কাঁচা আমলকি খাওয়ার নিয়ম ও উপকারিতা

কাঁচা আমলকি খাওয়ার নিয়ম ও উপকারিতা আসুন জেনে নেওয়া যাক। আমলকি পুষ্টিকর ফল। যতগুলো সবুজ ফল রয়েছে যেমন: পেয়ারা, লেবু ইত্যাদি তারমধ্যে সব থেকে ভিটামিন সি এর মাত্রা বেশি আমলকিতে। 

কাঁচা - আমলকি - খাওয়ার - নিয়ম - ও - উপকারিতা

পোস্ট সূচিপত্র:এই আর্টিকেল থেকে আপনারা কাঁচা আমলকি খাওয়ার নিয়ম ও উপকারিতা সম্পর্কে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন।

কাঁচা আমলকি খাওয়ার নিয়ম ও উপকারিতা

কাঁচা আমলকি খাওয়ার নিয়ম ও উপকারিতা জানা থাকলে আপনি উপকৃত হবেন। এটা আপনার শরীরের জন্য পুষ্টিকর একটি ফল। এই ফল খেতে তিক্ত স্বাদের বিধায় অনেকে এই ফল খেতে চায় না। ভিটামিন সি এর অন্যতম উৎস হল আমলকি। যা আপনার শরীরকে ভিতর থেকে শক্তিশালী করতে সাহায্য করবে। আমলকি এটা যে যার মত করে খেতে পারে কোন সমস্যা নেই। এই ফল সরাসরি খাওয়া যায় আম বা পেয়ারা মতো করে। 

কাঁচা আমলকি খাওয়ার নিয়ম:

আমলকি পিচ পিচ করে কেটে তা পানিতে ভিজিয়ে রাখুন। সকালে খালি পেটে সে পানি পান করুন এবং পিচ পিচ করে রাখা আমলকি গুলো খেয়ে ফেলুন। 

  • সরাসরি ফলের মতো করে আমলকি খান। 
  • ব্লেন্ডারে দিয়ে আমলকির রস বের করে খান। 
  • আমলকি সিদ্ধ করেও খাওয়া যায়। 
  • মুখের স্বাদে ভিন্নতা আনার জন্য বা টক কমানোর জন্য অনেকে লবণ, মরিচ দিয়ে আমলকি খায়।
  • অনেকে আমলকির আচার বা চাটনি বানিয়ে থাকে।

কাঁচা আমলকি খাওয়ার উপকারিতা: 

  • আপনারা যারা দীর্ঘ সময় ধরে জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা আমলকি খান এতে উপকার মিলবে।
  • দাঁতের ক্ষয়, দাঁতের মাড়ি দুর্বল, মুখের ঘা বা আলসার, জিহবা ঘা ইত্যাদি যে কোন ধরনের সমস্যা রোধে আমলকি অত্যন্ত কার্যকরী। 
  • এটা দেহে চিনির মাত্রা নিয়ন্ত্রণ করে, দেহে ইনসুলিনের মাত্রা বাড়াতে সাহায্য করে। কেননা, আমলকিতে রয়েছে ক্রোমিয়াম উপাদান। 
  • এটা আপনার তারুণ্যের যৌবন ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
  • আপনারা যারা পেটের সমস্যা যেমন: বদহজম, ডায়রিয়া, পেটে অসুস্থতা ইত্যাদি জাতীয় সমস্যা ভুগছেন তারা আমলকি খান। 
  • যাদের শরীরে অতিরিক্ত ফ্যাট বা চর্বি জমে রয়েছে তারা আমলকি খেতে পারেন। কেননা, আমলকিতে রয়েছে পর্যাপ্ত পরিমাণ ফাইবার উপাদান।
  • চোখের যে কোন ধরনের সমস্যা যেমন: চোখ চুলকানি, চোখ দিয়ে পানি ঝরা, চোখে ছানি পড়া, দৃষ্টিশক্তি কমে যাওয়া ইত্যাদি যেকোনো ধরনের সমস্যা দেখে মুক্তি দেয়। কেননা, আমলকিতে রয়েছে ক্যারোটিন নামক উপাদান। 
  • আমলকিতে যে পরিমাণ ভিটামিন সি রয়েছে তা শরীরের ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে। 
  • আমলকিতে যে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে তার শরীর থেকে বিষাক্ত উপাদান গুলো বের করে দিয়ে শরীরকে রাখে সুস্থ। 
  • আমলকি খেলে এজমা, ব্রঙ্কাইটিস ইত্যাদি রোগগুলো থেকে মুক্তি মিলে। 
  • ক্যানসার কোষের বৃদ্ধি রোধ করে। কেননা, আমলকিতে রয়েছে পলিফেনল উপাদান। 
  • আমলকি লিভারের কার্যক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা রাখে। 
  • হাই প্রেশার নিয়ন্ত্রণে আমলকির ভূমিকা অনন্য। এটি হঠাৎ স্ট্রোক এর ঝুঁকি নিয়ন্ত্রণ করে।
  • অনেকে অল্প সময়ের মধ্যে মাথার চুল উঠে যায়। চুলের বড় বড় সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়া যায় আমলকি খেলে। 

