সুদ খেলে কি নামাজ হবে - সুদ খেলে কি ইবাদত কবুল হয়
সুদ খেলে কি নামাজ হবে - সুদ খেলে কি ইবাদত কবুল হয় ? এ রকম গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর গুলো জানা দরকার। ইসলামে যত গুলো পাপের তালিকা রয়েছে তার মধ্যে সুদ অন্যতম। একজন মুমিন ব্যাক্তির অর্থের মধ্যে সুদ আছে কিনা তা যাচাই করা আবশ্যক।
সুদ খেলে কি নামাজ হবে
সুদ খেলে কি নামাজ হবে ? বর্তমানে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আমাদের প্রতিটি আর্থিক লেনদেনে কোন না কোন ভাবে সুদের সম্পৃক্তা রয়েছে। তাই এই ধরণের প্রশ্ন আসাটা স্বাভাবিক। নামাজ অথবা কোন নেক আমল কবুল হওয়ার অন্যতম শর্ত হলো হালাল উপার্জন। আর সুদকে ইসলামে হারাম ঘোষণা করা হয়েছে। সুদের পাপ ভয়ংকর। সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে যিনা করা,
আর সর্বোচ্চ পাপ হলো আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। শধু সুদ নয় যারা হারাম উপায়ে জীবিকা চালাবে তাদের ইবাদত কবুল হবে না। কীভাবে তাদের ইবাদত কবুল হবে ? তারা যা পরিধান করছে তা হারাম, তারা যা খাচ্ছে তা হারাম, অর্থ্যাৎ হারামের উপর দিয়ে তাদের পুরো জীবন পরিচালিত হচ্ছে। আল্লাহ পবিত্র, হারাম কোন কিছু ( সম্পদ, টাকা ) আল্লাহর নিকট গ্রহণযোগ্য নই।
ইসলামিক চিন্তাবিদদের মতে, যাদের উপার্জন হালাল নয়, যারা হারাম অর্থ সম্পদ দিয়ে জীবন প্রতিষ্ঠিত করছে তাদের ইবাদত কবুল হবে না। ইসলাম সুদকে হারাম ঘোষণা করছে, আর যারা সুদের সাথে সম্পৃক্ত থাকবে তাদের জন্য অপেক্ষা করছে ভয়ংকর শাস্তি। এজন্য নামাজ অথবা অন্যান্য নেক আমল কবুল হওয়ার জন্য আমাদের উচিত সুদকে বর্জন করা। আশা করি আলোচনা থেকে সুদ খেলে কি নামাজ হবে এই বিষয়ে একটি সুস্পষ্ট ধারণা পেয়েছেন।
সুদ খেলে কি ইবাদত কবুল হয়
ইসলামে মদ খাওয়া হারাম, এখন কেউ যদি “ বিসমিল্লাহ ” বলে মদ খায় তাহলে কি মদ হালাল হবে ? উত্তরঃ- না। কেউ যদি এই কাজ করে তাহলে সে ফাসেক অর্থ্যাৎ যে ইসলামি আইন ভঙ্গ করে। আর আপনি যদি ইচ্ছাকৃতভাবে এই একই কাজ করেন তাহলে আপনি তো ইসলাম কে কটুক্তি করলেন। প্রত্যেক মুসলিম জানে সুদের পাপ ভয়াবহ। এটা জগণ্য অপরাধ। কিন্তু সমাজে এমন ব্যাক্তি অনেক
আছে যারা নামাজ, রোজা, হজ্জ, যাকাত সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ইবাদত গুলো নিয়মিত করে। আবার সুদের কারবারের সাথে সম্পৃক্ততা রয়েছে। এই ধরণের ব্যাক্তিদের অবস্থান হচ্ছে যারা ওষুধ খাচ্ছে আবার বিষও খাচ্ছে। ওষুধ খেলেন সুস্থ হবেন, বিষ খেলে ধ্বংস হবেন। ইসলামে অনেক নেক আমলের চাইতে হালাল উপার্জনের গুরুত্ব সব থেকে বেশি।
