ঢাকা থেকে নোয়াখালী ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা জেনে নিন

ঢাকা থেকে নোয়াখালী ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা জানার জন্য আপনাকে আর্টিকেলটি পড়তে হবে। আপনারা যারা বাসে নয়, বরং রেল পথে ঢাকা থেকে নোয়াখালী যেতে ইচ্ছুক তাদের সময়সূচী এবং টিকিটের মূল্য কত সে বিষয়ে জানা দরকার।

ঢাকা - থেকে - নোয়াখালী - ট্রেনের - সময়সূচী - ও - ভাড়ার - তালিকা - জেনে - নিন

পোস্ট সূচীপত্র:আপনি যদি একজন ভ্রমণ প্রিয় মানুষ হয়ে থাকেন তাহলে রেল হতে পারে সেরা পরিবহন। তার আগে আমরা জানবো ঢাকা থেকে নোয়াখালী ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা সহ অন্যান্য বিষয় বিস্তারিত তথ্য। 

ঢাকা থেকে নোয়াখালী ট্রেনের সময়সূচী

অসংখ্য মানুষ রেলপথে ঢাকা থেকে নোয়াখালী প্রতিদিন যাতায়াত করছে। এর অন্যতম কারণ হলো: আপনি আপনার সামর্থ্য অনুযায়ী টিকিটের মূল্য পরিশোধ করে রেলপথে ভ্রমণ করতে পারবেন। রেল ভ্রমণ অনেকের কাছে ক্লান্তিহীন মনে হয়। রেলপথে যখন আপনি এক জেলা থেকে অন্য জেলায় যাবেন তখন গ্রাম বাংলার সৌন্দর্য গুলো উপভোগ করতে পারবেন। এজন্য আপনাকে ঢাকা থেকে নোয়াখালী যে সকল ট্রেন যাতায়াত করে সেগুলোর সময়সূচী জানা দরকার। ঢাকা থেকে নোয়াখালী ট্রেনের সময়সূচী:

ট্রেনের নাম: উপকূল এক্সপ্রেস ( ৭১২ )

  • ঢাকা ছাড়ে: বিকাল ০৩:১০ মিনিট 
  • নোয়াখালী পৌঁছায়: রাত ০৮:৪০ মিনিট
  • বন্ধের দিন: মঙ্গলবার 

ট্রেনের নাম: ঢাকা এক্সপ্রেস ( ১২ )

  • ঢাকা ছাড়ে: রাত ০৮:২০ মিনিট
  • নোয়াখালী পৌঁছায়: ভোর ০৫:৫০ মিনিট
  • বন্ধের দিন: নাই

এখানে উপকূল এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন, যেখানে যাত্রা পথের সময় কম লাগে, এর অন্যতম কারণ হলো ট্রেন গুলো সব স্টেশনে বিরতি নেয় না। এখানে ঢাকা এক্সপ্রেস এটা মেইল ট্রেন, এই ট্রেন গুলোতে সময় একটু বেশি লাগে, কেননা ট্রেনগুলো বিভিন্ন স্টেশনে যাত্রা বিরতি নেয়। 

আরো পড়ুনঃ- ডলার ইনকাম বিকাশ পেমেন্ট নেওয়ার সেরা ১৫টি উপায়

নোটিশ: রেল কর্তৃপক্ষের রেলের সময় পরিবর্তন করার অধিকার রয়েছে । সর্বশেষ আপডেট তথ্য পেতে রেল সেবা অ্যাপ ব্যবহার করতে পারেন। 

ঢাকা থেকে নোয়াখালী ট্রেনের ভাড়ার তালিকা 

বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের কথা চিন্তা করে রেল পরিবহনের সিটগুলো বিভিন্নভাবে বিভক্ত করা হয়েছে। এখানে আপনি কম মূল্যের টিকিট থেকে শুরু করে উচ্চমূল্যের টিকিট কেটে ভ্রমণ করতে পারবেন। ঢাকা থেকে নোয়াখালী ট্রেনের ভাড়ার তালিকা:

