সাইবার অপরাধ প্রতিরোধের ১০টি উপায় জেনে নিন
সাইবার অপরাধ প্রতিরোধের ১০টি উপায় এই আর্টিকেলে আলোচনা করা হবে। বর্তমানে সাইবার অপরাধ যেভাবে বাড়ছে তা এখন প্রযুক্তি ব্যবহারকারীদের নিকট আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
পোস্ট-সূচীপত্র:আমাদের বর্তমানে প্রতিটি কাজ এখন সরাসরি প্রযুক্তির উপর নির্ভরশীল। এজন্য আমাদের প্রত্যেককে প্রযুক্তি সচেতন ব্যক্তি হওয়া দরকার। চলুন তাহলে সাইবার অপরাধ প্রতিরোধের ১০টি উপায় জেনে নেওয়া যাক।
সাইবার অপরাধ প্রতিরোধের ১০টি উপায়
সাইবার অপরাধ প্রতিরোধের ১০টি উপায় জানা থাকলে অনলাইন জগতে আপনি নিরাপদ ও ঝুঁকিমুক্ত থাকবেন। ডিজিটাল প্রযুক্তির পূর্বের সময়ে যেকোনো ধরনের অপরাধ সংগঠিত হতো সরাসরি অফলাইনে এবং সেখানে বিচার ব্যবস্থা, প্রতিরোধমূলক ব্যবস্থা ছিল ভিন্ন। অপরাধকারীকে সরাসরি চিহ্নিত করা যেত। ডিজিটাল অপরাধগুলো বর্তমানে অনলাইনে এর মাধ্যমে সংগঠিত হচ্ছে। এর ফলে
অপরাধীকে সরাসরি চিহ্নিত করা যাচ্ছে না এবং অপরাধীকে চিহ্নিত করা গেলেও সে ধরা-ছোঁয়ার বাইরে থাকছে। এমনকি অনেকে সাইবার-বুলিং এর শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এখন অনলাইনে সরাসরি প্রতিটি কাজ সম্পন্ন করা হচ্ছে। আমরা চাইলেও অনলাইন জগত থেকে বিদায় নিতে পারবো না। বর্তমানে আমরা প্রযুক্তির উপর সরাসরি নির্ভরশীল হয়ে গেছি। কাজেই একজন সচেতন
ডিজিটাল প্রযুক্তি ব্যবহারকারী হিসেবে আমাদের অত্যন্ত সতর্কতা অবলম্বন করা দরকার। উদাহরণস্বরূপ, কোন ব্যক্তি যদি আপনার কাছে বিকাশের পিন নাম্বার চাই আপনি কি তাকে দিবেন ? নিশ্চয়ই না। আপনি জানেন বিকাশের পিন নাম্বার যদি সে জেনে যায় তাহলে আপনার বিকাশ একাউন্ট থেকে সমস্ত টাকা সে তুলে নিবে। এটা হচ্ছে আপনার সচেতনতা। আপনি এই বিষয়ে সচেতন এজন্য
আপনি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হয়েছেন। অনুরূপভাবে ইন্টারনেট দুনিয়ায় সাইবার ক্রাইম প্রতিরোধ করার জন্য আপনাকে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। সাইবার অপরাধের মধ্যে যে অপরাধগুলো সব থেকে বেশি সংঘটিত হচ্ছে সেগুলো হলো: হ্যাকিং, ব্যক্তিগত মুহূর্ত বা ব্যক্তিগত তথ্য চুরি, অনলাইনে বিভ্রান্তিকর পরিস্থিতির মুখোমুখি হওয়া, অর্থ আত্মসাৎ ইত্যাদি। এ থেকে বাঁচতে আমাদের সাইবার অপরাধ প্রতিরোধের ১০টি উপায় জানা জরুরী। সেগুলো হলো:
( 1 ) অ্যান্টিভাইরাস সফটওয়্যার: অ্যান্টিভাইরাস সফটওয়্যার আপনার ব্যবহৃত ডিভাইস ( কম্পিউটার, মোবাইল ) কে ক্ষতিকর স্পাইওয়্যার, ম্যালওয়্যার, ভাইরাস থেকে নিরাপদে রাখবে। এন্টিভাইরাস সফটওয়্যার আপনার ডিভাইসের থাকা বিভিন্ন ধরনের ক্ষতিকর প্রোগ্রাম সিলেক্ট করতে পারে এবং সেটাকে রিমুভ করে দিতে পারে বা ব্লক করে দিতে পারে। আপনি যত আপনার ডিভাইসে অ্যান্টিভাইরাস
