ব্যান্ডউইথ কি - ব্যান্ডউইথ কত প্রকার

ব্যান্ডউইথ কি - ব্যান্ডউইথ কত প্রকার এ সকল বিষয়ে ইন্টারনেট ব্যবহারকারীদের জানা প্রয়োজন। যারা বাড়িতে ওয়াইফাই ব্যবহার করি তারা ব্যান্ডউইথ এই নামটি শুনে থাকবেন।

ব্যান্ডউইথ কি - ব্যান্ডউইথ কত প্রকার

পোস্টসূচীপত্রঃ-সাধারণত, ব্যান্ডউইথ কে ডেটা পরিবহনের মাপকাঠি ধরা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষায়, চাকরির পরীক্ষায় ব্যান্ডউইথ কি - ব্যান্ডউইথ কত প্রকার এ সংক্রান্ড বিষয়ে প্রশ্ন করা হয়।

ব্যান্ডউইথ কি

ব্যান্ডউইথ কি ? ব্যান্ডউইথ বলতে একটি নিদিৃষ্ট সময়ে ডেটা আদান - প্রদানের জন্য কতটুকু ইন্টারনেট বা নেটওয়ার্ক ব্যবহার হয়েছে তা পরিমাপের মাপকাঠি বা হারকে ব্যান্ডউইথ বলে। ব্যান্ডউইথ কে বিভিন্ন ইউনিটে পরিমাপ করা হয় যেমনঃ- bps:- Bits Per Second, Mbps:- Megabits per second, Gbps:- Gigabits per second. এখন আপনার ইন্টারনেটের ব্যান্ডউইথ কত হবে তা ইন্টারনেট সেবাদান কারী প্রতিষ্ঠান 

গুলো নির্ধারণ করে দেয়। ব্যান্ডউইথ যত বেশি হবে ইন্টারনেট খরচ তত বাড়বে। আপনার ইন্টারনেট সার্ভিস কত ভালো তা ব্যান্ডউইথ এর উপর নির্ভর করে। এই যে আমরা ইউটিউবে ভিডিও দেখি, অনলাইনে গেম খেলি, ইন্টারনেট থেকে বিভিন্ন বিষয় ডাউনলোড করি এ সকল বিষয় গুলো ব্যান্ডউইথ এর উপর নির্ভর করে। যখন আমরা ব্যান্ডউইথ শেষ হয়ে যাবে তখন ইন্টারনেট বন্ধ হয়ে যাবে অথবা ধীর গতির হয়ে যাবে। 

আরও সংক্ষেপে বলতে গেলে, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার অথবা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে অথবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডাটা স্থানান্তরিত হয় তাকে ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ বলা হয়। আশা করি পুরো আলোচনা থেকে এতক্ষণে আপনি ব্যান্ডউইথ কাকে বলে তা জেনেছেন।

ব্যান্ডউইথ কত প্রকার

ব্যান্ডউইথ কে বিভিন্ন শ্রেণীবিন্যাসে ভাগ করা যায় যেমনঃ- ন্যারোব্যান্ড, ব্রডব্যান্ড, ভয়েসব্যান্ড, ওয়াইডব্যান্ড  ইত্যাদি। এখন আমরা প্রতিটি ব্যান্ডউইথ এর কার্যক্ষমতা জানব।

ন্যারো-ব্যান্ডঃ- এখানে প্রতি সেকেন্ডে ডেটা স্থানান্তরের হার ( bps:- Bits Per Second ) ৪৫ থেকে ৩০০ bps হয়ে থাকে। এটা ধীর গতির ব্যান্ডউইথ, বর্তমানে এর ব্যবহার নেই বললেই চলে। আগেকার সময়ে টেলিগ্রাফিতে এই ন্যারো-ব্যান্ড ব্যান্ডউইথ ব্যবহার হতো। 