  • প্রথম বার্থ এর মূল্য জনপ্রতি ১৭৫ টাকা
  • এসি সিট এর মূল্য জনপ্রতি ৩৪৫ টাকা
  • শোভন চেয়ার সিটের মূল্য জনপ্রতি ৩১৫ টাকা
  • স্নিগ্ধা সিটের মূল্য জনপ্রতি ৫২৪ টাকা
  • প্রথম সিট এর মূল্য জনপ্রতি ৫৯৮ টাকা
  • শোভন সিটের মূল্য জনপ্রতি ৯০ টাকা
  • এসি বার্থ সিটের মূল্য জনপ্রতি ৪৬০ টাকা

নোটিশঃ- রেলকর্তৃপক্ষ রেলের ভাড়া যেকোন সময় পরিবর্তন বা সংশোধন করতে পারে। যখন আপনি সরাসরি কাউন্টারে গিয়ে টিকেট কাটবেন অথবা অনলাইনের মাধ্যমে ( https://eticket.railway.gov.bd/, Rail sheba app ) তখন আপনি আপডেট জেনে যাবেন।

ঢাকা থেকে নোয়াখালী স্টপেজ স্টেশন 

ঢাকা থেকে নোয়াখালী যাত্রাপথে ট্রেনগুলো যে সকল স্টেশনে থামে তার তালিকা নিম্নরূপ:

আরো পড়ুনঃ- নরসিংদী টু আখাউড়া ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা জেনে নিন

  • ঢাকা রেলওয়ে স্টেশন
  • বিমানবন্দর রেলওয়ে স্টেশন
  • নরসিংদী রেলওয়ে স্টেশন
  • ভৈরব রেলওয়ে স্টেশন
  • আশুগঞ্জ রেলওয়ে স্টেশন
  • ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন
  • আখাউড়া রেলওয়ে স্টেশন
  • কসবা রেলওয়ে স্টেশন
  • কুমিল্লা রেলওয়ে স্টেশন
  • লাকসাম রেলওয়ে স্টেশন
  • নাথর পেটুয়া রেলওয়ে স্টেশন
  • সোনাইমুড়ি রেলওয়ে স্টেশন
  • বাজরা রেলওয়ে স্টেশন
  • চৌমুহানি রেলওয়ে স্টেশন
  • মাজীদি রেলওয়ে স্টেশন
  • নোয়াখালী রেলওয়ে স্টেশন

ঢাকা থেকে নোয়াখালী কত কিলোমিটার ?

  • ঢাকা থেকে নোয়াখালীর দূরত্ব আনুমানিক ১৭৫ কিলোমিটার।

ঢাকা থেকে নোয়াখালী যেতে কতক্ষণ লাগে ?

  • সড়কপথে: ঢাকা থেকে নোয়াখালী যেতে সময় লাগবে ৪ ঘন্টা থেকে ৪ ঘন্টা ৩০ মিনিট। 
  • রেল পথে: ঢাকা থেকে নোয়াখালী যেতে সময় লাগবে ৫ ঘন্টা ৩০ মিনিট।  

উপকূল এক্সপ্রেস বা ঢাকা এক্সপ্রেস ট্রেন এই মুহূর্তে কোথায় ?

মোবাইলের মেসেজ অপশনে গিয়ে TR 712 ( উপকূল এক্সপ্রেস ) অথবা  TR 12 ( ঢাকা এক্সপ্রেস ) লিখে পাঠিয়ে দিন 16318 এই নম্বরে। ফিরতি মেসেজে আপনাকে জানিয়ে দেয়া হবে উপকূল এক্সপ্রেস বর্তমানে কোথায়। 

শেষ মন্তব্য: ঢাকা থেকে নোয়াখালী ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা 

সম্মানিত পাঠক বৃন্দ আমি এই আর্টিকেলে ঢাকা থেকে নোয়াখালী ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা সহ আরো অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আমি আশা করি আর্টিকেলটি পড়ে আপনারা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। 

আমরা আমাদের ওয়েবসাইটে রেল সংশ্লিষ্ট তথ্যগুলো আপলোড করে থাকি। রেল সংশ্লিষ্ট কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে করতে পারেন। এতক্ষণ পুরো সময় জুড়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। 14.06.2026

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনি পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url