নেটওয়ার্ক এর ১০ টি প্রয়োজনীয়তা জেনে নিন
নেটওয়ার্ক এর ১০ টি প্রয়োজনীয়তা কি কি এই আর্টিকেলের মাধ্যমে তুলে ধরা হবে। নেটওয়ার্কের মাধ্যমে একটি ডিভাইসকে আরেকটি ডিভাইসের সাথে সংযুক্ত করা হয়।
পোস্ট সূচীপত্র:এই নেটওয়ার্ক সিস্টেম ব্যবহার করে আমরা এক স্থান থেকে অন্য স্থানে ডেটা বা উপাত্ত লেনদেন করতে সক্ষম হয়। চলুন তাহলে আর দেরি না করে নেটওয়ার্ক এর ১০ টি প্রয়োজনীয়তা জেনে নেওয়া যাক।
নেটওয়ার্ক এর ১০ টি প্রয়োজনীয়তা - নেটওয়ার্ক এর প্রয়োজনীয়তা কি
নেটওয়ার্ক এর ১০ টি প্রয়োজনীয়তা - নেটওয়ার্ক এর প্রয়োজনীয়তা কি এই বিষয়গুলো জানতে অনেকে ইন্টারনেটে সার্চ করে। আধুনিক বিশ্বে নেটওয়ার্কিং এর প্রয়োজনীয়তা এবং গুরুত্ব অনেক। মূলত নেটওয়ার্কের ব্যবস্থা গড়ে উঠেছে নিরাপদ এবং সহজে যেন ডাটা উপাত্ত এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করা যায় এই উদ্দেশ্যে। এই নেটওয়ার্কিং সিস্টেমটি এক ডিভাইস থেকে আরেক
ডিভাইস এর মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করে যা তথ্য লেনদেন এর কার্যক্রমকে আরও দ্রুতগতিশীল করে তুলে। ঘর থেকে নিয়ে অফিস পর্যন্ত অনলাইনে যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হয় নেটওয়ার্কিং এর মাধ্যমে। কাজ ভাগাভাগি করে নেওয়া, কাজের দক্ষতা উন্নয়ন সহ যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হয় এই নেটওয়ার্কিং এর মাধ্যমে। এই যে আমরা ইমেইল পাঠাই, ভিডিও কলের মাধ্যমে একে অপরের সাথে
কথা বলি, গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো অনলাইনে ট্রান্সফার করি এই সকল কাজগুলো সম্ভব হচ্ছে উন্নত নেটওয়ার্কিং সিস্টেমের কারণে। এই নেটওয়ার্কিং সিস্টেমগুলো শিক্ষা ক্ষেত্রে এবং কর্ম ক্ষেত্রে এক যুগান্তকারী উন্নতি সাধন করেছে। এখন আমরা জানবো নেটওয়ার্ক এর ১০ টি প্রয়োজনীয়তা সম্পর্কে।
দূরবর্তী স্থানে থেকেও কাজ সম্পাদন: পূর্বে সময়ে কোন কাজ করতে হলে সরাসরি অফিসে গিয়ে সম্পাদন করতে হতো। এখন অফিসে হাজির না হয়েও দূরবর্তী স্থানে বসে কম্পিউটারের মাধ্যমে কাজ সম্পাদন করা সম্ভব হচ্ছে।
অনলাইন বিজনেস: ব্যবসা-বাণিজ্য প্রচার এবং প্রসারে নেটওয়ার্ক ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আগেকার সময়ে পণ্য কেনাকাটা করতে হতো দোকানে গিয়ে সশরীরে। কিন্তু বর্তমানে অনলাইন বিজনেস এতটাই জনপ্রিয়তা লাভ করেছে যে আপনি যে কোন পণ্য অনলাইনের মাধ্যমে
সরাসরি ক্রয় করতে পারবেন এবং বিক্রি করতে পারবেন। বাংলাদেশে বসে বিদেশি পণ্য ক্রয় করতে পারবেন। দেশে-বিদেশে যেভাবে ব্যবসা-বাণিজ্যের সম্প্রচার ঘটছে এটি মূলত উন্নত নেটওয়ার্কিং ব্যবস্থার কারণে সম্ভব হয়েছে।
স্পোর্টস শিল্পে নেটওয়ার্ক: বর্তমানে স্পোর্টস শিল্পে নেটওয়ার্কের মাধ্যমে বড় বড় আন্তর্জাতিক ম্যাচগুলো আয়োজন করা সম্ভব হয়েছে। এই নেটওয়ার্কের মাধ্যমে একজন খেলোয়াড়ের শক্তিমত্তা এবং দুর্বলতা উভয় দিক চিহ্নিত করা সহজ হয়। পুরো একটি দলের পরিসংখ্যান এবং খুঁটিনাটি তথ্যগুলো যাচাই-বাছাই করা সম্ভব হয়। স্পোর্টস শিল্পে নেটওয়ার্কের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অপরিসীম।
