ভৈরব টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা জেনে নিন
ভৈরব টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা জেনে নিন আজকের এই আর্টিকেল থেকে। বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রাম। অসংখ্য মানুষ ভৈরব থেকে চট্টগ্রাম নানান কাজে ( চাকরি, ব্যবসা, লেখাপড়া ) সফর করে। বাসে ভ্রমণ খরচ বেশি হওয়ায়, অল্প টাকায় যাতায়াতের জন্য মানুষ ট্রেন কে বেছে নেয়।
পোস্ট সূচিপত্র:এই আর্টিকেলে ভৈরব টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা জানার পাশাপাশি আরও জানতে পারবেন কোন কোন দিন ট্রেন বন্ধ থাকে, কোন কোন স্টেশনে রেল গুলো থামে ইত্যাদি সহ আরো গুরুত্বপূর্ণ বিষয়।
ভৈরব টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচী
ভৈরব থেকে চট্টগ্রাম যাত্রা পথে আন্তঃনগর এবং মেইল এক্সপ্রেস ট্রেন গুলো যাতায়াত করে। মেইল এক্সপ্রেস ট্রেন গুলোর চাইতে আন্তঃনগর ট্রেন গুলো উন্নত এবং সেবার মান ভালো। আমরা এই আর্টিকেলে এই দুই ক্যাটাগরির, ভৈরব টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা নিয়ে আলোচনা করব।
👉 আন্তঃনগর ট্রেন: মোট ৪ টি
ট্রেনের নাম: তূর্ণা এক্সপ্রেস ( ৭৪২ )
- ভৈরব ছাড়ে: রাত ০১:১৫ মিনিট
- চট্টগ্রাম পৌঁছায়: সকাল ০৬:২০ মিনিট
- বন্ধের দিন: নাই
ট্রেনের নাম: মহানগর এক্সপ্রেস ( ৭২২ )
- ভৈরব ছাড়ে: রাত ১১:০৫ মিনিট
- চট্টগ্রাম পৌঁছায়: ভোর ০৪:৫০ মিনিট
- বন্ধের দিন: শনিবার
ট্রেনের নাম: মহানগর প্রভাতী ( ৭০৪ )
- ভৈরব ছাড়ে: সকাল ০৯:১৮ মিনিট
- চট্টগ্রাম পৌঁছায়: দুপুর ০২:০০ ঘটিকা
- বন্ধের দিন: নাই
ট্রেনের নাম: বিজয় এক্সপ্রেস ( ৭৮৬ )
- ভৈরব ছাড়ে: রাত ১২:০৫ মিনিট
- চট্টগ্রাম পৌঁছায়: ভোর ০৫:৩০ মিনিট
- বন্ধের দিন: মঙ্গলবার
👉 মেইল এক্সপ্রেস ট্রেন: মোট ৪ টি
ট্রেনের নাম: কর্ণফুলী এক্সপ্রেস ( ০৪ )
- ভৈরব ছাড়ে: বেলা ১১:৩০ মিনিট
- চট্টগ্রাম পৌঁছায়: সন্ধ্যা ০৬:০০ ঘটিকা
- বন্ধের দিন: নাই
ট্রেনের নাম: ময়মনসিংহ এক্সপ্রেস ( ৩৮ )
- ভৈরব ছাড়ে: দুপুর ১২:২২ মিনিট
- চট্টগ্রাম পৌঁছায়: রাত ০৯:০০ ঘটিকা
- বন্ধের দিন: নাই
ট্রেনের নাম: চট্টগ্রাম মেল ( ০২ )
- ভৈরব ছাড়ে: রাত ১২:৫৭ মিনিট
- চট্টগ্রাম পৌঁছায়: সকাল ০৭:২৫ মিনিট
- বন্ধের দিন: নাই
ট্রেনের নাম: চাটলা এক্সপ্রেস ( ৬৮ )
- ভৈরব ছাড়ে: দুপুর ০২:৫৪ মিনিট
- চট্টগ্রাম পৌঁছায়: রাত ০৮:৫০ মিনিট
- বন্ধের দিন: মঙ্গলবার
ভৈরব টু চট্টগ্রাম ট্রেনের ভাড়ার তালিকা
ভৈরব টু চট্টগ্রাম ট্রেনের ভাড়া কত এটা নির্ভর করে টিকিটের ধরনের উপর। যাত্রীদের ক্রয় ক্ষমতার কথা বিবেচনা করে এখানে বিভিন্ন ধরনের টিকিট রয়েছে। আপনি আপনার ইচ্ছামত টিকিট বাছাই করে নিতে পারেন। ভৈরব টু চট্টগ্রাম ট্রেনের ভাড়ার তালিকা:
আরো পড়ুনঃ- ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপস
- প্রথম বার্থ সিটের মূল্য জনপ্রতি ৫৩৫ টাকা
