নওগাঁ জেলা কিসের জন্য বিখ্যাত - নওগাঁ জেলার বিখ্যাত ব্যক্তির নাম

নওগাঁ জেলা কিসের জন্য বিখ্যাত - নওগাঁ জেলার বিখ্যাত ব্যক্তির নাম কি এই আর্টিকেল থেকে জানতে পারবেন। এ ধরনের প্রশ্নগুলো বিভিন্ন চাকরির ভাইভা তে এসে থাকে।

নওগাঁ - জেলা - কিসের - জন্য - বিখ্যাত - নওগাঁ - জেলার - বিখ্যাত - ব্যক্তির - নাম

পোস্ট সূচিপত্র:বাংলাদেশের উত্তর অঞ্চলের জেলা নওগাঁ। ঐতিহ্যবাহী এই শহরটি ইতিহাসের বিভিন্ন মুহূর্তের সাক্ষী হয়ে রয়েছে। এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়লে নওগাঁ জেলা কিসের জন্য বিখ্যাত - নওগাঁ জেলার বিখ্যাত ব্যক্তির নাম কি সে বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।

নওগাঁ জেলা কিসের জন্য বিখ্যাত

নওগাঁ জেলা কিসের জন্য বিখ্যাত জানতে হলে আপনাকে জানতে হবে নওগাঁ জেলার ঐতিহাসিক প্রেক্ষাপট ও দর্শনীয় স্থানগুলো সম্পর্কে। অন্যান্য জেলা শহরগুলোর চাইতে এই শহরকে মানুষ আলাদাভাবে প্রাধান্য দেয়। দেশি-বিদেশি পর্যটকদের আগমন, প্রাকৃতিক সৌন্দর্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, 

স্থানীয় মানুষদের আন্তরিকতা, এখানকার মানুষের জীবন যাত্রার মান, ঐতিহাসিক স্থাপনা, জনপ্রিয় খাবার, এই শহর থেকে বড় হয়ে ওঠা বিখ্যাত ব্যক্তিদের নাম যা অন্যান্য শহর থেকে নওগাঁ শহরকে আলাদাভাবে সকলের নিকট উপস্থাপন করেছে।

( ক ) ইতিহাস:

অনেকের মতে, ' নও ' মানে নতুন ও ' গাঁও ' মানে গ্রাম, এই দুই শব্দ থেকে নওগাঁ শব্দের উৎপত্তি। তবে এই বিষয়ে দ্বিমত রয়েছে। এই শহরের ইতিহাস অনেক পুরাতন। এই শহরটি বিভিন্ন সময়ে বিভিন্ন শাসনামলের অংশ ছিল, অর্থাৎ, পাল রাজাদের শাসনামল থেকে নিয়ে ব্রিটিশ শাসন আমল পর্যন্ত। সর্বশেষ এই শহরটি আজকের আধুনিক বাংলাদেশের অংশ। 

( খ ) নওগাঁ জেলার বিখ্যাত স্থান

যে ঐতিহাসিক নিদর্শনের কারণে এই শহরকে মানুষের নিকট আলাদাভাবে তুলে ধরেছে। এই শহরে এমন কিছু ঐতিহাসিক নিদর্শন রয়েছে যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সেই নিদর্শনগুলো হল: 

( 1 ) পাহাড়পুর বৌদ্ধ বিহার: এটা ইউনেসকো কর্তৃক স্বীকৃত ঐতিহাসিক স্থাপনা। বিদেশি অনেক পর্যটক এই স্থাপনাটি দেখতে এখানে ভিড় জমায়। এই স্থাপনার কারণে গোটা বিশ্বের বুকে বাংলাদেশকে আলাদাভাবে তুলে ধরেছে। এটা নির্মাণ করা হয়েছে অষ্টম শতকে। তখন পাল রাজাদের শাসন আমল চলছিল। রাজা ধর্মপাল এর কারিগর। সর্বশেষ, ১৯৯৫ সালে ইউনেস্কো এটাকে স্বীকৃতি দেয়।

( 2 ) কুসুম্বা মসজিদ: এই মসজিদের কারুকার্য এবং শৈল্পিক নিদর্শন পর্যটকদের আকর্ষণ করে। ১৫৫৮ সালে তৎকালীন শাসক শের শাহ এটা নির্মাণ করেন। নওগাঁর মান্দা উপজেলায় কুসুম্বা মসজিদ অবস্থিত।

( 3 ) বলিহার রাজবাড়ী: এ রাজবাড়ি টি নির্মাণ করা হয়েছিল ১৯ শতকে। এই বাড়িটি অবস্থান করছে নওগাঁ শহরের বলিহার নামক স্থানে। নওগাঁ থেকে বলিহার এর দূরত্ব আনুমানিক ২০ কিলোমিটার। যদিও এই বাড়িটি বর্তমানে ভঙ্গুর, তারপরও ইতিহাসের বিভিন্ন মুহূর্তের সাক্ষী হয়ে আছে এই বাড়িটি।