স্ক্যান চালাবেন তত আপনার ডিভাইস সুরক্ষিত বা নিরাপদ থাকবে। এতে করে আপনার তথ্য চুরি বা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হ্যাকিং থেকে নিরাপদে থাকবেন। এ সফটওয়্যার গুলো আপনার ডিভাইসে যত ধরনের দুর্বলতা রয়েছে সবগুলো শনাক্ত করতে সক্ষম এবং কিভাবে আপডেট করা যেতে পারে সে বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন দিয়ে থাকে।
( 2 ) সাইবার প্রশিক্ষণ: ডিজিটাল দুনিয়ায় প্রযুক্তি গত বিষয়ে নিজেদের স্ট্রংভাবে গড়ে তোলা আবশ্যক। যাতে করে আপনি তাৎক্ষণিক যেকোনো ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হন। রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে দেশের সর্বসাধারণ পর্যন্ত সকলকে সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ নেওয়া দরকার। এতে করে ওই ব্যক্তি ভাইরাস/ফিশিং/ম্যালওয়্যার সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা লাভ করতে সক্ষম হবে।
এত করে ওই ব্যক্তি বুঝতে পারবে কোনটি ফ্রড ইমেইল, কোনটি ফ্রড লিংক, কিভাবে পুরো ডিভাইস জুড়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা যায়, একটি ডিভাইসে কিভাবে স্ট্রং পাসওয়ার্ড তৈরি করা যায় সে বিষয়ে বিস্তারিত। কোন কারণে অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হলে কিভাবে মোকাবেলা করতে হয় সে বিষয়ে।
( 3 ) সফটওয়্যার আপডেট: নিজের ডিভাইসকে সুরক্ষিত রাখার অন্যতম কৌশল হল সফটওয়্যার। এই যে আমরা মোবাইলে অ্যাপস ব্যবহার করি এগুলো সফটওয়্যার। পুরো ডিভাইসটি পরিচালিত হচ্ছে সফটওয়্যার এর মাধ্যমে। সফটওয়্যার কোম্পানিগুলো প্রতিনিয়ত তাদের সফটওয়্যার গুলো আপডেট করে এবং আমাদের আপডেট করার জন্য বলে। সফটওয়্যার আপডেট করার ফলে নতুন করে নিরাপত্তা
বেষ্টনী তৈরি হয়। এখন আপনি যদি পুরাতন সফটওয়্যার মোবাইলে রেখে দেন, সেটা যদি আপনি আপডেট না করেন তাহলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে। সফটওয়্যার যেন অটোমেটিক আপডেট হয় সেটি চালু করে রাখুন। আপনার ডিভাইস এর ব্রাউজার, অপারেটিং সিস্টেম, অ্যান্টিভাইরাস এগুলো আপডেট অবস্থা রাখুন।
( 4 ) দুই স্তরের নিরাপত্তা: যাকে আমরা ইংরেজিতে Two-Factor Authentication বলে থাকি, সংক্ষেপে 2FA বলা হয়। এর সব থেকে বড় সুবিধা হল এটা আপনার অ্যাকাউন্টে বাড়তি নিরাপত্তা দিবে। উদাহরণস্বরূপ: আপনার বন্ধু যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জেনে যাই তারপরও সে আপনার ফেসবুক একাউন্টে লগইন করতে পারবে না, যতক্ষণ না আপনি নিজে অনুমতি দিচ্ছেন। এটাই হলো
