ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে - প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব
ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে - প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব নিয়ে এই আর্টিকেলে আলোচনা করা হবে। প্রযুক্তি দুনিয়ার এক উৎকর্ষ উদ্ভাবন ভার্চুয়াল প্রযুক্তি। যা অনেকে কাছে VR প্রযুক্তি নামেও পরিচিত।
পোস্টসূচীপত্রঃ-এ এমন এক প্রযুক্তি যার মাধ্যমে বাস্তবে কোন বস্তুর বাস্তব অস্তিত্ব না থাকলে, VR প্রযুক্তির মাধ্যমে তার স্বাদ অনুধাবণ করা যায়। ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে - প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব কতটুকু এই আর্টিকেল থেকে জানতে পারবেন।
ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে
কম্পিউটারে সফটওয়্যার বা হার্ডওয়্যার এর মাধ্যমে এমন এক কৃত্রিম পরিবেশ তৈরি করা, যা ব্যবহারকারীরা বাস্তব ও সত্য বলে মনে করে একে ভার্চুয়াল রিয়েলিটি বলে। এই কৃত্রিম পরিবেশ তৈরি করা হয় কম্পিউটার দ্বারা Simulation এর মাধ্যমে। এর ফলে অবাস্তব বস্তুকে এমনভাবে উপস্থাপন করা হয় যার মাধ্যমে ব্যবহারকারীদের মধ্যে বাস্তবের ন্যায় - চেতনা উদ্রেগ করে। বাস্তব ভিত্তিক অনুভূতি লাভ করা যায়।
এর মাধ্যমে একটি 3D দুনিয়া আবিষ্কার করা হয়। যা কম্পিউটার প্রোগ্রামিং সিস্টেম দ্বারা পুরোপুরি নিয়ন্ত্রিত। বিভিন্ন ধরণের মুভি, গল্প, উপন্যাসে এই সকল বিষয়ে ধারণা দেয়া হত। এই প্রযুক্তির হার্ডওয়্যার গুলো উদ্ভাবন করা হয় ১৯৮০ সালে, জারন ল্যানিয়ার নামে একজন ব্যাক্তি ইহা উদ্ভাবন করেন। ভার্চুয়াল পরিবেশ তৈরি করার জন্য ব্যবহার করা হয়ঃ- বিশেষ গ্লাবস, বডি স্যুট, মাথায় হেড সেট, কানে হেডফোন, পায়ে বিশেষ জুতা পরিধান করিয়ে এই কৃত্রিম পরিবেশ তৈরি করা হয়।
পরবর্তীতে ২০২১ সালের দিকে সাইবার পাঙ্ক নামক একটি অনলাইন গেম ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এর 3D অ্যানিমেশন এবং গ্রাফিক্স দর্শকদের মনে ব্যাপক আলোড়ন তৈরি করা করে। এই গেম খেলার সময় এর চরিত্র গুলো ব্যাবহারকারীদের মনে বাস্তবের মতো উদ্রেক তৈরি করেছে। যা VR প্রযুক্তি তে এক নতুন মাত্রা সংযোজন করেছে। আশা করি পুরো আলোচনা থেকে ভার্চুয়াল রিয়েলিটি কি সেই বিষয়ে বিস্তারিত ধারণা পেয়েছেন।
প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব
প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব ব্যাপক। নানান কাজের পূর্ব অভিজ্ঞতা অর্জনের জন্য মানুষ ভার্চুয়াল রিয়েলিটির সাহায্য নিয়ে থাকে। এর ফলে উক্ত কাজ প্র্যাকটিক্যাল জীবনে সম্পাদন করা সহজ হয়ে যায়।
- ভার্চুয়াল প্রযুক্তির মাধ্যমে মোটর গাড়ির ড্রাইভিং শেখার প্র্যাকটিক্যাল জ্ঞান পাওয়া যায়।