মহান আল্লাহ পবিত্র কোরআন মাজীদে নির্দেশ দিয়েছেন “ আগে হালাল ভক্ষণ করুন, এরপর নেক আমল করুন ” যেহেতু সুদ কে ইসলামে হারাম করা হয়েছে। কাজেই, সুদের কারবারের সাথে আপনার সম্পৃক্ততা থাকলে ইবাদত কবুল হবে না ১০০%। আশা করি পুরো আলোচনা থেকে সুদ খেলে কি নামাজ হবে - সুদ খেলে কি ইবাদত কবুল হয় ? এই প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আর কোন প্রশ্ন থাকার কথা নয়।
সুদ কখন জায়েজ
প্রিয় পাঠক আমরা এই বিষয়ে একমত যে সুদ দেওয়া কিংবা নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এখন প্রশ্ন হলো সুদ কখন জায়েজ ? যদি কোন অক্ষমতা বা অপরাগতার পরিবেশ তৈরি হয়, বিষয়টা যদি এমন হয় যা ছাড়া আপনার জীবন চলছে না, আপনার কাছে এটা ছাড়া আর কোন উত্তম ব্যবস্থা নেই, আপনি জানছেন এটা মন্দ কাজ কিন্তু অপরাগতার কারণে এই মন্দ কাজটা করতে আপনি বাধ্য সেক্ষেত্রে আপনি পাপী হবেন
আরো পড়ুনঃ- উহুদ পাহাড় কোথায় অবস্থিত - উহুদ পাহাড়ের ইতিহাস - উহুদের যুদ্ধের ইতিহাস
না। তাই বলে ঐ হারাম কাজকে আপনি জায়েজ কিংবা হালাল বলতে পারেন না। এমন পরিস্থিতিতে আল্লাহ ঐ হারাম জিনিসকে সীমিত সময়ের জন্য হালাল বলে ঘোষণা করেছেন। এক্ষেত্রে ঐ হারাম জিনিস হতে পারে সুদ অথবা অন্য কিছু। সে শুধু ততটুকু গ্রহণ করতে পারবে যতটুকু গ্রহণ করলে তার অপরাগতা দূর হবে। তাহলে সুদ সম্পর্কে এতটুকু বলা যায় যদি কারো অপরাগতার কোন পরিবেশ তৈরি
হয়ে যায় তাহলে যতটুকু সুদ গ্রহণ করলে তার অপরাগতা কেটে যাবে সে ততটুকু সুদ গ্রহণ করতে পারবে। পরে যত দ্রুত সম্ভব সুদের অর্থ পরিশোধ করে দিবে। পরবর্তীতে আল্লাহর নিকট তওবা, ইস্তেগফার করবে।
হারাম খেলে কতদিন ইবাদত কবুল হয় না
আমরা ছোটবেলায় লোকমুখে শুনেছি হারাম খেলে নাকি ৪০ দিন ইবাদত কবুল হয় না। ইসলামী চিন্তাবিদদের মতে, এই হাদিসটি সহিহ নয় অর্থ্যাৎ জাল হাদিস। তবে এই মর্মে যদি কোন ব্যাক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করে মাতাল হয়ে যায় তাহলে ৪০ দিন পর্যন্ত তার ইবাদত কবুল হয় না। তবে ঐ ব্যাক্তি যদি তওবা করে আল্লাহ তার তওবা কবুল করবে ও তাকে ক্ষমা করে দিবে। ওই নেশাকারী ব্যাক্তি যদি
