আপনারা যারা কুমিল্লা থেকে ঢাকা সফর করতে চাচ্ছেন রেলপথে তাদের জন্য এই আর্টিকেলটি গুরুত্বপূর্ণ।
পোস্ট সূচীপত্র:কুমিল্লা থেকে ঢাকা একাধিক ট্রেন যাতায়াত করে। প্রত্যেক ট্রেনের সময়সূচী ভিন্ন ভিন্ন। চলুন তাহলে আর দেরি না করে কুমিল্লা টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা জেনে নেওয়া যাক।
কুমিল্লা টু ঢাকা ট্রেনের সময়সূচী
কুমিল্লা টু ঢাকা ট্রেনের সময়সূচী জানা দরকার। কেননা, দৈনন্দিন কাজে আমাদের কুমিল্লা থেকে ঢাকা সফর করার প্রয়োজন পড়ে। অনেকে আছে যারা বাসের চাইতে ট্রেনে ভ্রমণ এটাকে নিরাপদ এবং স্বাচ্ছন্দ বোধ করে। যারা নিয়মিত কুমিল্লা থেকে ঢাকা যাতায়াত করে তারা ট্রেনের সময়সূচি এবং ভাড়া সম্পর্ক অবগত। কিন্তু যাদের হঠাৎ করে কুমিল্লা থেকে ঢাকা আসার প্রয়োজন হচ্ছে কিন্তু বাসে সিট
খালি নাই অথবা সিডিউল মিলছে না অথবা ভাড়া বেশি তখন তারা ট্রেনে ভ্রমণের জন্য টিকেট কাটে। কুমিল্লা টু ঢাকা ট্রেনের সময়সূচী জানতে অনেকে গুগলে সার্চ করে থাকে। তাদের জন্য এই আর্টিকেলটি গুরুত্বপূর্ণ। কুমিল্লা থেকে ঢাকা এই রুটে যে সকল ট্রেন যাতায়াত করে, তাদের মধ্যে রয়েছে:
👉আন্তঃনগর ট্রেন সমূহ:
ট্রেনের নাম: চট্টলা এক্সপ্রেস (৮০১)
- কুমিল্লা ছাড়ে: সকাল ০৮:৪৪ মিনিট
- ঢাকা পৌঁছায়: দুপুর ১২:৪০ মিনিট
- ছুটির দিন: শুক্রবার
ট্রেনের নাম: তূর্ণা এক্সপ্রেস (৭৪১)
- কুমিল্লা ছাড়ে: রাত ০১:৫৭ মিনিট
- ঢাকা পৌঁছায়: ভোর ০৫:১০ মিনিট
- ছুটির দিন: নাই
ট্রেনের নাম: মহানগর এক্সপ্রেস (৭২১)
- কুমিল্লা ছাড়ে: বিকাল ০৩:০৮ মিনিট
- ঢাকা পৌঁছায়: সন্ধ্যা ০৬:৪০ মিনিট
- ছুটির দিন: রবিবার
ট্রেনের নাম: মহানগর গোধূলী এক্সপ্রেস (৭০৩)
- কুমিল্লা ছাড়ে: বিকাল ০৫:৩০ মিনিট
- ঢাকা পৌঁছায়: রাত ০৮:৪৫ মিনিট
- ছুটির দিন: নাই
ট্রেনের নাম: উপকূল এক্সপ্রেস (৭১১)
- কুমিল্লা ছাড়ে: সকাল ০৭:৫৪ মিনিট
- ঢাকা পৌঁছায়: সকাল ১১:২০ মিনিট
- ছুটির দিন: বুধবার
👉মেল এক্সপ্রেস ট্রেন সমূহ:
ট্রেনের নাম: ঢাকা মেইল (১ )
- কুমিল্লা ছাড়ে: রাত ০১:২৭ মিনিট
- ঢাকা পৌঁছায়: সকাল ০৭:২০ মিনিট
- ছুটির দিন: নাই
ট্রেনের নাম: কর্ণফুলী কমিউটার (৩ )
- কুমিল্লা ছাড়ে: দুপুর ১২:৫৫ মিনিট
