ফেসবুকে কত ভিউ কত টাকা - ফেসবুক মনিটাইজেশন শর্ত ২০২৬

ফেসবুকে কত ভিউ কত টাকা - ফেসবুক মনিটাইজেশন শর্ত ২০২৬ যারা ফেসবুকে কনটেন্ট ক্রিয়েট করে আয় করতে চান তাদের জানা প্রয়োজন। কনটেন্ট ক্রিয়েটরদের জন্য অনলাইন থেকে আয়ের অন্যতম মাধ্যম ফেসবুক।

ফেসবুকে - কত - ভিউ - কত - টাকা - ফেসবুক - মনিটাইজেশন - শর্ত - ২০২৬

পোস্টসূচীপত্রঃ-যারা কনটেন্ট ক্রিয়েশন করে ইনকামের কথা ভাবছেন তারা প্রায় প্রশ্ন করে থাকে কেমন ভিউ হলে কেমন ইনকাম হয়, সাথে ফেসবুক মনিটাইজেশনের শর্ত কি এ সকল প্রশ্নের উত্তর আপনি এই আর্টিকেল থেকে জানতে পারবেন।

ফেসবুকে কত ভিউ কত টাকা

ফেসবুকে কত ভিউ কত টাকা পাওয়া যায় বা রিলস এ কত ভিউ এ কত টাকা এটা জানলে আপনি ফেসবুক থেকে কেমন ইনকাম হয় তার একটি আইডিয়া পাবেন। সেই অনুযায়ী কাজ করে আপনি আপনার ইনকাম নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। অধিকাংশ মানুষ ফেসবুক সম্পর্কে এই ধারণা করে যে, ফেসবুক একটি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিনোদনের শ্রেষ্ট প্লাটফর্ম। বর্তমানে ফেসবুক এতটুকু পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এটা

কনটেন্ট ক্রিয়েটরদের ইনকামের একটি পথ খুলে দিয়েছে। ফেসবুকে অনেকে বিভিন্ন ধরণের কনটেন্ট ক্রিয়েট করে বাংলাদেশ থেকে শত শত ডলার ইনকাম করছে। আবার অনেকে হাজার হাজার ডলার ইনকাম করতে সক্ষম হচ্ছে। ফেসবুকে কত ভিউ কত টাকা ইনকাম হয় এটা নির্ভর করে বিজ্ঞাপনের ধরণের উপর। বিশ্বের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ছোট-বড়, পরিচিত-অপরিচিত কোম্পানি গুলো তাদের

প্রোডাক্ট বা সার্ভিসের প্রমোশনের জন্য ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে থাকে। এরপর ফেসবুক কর্তৃপক্ষ কনটেন্ট ক্রিয়েটরদের ভিডিওতে বিজ্ঞাপন গুলো দেখায়। যে সকল কোম্পানি ফেসবুক কে বিজ্ঞাপনের জন্য বেশি টাকা দেয়, ঐ সকল কোম্পানি বিজ্ঞাপনের জন্য ভিউজ থেকে বেশি টাকা পাওয়া যায়। যে  সকল কোম্পানি ফেসবুক কে বিজ্ঞাপনের জন্য কম টাকা দেয়, ঐ সকল কোম্পানি বিজ্ঞাপনের জন্য 

ভিউজ থেকে কম টাকা পাওয়া যায়। এক্ষেত্রে দেখা যায়, ১ লক্ষ ভিউজ হলে ৫ হাজার টাকা পাওয়া যায়। আবার দেখা যায়, ১ লক্ষ ভিউজ হলে ১০ হাজার টাকা পাওয়া যাচ্ছে। কোন দেশ থেকে আপনার ফেসবুকে ভিডিও গুলো বেশি ভিউজ হচ্ছে এটা উপর ইনকাম অনেকাংশ নির্ভর করে। বাংলাদেশ থেকে ভিউজ বেশি হলে খুব বেশি টাকা ইনকাম করতে পারবেন না। যদি বাহিরের দেশ ইউরোপ, আমেরিকা, 

আরব দেশ গুলো ভিউজ বেশি পাওয়া যায় তাহলে ইনকাম বাড়বে। এজন্য আপনাদের বাহিরের দেশ গুলো থেকে বেশি বেশি ভিউজ নিয়ে আনার চেষ্টা করতে হবে। যারা প্রফেশনাল ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটর তাদের তথ্য মতে,

