জিপিএস কাকে বলে - জিপিএস এর কাজ কি
জিপিএস কাকে বলে - জিপিএস এর কাজ কি হয়তো এই প্রযুক্তির ইতিহাস, ব্যবহার, সজ্ঞা অনেকে আমরা জানি না। জিপিএস এমন এক প্রযুক্তি যার মাধ্যমে আমরা পৃথিবীর যেকোন স্থানের লোকেশন সহজে বের করতে পারি।
পোস্টসূচীপত্রঃ-প্রযুক্তি দুনিয়ার এক বিস্ময়কর আবিষ্কার জিপিএস। আজকে এই আর্টিকেল আমরা জিপিএস কাকে বলে - জিপিএস এর কাজ কি ? তা বিস্তারিত জানব।
জিপিএস কাকে বলে
চাকরির পরীক্ষায় প্রায় আসে জিপিএস কাকে বলে ? এমন প্রশ্ন। জিপিএস হলোঃ-গ্লোবাল ন্যাভিগেশন সিস্টেম, যার মাধ্যমে পৃথিবীর যে কোন স্থানের ব্যাক্তি বা বস্তুর অবস্থান ট্র্যাক করা যায়। এই জিপিএস এর পুরো সিস্টেম পরিচালিত হয় স্যাটেলাইট দ্বারা। যারা স্মার্টফোন ব্যবহার করি তাদের প্রত্যেকের মোবাইলে গুগল ম্যাপ রয়েছে। যার মাধ্যমে আমরা যে কোন স্থানের ঠিকানা, রাস্তা, ব্যাক্তি বা বস্তুর অবস্থান নির্ণয়
বা দেখতে পারি। গুগল ম্যাপের পিছনে যে প্রযুক্তি কাজ করে তা হলো জিপিএস। পূর্বে কোন অচেনা স্থানে গেলে হারিয়ে যাওয়ার ভয় থাকতো, এখন জিপিএস প্রযুক্তির কারণে আপনি কোথায় আছেন, কার সঙ্গে আছেন, কোন ঠিকানায় আছেন, কোন রাস্তায় আছেন, আমরা আশে পাশে কোন দোকান আছে অর্থ্যাৎ আপনার বর্তমান অবস্থানের যাবতীয় বিষয়বস্তু বের করা সম্ভব হচ্ছে। পূর্বে এই জিপিএস প্রযুক্তি
এত ব্যাপকভাবে ব্যবহার করা যেত না। শুধুমাত্র এই প্রযুক্তি মার্কিন সামরিক বাহিনী ব্যবহার করতে পারতো। বর্তমানে ইহা সকলের জন্য উন্মুক্ত। এখন মোটসাইকেল, কার, বিমান, বাস, জাহাজ ইত্যাদি এগুলোতে জিপিএস প্রযুক্তির ব্যবহার সম্ভব হচ্ছে। আবহাওয়া ঝড়, বৃষ্টি যাই হোক না কেন জিপিএস প্রযুক্তি সব সময় সচল থাকে। আর ইন্টারনেট ছাড়া কোন প্রযুক্তি ব্যবহার করা সম্ভব নয়। আশা করি এতক্ষণে আপনি জিপিএস কি বা Gps কাকে বলে তার উত্তর পেয়ে গেছেন।
জিপিএস এর ইতিহাসঃ-
জিপিএস এর ধারণা সর্বপ্রথম উদ্ভাবন করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় ১৯৭০ এর দশকে। শুরুর দিকে এটা শুধু মাত্র আমেরিকান আর্মিরা ব্যবহার করত। জিপিএস কে কৃত্রিম যোগাযোগ ব্যবস্থার সাথে তুলনা করা হয়। পরে ১৯৮৩ সালে যুক্তরাষ্ট্র এই জিপিএস প্রযুক্তি জনসাধরণের জন্য উন্মুক্ত করে দেয়।
জিপিএস এর কাজ কি
পৃথিবীতে বসবাসকারী প্রতিটি জীব বা বস্তু এখন জিপিএস সেবার আওতাভুক্ত। সরকারী - বেসরকারী বড় বড় প্রতিষ্ঠান গুলো এখন জিপিএস এর উপর সরাসরি নির্ভরশীল। প্রযুক্তি সেবা যত বিকশিত জিপিএস ব্যবহারকারীর সংখ্যা তত বাড়বে। জিপিএস কাকে বলে এতক্ষণ আমরা জেনেছি। এখন জানব জিপিএস এর কাজ কি ?
