ডিস লাইন ছাড়া টিভি দেখার উপায় ( আপডেট ২০২৬ )

ডিস লাইন ছাড়া টিভি দেখার উপায় গুলো আমাদের জানা দরকার। তাহলে আপনার ঘরে ডিসের লাইন না থাকলেও আপনি টিভি দেখতে পারবেন।

ডিস - লাইন - ছাড়া - টিভি - দেখার - উপায়

পোস্ট-সূচীপত্র: বিভিন্ন কারণে ডিসের লাইনের ত্রুটি দেখা যেতে পারে, তার মধ্যে অন্যতম হলো বজ্রপাত বা বৈরী আবহাওয়ার কারণে ডিসের লাইন ক্ষতিগ্রস্ত হওয়া। সুতরাং, আপনারা যারা ডিস লাইন ছাড়া টিভি দেখার উপায় জানতে চান তাদের জন্য এই আর্টিকেলটি গুরুত্বপূর্ণ।

ডিস লাইন ছাড়া টিভি দেখার উপায়

ডিস লাইন ছাড়া টিভি দেখার উপায় অনেকের কাছে অবাস্তব মনে হতে পারে। বর্তমানে ডিজিটাল যুগে ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে আপনি সহজে ডিসের লাইন ব্যবহার না করেই টিভি দেখতে পারবেন। তাছাড়া, আপনার হাতে থাকে স্মার্টফোন বা এন্ড্রয়েড ফোনে আপনি টিভি দেখতে পারবেন। অনেক গুলো ফ্রি অ্যাপ রয়েছে যে অ্যাপ গুলো ব্যবহার করে টিভি দেখা যায়। এখন আর আপনাকে আগের মত 

অতিরিক্ত খরচ করে ডিসের লাইন নিয়ে টিভি দেখার প্রয়োজন নেই। আপনার বাসায় ইন্টারনেট কানেকশন থাকলে তা টিভি সাথে সংযোগ করে চ্যানেল গুলো দেখতে পারবেন। আপনি যদি অ্যাপ ব্যবহার করেন তাহলে সাবস্ক্রিপশন প্যাক কেনার প্রয়োজন হতে পারে। তাছাড়া, টিভির সাথে সেট টপ বক্স সংযুক্ত করে ডিস ছাড়া টিভি দেখা সম্ভব হচ্ছে। বিভিন্ন কোম্পানির সেট টপ বক্স বাজারে পাওয়া 

যায়। আপনি এককালীন অর্থ পেইড করে সেট টপ বক্স করলে আজীবন ডিস ছাড়া টিভি দেখতে পারবেন। সেগুলো হলো: 

Satellite Set Top Box: Satellite Set Top Box দিয়ে ডিস লাইন ছাড়া টিভি দেখা সম্ভব। সাধারণ টিভি চ্যানেলগুলোতে ৭০/৮০ টা চ্যানেল থাকে কিন্তু স্যাটেলাইট সেট টপ বক্স ব্যবহার করলে ২৩০+ টিভি চ্যানেল আপনি দেখতে পারবেন। তাছাড়া এখানে কিছু ডিজিটাল সুবিধা রয়েছে যেমন: আপনি যদি কোন কিছু রেকর্ড করে রাখতে চান তাহলে সেটা রেকর্ড করে রাখতে পারবেন, সাথে নিজের প্রয়োজন অনুযায়ী সার্চ করে চ্যানেলগুলো বের করতে পারবেন। এই সেট টপ বক্স এর মূল্য ৪ হাজার টাকা বা তার 

কিছু বেশি। আপনি যদি আপনার টিভি চ্যানেলে Satellite Set Top Box ব্যবহার করেন তাহলে আশা করি দেশি-বিদেশি আনলিমিটেড টিভি চ্যানেল দেখার সুযোগ পাবেন। সামনে ফুটবল বিশ্বকাপ ম্যাচ রয়েছে কোন কারণে যদি ডিস না থাকে, আপনার টিভি চ্যানেলে যদি সেট টপ বক্স যুক্ত করা থাকে তাহলে আপনি নির্দ্বিধায় বিশ্বকাপ ম্যাচ উপভোগ করতে পারবেন।