কর্মক্ষেত্রের দক্ষতা উন্নয়ন: আগে অফিস আদালতে প্রতিটি কার্যক্রম হাতে কলমে এবং স্ব-শরীরে করতে হতো। কিন্তু বর্তমানে প্রতিটি কাজ কম্পিউটারের মাধ্যমে অনলাইনে করা সম্ভব হচ্ছে। এতে কর্ম ক্ষেত্রে সময় আশ্রয় হচ্ছে, অল্প সময়ে বেশি কাজ করা সম্ভব হচ্ছে, নির্দিষ্ট স্থানে বসে কাজ করা সম্ভব হচ্ছে, কর্ম ক্ষেত্রে কাজের গুণগত মান বৃদ্ধি পাচ্ছে।
বিনোদন: আগে মানুষ বিনোদনের জন্য সরাসরি সিনেমা হলে যেত অথবা লাইভ কোন প্রোগ্রামে যেত। এখন মানুষ সে নেটওয়ার্ক সিস্টেমের মাধ্যমে মোবাইল বা কম্পিউটারে বিনোদনগুলো উপভোগ করতে পারে।
আমরা অনলাইনের মাধ্যমে গান শোনা, সিনেমা দেখা, খেলাধুলা দেখা, টিভিতে কোন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সঞ্চালন হলে তা সরাসরি উপভোগ করা ইত্যাদি এ সকল কাজগুলো আমরা সম্পন্ন করতে পারছি মুহূর্তের মধ্যে। গেমিং প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করে আমরা অনলাইনে গেম খেলতে পারছি।
শিক্ষাক্ষেত্রে নেটওয়ার্ক ব্যবস্থা: বর্তমানে শিক্ষা ক্ষেত্রে যে আধুনিকায়ন হচ্ছে এবং প্রচার প্রসার হচ্ছে এটা নেটওয়ার্ক ব্যবস্থার মাধ্যমে সম্ভব হয়েছে। এর মাধ্যমে ঘরে বসে শিক্ষার্থীরা বড় বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লেকচার উপভোগ করতে পারছে, অনলাইনে ক্লাস সম্পাদন করতে পারছে,
বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির জন্য আবেদন করতে পারছে, উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে পারছে এই পুরো সিস্টেমটা একটি শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে গড়ে উঠেছে।
যোগাযোগ স্থাপন: একটি ডিভাইস এর সাথে আরেকটি ডিভাইসের যোগাযোগ স্থাপন করা হয়। এর ফলে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে সহজে তথ্য বা উপাত্ত লেনদেন করতে পারে। একটা সময় যখন চিঠির যুগ ছিল তখন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ ব্যবস্থা কতটা কঠিন ছিল তা আমরা সকলে জানি।
এই নেটওয়ার্ক সিস্টেমের মাধ্যমে পুরো পৃথিবীটা এখন হাতের মুঠোয় চলে এসেছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তের খবরা-খবর আমরা মুহূর্তের মধ্যে হাতের মুঠোয় পেয়ে যাচ্ছি। গোটা বিশ্বব্যাপী আমরা ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে সক্ষম হচ্ছি। উন্নত নেটওয়ার্কিং ব্যবস্থা গড়ে ওঠার কারণে এটা সম্ভব হয়েছে।
যোগাযোগ উন্নয়ন: এই নেটওয়ার্কের মাধ্যমে আধুনিক যোগাযোগ ব্যবস্থা এতটাই উন্নত যে আমরা সহজে মুহূর্তের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে টেলিফোনে কথা বলতে পারি, একে অপরের চেহারা দেখে কথা বলতে পারি, মুহুর্তের মধ্যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ইমেইল পাঠানো, অনলাইনের
মাধ্যমে দলগত কাজ সম্পন্ন করা, অনলাইনে ই-কমার্স ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করানো এ সকল কাজগুলো আমরা নেটওয়ার্কের মাধ্যমে করতে পারছি।
রাষ্ট্রীয় সেবা গ্রহণ: প্রযুক্তি পূর্ব সময়ে রাষ্ট্রীয় সেবা গুলো জনগণের নিকট পৌঁছাতে অনেক বিলম্ব হতো আবার অনেক ক্ষেত্রে জনগণের নিকট পৌঁছাত না। এই নেটওয়ার্কিং সিস্টেমের মাধ্যমে সরকার এবং জনগণের মধ্যে যে দূরত্ব এটা কমে এসেছে। জনগণ সহজে রাষ্ট্রীয় সেবা গুলো নিতে পাচ্ছে যেমন: বয়স্ক ভাতা, উপবৃত্তি, ফ্যামিলি কার্ড ইত্যাদি।