- এ প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়ালি বিমানের প্রশিক্ষণ নেওয়া যায়।
- নবচারীগণ মহাকাশে অভিযান পরিচালনা করার পূর্বে তাদের ভার্চুয়ালি VR প্রযুক্তির মাধ্যমে ট্রেনিং দেয়া হয়।
- যারা মেডিকেল শিক্ষার্থী তাদের জটিল সার্জারী গুলোতে প্রশিক্ষণ দেওয়া হয়
- সামরিক খাতে যেমনঃ- অস্ত্র চালানো, শত্রুদের ধরাশয়ী করা, নতুন নতুন অস্ত্রের ব্যবহার, যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা লাভ ইত্যাদি এ সকল ক্ষেত্রে সৈনিকদের ভার্চুয়াল রিয়েলিটি মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
- কোন নতুন পন্য বাজারে ছাড়ার পূর্বে তার গুনগত মান টেস্ট এবং বাস্তব অভিজ্ঞতা লাভের জন্য এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- নদ-নদী, সমুদ্রের তলদেশের অবস্থা কেমন তার বাস্তব অভিজ্ঞতা পেতে এই প্রযুক্তি ব্যবহার করা যায়।
- হাতে গ্লাবস, পায়ে বিশেষ প্রযুক্তি সম্পূর্ণ যন্ত্রপাতি ব্যবহার করে আকর্ষণীয় কম্পিউটার গেম উপভোগ করা যায়।
- প্রাচীন সভ্যতার ইতিহাস ঐতিহ্য জানতে চান ? তাহলে এই প্রযুক্তি ব্যবহার করে পুরনো সভ্যতার ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতি মুহুর্তের মধ্যে জেনে নিতে পারেন।
- সিনেমা নির্মাতাগণ যে কোন ঝুঁকিপূর্ণ দৃশ্য ধারণ বা অ্যানিমেশন মুভি তৈরির জন্য এই প্রযুক্তির সাহায্য নেয়।
- যে কোন ধরণের উন্নয়ন প্রকল্পের নকশার কাল্পনিক রুপ ধারণের জন্য এই প্রযুক্তি ব্যবহারের প্রয়োজন পড়ে।
ভার্চুয়াল রিয়েলিটির অন্য নাম কি
ভার্চুয়াল রিয়েলিটির অন্য নাম কি ? আপনারা ইন্টারনেটে সার্চ করে জানতে চেয়েছেন। একে বিভিন্ন নামে নামকরণ করা যায় যেমনঃ- VR টেকনোলজি, কাল্পনিক বাস্তবতা, ভার্চুয়াল এনভায়রণমেন্ট, কল্পনা নির্ভর বাস্তবতা ইত্যাদি। কোন বস্তু দৃশ্যমান না হয়েও এর মাধ্যমে ঐ বস্তুর স্বাদ আমরা গ্রহণ করতে পারি খুব কাছ থেকে।
ভার্চুয়াল রিয়েলিটির সুবিধা অসুবিধা
প্রযুক্তি যেমন একদিকে মানুষের জনজীবনকে সহজ করেছে, অন্যদিকে এর ক্ষতিকর প্রভাবও কম নয়।আপনি যদি প্রযুক্তির প্রতি আসক্ত না হোন, তাহলে এটা আপনার উপকারে আসবে। আর যদি আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযুক্তির উপর সরাসরি নির্ভরশীল হয়ে পড়েন তাহলে এটা আপনার ক্ষতিকর কারণ হতে পারে। এক নজরে ভার্চুয়াল রিয়েলিটির সুবিধা অসুবিধা দেখে নেওয়া যাক।
ভার্চুয়াল রিয়েলিটির সুবিধাঃ-
- ক্লাসে জটিল বিষয় গুলো লাইভ প্র্যাকটিক্যাল দেখানো অনেক সময় সম্ভব হয় না। এক্ষেত্রে জটিল বিষয় গুলো সহজে উপস্থাপনের জন্য ভার্চুয়াল রিয়েলিটির সাহায্য নেয়া হয়। যেমনঃ- মেডিকেল টেস্ট, বৈজ্ঞানিক প্রযুক্তির আবিষ্কার, কোন প্রোডাক্ট উদ্ভাবন ইত্যাদি।