ভয়েসব্যান্ড:- এর ডেটা ট্রান্সমিশনের গতি প্রতি সেকেন্ডে ১২০০ থেকে ৯৬০০ bps হয়ে থাকে। আমরা যখন মোবাইলে একে অপরের সাথে কথা বলি তখন ভয়েসব্যান্ড ব্যান্ডউইথ ব্যবহার করি। কম্পিউটার থেকে প্রিন্টারে কোনো ডেটা ট্রান্সফার করতে আমরা ভয়েসব্যান্ড ব্যবহার করি। 

ব্যান্ডউইথ কি - ব্যান্ডউইথ কত প্রকার

ব্রডব্যান্ড:- প্রতি সেকেন্ডে সর্বনিম্ন ১ Mbps হতে সর্বোচ্চ গতি পর্যন্ত ডেটা স্থানান্তরের হার নির্ধারিত হয়ে থাকে। সাধারণত এই ব্রডব্যান্ড ব্যান্ডউইথ ক্যাবল ইন্টারনেট, ডিএসএল, wifi, রেডিও লিংক, যেকোনো উচ্চগতির ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে ব্রডব্যান্ড ব্যান্ড উইথ ব্যবহার হয়ে থাকে।

ওয়াইডব্যান্ড:- এটি সব থেকে দ্রুত গতির ব্যান্ডউইথ সেবা প্রদান করে। ফাইবার অপটিক্যাল ডাটা ট্রান্সফার, স্যাটেলাইট কমিউনিকেশন, মাইক্রোওয়েভ কমিউনিকেশন ইত্যাদি এ সকল ক্ষেত্রে ওয়াইডব্যান্ড ব্যান্ডউইথ ব্যবহার হয়।

ব্যান্ডউইথ এর একক কি

সেকেন্ড প্রতি একক বিটে ডাটা ট্রান্সফারের হারকে bps বলে। আপনারা যারা ব্যান্ডউইথ এর একক কি ? জানতে চেয়েছেন  এই আলোচনা থেকে আমরা ব্যান্ডউইথ এর হিসাব গুলো জেনে নিব।

  • bit per second : bps ( 1 bit )
  • kilobits per second : kbps ( 1024 bit = 1 kilobit )
  • megabits per second : Mbps  ( 1024 kilobits = 1 megabit )
  • gigabits per second : Gbps ( 1024 megabits = 1 gigabit  )
  • Terabits per second : Tbps ( 1024 gigabits  = 1 Terabit  )
  • Petabit per second : Pbps  ( 1024 Terabits  = 1 Petabit )

ব্যান্ডউইথ নির্ভর করে কোনটির উপর

ব্যান্ডউইথ নির্ভর করে কোনটির উপর ? এই রকম প্রশ্ন বিভিন্ন পরীক্ষার এসে থাকে। ব্যান্ডউইথ নির্ভর করে মাধ্যমের উপর। ব্যান্ডউইথ প্রাপক, প্রেরক, সরবরাহকারী এদের উপর নির্ভর করে। মাধ্যমের উপর ভিত্তি করে ব্যান্ডউইথ কে কয়েকভাবে শ্রেণীবিন্যাস করা যায়। যেই বিষয়ে আমি ব্যান্ডউইথ কত প্রকার ? এই বিষয়ে আলোচনা করেছি। 

ব্যান্ডউইথ কি - ব্যান্ডউইথ কত প্রকার

টেলিগ্রাফির জন্য ন্যারো ব্যান্ডউইথ ব্যবহার করা হয়, মোবাইল ফোনের জন্য ভয়েস ব্যান্ডউইথ ব্যবহার করা হয়,  wifi - রেডিও লিংক - ক্যাবল ইন্টারনেট এর জন্য ব্রডব্যান্ড ব্যান্ডউইথ ব্যবহার করা হয়,  ফাইবার অপটিক্যাল - মাইক্রোওয়েভ কমিউনিকেশন - স্যাটেলাইট কমিউনিকেশন এর জন্য ওয়াইডব্যান্ড ব্যান্ডউইথ  ব্যবহার করা হয়।