- ঢাকা পৌঁছায়: সন্ধ্যা ০৬:২০ মিনিট
- ছুটির দিন: নাই
ট্রেনের নাম: নোয়াখালী এক্সপ্রেস (১১ )
- কুমিল্লা ছাড়ে: রাত ১১:২৯ মিনিট
- ঢাকা পৌঁছায়: ভোর ০৪:৪৫ মিনিট
- ছুটির দিন: নাই
ট্রেনের সেবার উপর ভিত্তি করে ট্রেন গুলো কে ২ ভাগে বিভক্ত করা হয়েছে যথা: আন্তঃনগর, মেল এক্সপ্রেস ইত্যাদি। আন্তঃনগর ট্রেন গুলো কম সংখ্যক স্টেশনে যাত্রা বিরতি নেই, এ সকল ট্রেন গুলোতে সময় কম লাগে, এখানে উন্নত যাত্রী সেবা পাওয়া যায়। মেল এক্সপ্রেস ট্রেন গুলো প্রত্যেকটি স্টেশনে যাত্রা বিরতি নেই এবং যাত্রী তুলে, এ সকল ট্রেন গুলোতে সময় বেশি লাগে, এখানে সেবার মান আন্তঃনগর ট্রেন গুলোর চাইতে কম।
নোটিশঃ- রেলকর্তৃপক্ষ রেলের সময়সূচী যেকোন সময় পরিবর্তন করতে পারে। এজন্য ভ্রমণের পূর্বে রেলসেবা অ্যাপ থেকে আপডেট তথ্য জানতে পারেন।
কুমিল্লা টু ঢাকা ট্রেনের ভাড়ার তালিকা
রেলপথে যাতায়াতের অন্যতম কারণ হলো এখানে ভাড়া তুলনামূলক কম। এখানে যাত্রীরা তাদের পছন্দমত সিট বাছাই করতে পারে। বিভিন্ন ক্যাটাগরি সিট এখানে রয়েছে। সিটের ধরন অনুযায়ী সিটের দাম নির্ধারিত হয়। যত ভালো, আরামদায়ক সিট তত বেশি দাম। কুমিল্লা টু ঢাকা ট্রেনের ভাড়ার তালিকা নিম্নরূপ:
- স্নিগ্ধা সিটের জন প্রতি ভাড়া ৪৩২ টাকা
- প্রথম আসন সিটের জন প্রতি ভাড়া ৩৪৫ টাকা
- এসি বার্থ জন প্রতি ভাড়া ৭৮০ টাকা
- শোভন চেয়ার সিটের জন প্রতি ভাড়া ২২৫ টাকা
- প্রথম বার্থ সিটের জন প্রতি ভাড়া ৫১৮ টাকা
- এসি সিটের জন প্রতি ভাড়া ৫২০ টাকা
কুমিল্লা থেকে ঢাকা যাত্রা পথে ট্রেন গুলো যে সকল স্টেশনের বিরতি নেয়
কুমিল্লা থেকে ঢাকা যাত্রা পথে ট্রেন গুলো কয়েকটি স্টেশনের বিরতি নেয় যাত্রী নেওয়ার জন্য। কোন কারনে যদি ট্রেন মিস হয় আপনি চাইলে ওই সকল স্টেশনগুলো থেকে ট্রেনে উঠতে পারেন। কুমিল্লা থেকে ঢাকা যাত্রা পথে ট্রেন গুলো যে সকল স্টেশনের বিরতি নেয়:
- কুমিল্লা স্টেশন
- শশীদল স্টেশন
- কসবা স্টেশন
- আখাউড়া স্টেশন
- ব্রাহ্মণবাড়িয়া স্টেশন
- ভৈরব বাজার স্টেশন
- মেথি কান্দা স্টেশন
- আশুগঞ্জ স্টেশন
- নরসিংদী স্টেশন
- বিমানবন্দর স্টেশন
- ঢাকা স্টেশন
কুমিল্লা থেকে ঢাকা কত কিলোমিটার ?