Two-Factor Authentication এর সুবিধা। আপনার যদি একটি জিমেইল অ্যাকাউন্ট থাকে অথবা ফেসবুক অ্যাকাউন্ট থাকে অথবা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম থাকে তাহলে আপনি অবশ্যই Two-Factor Authentication চালু করুন। উদাহরণস্বরূপ: আপনি জিমেইলে বা ফেসবুকে বা অন্যান্য অ্যাপস এ কিভাবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে হয় তা জানেন না এজন্য আপনি ইউটিউবে কোন একটি
টিউটোরিয়াল ভিডিও দেখে নিতে পারেন। ইউটিউবে সার্চ করুন এইভাবে " জিমেইলে বা ফেসবুকে Two-Factor Authentication চালু করার নিয়ম " লিখে।
( 5 ) ব্যক্তিগত তথ্য গোপন রাখুন: আমরা অনেক সময় অনলাইন প্লাটফর্ম গুলোতে ব্যক্তিগত মুহূর্তের ছবি শেয়ার করি অথবা ব্যক্তিগত তথ্য বা ডকুমেন্টস শেয়ার করি। প্রতিষ্ঠানের নথি বা ফাইল, ফাইনান্সিয়াল ডকুমেন্ট, ব্যাংক তথ্য অথবা গুরুত্বপূর্ণ কোন তথ্য শেয়ার করার দরকার নেই। আপনার ফোনে যদি
কোনো কোড আসে, কেউ যদি আপনাকে ফোন করে বলে কোড number বলুন, যদি সন্দেহজনক হয় তাহলে বিরত থাকুন। আপনার হোয়াটসঅ্যাপ বা ইমেইল এ যদি কোন সন্দেহজনক লিংক আসে, ওই লিংকে ক্লিক করা থেকে বিরত থাকুন।
( 6 ) সাইবার আক্রমণ প্রতিহত: সাইবার আক্রমণ প্রতিহত করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনি মেনে চলতে পারেন যেমন: আপনার মোবাইল এসএমএস বা সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম গুলোতে বা ইমেইলে সন্দেহজনক কোনো লিংক আসলে ক্লিক করা থেকে বিরত থাকুন। আমরা অনেক সময় গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করি, যেকোনো ধরনের অ্যাপস ইনস্টল করার পূর্বে সেটার বিশ্বস্ততা
যাচাই করা আবশ্যক। কারণ, এমন অনেক অ্যাপস রয়েছে যা ডিভাইসের নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে দেয়। নানান প্রয়োজনে আমাদের অনেক সময় পাবলিক ওয়াইফাই ব্যবহার করতে হয়, এই পাবলিক ওয়াইফাই ব্যবহার কারণে ডেটা চুরি হওয়ার আশঙ্কা থাকে। এজন্য ডাটা সুরক্ষা নিশ্চিতের জন্য vpn ব্যবহার করতে পারেন। ডিভাইসের সফটওয়্যার গুলো সব সময় আপডেট অবস্থায় রাখবেন এবং
নিজের ডিভাইসের গোপন তথ্য অন্য কারো সাথে শেয়ার করা থেকে বিরত থাকবেন।
( 7 ) শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার: অনলাইনে আপনি যতগুলো একাউন্ট ব্যবহার করেন অথবা আপনার যতগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো রয়েছে সবগুলো নিরাপদ থাকতে পারে তার অন্যতম শর্ত হলো: একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার। এটা আপনাকে হ্যাকিং জনিত সমস্যা থেকে নিরাপদ রাখবে। একটি সহজ পাসওয়ার্ড হ্যাকাররা সহজে অনুমানের মাধ্যমে বের করে ফেলতে পারে। কিন্তু