- আমরা পৃথিবীর প্রত্যেকটি ঠিকানা বা নিজের দেশের প্রত্যেক ঠিকানা সম্পর্কে জানি না। ফলে অচেনা স্থান শনাক্ত করার জন্য জিপিএস লোকেশন ( Location ) হিসেবে ব্যবহার হয়।
- পৃথিবীর ম্যাপ দেখতে কি রকম তা আমরা জেনেছি। পৃথিবীর মানচিত্র তৈরিতে জিপিএস প্রযুক্তির ভূমিকা অনন্য। ইহা Mapping হিসেবে ব্যবহার করা হয়।
- সময়ে সঙ্গে পাল্লা দিয়ে পৃথিবীতে ক্রাইম বা অপরাধ এর সংখ্যা বাড়ছে। ক্রাইম প্রতিরোধ বা অপরাধীকে শনাক্ত করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী জিপিএস প্রযুক্তি ব্যবহার করে যা Tracking এর কাজ করার জন্য ব্যবহার হয়।
- আপনি এখন পৃথিবীর যে জায়গায় আছেন, এখন কয়টা বাজে তা জানার জন্য জিপিএস ব্যবহার করা হয়। মূলত, Timing এর কাজে ব্যবহার হয়। আমরা যে সময়ের হিসেব করে দৈনন্দিন রুটিন তৈরি করি তাও কিন্তু জিপিএস দ্বারা নিখুঁতভাবে নির্ণয় করা হয়েছে।
- আকাশে যে বিমান - হেলিকাপ্টার চলে, সমুদ্রপথে যে জাহাজ চলে, নবচারীগণ যে মহাকাশে যায় বা মহাকাশ নিয়ে গবেষণা করে এগুলো জিপিএস প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত। অর্থ্যাৎ, Navigation এর কাজে জিপিএস ব্যবহার হয়।
জিপিএস কিভাবে কাজ করে
জিপিএস সিস্টেম কাজ করে স্যাটেলাইট দিয়ে। যা পুরো পৃথিবীকে কেন্দ্র করে প্রদক্ষিণ করতে থাকে। এই স্যাটেলাইট গুলো ট্রান্সমিটারের মত কাজ করে। অন্যদিকে পৃথিবীতে থাকা জিপিএস চিপ গুলো স্যাটেলাইট থেকে আসা ডেটা রিসিভ করে। এরপর ঐ ব্যাক্তি বা বস্তুর অক্ষাংশ, দ্রাঘিমাংশ, উচ্চতা নির্ণয় করে ঠিকানা বা অবস্থান শনাক্ত করা হয়। এজন্য কমপক্ষে জিপিএস চিপ গুলোকে ( ডেটা রিসিভ করে )
কমপক্ষে ৩টি স্যাটেলাইট এর সাথে সংযুক্ত থাকতে হয়। জিপিএস চিপ গুলো যত বেশি স্যাটেলাইট এর সাথে যুক্ত থাকতে হবে তত বেশি নিখুঁত অবস্থান শনাক্ত করা সহজ হবে। এখানে স্যাটেলাইট গুলো ডেটা সেন্টার হিসেবে কাজ করে, জিপিএস চিপ গুলো ডেটা রিসিভার হিসেবে কাজ করে। বাজারে বিভিন্ন কোম্পানির জিপিএস চিপ পাওয়া যায়। যে সকল রাষ্ট্রগুলো সামরিক প্রযুক্তির দিক দিয়ে অনেক শক্তিশালী
তারা জিপিএস ন্যাভিগেশন সিস্টেম গুলো ব্যবহার করে। যেমনঃ- রাশিয়া GLONASS যার স্যাটেলাইট সংখ্যা - 24, ইউরোপীয় ইউনিয়ন GALLINEO যার স্যাটেলাইট সংখ্যা - 30, চীন BEIDOU যার স্যাটেলাইট সংখ্যা - 35, ভারত NAVIC যার স্যাটেলাইট সংখ্যা - 7, জাপান QZSS যার স্যাটেলাইট সংখ্যা - 4, যুক্তরাষ্ট্রের GNSS যার স্যাটেলাইট সংখ্যা - 31.