  • বাংলাদেশ থেকে ১ হাজার ভিউ হলেঃ- ১০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত পাওয়া যায়।
  • ইউরোপ, আমেরিকা, আরব দেশ থেকে ১ হাজার ভিউ হলেঃ- ১০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত পাওয়া যায়।

আশা করি পুরো আলোচনা থেকে আপনি এতটুকু ‍নিশ্চিত হয়ে গেছেন যে, ফেসবুক থেকে ইনকাম এটা বিজ্ঞাপনের উপর এবং কোন দেশ থেকে ভিউ হচ্ছে তার উপর নির্ভর করে।

ফেসবুক মনিটাইজেশন শর্ত ২০২৬

ফেসবুকে কত ভিউ কত টাকা জানার পূর্বে ফেসবুক মনিটাইজেশন শর্ত ২০২৬ জানা দরকার। বর্তমানে এই প্লাটফর্মে নীতিমালা গুলো প্রতিনিয়ত আপডেট হচ্ছে। এখন শুধু ওয়াচ টইম এবং ফলোয়ার সংখ্যা যথেষ্ট নয় সঙ্গে আরো কিছু নীতিমালা যুক্ত হয়েছে। ফেসবুকে মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে যে সকল শর্তগুলো মানতে হবে: 

  • ফলোয়ার সংখ্যা: ১০,০০০ হওয়া লাগবে। 
  • ওয়াচ টাইম: ৬০,০০০ মিনিট হতে হবে। 
  • রিল বা শর্ট ভিডিও দৈর্ঘ্য ১৫ সেকেন্ডের বেশি হতে হবে। 
  • অন্যের তৈরি ভিডিও, গান, সাউন্ড এফেক্ট ব্যবহার অর্থাৎ কোন ধরনের কপি করা যাবে না।
  • যদি আপনি কোন কোম্পানির প্রোডাক্ট প্রমোশন করেন নিজ ভিডিও এর মাধ্যমে, তাহলে ওই ভিডিও গুলোর কারণে মনিটাইজেশন পাওয়া যাবে না। 
  • অসামাজিক কার্যকলাপ যেমন: সহিংসতা, গালিগালাজ, সেক্সুয়াল কন্টেন্ট এগুলোর কারণে মনিটাইজেশন পাওয়া যাবে না। 
ফেসবুকে - কত - ভিউ - কত - টাকা - ফেসবুক - মনিটাইজেশন - শর্ত - ২০২৬

  • অন্যের ভিডিও কোলাবোরেশন করে নিজের পেজে আপলোড করলে মনিটাইজেশন পাওয়া যাবে না।
  • ভিডিও কনটেন্ট আপলোড করে পুনরায় তার ডিলিট করে দিলে তা মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব তৈরি করে, এজন্য ভিডিও আপলোডের পূর্বে সতর্ক থাকতে হবে। 
  • নিজ হতে অ্যাড বন্ধ করে দিলে সেখানে আর বিজ্ঞাপন দেখাবে না, এটিও মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করে। 
  • অনেকে অবৈধ উপায়ে ফলোয়ার সংখ্যা, ভিডিওতে ভিউজ বাড়িয়ে থাকে, যদি ফেসবুক কর্তৃপক্ষ একবার ট্র্যাক করতে পারে তাহলে মনিটাইজেশন বাতিল হয়ে যাবে। এজন্য আপনাকে অর্গানিক উপায়ে ফলোয়ার সংখ্যা, ভিউজ বাড়াতে হবে।
  • তথ্যবহুল, ইউনিক ভিডিও গুলো প্রতিনিয়ত আপলোড করতে হবে। 
  • ফেসবুক পেজ গুলো নিয়মিত মেইনটেইন এবং আপডেট করে রাখতে হবে। 
  • ফেসবুকে কমিউনিটি গাইড লাইন গুলো মেনে চলতে হবে।
  • ফেসবুকে আপনার বয়স ১৮+ হতে হবে, আপনাকে এমন দেশে বসবাস করতে হবে যেখানে ফেসবুক ব্যবহার করা যায়। 
  • দর্শকদের সাথে নিয়মিত এনগেজ বাড়াতে হবে।
  • ফেসবুকে বিভিন্ন ধরনের মনিটাইজেশন অফার রয়েছে যেমন: ফ্যান সাবস্ক্রিপশন, ইন-স্ট্রিম অ্যাডস, ব্র্যান্ডেড কনটেন্ট ইত্যাদি। আপনি আপনার ফেসবুক পেজের জন্য উপযুক্ত পদ্ধতিটি বেছে নিন।
  • আপনার ব্যাংক একাউন্ট এবং ট্যাক্স সম্পর্কিত তথ্য ফেসবুকে আপলোড করতে হবে। 

