নিজের সম্পর্কে ১০ টি বাক্য বাংলায় ও ইংরেজিতে যেভাবে বলবেন
নিজের সম্পর্কে ১০ টি বাক্য বাংলায় ও ইংরেজিতে যেভাবে বলবেন, এই আর্টিকেল থেকে শিখে নিন। আপনি নিজের ব্যাপারে যত সুন্দর ও ইউনিক ভাবে উপস্থাপন করবেন তত গুরুত্ব দিয়ে ভাইবা বোর্ডে আপনাকে মূল্যায়ন করা হবে।
পোস্ট সূচিপত্র: বিভিন্ন ব্যাংক জব, সরকারি বেসরকারি চাকরি, বিসিএস ইত্যাদিতে একজন চাকরির প্রত্যাশীকে নিজ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। চলুন তাহলে আর দেরি না করে নিজের সম্পর্কে ১০ টি বাক্য বাংলায় ও ইংরেজিতে যেভাবে বলবেন তা জেনে নেওয়া যাক।
নিজের সম্পর্কে ১০ টি বাক্য বাংলায়
নিজের সম্পর্কে ১০ টি বাক্য বাংলায় এটা বলা খুবই সহজ। নিজ সম্পর্কে আমরা সবাই জানি। আমাদের সম্পর্কে সব থেকে ভালো আর কে জানে ? কিন্তু যখন বিভিন্ন ভাইবা পরীক্ষায় নিজের সম্পর্কে ১০ টি বাক্য বাংলায় বল এই ধরনের প্রশ্ন করা হয় তখনই আমরা অনেকে আটকে যায়। কেননা, এই উত্তরগুলো ২ থেকে ৩ মিনিটের মধ্যে সম্পন্ন করতে হয়। আপনি এই উত্তরগুলো যত সুন্দর ভাবে ভাইবা
বোর্ডে দিতে পারবেন আপনার ব্যাপারে তত ইতিবাচক ধারণা তৈরি হবে। অন্যদের থেকে আপনি এগিয়ে থাকবেন এবং জব এক্সামে টিকে যাওয়ার সম্ভাবনা আপনার বেড়ে যাবে। নিজের ব্যাপারে ১০ টি বাক্য বাংলায় যেভাবে বলবেন:
- নিজের নাম: আমি সৈয়দ মুহাম্মদ আল - আমিন।
- জন্ম স্থান: আমার জন্ম স্থান চট্টগ্রাম, বড় হয়েছি রাজশাহী শহরে।
- ব্যক্তিগত জীবন: আমার পরিবারে ৪ জন সদস্য, বাবা - মা, দুই ভাই। ভাইদের মধ্যে আমি বড়। মা পেশায় একজন গৃহিণী, বাবা একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
- শিক্ষাগত যোগ্যতা: আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজশাহী কলেজ থেকে হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্টে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেছি।
- বর্তমান পেশা: আমি বর্তমানে ডিজিটাল মার্কেটিং এ কনটেন্ট রাইটিং নিয়ে কাজ করছি। আমি আমার ওয়েবসাইটে এসইও, টেকনোলজি, ডিজিটাল মার্কেটিং, ব্লগিং নিয়ে ৫ বছর যাবত কাজ করছি।
- পছন্দের বিষয়: আমি অবসর সময়ে বাগান করতে, বই পড়তে, ভ্রমণ করতে পছন্দ করি। সাথে ফুটবল ও ক্রিকেট খেলতে পছন্দ করি।
- নিজ দক্ষতা: আমি ইন্টারনেট ব্রাউজিং, কম্পিউটারে দ্রুতগতিতে বাংলা ও ইংরেজি শব্দ টাইপিং, সাথে microsoft word, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট জানি। বর্তমানে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি।
- সৃজনশীলতা: আমি কঠোর পরিশ্রম করতে পারি এবং যে কোন জটিল পরিস্থিতি শক্তভাবে মোকাবেলা করতে পারি। আমি সময় ম্যানেজমেন্টে অত্যন্ত দক্ষ।
- নীতি: ১ বার না পারিলে দেখো শতবার এই নীতিতে আমি বিশ্বাসী।
- লক্ষ্য ও উদ্দেশ্য: আপনি যদি এই জব বা পেশার জন্য আমাকে নির্বাচন করেন আমি আমার সর্বোচ্চ চেষ্টা, আন্তরিকতা ও নিষ্ঠার সহিত কাজ করব। এই প্রতিষ্ঠানের নীতি মালা গুলো আমি কঠোরভাবে মেনে চলবো।
এই তথ্যগুলো একজন ব্যক্তির উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন হতে পারে। আপনি যখন ভাইবা বোর্ডে এই তথ্যগুলো উপস্থাপন করবেন তখন স্থির ভাবে, চোখে চোখ রেখে, শান্ত মেজাজে, সুন্দর ও ইউনিক ভাবে উপস্থাপন করবেন। যাতে করে শিক্ষকরা আপনার প্রতি আকৃষ্ট হয়।