একটি শক্তিশালী পাসওয়ার্ড অনুমান করা অত্যন্ত কঠিন। একটি শক্তিশালী পাসওয়ার্ড ৮ - ১০ শব্দের মধ্যে হওয়া লাগবে। এখানে বিভিন্ন ধরনের ক্যারেক্টার যেমন: বড় হাতের ( A, G, K ) ছোট হাতের ( g, c, b ) সংখ্যা ( 7, 4, 5 ) স্পেশাল ক্যারেক্টার ( #, @, $, * ) ব্যবহার করবেন যেমন: K4c@G5b$. এরকম মিশ্রিত অক্ষরের পাসওয়ার্ড ব্যবহার করলে একাউন্ট বা অ্যাপস সুরক্ষিত থাকে। আপনি যতগুলো
অ্যাকাউন্ট বা এপ্স ব্যবহার করবেন সবগুলোর পাসওয়ার্ড হতে হবে ভিন্ন ভিন্ন। যারা প্রযুক্তি সচেতন ব্যক্তি তারা অনলাইন জগতে অত্যন্ত সতর্কতা অবলম্বন করে।
( 8 ) ওয়াই-ফাই নিরাপত্তা: হ্যাকাররা যখন কোন ডিভাইসকে আক্রমণ করে তখন সে কিন্তু ইন্টারনেটের সাহায্য নেয়। ওয়াই-ফাই ব্যবহার করে আমরা ইন্টারনেট চালায়। ওয়াই-ফাই এর পাসওয়ার্ড স্ট্রং করুন। WPA3 ব্যবহার করা যায়, এক ডিভাইসের সাথে অন্য ডিভাইসের লিঙ্ক আছে এমন ডিভাইস গুলো
আরো পড়ুনঃ- ডিস লাইন ছাড়া টিভি দেখার উপায় ( আপডেট ২০২৬ )
সুরক্ষিত রাখতে নিজের ওয়াইফাই এর নাম গোপন রাখুন এবং অটো কানেকশন অফ করুন। নিজের ওয়াইফাই এর সাথে কোন কোন কানেক্ট করা আছে তা যাচাই করুন এবং সন্দেহজনক ডিভাইস থাকলে তা ডিলিট করে দিন। ওয়াই-ফাই রাউটারের ফার্মওয়্যার ২/৩/৪ মাস পরপর আপডেট করুন।
( 9 ) লেনদেনের সতর্কতা অবলম্বন: আমরা অনেক সময় অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট থেকে পণ্য বা সার্ভিস ক্রয় করে থাকি। এখন আপনি যে ওয়েবসাইট থেকে পণ্য বা সার্ভিস কিনছেন ওই ওয়েবসাইটটি HTTPS প্রোটোকল দ্বারা সুরক্ষিত কিনা তা যাচাই করুন। আপনি যখন পাবলিক ওয়াইফাই ব্যবহার
করবেন তখন ব্যাংকিং লেনদেনগুলো না করাটাই ভালো। পাবলিক ওয়াইফাই এর পরিবর্তে ইন্টারনেট প্যাক ক্রয় করতে পারেন। অনলাইনে যেকোনো ধরনের অসাধু বা সন্দেহ জনক লেনদেন গুলো এড়িয়ে চলুন।
( 10 ) সাধারণ বিষয় গুলো মেনে চলুন: অনির্ভরযোগ্য ওয়েব সাইটে প্রবেশ করে কোন কিছু ডাউনলোড করবেন না, ইমেইলে কোন সন্দেহজনক লিংক আসলে ওমনি ক্লিক করবেন না - এতে করে সোশ্যাল মিডিয়া বা একাউন্টের এক্সেস অন্যজনের কাছে চলে যেতে পারে, অপরিচিত ব্যক্তিদের সাথে নিজের
গোপন তথ্য কখনো শেয়ার করবেন না। নিরাপদ দূরত্ব বজায় রেখে অনলাইনে লেনদেন করুন। এতে করে আপনি নিজেকে সাইবার অপরাধ থেকে দূরে রাখতে পারবেন।
সাইবার অপরাধ কি
ইন্টারনেট এবং কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে যে অপরাধগুলো করা হয় সেগুলোকে সাইবার অপরাধ বলে। সাইবার অপরাধের মূল উদ্দেশ্য হলো মানুষের ক্ষতি সাধন করা যেমন: ডেটা চুরি করা, গোপন নথিপত্র প্রকাশ করা, ব্ল্যাকমেইল করা, ভুয়া তথ্য ছড়িয়ে দেওয়া, অর্থ হাতিয়ে নেওয়া ইত্যাদি। এই অপরাধ গুলো সম্পন্ন করা হয় ভাইরাস বা ক্ষতিকর প্রোগ্রাম ছড়িয়ে দিয়ে।
সাইবার অপরাধ গুলো কি কি
আমরা এতক্ষন সাইবার অপরাধ প্রতিরোধের ১০টি উপায় জানলাম। এখন আমরা জানব সাইবার অপরাধ গুলো কি কি সেই বিষয়ে। সাইবার অপরাধের ধরন গুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে। সেগুলো হলো:
সোশ্যাল মিডিয়া অপরাধ: এখানে ভুয়া ফেসবুক আইডি খুলে ধর্মীয় উস্কানিমূলক বার্তা দেওয়া, গুজব ছড়ানো, কোন ব্যক্তিকে হেনস্তা করা, অন্যের ব্যক্তিগত ডেটা চুরি করে অনলাইনে ছড়িয়ে দেওয়া ইত্যাদি।
সফটওয়্যার পাইরেসি: অন্যের তৈরি করা সফটওয়্যার কপি করে, নিজের নামে চালিয়ে দেওয়ার এই অপ-কৌশলকে সফটওয়্যার পাইরেসি বলে।
ডিনায়াল অব সার্ভিস: এর মাধ্যমে পুরো সার্ভার সিস্টেম অকেজো করে দেওয়া। সার্ভার ধীর গতির করা দেওয়া।
স্নিকিং: কারো অগোচরে তার কম্পিউটার সিস্টেমের মধ্যে প্রবেশ করে পুরো কম্পিউটার সিস্টেম নিজের আওতায় নিয়ে আসা।
স্প্যাম: এটা একটি মার্কেটিং কৌশল। প্রতিনিয়ত অবাঞ্চিত মেসেজ বা ইমেইল মোবাইল এ আসতে থাকে।
আরো পড়ুনঃ- কম্পিউটার কাকে বলে কত প্রকার ও কি কি
সাইবার বুলিং: ইন্টারনেট ব্যবহার করে কাউকে গালাগালি করা, কারো ছবি বিকৃত করে প্রকাশ করা এগুলো হলো সাইবার বুলিং।
প্লেজিয়ারিজম: অন্যের তথ্য নিজের নামে ব্যবহার করার এই অপ-কৌশলকে প্লেজিয়ারিজম বলে।
হ্যাকিং: অন্যের ডিভাইসে প্রবেশ করে ডেটা চুরি।
ফিশিং: সাইবার অপরাধীরা ভুয়া ইমেইল ব্যবহার করে ব্যাংক লেনদেন, ব্যক্তিগত তথ্য, গুরুত্বপূর্ণ নথি চুরি করে।
সাইবার আক্রমণ: বিনা অনুমতিতে ইন্টারনেটের সাহায্যে কারো কম্পিউটারে প্রবেশ করে কম্পিউটারে থাকা প্রোগ্রাম ক্ষতিগ্রস্ত করা।
আইপি থিয়েটিং: আইপি অ্যাড্রেস পরিবর্তন করা। এর ফলে অপরাধীদের বর্তমান অবস্থান ট্র্যাকিং করা কঠিন হয় পড়ে।
ভুয়া অনলাইন বিজনেস: এখানে অনলাইনের মাধ্যমে ভুয়া পণ্য বা সার্ভিস বিক্রি করা। অর্থাৎ, ওয়েবসাইট, ইউটিউব বা ফেসবুকে বিভিন্ন পণ্য বা সার্ভিস বিক্রির বিজ্ঞাপন দেওয়া। যখন আপনি সে পণ্য বা সার্ভিস টি ক্রয় করার জন্য অর্ডার করবেন, পেমেন্ট করবেন তখন তারা আপনাকে পণ্য দিবে না।
ভুয়া তথ্য: সত্যকে মিথ্যা বলা, মিথ্যাকে সত্য বলা এগুলো এক ধরনের সাইবার অপরাধের মধ্যে পড়ে।
সাইবার চুরি: সাইবার হামলা চালিয়ে অন্যের একাউন্ট থেকে টাকা পয়সা নিজের একাউন্টে ট্রান্সফার করা।
সাইবার অপরাধের শাস্তি কি
আপনারা অনেকে জানতে চেয়েছেন সাইবার অপরাধের শাস্তি কি ? আপনারা অনেকে জানেন সাইবার অপরাধগুলো বিভিন্ন রকমের হয়ে থাকে। অপরাধের ধরন অনুযায়ী শাস্তির মাত্রাও ভিন্ন ভিন্ন রকম হয়ে থাকে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ ( সংশোধিত ২০১৩ ):
অপরাধের ধরন: ডিভাইসের ভাইরাস ছড়ানো, ভুয়া ইমেইল পাঠানো, অবৈধভাবে কম্পিউটার সিস্টেমে প্রবেশ করা ইত্যাদি।
- জেল: সর্বোচ্চ ১৪ বছর এবং সর্বনিম্ন ৭ বছর
- জরিমান: সর্বোচ্চ ১০ লক্ষ টাকা
অপরাধের ধরন: যদি কেউ হ্যাকিং এর সাথে জড়িতে থাকে অর্থাৎ অবৈধভাবে কম্পিউটার সিস্টেমে প্রবেশ করে ডেটা চুরি করে অথবা ডেটা পরিবর্তন করে