- অনেক সময় রোগীদের ট্রিটমেন্ট করার সময় রোগীরা আতংকিত হয়ে পড়ে। ভার্চুয়াল প্রযুক্তির মাধ্যমে এমন এক পরিবেশ তৈরি করা হয় যার মাধ্যমে রোগীদের ভয়-ভীতি লাঘব হয়, তাদের শক্তি ও সাহস সঞ্চার করে।
- ঝুঁকি বা ক্ষয় ক্ষতি ছাড়া প্রশিক্ষণের জন্য এই প্রযুক্তি ব্যবহার করা হয়। যেমনঃ- সাঁতার শেখা, গাড়ি চালানো, ঝুঁকিপূর্ণ পাহাড়ে উঠা, ফায়ার সার্ভিসিং এর কাজ কিভাবে করতে হয়, বিভিন্ন প্রোডাক্ট মেরামত কিভাবে করতে হয় ইত্যাদি এই সকল বিষয়ে ট্রেনিং দেয়া হয়।
- যে কোন ধরণের বিনোদন যেমনঃ- সাইকেল চালানো, বন্ধুদের সাথে পুকুরে ঝাঁপ, অনলাইন গেম, সিনেমার শ্যুটিং করা ইত্যাদি সহ বিনোদন মূলক যেকোন ধরণের কাজ এই 3D অ্যানিমেশন প্রযুক্তির মাধ্যমে করা যায়।
- এই প্রযুক্তির মাধ্যমে ঘরে বসে বিমানে চড়তে পারবেন, বিদেশে ভ্রমণ করতে পারবেন, বিভিন্ন পর্যটন স্পটে সফরের বাস্তব অভিজ্ঞতা লাভ করতে পারবেন।
- ঐ প্রোডাক্ট গুলো ব্যবহার কতটুকু লাভজনক, বিভিন্ন পন্য বা সেবার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা পাওয়া যায় এই প্রযুক্তির মাধ্যমে। যা মার্কেটিং কৌশল হিসেবে ব্যবহার করা যায়।
- ইঞ্জিনিয়ারিং করা বা নকশা আর্ট করা এই বিষয় গুলো কিভাবে রপ্ত করা যায় তা এ প্রযুক্তির মাধ্যমে জানা যায়।
ভার্চুয়াল রিয়েলিটির অসুবিধাঃ-
- ঐ ব্যাক্তির দৃষ্টি শক্তি কমে যেতে পারে। কারণ, ভার্চুয়াল রিয়েলিটি তে ঐ ব্যাক্তিকে বিশেষ চশমা এবং হেলমেট পড়ানো হয়। যা তাকে অবাস্তব বস্তুকে বাস্তবের ন্যায় কল্পনা করতে সাহায্যে করে।
- এখানে শব্দ শ্রবণ করার জন্য এক ধরণের হেডফোন ব্যবহার করা হয় যার মাধ্যমে সে বাস্তবের মতো শব্দ শুনতে পারে। ফলে ইহা শ্রবণশক্তির হ্রাস করে।
- পায়ে বিশেষ ধরণের জুতা, হাতে গ্লাবস ইত্যাদি ব্যবহারের ফলে সে যেকোন বস্তু ছুয়ে দেখতে পারে। ফলে তার বাস্তবের চাইতে কাল্পনিক বিষয়ের উপর বিশ্বাস জন্মে যায়।
- এর অন্যতম ক্ষতিকর প্রভাব হলো ইহা মানুষের পারস্পরিক বন্ধন বিছিন্ন করে দেয়, মানুষ কে অসামাজিক, একাকীত্ব দিকে ধাবিত করে।
- অনেক ক্ষেত্রে ইহা মানুষের মনুষত্ব নষ্ট করে দেয়।
- এখানে যে সরঞ্জাম গুলো ব্যবহার করা হয় তা অত্যন্ত ব্যয়বহুল যা সবাই ব্যবহার করতে পারে না। সব ধরণের প্রতিষ্টানে এই সরঞ্জাম গুলো থাকে না।
ভার্চুয়াল রিয়েলিটির ইতিবাচক ও নেতিবাচক প্রভাব
ভার্চুয়াল রিয়েলিটির ইতিবাচক ও নেতিবাচক প্রভাব বিদ্যমান। সেই প্রভাব গুলো সম্পর্কে ব্যবহারকারীদের অবগত হওয়ার প্রয়োজন।
ভার্চুয়াল রিয়েলিটির ইতিবাচক প্রভাবঃ-
- যেখানে অজানা বিষয় গুলোর উপর ব্যবহারিক কাজ না করলে ধারণা পাওয়া যেত না, সেখানে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে বাস্তবভিত্তিক জ্ঞান আহরণ করা যায়।
- এই প্রযুক্তির মাধ্যমে মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা লাঘব হয়েছে। পূর্বে যে কাজ কে মানুষ অবাস্তব মনে করতে, বর্তমানে সে কাজকে মানুষ বাস্তব মনে করছে।