আমলকি খাওয়ার উপকারিতা ও অপকারিতা

আমলকি অত্যন্ত পুষ্টিকর একটি ফল। যে ফলে রয়েছে অনেক ধরনের স্বাস্থ্য গুনাগুন। তবে সামান্য পরিমাণে এর কিছু অপকারী দিক রয়েছে যেগুলো আপনাদের জানা প্রয়োজন। অতিরিক্ত কোন কিছু স্বাস্থ্যের জন্য ভালো নয়। এজন্য আপনাকে প্রয়োজন মাফিক খাওয়ার চেষ্টা করতে হবে। 

আমলকি খাওয়ার উপকারিতা:

  • ঘুম কম হওয়া, শরীরের জ্বালাপোড়া, বমি বমি ভাব ইত্যাদি এ জাতীয় সমস্যা গুলো সমাধানে কাঁচা আমলকি উপকারী। 
  • যারা এসিডিটির সমস্যায় ভুগছেন তারা ১ গ্লাস পানি + আমলকির গুঁড়ো + চিনি একসঙ্গে মিশিয়ে খেলে এসিডিটি দূর হয়। 
  • দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ভয়াবহ যেকোনো রোগ থেকে শরীরকে হেফাজত করে। 
  • যাদের পাইলসের সমস্যা, কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তারা আমলকি খেতে পারেন। এতে করে এ ধরনের সমস্যা থেকে দীর্ঘ মেয়াদে মুক্তি মেলে।
  • আপনারা যারা ডায়াবেটিসের রোগে আক্রান্ত তারা আমলকির রস + মধু একসাথে খেলে ডায়াবেটিস থেকে মুক্তি পাবেন। 
  • এটা শরীরের রক্ত পরিষ্কার করে, রক্ত চলাচল স্বাভাবিক রাখে, উচ্চ রক্তচাপ কমিয়ে আনে, হার্ট ভালো রাখে। 
  • যারা কোলেস্টেরল এর সমস্যায় ভুগছেন তারা আমলকি খেতে পারেন।
  • আমলকির পুষ্টি উপাদান শরীরের হাড় কে মজবুত করে, দেহকে সতেজ ও প্রাণবন্ত রাখে, শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন: মস্তিষ্ক, ফুসফুস, লিভার, হৃদযন্ত্র, কিডনি ইত্যাদি কে সচল রাখে।

আমলকি খাওয়ার অপকারিতা:

  • অতিরিক্ত আমলকি খেলে তা হৃদযন্ত্রের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। 
  • এজন্য একটানা দীর্ঘদিন যাবত বা ঘন ঘন এ ফলগুলো না খাওয়াটাই ভালো। যদি আপনি পরিমিত পরিমাণে খেতে পারেন অবশ্যই এর উপকার গুলো ভোগ করতে পারবেন।
  • আমলকি খেলে পেটের গোলযোগ থেকে মুক্তি মেলে, কিন্তু অতিরিক্ত খেলে কোষ্ঠকাঠিন্য হতে পারে। কারণ, এখানে ভিটামিন সি এর মাত্রাটা বেশি। 
  • যারা রোগের জন্য নিয়মিত ওষুধ খাচ্ছেন, তারা আমলকি খাওয়ার পূর্বে ডাক্তারের পরামর্শ নিবেন।
  • অতিরিক্ত আমলকি খাওয়ার কারণে পেটব্যথা, বদহজম, কারো কারো এলার্জি ইত্যাদি এই সমস্যাগুলো হতে পারে। 
  • অতিরিক্ত আমলকি খাওয়া এটা স্বাস্থ্যের জন্য হানিকর। আপনি দিনে সর্বোচ্চ ২/৩ টি খেতে পারেন। অতিরিক্ত খেলে বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা তৈরি হতে পারে যেমন: 
  • সাম্প্রতিক সময়ে সার্জারি করা হয়েছে এমন ব্যক্তিদের আমলকি খাওয়া যাবে না। 
  • গর্ভবতী মহিলা বা সন্তানকে দুধ খাওয়াচ্ছে এমন মহিলারা আমলকি খাওয়া থেকে বিরত থাকুন। 
  • শরীরের যে স্বাভাবিক তাপমাত্রা এটার তারতম্য ঘটতে পারে। শীত শীত লাগা এই জাতীয় সমস্যা গুলো হতে পারে কারো কারো। 

প্রতিদিন কয়টা আমলকি খাওয়া উচিত

এতক্ষণ আমরা কাঁচা আমলকি খাওয়ার নিয়ম ও উপকারিতা সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো প্রতিদিন কয়টা আমলকি খাওয়া উচিত সে বিষয়ে। আমলকি যেহেতু বেশিও খাওয়া যায় না, এজন্য দিনে কয়টি আমলকি খেলে তা শরীরের জন্য স্বাস্থ্যকর হবে তা জানা প্রয়োজন। 

  • পুষ্টিবিদদের মতে, আমলকি প্রতিদিন ২/৩ টি খাওয়া উচিত। 

অতিরিক্ত আমলকি খেলে কি কি হতে পারে বা এর অপকারী দিক বা এর ক্ষতিকর দিকগুলো " আমলকি খাওয়ার উপকারিতা ও অপকারিতা "  নিয়ে একটু আগে আমরা আলোচনা করেছি। 