- জেল: সর্বোচ্চ ১৪ বছর এবং সর্বনিম্ন ৭ বছর
- জরিমান: সর্বোচ্চ ১ কোটি টাকা
অপরাধের ধরন: কোন ব্যক্তি যদি মিডিয়া চ্যানেল গুলো তে যেমন: facebook, ইউটিউব, whatsapp, অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম, স্যাটেলাইট মিডিয়া বা অন্য কোন ব্লগার ওয়েবসাইটে যদি ইচ্ছাকৃতভাবে এমন কোন তথ্য সম্প্রচার করে যা ধর্মীয় উত্তেজনাও উসকে দেয়, দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়, দেশের আইন-শৃঙ্খলা অবনতি ঘটায়, মানহানিকর বক্তব্য দেয় ইত্যাদি জন্য
- জেল: সর্বোচ্চ ১৪ বছর এবং সর্বনিম্ন ৭ বছর
- জরিমান: সর্বোচ্চ ১ কোটি টাকা
অপরাধের ধরন: অন্যের গোপনীয় মুহূর্তের ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলে
আরো পড়ুনঃ- Ram ও rom এর মধ্যে পার্থক্য জেনে নিন
- জেল: ১০ বছরের হবে।
- জরিমান: ১০ লক্ষ টাকা।
অপরাধের ধরন: যদি কোন ব্যক্তি ক্ষতির উদ্দেশ্যে বা প্রচারণার দায়ে ভুয়া মেসেজ পাঠায় তাহলে
- জেল: ৫ বছরের হবে।
- জরিমান: ৩ লক্ষ টাকা।
অপরাধের ধরন: পর্নোগ্রাফির সাথে সংশ্লিষ্টতার অভিযোগ থাকলে
- জেল: ১০ বছরের হবে।
- জরিমান: ১০ লক্ষ টাকা।
অপরাধের ধরন: সাইবার সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত থাকলে
- জেল: ১৪ বছরের হবে।
- জরিমান: ১ কোটি টাকা।
অপরাধের ধরন: ধর্ম নিয়ে কটুক্তির সাথে জড়িত থাকলে
- জেল: ৫ বছরের হবে।
- জরিমান: ১০ লক্ষ টাকা।
অপরাধের ধরন: অপমানজনক বা মানহানিকার বক্তব্য দিলে
- জেল: ৩ বছরের হবে।
- জরিমান: ৫ লক্ষ টাকা।
সাইবার অপরাধ ও মানুষের জীবনে তার প্রভাব
সাইবার অপরাধ ও মানুষের জীবনে তার প্রভাব অত্যন্ত ভয়াবহ। গোটা বিশ্ব আজ আধুনিক হয়েছে। এর ইতিবাচক প্রভাব যেমন আমরা ভোগ করছি অনুরূপভাবে এর নেতিবাচক প্রভাব আমরা ভোগ করছি। স্মার্ট ফোন ব্যবহার করে না এরকম মানুষ সারা বাংলাদেশে ১%। ইন্টারনেটের মাধ্যমে স্মার্টফোন বা আধুনিক ডিভাইস গুলো ব্যবহার করে মানুষ অনলাইনে নানান ধরনের অপরাধের সাথে জড়িয়ে পড়ছে।
এর ক্ষতিকর প্রভাব পরিবার, সমাজ, রাষ্ট্রকে ভোগ করতে হচ্ছে। প্রত্যেক যুবক-যুবতী মেধাবী। বাংলাদেশ এক অপার সম্ভাবনাময় দেশ। ইয়াং সমাজের যে মেধা সে মেধাগুলো যদি আমরা আইটি খাতে সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে আমাদের দেশ অনেক এগিয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যবশত আজ সাইবার অপরাধের প্রবণতা দিন দিন বেড়ে যাচ্ছে। যার ফলে মানুষের হিতাহিত জ্ঞান, বিবেক বুদ্ধি
লোপ পাচ্ছে। ফলে দেখা যাচ্ছে পর্ণোগ্রাফি, অনলাইন জুয়া, ইভটিজিং, সাইবার বুলিং, আত্মহত্যা, বিবাহ বিচ্ছেদ, সাম্প্রতিক দাঙ্গা ইত্যাদি এই ধরনের সমস্যাগুলো দেখা যাচ্ছে। যারা এই কাজের জড়িত তা তাদের বয়স আনুমানিক ১৪ - ৩০ বছর হবে। আর মোবাইলের প্রতি আসক্তি যেভাবে বাড়ছে তা যেন মাদকের চেয়ে ভয়াবহ রূপ ধারণ করেছে। মোবাইলের জন্য মানুষ এখন বিশেষ করে শিক্ষার্থীরা অতি