- যে কোন জটিল বা ঝুঁকিপূর্ণ বিষয় গুলো মানুষের সামনে সহজভাবে উপস্থাপন করা সম্ভব হচ্ছে।
- এই প্রযুক্তি ব্যবহারের ফলে মানুষের মধ্যে শেখার আগ্রহ বাড়ছে।
- এই প্রযুক্তি কারণে মানুষের মূল্যবান সময় সাশ্রয় হচ্ছে।
- যে কোন দূর-দূরান্তের কাজে জ্ঞান - অভিজ্ঞতা অর্জন করা যাচ্ছে।
- যে কোন প্রশিক্ষণ মূলক কাজে এই প্রযুক্তির ভূমিকা অনন্য।
ভার্চুয়াল রিয়েলিটির নেতিবাচক প্রভাবঃ-
- বয়স্ক কিংবা ছোট বাচ্চা তাদের এই প্রযুক্তির ব্যবহার নিরাপদ নয়। স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে।
- স্বাস্থ্যগত প্রবলেম যেমনঃ- মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা, বমি বমি ভাব, খাদ্যে অনীহা এই ধরণের প্রবলেম গুলো কারো কারো হয়ে থাকে।
- এই প্রযুক্তি বর্তমানে জনপ্রিয়তা লাভ করলেও সব ক্ষেত্রে এই প্রযুক্তি এখনোও বাস্তব অভিজ্ঞতা দিতে সক্ষম নয়।
- ভার্চুয়াল দুনিয়ার প্রবেশ করার ফলে ব্যবহারকারীদের গোপন তথ্য হ্যাঁকাররা ট্র্যাক করে, যা গোপনীয়তার লঙ্ঘন।
- ভার্চুয়াল প্রযুক্তির প্রতি মানুষের নির্ভরশীলতা বেড়ে যায়। ফলে প্র্যাকটিক্যাল জীবনে সমস্যা সমাধানে দক্ষতা কমে যায়।
ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার
বর্তমানে বিভিন্ন সেক্টরে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার বাড়ছে। এই প্রযুক্তি মানুষের জীবন যাপনের মান কে অনেক সহজ করে দিয়েছে।
- শিক্ষা খাত
- বিজ্ঞান খাত
- সামরিক খাত
- গবেষণা শিল্প
- চিকিৎসা খাত
- বিনোদন ইন্ড্রাস্ট্রি
- প্রশিক্ষণমূলক কাজ
- কমার্শিয়াল সেক্টর
- অনলাইন গেমিং
- মহাকাশ গবেষণা
- ইতিহাস ও ঐতিহ্য রক্ষা
- স্পোর্টস ইন্ডাস্ট্রি
ভার্চুয়াল রিয়েলিটি এর প্রকারভেদ
ভার্চুয়াল রিয়েলিটি এর প্রকারভেদ কয়েকটি রয়েছে। কয়েকটি ভাগে ভার্চুয়াল রিয়েলিটিকে বিভক্ত করা যায়।
Full immressive:- এখানে এমনভাবে কৃত্রিম পরিবেশ নির্মাণ করা হয়, যেখানে ব্যবহারকারীরা মনে করে যে, সে স্ব - শরীরে ঐ পরিবেশে অবস্থান করছে। যা তার কাছে বাস্তব মনে হয়।
Semi immressive: এখানে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। কম্পিউটারে ব্যবহৃত মাউস গুলোর মাধ্যমে আপনি গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করতে পারবেন। ভিআর বক্স, কম্পিউটার স্ক্রিন ব্যবহার করা হয়। এখানে আপনি মুহুর্তে মুহুর্তে নিজের অবস্থান পরিবর্তন করতে পারবেন।
Non immressive: এখানে আপনি বাস্তব পরিবেশ ও কৃত্রিম পরিবেশ এর মধ্যে পার্থক্য করতে পারবেন। সফটওয়্যারে থাকা ক্যারেক্টার গুলো আপনি পরিবর্তন করতে পারবেন।