- এসি সিটের মূল্য জনপ্রতি ৬১৬ টাকা
- শোভন চেয়ার সিটের মূল্য জনপ্রতি ২৭০ টাকা
- প্রথম আসন সিটের মূল্য জনপ্রতি ৩৬০ টাকা
- স্নিগ্ধা সিটের মূল্য জনপ্রতি ৫১৮ টাকা
- শোভন সিটের মূল্য জনপ্রতি ২২৫ টাকা
- এসি বার্থ সিটের মূল্য জনপ্রতি ৯২০ টাকা
ভৈরব টু চট্টগ্রাম ট্রেনের স্টপেজ স্টেশন
- ভৈরব বাজার রেলওয়ে স্টেশন
- আশুগঞ্জ রেলওয়ে স্টেশন
- ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন
- আখাউড়া রেলওয়ে স্টেশন
- কুমিল্লা রেলওয়ে স্টেশন
- লাকসাম রেলওয়ে স্টেশন
- ফেনী রেলওয়ে স্টেশন
- সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন
- ভাটিয়ারী রেলওয়ে স্টেশন
- চট্টগ্রাম ( পাহাড়তলী ) রেলওয়ে স্টেশন
ভৈরব টু চট্টগ্রাম দূরত্ব কত ?
- ভৈরব থেকে চট্টগ্রাম এর দূরত্ব আনুমানিক ২৩৫ কিলোমিটার।
ভৈরব থেকে চট্টগ্রাম যেতে কতক্ষণ সময় লাগে ?
- সড়ক পথে: ভৈরব থেকে চট্টগ্রাম যেতে সময় লাগে আনুমানিক ৬ ঘন্টা।
- রেলপথে: ভৈরব থেকে চট্টগ্রাম যেতে সময় লাগে আনুমানিক ৫ ঘন্টা।
ভৈরব টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা ( FAQ )
1. ভৈরব থেকে চট্টগ্রাম যাত্রা পথে কয়টি আন্তঃনগর ও মেইল এক্সপ্রেস ট্রেন রয়েছে ?
উত্তর: আন্তঃনগর ট্রেন ৪ টি, মেইল এক্সপ্রেস ট্রেন ৪ টি
2. ট্রেন ভ্রমণের কতদিন পূর্বে টিকিট কেটে রাখা ভালো ?
উত্তর: ৩/৪ দিন আগে। বিশেষ ছুটির দিনের ক্ষেত্রে ৭ দিন আগের টিকিট কেটে রাখাটা ভালো।
3. ট্রেন ছাড়ার কত মিনিট পূর্বে রেল স্টেশনে পৌঁছানো উচিত ?
উত্তর: ৩০ মিনিট
4. কোন কোন ট্রেনের বন্ধের দিন নেই ?
উত্তর: তূর্ণা এক্সপ্রেস, মহানগর প্রভাতী, কর্ণফুলী এক্সপ্রেস, ময়মনসিংহ এক্সপ্রেস, চট্টগ্রাম মেইল।
5. অনলাইনে টিকিট কাটলে কি হার্ড কপি ডাউনলোড করতে হবে ?
উত্তর: যদি আপনি অনলাইনে টিকিট কাটেন তাহলে অবশ্যই হার্ডকপি কম্পিউটারের দোকান থেকে ডাউনলোড করে, ট্রেনে ভ্রমণের সময় নিজের কাছে রাখবেন।
6. টিকিট ছাড়া ভ্রমণ এটা কি আইনগত অপরাধ ?
উত্তর: জি, এজন্য আপনাকে অবশ্যই টিকিট কাটতে হবে।
শেষ মন্তব্য: ভৈরব টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা
সম্মানিত পাঠক বৃন্দ এই আর্টিকেলে আমি ভৈরব টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আমি আশা করি আর্টিকেলটি পড়ে আপনি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন।
আরো পড়ুনঃ- সিলেট টু কুমিল্লা ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা জেনে নিন
এ ধরনের রেল ভ্রমণ সংশ্লিষ্ট সুন্দর সুন্দর তথ্য আরো পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। এতক্ষণ পুরো সময় জুড়ে আর্টিকেলটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলের মঙ্গল ও সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। 14.06.2026

আপনি পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url