জিপিএস এর পূর্ণরূপ কি
জিপিএস এর পূর্ণরূপ কি ? এমন প্রশ্ন প্রায় ভাইভা পরীক্ষায় এসে থাকে। জিপিএস ( GPS ) এর পূর্ণরূপ হলো = Global ( গ্লোবাল ) Positioning ( পজিশনিং ) System ( সিস্টেম )। যাকে সংক্ষেপে জিপিএস ( GPS ) বলা হয়। ইহা বিজ্ঞান ও প্রযুক্তির দুনিয়ার এক যুগান্তকারী উদ্ভাবন। যা দিয়ে পৃথিবীর যে কোন ঠিকানা ট্র্যাক করা হয়।
জিপিএস এর ব্যবহার
যে সকল জটিল কাজ মানুষ সরাসরি স্বশরীরে শনাক্ত করতে ব্যর্থ ওই গুলো জিপিএস এর মাধ্যমে শনাক্ত করা হয়। বর্তমানে জিপিএস এর ব্যবহার সর্বত্র রয়েছে। এখন জানব কোন কোন কাজে জিপিএস ব্যবহার হচ্ছে।
- আগামীকাল বা ১ সপ্তাহ পরে আবহাওয়া কি রকম থাকবে ? কোন রকম প্রাকৃতিক দুর্যোগ হওয়ার আশংকা রয়েছে কিনা ? আবহাওয়া কি রোদ হবে ? নাকি বৃষ্টি হবে ? নাকি ঠান্ডা হবে ? আবহাওয়া সংক্রান্ত তথ্যগুলো আমরা জিপিএস এর মাধ্যমে শনাক্ত করতে পারি।
- আপনি অফিস করছেন কিন্তু আপনার সন্তান স্কুলে। সে স্কুলে আছে নাকি অন্য কোথাও আছে এই সকল বিষয় গুলো নজরদারি করার জন্য জিপিএস ব্যবহার হয়।
- নিজের তথ্য গুলো জানা। আপনি কতক্ষণ হাঁটলেন, কতক্ষণ দৌড়ালেন এই বিষয় গুলো স্মার্টওয়াচ বা স্মার্টফোন এর মাধ্যমে ট্র্যাক করা যায়। বর্তমানে স্মার্টফোন, স্মার্টওয়াচ এ জিপিএস প্রযুক্তি রয়েছে।
- ধরুণ, আপনি এখন বান্দরবনের চিম্বুক পাহাড়ে যাবেন। আপনার বর্তমানে ঠিকানা থেকে বান্দরবনের চিম্বুক পাহাড় কত দূর ? যেতে কতক্ষণ লাগবে ? কোন রাস্তা দিয়ে যাবেন এই বিষয় গুলো জিপিএস এর মাধ্যমে জানা যায়।
- স্মার্ট ফোন, মোটরসাইকেল, কার ইত্যাদি এসবে জিপিএস সেটআপ করা থাকলে যদি কোন কারণে এগুলো চুরি হয়ে যায় তাহলে তার লোকেশন গুলো ট্র্যাক করা যায়।
- বড় বড় দোকান, হোটেল, শোরুম, রেস্টুরেন্ট এর স্থানগুলো জিপিএস এর মাধ্যমে খুঁজে বের করা সম্ভব হয়।
- দুর্ঘটনার সময় সঠিক অবস্থান খুঁজে পেতে নিরাপত্তা কর্মীরা জিপিএস এর সাহায্যে নেয়।
- মানসিক ভারসাম্য হীন ব্যাক্তিদের অবস্থান শনাক্ত করতে জিপিএস প্রযুক্তি অনন্য ভূমিকা রাখে।
জিপিএস এর ছবি
জিপিএস এর বিভিন্ন অংশের নাম
Gps সাধারণত তিনটি অংশে বিভক্ত হয়ে কাজ করে। এ তিনটি অংশের যে কোন একটি অকেজো হয়ে গেলে জিপিএস এর থেকে সঠিক অবস্থান নির্ণয় করা সম্ভব নয়। জিপিএস এর বিভিন্ন অংশের নাম গুলো নিম্নে দেওয়া হল:স্যাটেলাইট/ স্পেস সেগমেন্ট: এই স্যাটেলাইট গুলো পৃথিবীর চারদিকে ঘুরতে থাকে। এই স্যাটেলাইট গুলো ডাটা ট্র্যাক করে কৃত্রিম তথ্য বা উপাত্ত পৃথিবীতে থাকা গ্রাউন্ড স্টেশন গুলোতে প্রেরণ করে।
গ্রাউন্ড স্টেশন/কন্ট্রোল সেগমেন্ট: এর কাজ হল স্যাটেলাইট থেকে আসা তথ্য বা উপাত্ত গুলো ট্র্যাক করা। এগুলো জিপিএস চিপের মাধ্যমে সম্পন্ন করা হয়।