২য়, ৩য় বার নেশা করে অনুতপ্ত হবার পর তওবা করে আল্লাহ তার তওবা কবুল করবে। তবে ৪র্থ বার ঐ ব্যাক্তি নেশা করলে আল্লাহ তার তওবা কবুল করবেন না। আল্লাহ তার ৪০ দিন পর্যন্ত নামাজ কবুল করবেন না। তাই বলা যায় হারাম খেলে ৪০ দিন ইবাদত কবুল হয় না বিষয়টি সহিহ নয়। এই বিষয়ে স্পষ্ট কোন দলিল নেই। আল্লাহ পবিত্র, হারাম কোন কিছু আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়। তাই আমাদের
উচিত হারাম থেকে বিরত থাকা। আশা করি আলোচনা থেকে হারাম খেলে কতদিন ইবাদত কবুল হয় না সেই বিষয়ে একটি স্পষ্ট বার্তা পেয়েছেন।
সুদ সম্পর্কে কুরআনের আয়াত কয়টি
এই আর্টিকেল থেকে সুদ খেলে কি নামাজ হবে ? এর সঠিক উত্তর আমরা জেনেছি। এখন জানব সুদ সম্পর্কে কুরআনের আয়াত কয়টি তা সম্পর্কে। সেগুলো হলোঃ-
- সূরা বাকারাহ ( আয়াত নং - ২৭৫ ও ২৭৯ )
- সূরা আল ইমরান ( আয়াত নং - ১৩০ )
- সূরা আন নিসা ( আয়াত নং - ১৬০ - ১৬১ )
- সূরা রুম ( আয়াত - ৩৯ )
সুদের ৭০ টি গুনাহ কি কি
এখন জানব সুদের ৭০ টি গুনাহ কি কি ? তা সম্পর্কে। হারামের মধ্যে সব থেকে নিকৃষ্ট হচ্ছে সুদ। এখানে সুদের পাপের ভয়াবহতা ৭০টি পাপের সমান এই অর্থে হয়তো বোঝানো হয়েছে। অর্থ্যাৎ, সুদের গুনাহ কে ৭০টি ভাগে বিভক্ত করা হয়েছে।
আরো পড়ুনঃ- হায়েজ অবস্থায় মোবাইলে কুরআন পড়া যাবে কি জেনে নিন
- সুদের ছোট গুনাহ হলোঃ- নিজের জন্ম দেওয়া মা’কে বিয়ে করা ( যা কে যিনা বলে )
- সুদের বড় গুনাহ হলোঃ- আল্লাহ ও তার রাসুলের সঙ্গে যুদ্ধ করা
ব্যাংক থেকে লোন নেওয়া কি হারাম
আপনি ব্যাংক থেকে লোন নেন অথবা অন্য কোন মাধ্যম থেকে লোন নেন যদি এখানে সুদের সম্পর্ক থাকে তাহলে অবশ্যই হারাম হবে। কেননা, মহান আল্লাহ সুদের কারবার কে হারাম ঘোষণা করেছেন। মানুষ তখনই লোন করে যখনই তার দামী সম্পদ ক্রয় করার প্রয়োজন হয়। যদি বিষয়টি এ রকম হয়ঃ-
ধরুণ, একটি বিল্ডিং এর দাম ৩০ লক্ষ টাকা। ৩০ লক্ষ টাকা ব্যাংক থেকে লোন নিলে অবশ্যই সুদ দিতে হবে। কেননা, ব্যাংকিং সিস্টেমের সাথে সুদ ওতপ্রতভাবে জড়িত।
যদি বিষয়টি এরকম হবে, বিল্ডিং এর মূল্য ৩০ লক্ষ টাকা। ব্যাংকের মাধ্যমে ক্রয় করলে আপনাকে ৩২ লক্ষ টাকা দিতে হবে। অর্থ্যাৎ ব্যাংক কমে দামে কিনে, বেশি দামে আপনার কাছে বিক্রি করছে। এখন এই ৩২ লক্ষ টাকা আপনি কিস্তিতে পরিশোধ করলেন - এই পদ্ধতি আপনার জন্য হালাল হবে। ব্যাংক থেকে লোন নেওয়া কি হারাম ? আশা করি সঠিক উত্তরটি পেয়েছেন।
সুদখোর ইমামের পিছনে নামাজ হবে কি