ফেসবুকে ১ মিলিয়ন ভিউতে কত টাকা

ফেসবুকে কত ভিউ কত টাকা এই আর্টিকেলে এখন আমরা ফেসবুকে ১ মিলিয়ন ভিউতে কত টাকা দেয় তা জানানোর চেষ্টা করব। আমরা সকলে জানি, ১ মিলিয়ন সমান ১০ লক্ষ। ফেসবুকে ভিডিও এর RPM যত ভালো হবে ইনকাম তত বাড়বে। 

  • গড় হিসাব: যদি RPM $ 0.10 হয়, তাহলে 0.10*10,00,000= 1,00,000 টাকা হবে। এভাবে RPM যত বাড়বে অথবা কমবে তার উপর ফেসবুকের ইনকাম কম বা বেশি হবে।

ফেসবুক রিল প্রতি 1000 ভিউতে কত টাকা দেয়

নির্দিষ্ট পরিমাণ ভিউজ এর উপর ফেসবুক কর্তৃপক্ষ ইনকাম দেয় না। এখানে ইনকাম নির্ভর করে বিজ্ঞাপন এবং কোন দেশ থেকে ভিউজ হচ্ছে তার ওপর। 

আরো পড়ুনঃ- কাজ না করে ইনকাম বিকাশে প্রতিদিন পেমেন্ট নিন ১৩টি উপায়ে

  • যদি বাংলাদেশ থেকে ভিউজ হয় 1000 ভিউতে: ১০/২০/৩০/৪০ টাকা পাওয়া যায়।
  • বাহিরের দেশ থেকে 1000 ভিউতে: ৩০০/৪০০/৫০০ টাকা পাওয়া যায়। RPM যত বেশি ইনকামও তত বেশি। RPM এর পূর্ণরূপ হল: revenue per mile, যার বাংলা অর্থ প্রতি 1000 ভিউতে আয়।

ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়

ফেসবুকে কত ভিউ কত টাকা পাওয়া যায় এতক্ষণ আমরা নিশ্চয়ই জেনে গেছি। এখন আমরা জানবো ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় সে বিষয়ে বিস্তারিত। ফেসবুক হলো বিশ্বের মধ্যে সব থেকে বড় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম। ফেসবুক এর মাধ্যমে যে কেউ বাংলাদেশে বসে টাকা উপার্জন করতে পারে। ফেসবুক থেকে আপনি যেভাবে টাকা ইনকাম করতে পারেনঃ-

অ্যাফিলিয়েট মার্কেটিংঃ- অনলাইনে বড় বড় কোম্পানি গুলোর প্রোডাক্ট বা সার্ভিস প্রমোশন চালিয়ে বিক্রি করে দেওয়ার মাধ্যমে যে কমিশন আয় করা হয় তাকে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং বলে। এজন্য আপনাকে উক্ত কোম্পানির অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন হতে হবে।  এরপর তারা আপনাকে যে লিংক দিবে তা ফেসবুক পেজে শেয়ার করতে হবে। উক্ত লিংকে ক্লিক করে কেউ যদি পন্য ক্রয় করে বিনিময়ে আপনাকে কিছু টাকা কমিশন দেয়া হবে। 

স্পন্সর পোস্টঃ-  এখানে মূলত প্রোডাক্ট বা সার্ভিস বিক্রির জন্য স্পন্সর করা হয়। স্পন্সর করা পোস্ট গুলো আপনি আপনার ফেসবুক পেজে শেয়ার করবেন। এর বিনিময়ে উক্ত স্পন্সর কোম্পানি গুলো আপনাকে টাকা অথবা প্রোডাক্ট দিবে। ঐ স্পন্সর পোস্ট গুলো নিজের ফেসবুক পেজে শেয়ার করার পূর্বে যাচাই-বাচাই করে দেখবেন।