আরো পড়ুনঃ- ব্যান্ডউইথ কি - ব্যান্ডউইথ কত প্রকার
রিসিভার/ইউজার সেগমেন্ট: জিপিএস রিসিভার এর মাধ্যমে ব্যক্তি বা বস্তু অবস্থান নির্ণয় করা হয়। অনেক স্মার্ট ফোন, মোটরসাইকেল, গাড়িতে জিপিএস রিসিভার রয়েছে। আশা করি পুরো আলোচনা থেকে জিপিএস এর বৈশিষ্ট্য, জিপিএস কিভাবে কাজ করে তা জেনেছেন।
জিপিএস এর সুবিধা গুলো কি কি
যদিও সাধারণভাবে সকলের নিকট জিপিএস লোকেশন খুঁজে বের করার মাধ্যম হিসেবে পরিচিত, এরপরও আমাদের দৈনন্দিন জীবনে নানান কাজে জিপিএস এর প্রয়োজন হয়। জিপিএস এর সুবিধা গুলো কি কি ? এ বিষয়ে আমরা জিপিএস এর ব্যবহার এই পর্বে আলোচনা করেছি। এখন আমরা সংক্ষেপে জিপিএস এর সুবিধা গুলো তুলে ধরব।
- বড় বড় সেমিনার, জনসভা, রাজনৈতিক প্রোগ্রাম ইত্যাদিতে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য জিপিএস ব্যবহার করে থাকে।
- আপনার প্রিয়জন অথবা আপনার সন্তান এখন বর্তমানে কোথায় অবস্থান করছে, কার সঙ্গে অবস্থান করছে তা জিপিএস এর মাধ্যমে নির্ণয় করা যায়।
- হারিয়ে যাওয়া যেকোনো বস্তুর লোকেশন খুঁজে বের করার জন্য জিপিএস ব্যবহার হয়।
- অপরিচিত স্থানের তথ্য পাওয়ার জন্য জিপিএস ব্যবহার হচ্ছে।
- ক্রাইম এর সাথে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার জন্য নিরাপত্তা বাহিনীরা জিপিএস ব্যবহার করে।
- রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, ভিআইপি গেস্ট, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালতে সার্বিক নজরদারি বাড়াতে জিপিএস এর ভূমিকা রয়েছে।
- আবহাওয়ার পূর্বাভাস পেতে, প্রাকৃতিক দুর্যোগ জনিত যেকোনো বড় ধরনের ক্ষতি থেকে বাঁচতে জিপিএস প্রযুক্তি ভূমিকা পালন করে।
- জিপিএস প্রযুক্তির ব্যবহার তুলনামূলক সহজ এবং সহজলভ্য
- ইন্টারনেটের গতি কম থাকলেও জিপিএস চলবে।
জিপিএস এর অসুবিধা গুলো কি কি
জিপিএস এর সুবিধার পাশাপাশি এর কিছু কিছু অসুবিধা রয়েছে যা বিরল। এখন আমরা জিপিএস এর অসুবিধা গুলো কি কি তা জানব।
- মাঝে মাঝে এটা ভূল অবস্থান ট্র্যাক করে। এজন্য জিপিএস যন্ত্র গুলোকে কমপক্ষে ৩টি স্যাটেলাইটের সাথে যুক্ত থাকতে হয়।
- যন্ত্রাংশের কোন ত্রুটির কারণে “ সংকেতটি সঠিক নয় ” এ রকম তথ্য সামনে আসে, যা বিরল।
- এর মাধ্যমে ব্যাক্তিগত নিরাপত্তা হুমকির মধ্যে পড়ে। কোন শত্রু আপনাকে ট্র্যাক করছে কিনা, এরকম।
- অনেক সময় দেখা যায় জিপিএস ব্যবহারের কারণে উক্ত ডিভাইসের ব্যাটারি খুব দ্রুত ক্ষয় হচ্ছে, যা বিরল।
জিপিএস ট্র্যাকার দাম - জিপিএস এর দাম কত
বাজারে বিভিন্ন মডেলের জিপিএস ট্র্যাকার পাওয়া যায়। যে জিপিএস ট্র্যাকার দাম বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে। তবে এই জিপিএস ট্র্যাকার দাম দাম সম্পর্কে আমাদের কাছাকাছি ধারণা থাকা দরকার।