স্বাস্থ্য সেবা নেটওয়ার্ক: স্বাস্থ্য সেবা তে নেটওয়ার্ক এর গুরুত্ব অপরিসীম। এর মাধ্যমে দ্রুত রোগ শনাক্ত করা সম্ভব হয় এবং দ্রুত চিকিৎসা সেবা প্রদান করা সম্ভব হয়। তাছাড়া, টেলি-মেডিসিন সেবার মাধ্যমে দূরবর্তী স্থান থেকে রোগীদের চিকিৎসা সেবা দেওয়া সহজ হয়।
কম্পিউটার নেটওয়ার্ক কি - কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে
এতক্ষণ আমরা জানলাম নেটওয়ার্ক এর ১০ টি প্রয়োজনীয়তা সম্পর্কে। এখন আমরা জানবো কম্পিউটার নেটওয়ার্ক কি - কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে ? সে বিষয়ে।
সাধারণ ভাষায়, যখন কোন মাধ্যম ( তার বা বেতার ) দিয়ে একটি কম্পিউটারের সাথে আরেকটি কম্পিউটারের মধ্যে সংযোগ গড়ে তোলা হয় তখন তাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে। ফলে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারের যাবতীয় কার্যক্রম পরিচালনা করতে পারে, বার্তা আদান প্রদান
করতে পারে, ফাইল/প্রিন্টারসহ অন্যান্য বিষয়গুলো ভাগাভাগি করতে পারে। কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থায় একটি কম্পিউটারের সাথে শত শত কম্পিউটার সংযুক্ত থাকতে পারে। আর এই কম্পিউটার গুলো পরস্পর পরস্পরের সাথে যোগাযোগ করে তুলতে সক্ষম এবং একই সাথে কার্যক্রম পরিচালনা করতে সক্ষম।
কম্পিউটার নেটওয়ার্ক এর ব্যবহার
যখন একটি কম্পিউটারের সাথে একাধিক কম্পিউটার সংযুক্ত থাকে এর বহু রকম সুবিধা রয়েছে। যে সুবিধা গুলো আপনি কম্পিউটার নেটওয়ার্ক এর ব্যবহার থেকে জানতে পারবেন। সেগুলো হল:
খরচ কম এবং সময় সাশ্রয়: এডোবি ফটোশপ সফটওয়্যার এগুলো কিন্তু সাবস্ক্রিপশন প্যাক কিনতে হয়। আর এগুলোর দাম অনেক। আপনি যদি প্রতিটি কম্পিউটারের জন্য এডোবি ফটোশপ সফটওয়্যার ক্রয় করেন খরচ বেড়ে যাবে। তার চাইতে একটি কম্পিউটারের জন্য এডোবি ফটোশপ সফটওয়্যার ক্রয়
করে বাকি কম্পিউটার গুলোর সাথে কানেক্ট করে নেওয়াটা ভালো। এতে খরচ কমে যাবে। বারে বারে প্রতিটি কম্পিউটারের সফটওয়্যার ইনস্টল করতে অনেক সময়ের দরকার হয়। আর এই সময় গুলো আপনার সাশ্রয় হবে।
দ্রুত কাজ সম্পাদন: একই সাথে একাধিক কম্পিউটার সংযুক্ত থাকার কারণে যেকোনো জটিল বা বড় বড় কাজগুলো দ্রুত সম্পাদন করা যায়।
গোপনীয়তা রক্ষা: শুধুমাত্র কম্পিউটারের সাথে সংযুক্ত ব্যক্তিরাই এটা ব্যবহার করতে পারে। ফলে গোপনীয়তা রক্ষা করা সহজ হয়।
সফটওয়্যার ভাগাভাগি: একটি সফটওয়্যার বারবার প্রতিটা কম্পিউটারে ইন্সটল করার প্রয়োজন নেই। একটি কম্পিউটারের সফটওয়্যার ইন্সটল করা থাকলে তা সংযুক্ত কম্পিউটারগুলো থেকে ব্যবহার করা যায়। যেমন: এডোবি ফটোশপ এটা একটি সফটওয়্যার। আপনার কম্পিউটারে এই সফটওয়্যারটি
ইন্সটল করা থাকলে, আপনার কম্পিউটারের সাথে যতগুলো কম্পিউটার সংযুক্ত থাকবে, সবগুলো কম্পিউটার থেকে এই এডোবি ফটোশপ সফটওয়্যার ব্যবহার করা যাবে। প্রতিটি কম্পিউটারে আলাদাভাবে এডোবি ফটোশপ সফটওয়্যার ইনস্টল করার প্রয়োজন নেই।কাজ বন্টন: বড় বড় আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকগুলোতে দেখবেন একটি কম্পিউটারের সাথে একাধিক কম্পিউটার সংযুক্ত করা আছে। কোন কারণে একটি কম্পিউটার উপর কাজের চাপ বেশি পড়লে অন্য কম্পিউটার গুলোর মধ্যে তা ( কাজগুলো ) বন্টন করা যায়।