প্রোডাক্ট বিক্রিঃ- আপনার ফেসবুক পেজে যদি একটি বিশাল সংখ্যক ফলোয়ার থাকে তাদের নিকট প্রোডাক্ট বিক্রি করে আয় করতে পারবেন। আপনি যদি রাজশাহী মানুষ হয়ে থাকেন, তাহলে আমের মৌসুমে রাজশাহী ঐতিহ্যবাহী আম গুলো ফেসবুক পেজের মাধ্যমে আপনার ফ্যান ফলোয়ারদের নিকট বিক্রি করতে পারবেন। এভাবে প্রোডাক্ট বিক্রয় করতে পারবেন।

ফেসবুকে - কত - ভিউ - কত - টাকা - ফেসবুক - মনিটাইজেশন - শর্ত - ২০২৬

ফেসবুক বিজ্ঞাপনঃ- অধিকাংশ ফেসবুক পেজ ব্যবহারকারীরা তাদের অনলাইনে বিজ্ঞাপন দেখিয়ে আয় করে থাকে। এজন্য আপনাকে আর্কষণীয় ইউনিক কনটেন্ট নির্মাণ করতে হবে। বেশি বেশি ভিউজ নিয়ে আনতে হবে। যত বেশি ট্রাফিক আসবে তত বেশি ইনকাম হবে। ফেসবুক ব্যবহারকারীরা এভাবে ফেসবুক পেজে বিজ্ঞাপন দেখিয়ে আয় করে থাকে।

অনলাইন কোচিংঃ- আপনি যদি দক্ষ গ্রাফিক্স ডিজাইনার অথবা একজন দক্ষ শিক্ষক অথবা একজন দক্ষ রাধুনী হয়ে থাকেন তাহলে আপনি ফেসবুক পেজের মাধ্যমে কোচিং বা জ্ঞান বিতরণ করে আপনার ফলোয়ার সংখ্যা বাড়িয়ে নিতে পারেন। এর ফলে আপনার বিভিন্ন ধরণের সেবা গুলো তাদের নিকট সেল করে অর্থ উপার্জন করতে পারেন। অনেকে নিদিৃ্ষ্ট ফি এর বিনিময়ে ফেসবুক পেজের মাধ্যমে শিক্ষকতা করে টাকা ইনকাম করছে।

আরো পড়ুনঃ- ফরসেজ থেকে মাসে কত টাকা ইনকাম করা যায়

ফেসবুক গ্রুপ থেকে আয়ঃ- ধরুণ, আপনি SEO খুব ভালো জানেন। আপনি একটি সুন্দর SEO কোম্পানি নাম ( যেমনঃ- রহিম SEO এজেন্সি/স্টেশন ) দিয়ে একটি ফেসবুক গ্রুপ খুলবেন। সেখানে আপনার কাজ গুলো আরো গতিশীল করতে কিছু সংখ্যক কর্মচারী নিয়োগ করবেন। এমন ভাবে সার্ভিস গুলো প্রোভাইড করবেন যাতে করে কাষ্টমার সন্তুষ্ট হয়। এভাবে ইনকাম করতে পারেন। তাছাড়া, ফেসবুক গ্রুপে বিজ্ঞাপন দেখিয়েও ইনকাম করা যায়।

ইনফ্লুয়েন্সার হয়ে আয়ঃ- এজন্য আপনাকে অনলাইনে জগতে একজন সুপরিচিত ব্যাক্তি হওয়া লাগবে। তাহলে আপনি বিভিন্ন বড় বড় কোম্পানির প্রোডাক্টের প্রমোশন চালিয়ে ইচ্ছেমত অর্থ ডিমান্ড করতে পারেন। একজন বিশ্বস্ত ইনফ্লুয়েন্সার হলে অনেক টাকা ইনকাম করা যায়।