ব্যান্ডউইথ এর কাজ কি

ব্যান্ডউইথ এর কাজ কি ? অনেকে হয়ত জানে না। প্রতি সেকেন্ডে কি পরিমাণ ডাটা আদান-প্রদান করা যাচ্ছে তা নির্ধারণ করা হলো ব্যান্ডউইথ এর কাজ। যেমনঃ- আপনি গুগলে কোন বিষয় লিখে যদি সার্চ করেন তাহলে কত দ্রুত তথ্য গুলো আপনার সামনে উপস্থিত হচ্ছে সেকেন্ড প্রতি তা পরিমাপ করা হলো ব্যান্ডউইথ এর কাজ। যদি আপনার কাছে উচ্চ গতির ব্যান্ডউইথ থাকে তাহলে আপনি খুব ভালো 

ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন। ভিডিও স্ট্রিমিং করা, লাইভ গেম খেলা, অনলাইন থেকে ডাউনলোড করা এই সকল কাজ গুলো খুব দ্রুত সম্পন্ন করতে পারবেন। অন্যদিকে যদি আপনার ব্যান্ডউইথ ধীরগতির হয় তাহলে ইন্টারনেট থেকে কোন কিছু ডাউনলোড করতে সময় লাগবে, ভিডিও স্ট্রিমিং করার সময় বাফারিং করবে। ব্যান্ডউইথ এর একক কি ? এই পর্বে আমরা একক প্রতি ব্যান্ডউইথ এর হিসাব তুলে ধরেছি।

ব্যান্ডউইথ এর সুবিধা ও অসুবিধা

ব্যান্ডউইথ এর সুবিধা ও অসুবিধা কি কি এই আর্টিকেল থেকে আমরা জানব। ব্যান্ডউইথ এর সুবিধা ও অসুবিধা উভয় দিক রয়েছে।

ব্যান্ডউইথ এর সুবিধা:-

  • ডিভাইসের মাধ্যমে কত দ্রুত ডেটা আপনি রিসিভ করতে পারছেন এবং প্রেরণ করতে পারছেন তা নির্ণয়
  • ব্যান্ডউইথ এর ইন্টারনেটের গতি নির্ণয় করা যায়
  • ব্যান্ডউইথ যত বেশি হবে নেটওয়ার্ক এর মাধ্যমে তত বেশি ডেটা প্রেরণ করা যাবে যেমনঃ- ব্যান্ডউইথ হচ্ছে রাস্তার মতো। রাস্তা যত বড় হবে তত বেশি যানবাহন চলবে।
ব্যান্ডউইথ কি - ব্যান্ডউইথ কত প্রকার

  • বেশি বা দ্রুত গতির ব্যান্ডউইথ এর মাধ্যমে ইমেইল পাঠানো, ছবি আপলোড, ফাইল শেয়ার, ভিডিও ডাউনলোড করা সহজ হয়।
  • রাউটার আপগ্রেড করলে আপনি ব্যান্ডউইথ এর কার্যক্ষমতা বাড়ানো যায়। আপডেট রাউটার গুলো ব্যান্ডউইথ সুবিধা বেশি পাওয়া যায়। 

ব্যান্ডউইথ এর অসুবিধা:-

  • ব্যান্ডউইথ যত কম হবে নেটওয়ার্ক এর মাধ্যমে তত কম ডেটা প্রেরণ করা যাবে যেমনঃ- রাস্তা যত ছোট বা চিকন হবে তত কম যানবাহন চলবে।
  • কম বা স্লো গতির ব্যান্ডউইথ হলে অনলাইনে কাজ গুলো সম্পাদন করা কঠিন হয়।
  • উচ্চ গতির ব্যান্ডউইথে খরচ বেশি এবং ব্যান্ডউইথ অপচয় হয়। যেমনঃ- আপনি যদি একটি মোবাইল বা একটি ল্যাপটপ এর জন্য ওয়াইফাই এর ব্যান্ডউইথ ১০ Mbps নেন তাহলে এটা আপনার জন্য অপচয় + অতিরিক্ত খরচ। ব্যান্ডউইথ ৫ Mbps নিলেই যথেষ্ট।
  • ব্যান্ডউইথ ইন্টারনেটের গতিকে প্রভাবিত করে যেমনঃ- ধরুণ, ওয়াইফাই এর ব্যান্ডউইথ ৫ Mbps. এখন আপনি যদি ২টি ল্যাপটপ, সঙ্গে ৩/৪ টি মোবাইল একসঙ্গে ব্যবহার করেন তাহলে প্রত্যেকের মাঝে ব্যান্ডউইথ ভাগ হয়ে যাবে, ফলে ইন্টারনেট স্লো চলবে।
  • ব্যান্ডউইথ এর একক এর উপর নির্ভর করে ইন্টারনেটের খরচ নির্ধারিত হয়। ব্যান্ডউইথ এর একক যত বেশি খরচ তত বেশি।
  • অনেক ব্রডব্যান্ড সেবাদানকারী প্রতিষ্ঠান নেটওয়ার্কের চাপ কমাতে ব্যান্ডউইথ কমিয়ে দেয় ফলে ইন্টারনেট ধীরগতির হয়ে যায়, ভারী কাজ গুলো করা যায় না।