Augmented reality: এখানে নিজের হাতে তৈরি করা পরিবেশ কে ইচ্ছে মত উপভোগ করা যায়। আপনি যেখানে অবস্থান করছেন সেখানে যদি দোলনা ক্যারেক্টার রেখে দেন, মনে হবে আপনি দোলনা তে দোল খাচ্ছেন। কিন্তু বাস্তবে সেখানে কোন দোলনা নেই। ইহা জনপ্রিয় একটি প্রযুক্তির মাধ্যম।
Collaborative Vr: ইহা ভার্চুয়ালি রিয়েলিটি জগতের এক জনপ্রিয় মাধ্যম। যেখানে একই সাথে একাধিক ব্যাক্তি অবস্থান করতে পারে এবং তারা গ্রুপ ওয়ার্ক সম্পাদন করতে পারে। যেমনঃ- মিলিটারি ট্রেনিং, স্পোর্টস, বিনোদন ইত্যাদি।
ভার্চুয়াল রিয়েলিটির বৈশিষ্ট্য কি
ভার্চুয়াল রিয়েলিটির বৈশিষ্ট্য কি ? তা আমাদের জানা প্রয়োজন। সেগুলো হলোঃ-
- এখানে ত্রৈ-মাত্রিক ছবি নির্মাণ করা হয় কৃত্রিম পরিবেশে।
- বাস্তবিক অনুভুতি পাওয়া যায়।
- সংবেদনশীল গ্রাফিক্সের আশ্রয় নেওয়া হয়।
- সফটওয়্যার যেমনঃ- 3d Studio Max, Vizard ব্যবহার করা হয়।
- পুরো সিস্টেম কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত থাকে।
ভার্চুয়াল রিয়েলিটির উপাদান সমূহ কি কি
ভার্চুয়াল রিয়েলিটি তৈরি করার জন্য কিছু নিদিৃষ্ট উপাদান রয়েছে। যেগুলো ছাড়া এই প্রযুক্তি অসম্পূর্ণ থেকে যাবে। ভার্চুয়াল রিয়েলিটির উপাদান সমূহ কি কি সেগুলো হলোঃ-
- হেডমাউন্টেড ডিসপ্লে
- ডেটা গ্লোবস
- বডি সুইট
- রিয়েলিটি সিমুলেটর
- সফটওয়্যার অ্যাপ্লিকেশন
- জিওমেট্রি
- হেডফোন
ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে - প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব ( FAQ )
১) ভার্চুয়াল রিয়েলিটির নতুন রূপ কোনটি ?
উত্তরঃ- ভার্চুয়াল রিয়েলিটির নতুন সংস্করণ মেটাভার্স
২) ভার্চুয়াল রিয়েলিটি কত প্রকার ?
উত্তরঃ- ভার্চুয়াল রিয়েলিটি কে ৫ ভাগে বিভক্ত করা হয়। যে বিষয়ে আমি উপরের প্যারায় বর্ণনা করেছি।
৩) ভার্চুয়াল রিয়েলিটির জনক কে ?
উত্তরঃ- মার্কিন কম্পিউটার বিজ্ঞানী জেরন ল্যানিয়ার
৪) ভার্চুয়াল রিয়েলিটি অর্থ কি ?
উত্তরঃ- কাল্পনিক বাস্তবতা
৫) AR কী ?
উত্তরঃ- Artificial Reality বা কৃত্রিম বাস্তবতা
লেখকের মন্তব্য - ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে - প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব
সম্মানিত পাঠকবৃ্ন্দ এই আর্টিকেলে আমি ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে - প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি আর্টিকেলটি পড়ে আপনি আপনার কাক্ষিত উত্তরটি পেয়ে গেছেন। ভার্চুয়াল রিয়েলিটির ইতিবাচক ও নেতিবাচক দিক গুলো মাথায় রেখে ব্যবহার করা উচিত।
প্রযুক্তি বিষয়ে যে কোন তথ্য জানতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন। এখানে আমরা প্রতিনিয়ত প্রযুক্তি বিষয়ে আর্টিকেল লিখে থাকি। সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। 24.03.2026




আপনি পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url