নিজের সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে
এতক্ষণ আমরা নিজের সম্পর্কে ১০ টি বাক্য বাংলায় শিখলাম। এখন আমরা জানবো নিজের সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে কিভাবে বলতে হয় সে বিষয়ে। বাংলায় সবাই কথা বলতে পারে, কিন্তু একজন চাকরি প্রার্থীর ভাষাগত দক্ষতা এবং কমিউনিকেশন স্কিল যাচাইয়ের জন্য ইংরেজিতে প্রশ্ন করা হয়। এখন যদি আপনাকে বলে যে, নিজের ব্যাপারে দশটি বাক্য ইংরেজিতে বল। তখন আপনি বলবেন:
- My name is Firoz Ryan. ( আমার নাম ফিরোজ )
- I completed my Honors and Masters in Mathematics from Barendra University in 2018. ( আমি বরেন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিভাগে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি ২০১৮ সালে )
- I am currently teaching in the Mathematics department at Shahmukh Dhum High School. ( আমি বর্তমানে শাহ মখদুম কলেজে গণিত বিভাগের শিক্ষকতা করছি )
- I was born in Dhaka city and grew up in Rajshahi. ( আমি ঢাকা শহরে জন্মগ্রহণ করেছি এবং বড় হয়েছি রাজশাহীতে )
- I like to take on new challenges and I have experience working as a group captain. ( আমি নিত্য নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে পছন্দ করি এবং গ্রুপ ক্যাপ্টেন হিসেবে আমার কাজের অভিজ্ঞতা আছে )
- I can speak English fluently. ( আমি ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারি )
- I can complete complex tasks with great precision. ( আমি অত্যন্ত নির্ভুলভাবে জটিল কাজগুলো কমপ্লিট করতে পারি )
- I am a tech-savvy person. I know all the tasks like operating a computer, browsing the internet, data entry, digital marketing etc. ( আমি একজন প্রযুক্তি সচেতন ব্যক্তি। আমি কম্পিউটার চালানো, ইন্টারনেট ব্রাউজিং, ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং ইত্যাদি এই কাজগুলো জানি )
- I like to read books, travel, swim, and garden. ( আমি বই পড়তে, ভ্রমণ করতে, সাঁতার কাটতে, এবং বাগান করতে পছন্দ করি )
- I can work patiently. I can use my ideas to find the right solution to any problem. ( আমি ধৈর্যের সহিত কাজ করতে পারি। আমি আমার আইডিয়া দিয়ে যেকোনো সমস্যার সঠিক সমাধান বের করতে পারি )
- I am interested in providing quality services to this organization using my skills and I am willing to strictly adhere to the policies of this organization.. ( আমি আমার দক্ষতা ব্যবহার করে এ প্রতিষ্ঠানের জন্য মান-সম্পন্ন সেবা প্রদান করতে আগ্রহী এবং আমি এই প্রতিষ্ঠানের নীতিমালা গুলো সঠিকভাবে মেনে চলতে ইচ্ছুক )
এই ইংরেজি বাক্যগুলো ব্যক্তির উপর ভিত্তি করে ভিন্ন রকম হতে পারে। আমি এই বাক্যগুলো অত্যন্ত প্রফেশনাল ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। বাক্যগুলো যদি আপনাদের কাছে অত্যন্ত বড় মনে হয় তাহলে আপনি এই বাক্য গুলো ছোট ছোট করে বা ১ লাইনে বলতে পারেন যেমন: I can work patiently.