ব্যান্ডউইথ এর অন্য নাম কি

ব্যান্ডউইথ এর অন্য নাম কি ? এরকম প্রশ্ন গুলো MCQ আকারে পরীক্ষায় আসে, ১ মার্কের জন্য। ব্যান্ডউইথ এর অপর নাম ডেটা ট্রান্সমিশন স্পিড। 

ব্যান্ডউইথ কি - ব্যান্ডউইথ কত প্রকার সম্পর্কিত প্রশ্নের উত্তর ( FAQ )

১) Bandwidth কত ?

উত্তরঃ- ব্যান্ডউইথ কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট হয়ে থাকে।

২) ৪ প্রকার নেটওয়ার্ক কি কি ?

উত্তরঃ- অধিক জনপ্রিয় নেটওয়ার্ক গুলো হলোঃ- LAN, MAN, PAN, WAN ইত্যাদি

৩) LAN ও WAN এর গতি কত ?

উত্তরঃ- LAN এর গতি হলোঃ- ১০০ Mbps থেকে ১০ Gbps পর্যন্ত। WAN এর গতি হলোঃ- ১ Mbps থেকে ১০০ Mbps পর্যন্ত।

৪) ১০০ জন ব্যান্ডউইথ কত ?

উত্তরঃ- একজন ব্যাক্তি যদি 2 MB ব্যবহার করে তাহলে, 2 MB* 100 = 200 Mbps.

৫) 100mbps নাকি 100gbps বেশি?

উত্তরঃ- মেগাবাইট এর চেয়ে গিগাবাইট বড়, অবশ্যই 100gbps বেশি । উপরের পর্বে আমি ব্যান্ডউইথ এর একক কি ? সেই বিষয়ে সংক্ষেপে আলোচনা করেছি। উক্ত প্যারাটি পড়ে নিলে আশা করি আপনার সন্দেহ দূর হয়ে যাবে।

লেখকের মন্তব্য - ব্যান্ডউইথ কি - ব্যান্ডউইথ কত প্রকার

সম্মানিত পাঠকবৃন্দ, আমি এই আর্টিকেলে ব্যান্ডউইথ কি - ব্যান্ডউইথ কত প্রকার সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি আর্টিকেলটি পড়ার পর আপনার ব্যান্ডউইথ নিয়ে আর কোন সন্দেহ থাকবে না। বর্তমান সময়টা হচ্ছে প্রযুক্তির দুনিয়া। এখন প্রযুক্তি সম্পর্কে যার যত জ্ঞান বেশি সে অন্যদের থেকে তত বেশি এগিয়ে থাকবে। 

প্রযুক্তি রিলেটেড যে কোন তথ্য পেতে আমাদের ওয়েবসাইট প্রতিনিয়ত ভিজিট করুন। আপনারা গুগলে প্রযুক্তি নিয়ে যে সকল বিষয়ে সার্চ করেন, আমরা ঐ সকল বিষয়ে আর্টিকেল লিখে থাকি। আশা করি এই আর্টিকেলটি পড়ে আপনাদের খুব ভালো লেগেছে। সকলের মঙ্গল কামনা করে, আমি এখানে সমাপ্ত করছি। 21.03.2026

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনি পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url