- জিপিএস ট্র্যাকার দামঃ- ১,৫০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
জিপিএস কিভাবে চালু করতে হয়
জিপিএস কিভাবে চালু করতে হয় ? অনেকে জানে না। আপনি আপনার এন্ড্রয়েড ফোন বা আইফোনে কিভাবে জিপিএস চালু করবেন তা নিয়ে সংক্ষেপে আলোচনা করব।
এন্ড্রয়েড ফোন বা আইফোনে জিপিএস চালুর নিয়মঃ-
- Settings অপশন - Location অপশন - Use Location/Location Access এর টুগল অপশন চালু করুন।
- কিছু কিছু ফোনে Privacy অপশনে Location অপশন পাওয়া যায়।
- কোন কোন ফোনে Use Location/Location Access এর পরিবর্তে Location Services এই অপশন থাকে।
বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে জিপিএস ট্র্যাক করা যায় যেমনঃ-
- Google Maps
- Apple Maps
- Waze
জিপিএস ট্র্যাকার কি
ইহা এমন একটি নেভিগিয়েশন সিস্টেম যার মাধ্যমে আপনি যে কোন চলন্ত জিনিসের উপর নজরদারি করতে পারেন। সেটা হতে পারে মানুষ, হতে পারে চলন্ত প্রাণী, হতে পারে যানবাহন। এর মাধ্যমে কোন জিনিস চুরি হলেও আপনি তা সহজে খুঁজে বের করতে পারবেন।
জিপিএস রিসিভার কি
জিপিএস রিসিভার এমন একটি মেশিন বা যন্ত্র বা চিপ যার মাধ্যমে স্যাটেলাইট থেকে ডাটা গ্রহণ করে অক্ষাংশ, দ্রাঘিমাংশ, উচ্চতা নির্ণয় করে ঐ ব্যাক্তি বা বস্তুর বর্তমান অবস্থান নির্ণয় করা হয় ইহাকে জিপিএস রিসিভার বলে।
জিপিএস কাকে বলে - জিপিএস এর কাজ কি ( FAQ )
১) জিপিএস এর জনক কে ?
উত্তরঃ- ড. ইভান এ. গেটিং
২) জিপিএস চালু করে কোন দেশ ?
উত্তরঃ- সর্বপ্রথম মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় ( আমেরিকা )
৩) জিপিএস এর উপাদান কি কি ?
উত্তরঃ- স্যাটেলাইট, গ্রাউন্ড স্টেশন, রিসিভার
৪) জিপিএস এর ত্রিভুজ নীতি কি ?
উত্তরঃ- এখানে অক্ষাংশ, দ্রাঘিমাংশ, উচ্চতা বের করে উক্ত ব্যাক্তি বা বস্তুর দূরত্ব, সময়, গতি হিসেব করা হয়।
৫) জিপিএস কিভাবে গণিত ব্যবহার করে ?
উত্তরঃ- দূরত্ব = সংকেতের গতি x সংকেতের সময়
লেখকের মন্তব্য - জিপিএস কাকে বলে - জিপিএস এর কাজ কি
সম্মানিত পাঠকবৃন্দ আমি এই আর্টিকেলে জিপিএস কাকে বলে - জিপিএস এর কাজ কি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি আর্টিকেলটি পড়ে আপনি জিপিএস এর গুরুত্ব অনুধাবণ করতে পেরেছেন। আধুনিক সভ্যতার এক বিষ্ময়কর উদ্ভাবন প্রযুক্তি।
এ প্রযুক্তি ছাড়া বর্তমান সময়টা একেবারে অচল। মানুষ এখন প্রযুক্তির উপর সরাসরি নির্ভরশীল। প্রযুক্তি রিলেটেড এ রকম মজার মজার আর্টিকেল আরও পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। আজ এখানে শেষ করছি। 24.03.2026




আপনি পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url