হার্ডডিস্ক ভাগাভাগি: একটি কম্পিউটারে থাকা হার্ডডিস্কগুলো সংযুক্ত কম্পিউটারগুলো থেকে ব্যবহার করা যাবে। যেমন: প্রিন্টার এটা একটা হার্ডডিস্ক। অনেক কম্পিউটার দোকানে গিয়ে দেখবেন দুইটা কম্পিউটার একটা প্রিন্টার। অর্থাৎ, এই প্রিন্টারটা দুইটা কম্পিউটার ভাগাভাগি করে ব্যবহার করছে।
অল্প সময়ে দ্রুত আউটপুট: কাজের সুষম বন্টনের কারণে অল্প সময়ের মধ্যে দ্রুত আউটপুট পাওয়া যায়। ফলে কম্পিউটার নেটওয়ার্কের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে।
যে কোন স্থান থেকে কাজ সম্পাদন: কম্পিউটার নেটওয়ার্ক সংযুক্ত থাকার কারণে যে কোন স্থানে বসে কাজ সম্পাদন করা যায়।
কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার - কম্পিউটার নেটওয়ার্ক এর প্রকারভেদ
আপনার অনেকে কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার ? কম্পিউটার নেটওয়ার্ক এর প্রকারভেদ ? সম্পর্কে জানতে চেয়েছেন। ভৌগোলিক বিস্তৃতি এর উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ক কে ৫ ভাগে বিভক্ত করা হয়। যথা:
1. PAN = Personal Area Network:
আমরা ( ব্যক্তি কেন্দ্রিক ) যে ডিভাইস গুলো ব্যবহার করি যেমন: মোবাইল, কম্পিউটার ইত্যাদি এগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে যে নেটওয়ার্ক গুলো গড়ে তোলা হয় তাকে Personal Area Network বা PAN বলে। এর দূরত্ব ১০ মিটারের মধ্যে। ১০ মিটারের বাহিরে এই নেটওয়ার্ক গলো কাজ করে না। এই নেটওয়ার্কে ট্রান্সমিশন মিডিয়া যেমন: Bluetooth, USB, ZigBee ইত্যাদি ব্যবহার করা হয়।
2. LAN = Local Area Network:
এই নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তোলা হয় অল্প দূরত্বে অবস্থানরত কম্পিউটার গুলোর মধ্যে। এই নেটওয়ার্কের ব্যবহার দেখা যায় অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠান, স্বল্প দূরত্বে থাকা ভবনগুলির মধ্যে। এই নেটওয়ার্কগুলো গুরুত্ব সর্বোচ্চ ১ কিলোমিটার পর্যন্ত। এখানে ট্রান্সমিশন মিডিয়া হিসেবে কাজ করে যথা: ফাইবার অপটিক ক্যাবল, রেডিও ওয়েব ইত্যাদি।
3. CAN = Campus Area Network:
CAN এই নেটওয়ার্ক ব্যবস্থা তৈরি করা হয় LAN দিয়ে। মূলত স্কুল, কলেজ, ইউনিভার্সিটির বড় বড় ক্যাম্পাস গুলোতে Campus Area Network ব্যবস্থা চালু করা রয়েছে। মূলত এক ভবনের সাথে আরেক ভবনের নিবিড় যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য এ নেটওয়ার্কটি গুরুত্বপূর্ণ। যেমন: একাডেমিক ভবনের সাথে প্রশাসনিক ভবনের নেটওয়ার্ক ব্যবস্থা। এর দূরত্ব সর্বোচ্চ ৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। ট্রান্সমিশন মিডিয়া যেমন: Microsoft's, Googleplex ইত্যাদি ব্যবহার করা হয়।
4. MAN = Metropolitan Area Network:
একই শহরের মধ্যে কম্পিউটারের মাধ্যমে যে নেটওয়ার্ক ব্যবস্থা করে তোলা হয় তাকে Metropolitan Area Network বলে। এর দূরত্ব আনুমানিক ৫০ কিলোমিটার পর্যন্ত। Metropolitan Area Network অবস্থান Local Area Network থেকে বড় এবং Wide Area Network থেকে ছোট। ট্রান্সমিশন মিডিয়া হিসেবে কাজ করে ক্যাবল টিভি নেটওয়ার্ক, টেলিফোন লাইন, রেডিও ওয়েভ, অপটিক্যাল ফাইবার ক্যাবল ইত্যাদি।
5. WAN = Wide Area Network:
পৃথিবীর বিভিন্ন স্থানে অবস্থানরত কম্পিউটারের মাধ্যমে যে নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে ওঠে তাকে Wide Area Network বলে। এর মাধ্যমে পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করা হয়। ট্রান্সমিশন মিডিয়া হিসেবে কাজ করে স্যাটেলাইট, ইন্টারনেট, টেলিফোন লাইন ইত্যাদি।
কম্পিউটার নেটওয়ার্ক এর সুবিধা ও অসুবিধা
কম্পিউটার নেটওয়ার্ক এর সুবিধা ও অসুবিধা উভয় দিক রয়েছে। আমরা এখন সুবিধা কোন গুলো এবং অসুবিধা কোন গুলো তা নিয়ে আলোচনা করব।
কম্পিউটার নেটওয়ার্ক এর সুবিধা:
- এর মাধ্যমে দ্রুত যোগাযোগ নিশ্চিত করা যায়।
- একাধিক নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে করে তুলে একত্রে কাজ করা যায়।
- ইন্টারনেটের বিভিন্ন সোর্স থেকে তথ্য সংগ্রহ করা যায়, গবেষণা করা যায় ইত্যাদি।
- অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা যায়।
- গোটা বিশ্বে ব্যবসায়ীর কার্যক্রম পরিচালনা করার জন্য কম্পিউটার নেটওয়ার্ক আবশ্যক।
- দেশের প্রান্তিক পর্যায়ে টেলিমেডিসিন সেবা পৌঁছে দেয়ার জন্য প্রয়োজন কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থা।
- প্রশাসনিক সেবা বা ডিজিটাল সার্ভিস গুলো প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তোলা হয়।
কম্পিউটার নেটওয়ার্ক এর অসুবিধা:
- কম্পিউটার নেটওয়ার্ককে নিরাপত্তা ঝুঁকি দিন দিন বাড়ছে। যেমন: ভাইরাস ছড়ানো, ম্যালওয়্যার ইত্যাদি। এজন্য সাইবার সিকিউরিটি জোরদার করা জরুরী।
- একটু অসতর্কতার কারণে গোপন তথ্য ভাইরাল হওয়ার সম্ভাবনা, ডকুমেন্ট চুরি, ম্যালওয়্যার এর মাধ্যমে দূর থেকে পর্যবেক্ষণ ইত্যাদি সমস্যা গুলো তৈরি হয়।
- কম্পিউটার নেটওয়ার্ক এর সাথে যেহেতু একাধিক কম্পিউটার জড়িত। এজন্য উচ্চগতির ইন্টারনেটের প্রয়োজন হয় নতুবা পুরো সিস্টেম ভেঙ্গে পড়ে।
- প্রযুক্তির যত ব্যবহার হবে তত বেশি জটিলতা বাড়বে। আর এই জটিলতা গুলো দুর করার জন্য প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজন। যা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না।
শেষ মন্তব্য: নেটওয়ার্ক এর ১০ টি প্রয়োজনীয়তা
সম্মানিত পাঠকবৃন্দ আমি এই আর্টিকেলে নেটওয়ার্ক এর ১০ টি প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি আর্টিকেলটি পড়ে আমাদের দৈনন্দিন জীবনের নেটওয়ার্কের প্রয়োজনীয়তা কতটুকু তা উপলব্ধি করতে পেরেছেন।
আমরা প্রতিনিয়ত আমাদের ওয়েবসাইটে প্রযুক্তি বিষয়ক আর্টিকেল পাবলিশ করে থাকি। এ ধরনের সুন্দর সুন্দর ব্লগ আর্টিকেল গুলো আরো পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করার অনুরোধ রইলো। এতক্ষণ পুরো সময় জুড়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলের মঙ্গল ও সুস্থতা কামনা করে আজ এখানে শেষ করছি। 02.06.2026


আপনি পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url