Android Tv Box: এককালীন অ্যান্ড্রয়েড টিভি বক্স ক্রয় করে আপনি আজীবন ফ্রিতে ডিস লাইন ছাড়া টিভি দেখতে পারবেন। এখানে আপনাকে Akash Set top box এর মত চ্যানেল ক্রয় করার দরকার নেই। আপনার বাসায় ওয়াইফাই কানেকশন থাকলেই চলবে। এখানে দেশি-বিদেশি সব চ্যানেলগুলো আপনি 

দেখতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। এখানে নির্দিষ্ট সময় অন্তর অন্তর আলাদা করে চার্জ পেইড করার দরকার নেই। এখানে চ্যানেলের সংখ্যা আনুমানিক ২৫০+. Android Tv Box এর বাজার মূল্য ১৫০০ থেকে ৩০০০ টাকা। মাসিক কোন চার্জ নেই। সম্পূর্ণ বিনামূল্যে আপনি চ্যানেলগুলো উপভোগ করতে পারবেন।

Akash Set top box: ডিস লাইন ছাড়া টিভি দেখার উপায় গুলোর মধ্যে অন্যতম হলো: Akash Set top box. এই সেট টপ বক্সটি ক্রয় করলে আপনি ডিস ছাড়া টিভি দেখতে পারবেন। সাধারণত ডিস চ্যানেলে ৫০ থেকে ৭০/১০০ টি চ্যানেল দেখা যায়। কিন্তু সেট টপ বক্স সংযোগ করলে আপনি ২০০+ চ্যানেল দেখতে পারবেন। এর বাজার মূল্য ৫০০০ টাকা বা আর কম বেশি হতে পারে। 

এখানে ডিসপ্লেতে সব ছবি পরিষ্কার দেখাবে। এখানে ফ্রিতে চ্যানেল দেখার পাশাপাশি নিজের ইচ্ছামত চ্যানেল ক্রয় করা যাবে। আপনারা যারা ভাল ডিস লাইন সার্ভিস চাচ্ছেন তারা চ্যানেল ক্রয় করে নির্দিষ্ট সময় অন্তর অন্তর ফি পেইড করে সার্ভিস নিতে পারেন।

Android Smart TV: Android Smart TV গুলো ডিস লাইনের উপর নির্ভরশীল না। এই টিভিগুলো অত্যন্ত আধুনিক এবং প্রযুক্তি সম্পন্ন। এ টিভি গুলো ব্যবহার করতে কোনো ধরনের ডিস লাইনের প্রয়োজন হয় না। আপনার কাছে যদি ইন্টারনেট কানেকশন থাকে তাহলে আপনি ইন্টারনেটের মাধ্যমে এই টিভিগুলো ব্যবহার করতে পারবেন। এখন আপনার টিভিতে কিভাবে ইন্টারনেট কানেকশন যুক্ত 

করবেন এবং কিভাবে ব্যবহার করবেন এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে youtube এ কোন একটি টিউটোরিয়াল ভিডিও দেখে নিতে পারেন। এই টিভিগুলোতে ইন্টারনেট সংযোগ কানেক্ট করতে সম্ভবত অ্যাপ ইন্সটল করার প্রয়োজন হতে পারে। ইন্টারনেটের FTP সার্ভার এর মাধ্যমে ইন্টারনেট দিয়ে ডিস ছাড়া টিভি দেখা যায়। 

ডিস লাইন ছাড়া মোবাইলে টিভি দেখার অ্যাপ 

আমাদের হাতে যে স্মার্টফোন রয়েছে এটা টিভির মতো। বিশ্বের বিভিন্ন জায়গায় ছুটি ও ছিটিয়ে থাকা তথ্যগুলো আমরা মোবাইলের মাধ্যমে খুব সহজে পেয়ে যাই। এখন বর্তমানে টিভি দেখার চাইতে মোবাইলে তথ্য সংগ্রহ করতে মানুষ বেশি আগ্রহী। বিভিন্ন সামাজিক যোগাযোগ platform, বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে ইন্টারনেট সংযোগ করে মোবাইলে টিভি দেখতে পারে। এখন আমি আপনাদের এমন 

কতগুলো অ্যাপের কথা জানাবো যে অ্যাপগুলোর মাধ্যমে আপনি দেশি-বিদেশি বহু চ্যানেল দেখতে পারবেন এবং সেই অ্যাপগুলো গুগল প্লে স্টোর থেকে ইন্সটল করতে হবে। এজন্য আপনার মোবাইল ফোনে ইন্টারনেট কানেকশন থাকা জরুরী। আমরা সকলে জানি ইন্টারনেট ছাড়া মোবাইল অ্যাপ বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করা যায় না। দেশি-বিদেশি প্রত্যেকটি স্যাটেলাইট চ্যানেলের 