ভয়াবহ আচরণ করছে যেমন: পরিবার থেকে অর্থ চুরি করা, পারিবারক কলহ ইত্যাদি এ ধরনের সমস্যা গুলো দেখা যাচ্ছে। দীর্ঘ সময় ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করার কারণে এটা মানুষের আবেগের উপর নেতিবাচক প্রভাব তৈরি করে, দৈনন্দিন কাজে কর্মে অবহেলা দেখা যায়, একপর্যায়ে নিজেকে অপরাধী মনে হয়, হতাশা দুশ্চিন্তাসহ নানান ধরনের মানসিক ব্যাধি মানুষের মাঝে
লক্ষ্য করা যায়, অশ্লীল বিনোদনের প্রতি মানুষের আসক্তি দিন দিন বেড়ে যাচ্ছে। বিশেষ করে সাইবার অপরাধে শিকার হচ্ছে বাড়ন্ত বয়সের তরুণীরা। তরুণীরা যখন বাড়ন্ত বয়সে আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে অসৎ ছেলেদের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে তখন তারা তাদের প্রতিটি মুহূর্তের ছবি মোবাইলে ক্যামেরা বন্দি করে রাখে। যখন সম্পর্কে বিচ্ছেদ ঘটে তখন তারা ওই রেকর্ড করার ছবিগুলো অনলাইনে
আরো পড়ুনঃ- কম্পিউটার ভাইরাস ও এন্টিভাইরাস এর তালিকা
ছড়িয়ে দেয় এবং অশ্লীলভাবে এডিটিং করে সেগুলো পার্সোনাল গ্রুপ গুলোতে বিক্রি করে। অনেক সময় এসব ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার ভয়-ভীতি দেখিয়ে উক্ত তরুনীর কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। শুধু তরুণ তরুণীরা নয়, বিভিন্ন শ্রেণীর মানুষ এই সাইবার অপরাধের শিকার হচ্ছে। বিভিন্ন সময় তারা ফেক আইডি খুলে প্রতিনিয়ত মানুষদের হেনস্থা করছে। ফেক আইডি খোলার কারণে অনেক সময়
তাদের সঠিক লোকেশন ট্র্যাক করা মুশকিল হয়ে যাচ্ছে। সন্তানের প্রতি অভিভাবক শ্রেণীর অবহেলা যেভাবে দিন দিন বাড়ছে এতে করে সহজে তাদের সন্তানেরা সহজে অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। অনেক অভিভাবক আছেন তাদের সন্তানেরা মোবাইলে কার সাথে চ্যাটিং করছে এবং লেনদেন করছে এসব বিষয়ে খোঁজখবর রাখার প্রয়োজন অনুভব করে না। ফলে বড় বড় সন্ত্রাসীরা সহজে তাদের টার্গেট
করতে পারে। তাদের ব্ল্যাকমেইল করে বিভিন্ন অনৈতিক সুযোগ সুবিধা আদায় করে। এ সকল কাজের সাথে বড় অংকের অর্থ জড়িত। অর্থের লোভ তরুণ সমাজকে বেশি আকৃষ্ট করছে। সমাজে যারা নীতি নির্ধারক পর্যায়ে রয়েছে এসব বিষয় তাদের উদাসীনতা, অভাব-অনটন-দারিদ্রতা, বেকারত্ব এ বিষয়গুলো একজন মানুষকে দ্রুত অপরাধের দিকে ধাবিত করে। এ সকল অপরাধগুলো দমনে আইন-শৃঙ্খলা