ফেসবুকের ইনকাম কি হালাল

ফেসবুকে কত ভিউ কত টাকা পাওয়া যায় এতটুক জানলে হবে না, সাথে জানতে হবে ফেসবুকের ইনকাম কি হালাল ? মনিটাইজেশন নেয়া কি জায়েজ ? ফেসবুক থেকে টাকা ইনকাম করা কি হালাল ? ফেসবুক থেকে টাকা ইনকাম করা কি জায়েজ ? এ সকল বিষয়ে খুঁটিনাটি তথ্য। যদি আপনি ফেসবুক এর বিজ্ঞাপন থেকে আয় করতে চান, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে বিজ্ঞাপন হালাল এবং হারাম দুটো হতে পারে। 

ফেসবুকে - কত - ভিউ - কত - টাকা - ফেসবুক - মনিটাইজেশন - শর্ত - ২০২৬

যদি আপনি হালাল বিজ্ঞাপন থেকে আয় করেন তবে তা আপনার জন্য হালাল, যদি আপনি হারাম বিজ্ঞাপন থেকে আয় করেন তবে তা আপনার জন্য হারাম। এজন্য আপনার ফেসবুক পেজে যে হারাম বিজ্ঞাপন গুলো দেখাচ্ছে সেগুলো আপনাকে ব্লক করে দিতে হবে। হালাল বিজ্ঞাপন থেকে আয় করলে সেগুলো অবশ্যই আপনার জন্য হালাল হবে।

বাংলাদেশে ফেসবুকে ১ মিলিয়ন ভিউতে কত টাকা

আমরা জানি, ১ মিলিয়ন = ১০ লক্ষ। বাংলাদেশ থেকে যদি আপনার ফেসবুক পেজে ১ মিলিয়ন ভিউ হয়, আর যদি RPM = $0.03 পাওয়া যায়, তাহলে হিসাব দাঁড়াবে 0.03*10,00,000 = 30,000 টাকা।

ফেসবুকে কত ভিউ কত টাকা সম্পর্কিত প্রশ্নের উত্তর ( FAQ )

১) ফেসবুকে কত লাইক কত টাকা ?

উত্তরঃ- এটা লাইক এর উপর নির্ভর করে না। এটা নির্ভর করে বিজ্ঞাপন এবং কোন দেশ থেকে ভিউজ হচ্ছে তার উপর।

২) কত ভিউ হলে ফেসবুক মনিটাইজেশন দেয় ?

উত্তরঃ- ৬০, ০০০ ভিউ হলে ফেসবুক মনিটাইজেশন দেয়

৩) ফেসবুকে কত ফলোয়ার হলে টাকা দেয় ?

উত্তরঃ- টাকা দেয় এমনটা না। মনিটাইজেশন পাওয়ার জন্য ৫ হাজার ফলোয়ার হতে হবে।

৪) ফেসবুক মনিটাইজেশন কী ?

উত্তরঃ- এটা হচ্ছে বিজ্ঞাপন দেখানোর একটি প্লাটফর্ম। যার মাধ্যমে ব্যবহারকারীরা বিজ্ঞাপন দেখিয়ে আয় করে থাকে।

৫) ফেসবুক থেকে কত টাকা আয় করা সম্ভব ?

উত্তরঃ- ফেসবুক থেকে আনলিমিটেড আয় করা সম্ভব। অনেকে ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করছে আবার অনেকে ইনকাম করতে পারছে না।

লেখকের মন্তব্য - ফেসবুকে কত ভিউ কত টাকা - ফেসবুক মনিটাইজেশন শর্ত ২০২৬

সম্মানিত পাঠকবৃন্দ এই আর্টিকেলে আমি ফেসবুকে কত ভিউ কত টাকা - ফেসবুক মনিটাইজেশন শর্ত ২০২৬ নিয়ে আলোচনা করেছি। ফেসবুক থেকে ইনকাম করতে হলে সর্বপ্রথম আপনাকে ভাল ভাল ইউনিক ভিডিও কনটেন্ট নির্মাণ করতে হবে। ভিউ বাড়াতে হবে। এর পর মনিটাইজেশন চালুর মাধ্যমে ফেসবুক থেকে অর্থ উপার্জন ‍শুরু করে দিতে পারেন।

আমি আশা করি আর্টিকেলটি পড়ে আপনাদের ভাল লেগেছে। এ ধরণের অনলাইন ইনকাম রিলেটেড ইউনিক কনটেন্ট আরো পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করার অনুরোধ রইল। সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানে শেষ করছি। 10.03.2026

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনি পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url