ইউটিউব চ্যানেল রয়েছে যেমন: বাংলাদেশের স্যাটেলাইট টিভি চ্যানেল যমুনা টিভি, যমুনা টিভি এর নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে, যমুনা টিভি নামে। এ সকল টিভির ইউটিউব চ্যানেল গুলোতে লাইভ সম্প্রচার এবং আপডেট তথ্য সব সময় সম্প্রচার করা হয়ে থাকে। আপনি ইউটিউব এর মাধ্যমে ঐ সকল টিভি চ্যানেলগুলো থেকে লাইভ তথ্য সংগ্রহ করতে পারেন। অনেকের মোবাইল ফোনে ভিডিও 

আরো পড়ুনঃ- কম্পিউটার কাকে বলে কত প্রকার ও কি কি

দেখতে সমস্যা হয়, আপনি যদি মনে করেন যে বড় পর্দায় ভিডিও দেখবেন তাহলে মোবাইলের casting অপশনে যান - এরপর স্কিন cast অন করুন - এরপর টিভির সাথে যুক্ত করুন। এর ফলে আপনি মোবাইলে যে ভিডিও চালু করবেন সেগুলো টিভির বড়পর্দায় দেখতে পারবেন। ডিস লাইন ছাড়া মোবাইলে টিভি দেখার অ্যাপ গুলো হলো:

Airtel Xstream App: এই অ্যাপের মাধ্যমে আপনি বিনোদনমূলক চ্যানেলগুলো দেখতে পারবেন এবং বিনোদনমূলক লাইভ অনুষ্ঠানগুলো সরাসরি উপভোগ করতে পারবেন যেমন: স্পোর্টস, টিভির পর্দার তারকাদের নিয়ে অনুষ্ঠান ইত্যাদি। ভারতীয় যত বিনোদনমূলক চ্যানেল রয়েছে সবগুলো এই Airtel Xstream App এর মাধ্যমে দেখা যায়। গুগল প্লে স্টোরে এই অ্যাপটি আপনি পেয়ে যাবেন।

JIO TV: এটিও একটি ইন্ডিয়ান অ্যাপ। জিও সিম ব্যবহারকারীরা JIO TV অ্যাপটি ফ্রিতে ইন্সটল করতে পারবে। এখানে প্রায় ভারতীয় সব টিভি চ্যানেলগুলো দেখা যায়। আপনারা স্মার্ট ফোনে ইন্টারনেট কানেকশন সংযোগ থাকলে JIO TV অ্যাপটি ডাউনলোড করে, সব ধরনের ভিডিও এবং লাইভ অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। 

Bongo app: বঙ্গ নাম শুনে বুঝতে পারছেন এটা বাংলাদেশী এবং ভারতীয় বাংলা টিভি চ্যানেলের প্ল্যাটফর্ম গুলো উপভোগ করার জন্য বিখ্যাত। অধিকাংশ মানুষ মুভি দেখার জন্য এই অ্যাপটি ব্যবহার করে থাকে। কিছু কিছু ভিডিও রয়েছে যেগুলো আপনি ফ্রিতে উপভোগ করতে পারবেন। আবার অনেক ভিডিও রয়েছে যেগুলো উপভোগ করার জন্য পেইড সাবস্ক্রিপশন নিতে হবে। নিত্য নতুন মুভি বা আপডেট মুভি উপভোগ করার জন্য পেইড সাবস্ক্রিপশন নিতে হয়।

ডিস - লাইন - ছাড়া - টিভি - দেখার - উপায়

HotStar: আপনারা যারা ইন্ডিয়ান চ্যানেলগুলোতে নাটক, সিনেমা, মুভি, নিউজ, স্পোর্টস দেখতে চান তারা HotStar এই অ্যাপটি ইন্সটল করে নিতে পারেন। এজন্য আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে এবং গুগল প্লে স্টোর থেকে HotStar অ্যাপটি ডাউনলোড করতে হবে। 