নিজের সম্পর্কে ২০ টি বাক্য বাংলায়
নিজের সম্পর্কে ১০ টি বাক্য বাংলায় আমি এই আর্টিকেলের উপরের প্যারা-গ্রাফে আলোচনা করেছি। এখন আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় নিজের সম্পর্কে ২০ টি বাক্য বাংলায় বলো। আপনি উপরের দশটি বাক্য এবং নিম্নোক্ত ১০ টি বাক্য একসাথে যোগ করে বলবেন।
- মানুষ যেমন টাকা হিসাব করে খরচ করে অনুরূপভাবে আমিও সময় খুব হিসাব করে খরচ করি।
- স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত আমি বিরামহীন ভাবে পরিশ্রম করে যেতে ইচ্ছুক।
- আমি মানুষের মাঝে উপকারী জ্ঞান বিতরণ করতে চাই।
- আমি দেখে দেখে শিখতে পছন্দ করি। কেননা, হোঁচট খেয়ে শিখতে গেলে অনেক দেরি হয়ে যায়।
- আমি সবসময় আমার চেয়ে কে এগিয়ে আছে তাকে অনুসরণ করি।
- প্রতিটি দিন শুরু হয় আমার চ্যালেঞ্জের মধ্যে দিয়ে।
- আমি নিজের দায়িত্ব ও বোঝা নিজে বহন করতে পছন্দ করি।
- আমি নিজে ভালো থাকতে পছন্দ করি এবং নিজের আশেপাশে যারা রয়েছে তাদের ভালো রাখতে পছন্দ করি।
- যে সময়ের কদর করে না, সময়ও তাঁর কদর করে না - এই শিক্ষা আমি পেয়েছি আমার গুরুজনের কাছ থেকে।
- দেশের দায়িত্বশীল ও সুনাগরিক হিসেবে আমি নিজেকে তৈরি করতে চাই। আমি আমার যোগ্যতা দিয়ে দেশের নীতি নির্ধারক পর্যায়ে যেতে চাই।
নিজের সম্পর্কে ৫ টি বাক্য বাংলায়
- আমি মোঃ রাফি
- আমি রুয়েটে এই বছর CSE - Computer Science & Engineering ডিপার্টমেন্টে চান্স পেয়েছি।
- বাংলাদেশের প্রযুক্তি এবং আইটি সেক্টর গুলো উন্নয়নে অবদান রাখতে চায়।
- মানবসম্পদ উন্নয়ন এবং বেকারত্ব দূর করণ এই সংকট গুলো নিয়ে কাজ করতে আগ্রহী।
- আমি বর্তমানে ব্লাড ডোনেশন গ্রুপ এর সাথে কাজ করছি।
- বাবা - মা অ-পুরনীয় স্বপ্নগুলো আমি নিজে পূরণ করতে চাই।
নিজের সম্পর্কে ৫ টি বাক্য বাংলায় class 2
যারা class 2 তে পড়াশোনা করে, তাদের লিখিত পরীক্ষায় নিজের সম্পর্কে ৫ টি বাক্য বাংলায় class 2 লিখ এই ধরনের প্রশ্ন আসে। এখানে সাধারণ কিছু তথ্য দিলে যথেষ্ট। সেগুলো হলো:
- আমার নাম মোঃ ইমন।
- আমার স্কুলের নাম হামিদপুর নওদাপাড়া পাইলট হাই স্কুল।
- আমি এই স্কুলে ভর্তি হয়েছি ২০১৮ সালে।
- আমার পরিবারে ৫ জন সদস্য। বাবা - মা, ২ ভাই, ১ বোন।
- বাবা ব্যাংকে চাকরি করে এবং মা গৃহিণী।
- প্রথম সাময়িক পরীক্ষায় আমি গণিতে সবচেয়ে বেশি মার্ক পেয়েছি।
নিজের সম্পর্কে ৫ টি বাক্য ইংরেজিতে
- I am humayun. I read in Rajshahi Collegiate School and College in class 9.
- I like to eat biryani.
- I play cricket with my friends every afternoon.
- Rahim, Sabbir, Aminul are my best friend.
- Our class became the champion in school cricket last year.
Myself সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে
- I am Iqbal Khan.
- I am 21 years old.
- I was born in rajshahi at natore in 2005.
- I passed my higher secondary last year from Rajshahi Government City College..
- I am currently preparing for the university entrance exam.
- I am hopeful that I will get a chance at Rajshahi University.
- My favorite teacher's name is Md. Ibrahim.
- My favorite subject is finance.
- I pray five times a day and occasionally recite the Quran.
- I played football in the rain today.
- I love to learn and teach anything.
শেষ মন্তব্যঃ নিজের সম্পর্কে ১০ টি বাক্য বাংলায় ও ইংরেজিতে
সম্মানিত পাঠকবৃন্দ, আমি এই আর্টিকেলে নিজের সম্পর্কে ১০ টি বাক্য বাংলায় ও ইংরেজিতে আলোচনা করেছি। আশা করি আর্টিকেলটি পড়ে আপনি নিজের ব্যাপারে বিস্তারিত তথ্য গুছিয়ে উপস্থাপন করতে পারবেন। এ ধরণের প্রশ্ন গুলো ভাইবা বোর্ডে এবং জবের ইন্টারভিউ তে করা হয়ে থাকে।
এ ধরণের শিক্ষামূলক ব্লগ আর্টিকেল গুলো আরো পেতে আমাদের ওয়েবসাইট প্রতিদিন ভিজিট করুন। সকলের মঙ্গল এবং সুস্থতা কামনা করে আজ এখানে শেষ করছি। 23.05.2026

আপনি পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url