আমলকি কখন খাওয়া উচিত

কাঁচা আমলকি খাওয়ার নিয়ম ও উপকারিতা জানলে হবে না আমলকি কখন খাওয়া উচিত ? সেটা জানা আবশ্যক। অর্থাৎ, দিনের কোন সময় আমলকি খেলে বেশি উপকার পাওয়া যায় বা শরীরের জন্য কার্যকরী হবে তা আমাদের জানা দরকার। 

দিনের যে কোন সময় আমলকি খাওয়া যায়। সব থেকে ভালো হয় যদি সকালে খালি পেটে ১ টি আমলকি খাওয়া যায়। আমলকির রস ১০ মিলিগ্রাম এর বেশি না হওয়া ভালো। সকালে খালি পেটে অতিরিক্ত আমলকির রস খেলে এটা পেটের মধ্যে এসিডিটির মাত্রা বাড়িয়ে দিতে পারে।

শুকনো আমলকি খাওয়ার নিয়ম

শীতকালে বাজারে অহরহ আমলকি পাওয়া যায়। এই আমলকি সারা বছর ধরে সংরক্ষণ করার জন্য মূলত আমলকি গুলো শুকানো হয়। 

আমলকি শুকানোর নিয়ম হলো: ( ১ ) প্রথমে আমলকি গুলো নিয়ে সুন্দর করে ভালোভাবে ধুয়ে নিন ( ২ ) এরপর এগুলো পাতলা পাতলা করে স্লাইজ করে কাটবেন বা ছোট ছোট টুকরো টুকরো করে কাটবেন ( ৩ ) এরপর এগুলোর উপর বিট লবণ মিশিয়ে দিন ( ৪ ) টানা ১/২ দিন রোদে শুকান ( ৫ ) বাটি বা বয়মে ভরে রাখুন ( ৬ ) লক্ষ্য রাখবেন যেন বাতাস প্রবেশ না করে ( ৭ ) আমলকি গুলো শুকিয়ে কালো রং বা বর্ণ ধারণ করবে।

কাঁচা - আমলকি - খাওয়ার - নিয়ম - ও - উপকারিতা

খাওয়ার নিয়ম: এটা আপনি যেকোন ভাবে খেতে পারেন। পানিতে ভিজিয়ে খেতে পারেন। তরকারির মধ্যে দিয়ে খেতে পারেন। লবণ, মরিচ মাখিয়ে খেতে পারেন। সরাসরি খেতে পারেন। 

রাতে আমলকি খেলে কি হয়

এটা একটি ফল যা দিনের যেকোনো সময় খাওয়া যায় অর্থাৎ সকালে, দুপুরে, বিকালে, রাতে। খালি পেটে বা ভরা পেটে খাওয়া যায়। তবে অতিরিক্ত স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যা আমি এই আর্টিকেল এর উপরের পর্বে আলোচনা করেছি। রাতে আমলকি খাওয়ার স্বাস্থ্য গুনাগুন জেনে নিন: 

  • মধু + আমলকির রস খেলে পিত্তজ্বর নিবারণ হয়। 
  • আমলকির গুড়া + পানি/দুধ একসঙ্গে খেলে বদহজম, কোষ্ঠকাঠিন্য দূর হয়। 
  • মধু + আমলকির রস খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসে।
  • চিনি + আমলকির রস মিশিয়ে খেলে হেঁচকি দূর হয়। পানির তৃষ্ণা কমে যায়। 
  • আমলকির পাউডার + দই ক্রিম একসাথে খেলে পিরিয়ড এর রক্ত পড়া বন্ধ হয়। 
  • আমলকির গুড়া + ঘি + মিছরি একসঙ্গে খেলে মাথা ব্যাথা দূর হয়। 
  • পানি + আমলকির গুড়া মিশিয়ে খেলে গলা ব্যথা নিবারণ হয়। 
  • মধু + গোল মরিচ + আমলকির রস খেলে বমি বমি ভাব দূর হয়। 

শেষ মন্তব্য: কাঁচা আমলকি খাওয়ার নিয়ম ও উপকারিতা

সম্মানিত পাঠক বৃন্দ আমি এই আর্টিকেলে কাঁচা আমলকি খাওয়ার নিয়ম ও উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি আর্টিকেলটি পড়ে আপনি কাঁচা আমলকি খাওয়ার গুরুত্ব উপলব্ধি করতে পেরেছেন এবং সাথে এর ক্ষতিকর দিকগুলো জানতে পেরেছেন। 

এই ধরনের স্বাস্থ্য বিষয়ক টিপস নিয়ে আমি প্রতিনিয়ত আমাদের ওয়েবসাইটে আর্টিকেল পাবলিশ করার চেষ্টা করি। এতক্ষণ পুরো সময় জুড়ে আমাদের আর্টিকেলটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলের মঙ্গল ও সুস্থতা কামনা করে আজ এখানে শেষ করছি। 02.06.2026

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনি পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url