Yupp Tv: যারা বাংলা চ্যানেল + হিন্দি চ্যানেল গুলো একসাথে দেখতে চান তারা Yupp Tv অ্যাপটি ডাউনলোড করতে পারেন। এই অ্যাপের মাধ্যমে আপনি নাটক, সিনেমা, মুভি, নিউজ, স্পোর্টস চ্যানেলগুলো একসাথে উপভোগ করতে পারবেন। গুগল প্লে স্টোরে গেলে Yupp Tv অ্যাপটি আপনি পেয়ে যাবেন সেখান থেকে এটা ডাউনলোড করে নিতে হবে।

অন্যান্য অ্যাপ যেমন: 

  • BD Cast apps
  • Toffee
  • Hulu TV
  • Binge apps 
  • Zenga TV
  • Vi Movies apps
  • Bioscope apps

FTP SERVER - ডিস লাইন ছাড়া টিভি দেখুন 

ইন্টারনেট দিয়ে FTP SERVER এর মাধ্যমে স্মার্টফোনে টিভি দেখা যায় খুব সহজে। আপনি যদি google chrome ব্রাউজারে গিয়ে FTP SERVER লিখে সার্চ করেন তাহলে আপনি অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন। FTP SERVER থেকে কিভাবে আপনি আপনার কাঙ্খিত চ্যানেলকে বেছে নিবেন সে বিষয়ে বিস্তারিত জনতে ইউটিউবে টিউটোরিয়াল ভিডিও দেখে নিতে পারেন।

ইন্টারনেট ছাড়া যেভাবে টিভি দেখতে পারেন 

এতক্ষণ আমরা ডিস লাইন ছাড়া টিভি দেখার উপায় নিয়ে আলোচনা করেছি। এখন আমরা জানবো ইন্টারনেট ছাড়া একজন ইউজার কিভাবে টিভি দেখতে পারে। ইন্টারনেট ছাড়া টিভি দেখার জন্য আপনি দুটি উপায় অনুসরণ করতে পারেন: 

DVB T2 Dongle: এটি একটি USB ডিভাইস। এর মাধ্যমে আপনি ইন্টারনেট ছাড়া মোবাইল ফোনে টিভি দেখতে পারবেন।

আরো পড়ুনঃ- Ram ও rom এর মধ্যে পার্থক্য জেনে নিন

TV On Go Durdarshan: এটা একটি অ্যাপ। ইন্টারনেট ছাড়া টিভি দেখার জন্য TV On Go Durdarshan এই অ্যাপটি আপনি ডাউনলোড করতে পারেন।

ডিস লাইন ক্লিয়ার করার উপায়

নানান কারণে আমাদের টিভি চ্যানেলগুলো অস্পষ্ট দেখায় এবং ঝিরঝির করে। এমন তো অবস্থায় টিভি দেখা আমাদের জন্য বিরক্তিকর হয়ে যায়। যারা ডিস লাইন ব্যবহার করে টিভি দেখে তারা প্রায় এই ধরনের সমস্যার মুখোমুখি হয়। এখন আমরা জানবো এ ধরনের সমস্যাগুলো থেকে উত্তরণের উপায় এবং ডিস লাইন ক্লিয়ার করার উপায় সম্পর্কে বিস্তারিত: 

ডিসের কট পরীক্ষা: ডিসের লাইনের কটটি ঠিকমতো প্রতিস্থাপন করা আছে কিনা তা যাচাই করে নিবেন। যদি ডিসের কটটি ঠিকমতো প্রতিস্থাপন করা না থাকে তাহলে চ্যানেলগুলো অস্পষ্ট থাকবে এবং ঝিরঝির দেখাবে। এই কটটি সঠিকভাবে লাগানোর একটি নিয়ম আছে। যদি আপনি না পারেন তাহলে যারা ডিস অপারেটর তাদের দিয়ে লাগিয়ে নিবেন।

জ্যাক সেটিংস: ডিসের লাইনের সাথে যে জ্যাকটি থাকে সেটি টিভির সাথে ভালো করে সেটিংস করা আছে কিনা যাচাই করবেন। অনেক সময় লুজ হয়ে যাওয়ার কারণে টিভি চ্যানেলগুলো ভালোমতো দেখায় না। ওই জ্যাকটি ভালোমতো টিভির পিছনে লাগিয়ে দিবেন। অনেক সময় যাকে ধুলাবালি এবং মাকড়সার জাল ছড়িয়ে যাওয়ার কারণে টিভির চ্যানেলগুলো অস্পষ্ট দেখায়।