একজন যাত্রী হিসেবে কুমিল্লা থেকে ঢাকা কত কিলোমিটার জানা দরকার। তাহলে আপনার পূর্ব প্রস্তুতি নেওয়া সহজ হবে। কুমিল্লা থেকে ঢাকার দূরত্ব অনেক এবং সময় বেশি লাগে যেতে।
- কুমিল্লা থেকে ঢাকা দূরত্ব আনুমানিক ১১০ কিলোমিটার।
কুমিল্লা থেকে ঢাকা যেতে কতক্ষণ লাগে ?
বিভিন্ন কাজে যেমন: চাকরি, ব্যবসা, লেখাপড়া, আরো অন্যান্য দৈনন্দিন কাজে আপনার হঠাৎ করে কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার প্রয়োজন হতে পারে। এখন কুমিল্লা থেকে ঢাকা যেতে কতক্ষণ লাগতে পারে এটা আপনার জানার বিষয়।
- যদি আপনি আন্তঃনগর ট্রেন গুলোতে যাতায়াত করেন তাহলে সময় লাগবে ৩ ঘন্টা থেকে ৩.৩০ মিনিট পর্যন্ত।
- যদি আপনি মেল এক্সপ্রেস ট্রেন গুলোতে যাতায়াত করেন তাহলে সময় লাগবে ৪ ঘন্টা থেকে ৪.৩০ মিনিট পর্যন্ত।
ট্রেন ভ্রমণের সুবিধা এবং অসুবিধা সমূহ
ট্রেন ভ্রমণে যেমন সুবিধে রয়েছে তেমনি কিছু অসুবিধার দিক রয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব।
👉সুবিধা সমূহ:
- অনেকের কাছে বাসে ভ্রমণ বিরক্তিকর, ক্লান্তিকর লাগতে পারে। কিন্তু রেল ভ্রমণ তাদের কাছে আনন্দদায়ক।
- রেলে ভাড়া তুলনামূলক অনেক কম। যারা নিম্ন আয়ের মানুষ তারা রেলপথে ভ্রমণ করতে পারে।
- সড়কপথে যে পরিমাণ দুর্ঘটনা ঘটে রেলপথে সে পরিমাণ দুর্ঘটনা ঘটে না।
- রেল পথে কোন ট্র্যাফিক জ্যাম থাকে না।
- ট্রেনে ভ্রমণের সময় সে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশগুলো উপভোগ করতে পারে।
- সহজে অনলাইনে টিকিট কাটা যায়।
- এখানে প্রচুর ভিড় থাকে।
- অনেক সময় ট্রেনের টিকিট পাওয়া যায় না। বিশেষ করে ঈদের সময়।
- ট্রেনের টিকিট ভ্রমণের ৭/১০ দিন আগে কাটতে হয়।
- সামান্য অসতর্কতার কারণে আপনার প্রয়োজনীয় মালামাল হারিয়ে যেতে পারে।
- ট্রেনের টিকিট কাটার পরও অনেক যাত্রী ট্রেনের সিট পায় না। ভুয়া সিটের কারণে।
ট্রেন ভ্রমণের পূর্বে কিছু গুরুত্বপূর্ণ তথ্য
- অবশ্যই ভ্রমণের দিন ৩০ মিনিট পূর্বে স্টেশনে পৌঁছাবেন।
- নিজের মালামাল নিজ দায়িত্বে রাখুন।
- অপরিচিত কোন ব্যক্তির কাছ থেকে কোন কিছু গ্রহণ করবেন না।
- যদি অনলাইনে টিকিট কাটেন তাহলে মূল কপি ডাউনলোড করে নিবেন।
- ভ্রমণের ৭ দিন আগে টিকিট বুকিং করে রাখুন।
শেষ মন্তব্য: কুমিল্লা টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা
সম্মানিত পাঠক্রবৃন্দ আমি এই আর্টিকেলে কুমিল্লা টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি আর্টিকেলটি পড়ে আপনি উপকৃত হয়েছেন।
এই ধরনের রেলের সময়সূচি সম্পর্কিত আর্টিকেলগুলো আমি প্রতিনিয়ত আমাদের ওয়েবসাইটে পাবলিশ করার চেষ্টা করি। এতক্ষণ পুরো সময় জুড়ে আমাদের আর্টিকেলটি করার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলের মঙ্গল ও সুস্থতা কামনা করে আজ এখানে শেষ করছি। 03.06.2026

আপনি পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url