( 4 ) আলতাদিঘী জাতীয় উদ্যান

( 5 ) যুগীর ভিটা

( 6 )পতিসর রবীন্দ্র কাচারিবাড়ি

( 7 ) জবই বিল

( 8 ) জগদলবাড়ী

( 9 ) ভীমের পানটি

( 10 ) দিব্যক জয়সত্মম্ভ

( 11 ) দুবলহাটি জমিদারবাড়ি

( 12 ) ঘুঘুডাঙ্গা নিয়ামতপুর

( 13 ) ভবানীপুর জমিদার বাড়ি

( 14 ) মাহীসন্তোষের মাজার

( 15 ) অগ্রপুরী বিহার

( গ ) নওগাঁ শহরে অর্থনীতির মেরুদন্ড 

সেই প্রাচীনকাল থেকে নিয়ে আজকের তারিখ পর্যন্ত নওগাঁ শহরটি কৃষির জন্য বিখ্যাত। এখানকার উর্বর মাটি, অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত বৃষ্টি, দক্ষ চাষীদের কারণে এই অঞ্চলে কৃষি ভিত্তিক শিল্প গড়ে উঠেছে। অন্যান্য সাধারণ কৃষি পণ্য তো উৎপাদন হয়, সব থেকে বেশি উৎপাদন হয়: 

  • আলু 
  • ধান 
  • লিচু
  • আম 
  • ভুট্টা 
  • সরিষা

( ঘ ) নওগাঁ শহরের ঐতিহাসিক লোকসংগীত 

বাংলাদেশের প্রতিটি জেলার নিজস্ব ঐতিহ্য ও সাংস্কৃতি, নিজস্ব আঞ্চলিক ভাষা রয়েছে। যে আঞ্চলিক ভাষার গানগুলো সুবিখ্যাত হয়ে রয়েছে। লোকসংগীত একটি জেলার প্রাণ। 

  • ভাটিয়ালি
  • পালাগান
  • গম্ভীরা

( ঙ ) নওগাঁ জেলার মেলা 

বাংলাদেশের প্রতিটি জেলায় কোনো না কোনো মেলা হয়। নওগাঁ জেলা তার ব্যতিক্রম নয়। নওগাঁ জেলার মেলার মধ্যে রয়েছে: 

  • পহেলা বৈশাখ 
  • চড়ক মেলা
  • পৌষ মেলা

( চ ) নওগাঁ জেলার নদী সমূহ 

বাংলাদেশ নদীমাতৃক দেশ। স্বাভাবিকভাবে বাংলাদেশের প্রতিটি জেলার উপর দিয়ে বয়ে গেছে ছোট বড় অসংখ্য নদী। নওগাঁ জেলা তার ব্যতিক্রম নয়। নওগাঁ জেলার নদী:

  • যমুনা নদীর ছোট শাখা
  • আত্রাই নদী

( ছ ) নওগাঁ জেলার বিখ্যাত খাবার 

বাংলাদেশের প্রতিটি জেলার মানুষের নিজস্ব সংস্কৃতির উপর ভিত্তি করে কিছু না কিছু খাবার ঐতিহ্যবাহী হয়ে রয়েছে। নওগাঁ জেলার ক্ষেত্রেও বিষয়টি একই। 

  • প্যারা সন্দেশ 
  • খেঁজুর গুড়
  • নওগাঁর বিরিয়ানি 
  • চিতই পিঠা
  • প্যারা সন্দেশ 
  • সরিষা শুঁটকি ভর্তা
  • বিনি চালের পায়েস
  • নকশি পিঠা

( জ ) নওগাঁ জেলার ভৌগলিক অবস্থান

  • উত্তর দিকে রয়েছে: জয়পুরহাট, দিনাজপুর
  • দক্ষিণ দিকে রয়েছে: রাজশাহী, নাটোর 
  • পূর্ব দিকে রয়েছে: বগুড়া 
  • পশ্চিম দিকে রয়েছে: পশ্চিমবঙ্গ 

( ঞ ) নওগাঁ জেলার শিক্ষা প্রতিষ্ঠান 

প্রত্যেকটি জেলায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সে প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম হলো:

  • নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট
  • নওগাঁ সরকারি মহিলা কলেজ
  • প্রাথমিক বিদ্যালয় ( সরকারি ও বেসরকারি )
  • মাধ্যমিক বিদ্যালয় ( সরকারি ও বেসরকারি )
  • নওগাঁ সরকারি কলেজ

নওগাঁ জেলার বিখ্যাত ব্যক্তির নাম

নওগাঁ জেলা কিসের জন্য বিখ্যাত এতক্ষণ আমরা জানলাম। আমরা এখন জানবো নওগাঁ জেলার বিখ্যাত ব্যক্তির নাম সম্পর্কে। নওগাঁ জেলায় জন্ম নিয়েছে এবং পরবর্তীতে তারা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এমন ব্যক্তিদের নামের তালিকা:

আরো পড়ুনঃ- ভোলাগঞ্জ থেকে বিছানাকান্দি কত কিলোমিটার বিস্তারিত জেনে নিন

  • আব্দুল জলিল - প্রখ্যাত রাজনীতিবিদ 
  • তালিম হোসেন - কবি
  • ড. এনামুল হক - শিক্ষাবিদ ও প্রত্নতত্ত্ববিদ
  • জেমস - সঙ্গীত-শিল্পী ( নওগাঁ তার জন্মস্থান, বড় হয়েছে চিটাগাং )
  • কুমার চক্রবর্তী - কবি ও সাহিত্যিক
  • মোহাম্মদ বাইতুল্লাহ - সাবেক জাতীয় সংসদের প্রথম ডেপুটি স্পিকার 
  • শহীদুজ্জামান সরকার - সংসদের সাবেক হুইপ
  • মোজাফফর রহমান চৌধুরী - তৎকালীন পাকিস্তানের জাতীয় পর্যায়ের গভর্নর 
  • এনামুল হক - সাবেক ফুটবলার বাংলাদেশ
  • অক্ষয়কুমার মৈত্রেয় - ইতিহাসবিদ

নওগাঁ জেলার বিখ্যাত মুক্তিযোদ্ধা

মহান স্বাধীনতা অর্জনে নওগাঁ জেলার কৃতি সন্তানেরা দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখে। যাদের আমরা নওগাঁ জেলার বিখ্যাত মুক্তিযোদ্ধা নামে জেনে থাকি। তাদের মধ্যে রয়েছে:

  • মোহাম্মদ আব্দুল জলিল
  • মোঃ সাহেব উদ্দিন
  • মোঃ কাওসার আলী মোল্লা
  • ময়নূল হক মুকুল

নওগাঁ জেলার উপজেলা 

বর্তমানে নওগাঁ জেলার আওতায় ১১ টি উপজেলা বিদ্যমান। সেগুলো হলো: 

  • নওগাঁ সদর
  • নিয়ামতপুর
  • সাপাহার
  • ধামইরহাট
  • পোরশা
  • মহাদেবপুর
  • মান্দা
  • রাণীনগর
  • বদলগাছী
  • পত্নীতলা
  • আত্রাই

নওগাঁ জেলার থানা কয়টি নাম কি

আপনি যদি একজন নওগাঁ জেলার বাসিন্দা হয়ে থাকেন অথবা নওগাঁ জেলার আশেপাশের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই জানতে হবে নওগাঁ জেলার থানা কয়টি নাম কি সেই বিষয়ে। নওগাঁ জেলায় বর্তমানে ১১টি থানা রয়েছে। সেগুলো হলো: 

আরো পড়ুনঃ- Ram ও rom এর মধ্যে পার্থক্য জেনে নিন

  • নওগাঁ সদর মডেল থানা,নওগাঁ
  • নিয়ামতপুর থানা
  • সাপাহার থানা
  • ধামইরহাট থানা
  • পোরশা থানা
  • মহাদেবপুর থানা
  • মান্দা থানা
  • রাণীনগর থানা
  • বদলগাছী থানা
  • পত্নীতলা থানা
  • আত্রাই থানা

নওগাঁ জেলা কিসের জন্য বিখ্যাত - নওগাঁ জেলার বিখ্যাত ব্যক্তির নাম ( FAQ )

১) নওগাঁ জেলার পৌরসভা কয়টি ও কি কি

উত্তর: ৩টি। যথা: নজিপুর পৌরসভা, নওগাঁ পৌরসভা, ধামইরহাট পৌরসভা।

২) নওগাঁ জেলার ইউনিয়ন কয়টি

উত্তর: ৩টি

৩) নওগাঁ জেলার গ্রাম কয়টি

উত্তর: ২১৪টি

৪) নওগাঁ জেলার আয়তন কত

উত্তর: ৩৪৩৫.৬৭ কিলোমিটার. 

৫) নওগাঁ জেলার সবচেয়ে বড় থানা কোনটি ?

উত্তর: নিয়ামতপুর থানা

৬) মুক্তিযুদ্ধের সময় নওগাঁ জেলা কত নম্বর সেক্টরে ছিল ?

উত্তর: ৭ নং সেক্টর

৭) নওগাঁ জেলার জনসংখ্যা কত ?

উত্তরঃ- আনুমানিক ৩০ লক্ষের কাছাকাছি

লেখকের মন্তব্য

সম্মানিত পাঠকবৃন্দ আমি এই আর্টিকেলে নওগাঁ জেলা কিসের জন্য বিখ্যাত, নওগাঁ জেলার বিখ্যাত ব্যক্তির নাম ইত্যাদি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য গুলো এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করেছি। আশা করি আর্টিকেলটি পড়ে নওগাঁ জেলা সম্পর্কে একটি ইতিবাচক ধারণা পেয়েছেন।

এই ধরণের সুন্দর সুন্দর ব্লগ আর্টিকেল আরো পেতে আমাদের ওযেবসাইট নিয়মিত ভিজিট করুন। সকলের মঙ্গল ও সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। 20.05.2026

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনি পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url