ডিস - লাইন - ছাড়া - টিভি - দেখার - উপায়

ডিসের লাইন পরীক্ষা: বিভিন্ন কারণে ডিসের লাইনের ক্ষতি হয়ে যাই যেমন: বজ্রপাত, পোকামাকড় দ্বারা ক্ষত ইত্যাদি। এ সময় লাইন মেরামত করলেও খুব বেশি লাস্টিং হয় না। এর চাইতে ভালো লাইন পরিবর্তন করে ফেলা।

আরো পড়ুনঃ- কম্পিউটার ভাইরাস ও এন্টিভাইরাস এর তালিকা

ডিসের লাইন পরিবর্তন: ডিসের লাইন একটানা ১০/১২ বছর ব্যবহার করার কারণে লাইনটি অনেক পুরাতন হয়ে যায়।  আর পুরাতন লাইনে টিভির ডিসপ্লের ছবিগুলো অস্পষ্ট অথবা অর্ধেক অথবা ঝিরঝির ইত্যাদি এ ধরনের সমস্যা হয়ে থাকে। এ সময় লাইন পরিবর্তন করে ফেলাটাই ভালো।

সেটিংস পরিবর্তন: ডিসপ্লের ছবিগুলো স্পষ্ট দেখার জন্য টিভির মধ্যে সেটিংস অপশন থাকে। ডিস লাইন ক্লিয়ার করার জন্য আপনি সেই অপশনগুলো অন করতে পারেন। এখন আপনি এই কাজ কিভাবে করবেন সে বিষয়ে যদি জানা না থাকে তাহলে ইউটিউবে একটি ভিডিও দেখে নিতে পারেন।

সার্ভারে সমস্যা: সবকিছু যাচাই-বাছাই করার পরেও যদি আপনার লাইন ক্লিয়ার না আসে তাহলে ধরে নিতে হবে যার কাছ থেকে ডিশের সার্ভিস নিচ্ছেন তাদের সার্ভারের সমস্যা আছে। সুতরাং, আপনার উচিত তাদের সাথে যোগাযোগ করা।

স্মার্ট টিভিতে ইউটিউব চলে না কেন

স্মার্ট টিভিতে ইউটিউব চলে না কেন ? এই বিষয়ে আপনারা জানতে চেয়েছেন। নিম্নোক্ত কয়েকটি ধাপ অনুসরণ করে আপনি স্মার্ট টিভিতে ইউটিউব চালু করতে পারেন। সেগুলো হলোঃ-

  • গুগল প্লে স্টোর থেকে QR &Barcode scanner এই অ্যাপটি ইনস্টল করুন
  • এরপর স্মার্ট টিভির ইউটিউবের QR কোডটি স্ক্যান করতে হবে, QR &Barcode scanner দিয়ে
  • সঙ্গে সঙ্গে একটি লিংক আসবে, ওই লিংকে ক্লিক করুন
  • এরপর আপনার ইউটিউব অ্যাপস ওপেন হবে
  • এরপর আপনাকে Continue as, চালিয়ে যান, কানেক্ট করুন এই শব্দ গুলো আসলে ক্লিক করতে হবে।
  • আপনার স্মার্ট টিভিতে ইউটিউব অন হয়ে গেল
  • তাও যদি বুঝতে না পারেন তাহলে ইউটিউবে “ স্মার্ট টিভিতে ইউটিউব চালু করার নিয়ম ” লিখে সার্চ করুন, অসংখ্য ভিডিও পেয়ে যাবেন।  

শেষ মন্তব্যঃ ডিস লাইন ছাড়া টিভি দেখার উপায়

সম্মানিত পাঠকবৃন্দ আমি এই আর্টিকেল ডিস লাইন ছাড়া টিভি দেখার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি আর্টিকেলটি পড়ে আপনি আপনার প্রয়োজনীয় সমাধানটি এতক্ষণে পেয়ে গেছেন। এই ধরণের নিত্য-প্রয়োজনীয় সুন্দর সুন্দর ব্লগ আর্টিকেল আরো পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।

আমরা প্রতিনিয়ত আপনাদের প্রয়োজনীয় সমস্যার সমাধান নিয়ে ব্লগ আর্টিকেল পাবলিশ করার চেষ্টা করি। এতক্ষণ পুরো সময় জুড়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। 22.05.2026

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনি পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url