বাহিনীকে শক্তিশালী করা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাইবার অপরাধ ও তার ভয়াবহতা সম্পর্কে অভিভাবক এবং শিক্ষার্থীদের কে সতর্ক করা, রাষ্ট্রীয়ভাবে পর্ণ সাইটগুলো নিষিদ্ধ করা, আপনার সন্তান মোবাইলে কি কি দেখছে সে সকল বিষয়ে অভিভাবককে সতর্ক থাকা, শৈশব কাল থেকে শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক মূল্যবোধে গড়ে তোলা, বাড়ন্ত বয়সে শিশুদের হাতে মোবাইল তুলে না দেওয়া, সমাজ
ব্যবস্থা শক্তিশালী করা, সাইবার অপরাধের বিষয়ে শক্তিশালী আইন প্রয়োগ করে দ্রুত অভিযুক্তদের শাস্তির আওতায় আনা। এর ফলে আমরা যেকোনো ধরনের সাইবার অপরাধ নিয়ন্ত্রণ এবং নির্মূল করতে সক্ষম হব।
ফেসবুক সাইবার ক্রাইম হেল্পলাইন বাংলাদেশ
আপনারা অনেকে ইন্টারনেটে ফেসবুক সাইবার ক্রাইম হেল্পলাইন বাংলাদেশ লিখে সার্চ করেছেন। অর্থাৎ, কেউ যদি ফেসবুকে সাইবার হামলার শিকার হয় তাহলে সে কিভাবে পরিত্রাণ পাবে এ বিষয়ে আপনারা জানতে চেয়েছেন। কয়েকটি নিয়ম অনুসরণ করে আপনারা পরিত্রাণ পেতে পারেন।
- মেসেজ দিন: Police Cyber Support for Women PCSW এই পেজে
- E-mail করুন: cyberhelp@dmp.gov.bd অথবা cybersupport.women@police.gov.bd
- ফোন নাম্বার: ০১৩২০০০০৮৮৮ ( পুলিশ সদর দপ্তর )
- হট লাইন নম্বর: ৯৯৯
- সরাসরি যোগাযোগ: সরাসরি নিকটবর্তী থানায় গিয়ে যোগাযোগ করুন অথবা
- ডিএমপি-র Cyber Crime Unit অফিসে যোগাযোগ করুন, ঠিকানা : ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স, ৩৬, শহীদ ক্যাপ্টেন মনসুর আলী স্মরণী, রমনা, ঢাকা - ১০০০ ( digitalliteracy.gov.bd )
- কেউ যদি আপনাকে উত্ত্যক্ত করে তার স্ক্রিনশট নিয়ে রাখবেন,
- কোন লিংক বা কোড পাঠিয়ে যদি আপনার কাছে কিছু চাই সেটার রেকর্ড বা স্ক্রিনশট নিয়ে রাখবেন
- আপনার নিকট কোন ভিডিও বা ইমেইল পাঠালে সেটা কপি বা স্ক্রিনশট নিয়ে রাখবেন।
- কোন ফোন নাম্বার থেকে হুমকি ধুমকি দিলে ওই নাম্বারটা সেভ করে রাখবেন
- অর্থাৎ, পুরো ঘটনার সাথে যে সকল বিষয় সংশ্লিষ্ট ছিল তা নিজের কাছে সংরক্ষণ করে রাখবেন। যাতে প্রমাণ সহ তা হাজির করতে পারেন।
লেখকের মন্তব্য: সাইবার অপরাধ প্রতিরোধের ১০টি উপায়
সম্মানিত পাঠকবৃন্দ, আমি এই আর্টিকেলে সাইবার অপরাধ প্রতিরোধের ১০টি উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি আর্টিকেলটি পড়ে আপনি সাইবার অপরাধ কি, কিভাবে প্রতিহত করবেন, কোথায় অভিযোগ করবেন, সাইবার অপরাধের শাস্তি, মানব জীবনে সাইবার অপরাধের প্রভাব কতটা ভয়াবহ আশা করি আপনি তা জেনে গেছেন।
এ ধরনের প্রযুক্তি বিষয়ক সচেতনতা মূলক আর্টিকেল আরো পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন। আমি আশা করি এই ধরনের ব্লগ আর্টিকেলটি পড়ে আপনাদের ভালো লেগেছে। আপনাদের জন্য ভবিষ্যতে এ ধরনের আর্টিকেল আরো পাবলিশ করব। সকলের মঙ্গল ও সুস্থতা কামনা করে আজ এখানে শেষ করছি। 27.05.2026


আপনি পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url