সুদ খেলে কি নামাজ হবে ? এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্য জেনেছি। এখন প্রশ্ন হলো যে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে আমরা নামাজ পড়ি সেই ইমাম সাহেব যদি সুদের লেনদের সাথে জড়িত থাকে তাহলে আমাদের নামাজ হবে কিনা ? অর্থ্যাৎ, সুদখোর ইমামের পিছনে নামাজ হবে কি এই রকম প্রশ্নের উত্তর জানতে চেয়ে আমরা প্রায় গুগলে সার্চ করি।
আরো পড়ুনঃ- সূরা ইয়াসিন ৫৮ নং আয়াত ফজিলত কি জেনে নিন
- সুদখোর ব্যাক্তিকে ইমাম হিসেবে নিযুক্ত করা জায়েজ নয়।
- মুুসল্লিরা যদি এ রকম সুদখোর ব্যাক্তির পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ে ফেলে, তাহলে ঐ মুসল্লিদের নামাজ হয়ে যাবে। মহান আল্লাহ বলেন, এক জনের পাপের বোঝা অন্য জন বহন করবে না।
সুদের গুনাহ কি মাফ হয়
পৃথিবীর যে কোন বড় বড় পাপ ( যেমনঃ- শিরক করা, সুদ খাওয়া, মিথ্যা বলা, ইসলামী বিধান অমান্য করা ) আল্লাহ ক্ষমা করে দিতে পারে। তবে শর্ত হলোঃ- ঐ গুনাহ যেন পুনরাবৃত্তি না হয়। আপনি যদি মহান আল্লাহর হক নষ্ট করেন, খাঁটি অন্তর থেকে তওবা - ইস্তেগফার করলে আল্লাহ অবশ্যই ক্ষমা করে দিবে।
যদি বান্দার হক নষ্ট করে থাকেন তাহলে আগে ঐ বান্দা বা ব্যাক্তির কাছ থেকে ক্ষমা চেয়ে নিবেন। নতুবা আল্লাহ ক্ষমা করবে না। ধরুণ, আপনি ক্ষমতা প্রয়োগ করে কাউকে অন্যায় ভাবে থাপ্পর মেরেছেন। এখানে যাকে থাপ্পর মেরেছেন ঐ ভুক্তভোগীর কাছ থেকে আগে ক্ষমা চেয়ে নিবেন। সে যদি ক্ষমা করে তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে।
লেখকের মন্তব্যঃ শেষ কথা
সম্মানিত পাঠকবৃন্দ এই আর্টিকেল থেকে আমরা সুদ খেলে কি নামাজ হবে - সুদ খেলে কি ইবাদত কবুল হয় এই বিষয়ে বিস্তারিত জেনেছি। আজকে মুসলমানদের ঘরে ঘরে সুদ পৌছে গেছে। সুদের পাপের ভয়াবহতা জানার পরও অথচ আমরা প্রতিনিয়ত সুদের উপর লেনদেন করছি। সুদ থেকে বেছে থাকার জন্য আমাদের বিকল্প পদ্ধতি অনুসরণ করা প্রয়োজন।
আপনি ব্যাংকে টাকা ফেলে না রেখে ঐ টাকা দিয়ে সম্পদ তৈরি করেন। যাতে পরবর্তীতে তা কেনা-বেচার মাধ্যমে নগদ অর্থ তুলে নেওয়া যায়। আপনি যে টাকা ব্যাংকে জমা রাখবেন সেই টাকা দিয়ে ব্যবসা খুলুন ( ব্যবসার ধরণঃ- ক্ষুদ্র, মাঝারী, বড় হতে পারে ) অথবা সম্পদ তৈরি ( জমি ক্রয়, ফ্ল্যাট ক্রয়, মাছের খামার, মুরগির খামার ) করুন। অর্থ্যাৎ, আপনার টাকা গুলো ব্যবসা খাতে বিনিয়োগ করুন।
মনে রাখবেন জিনিস ক্রয় এবং বিক্রয় এর মধ্যে সম্পদ লুকায়িত রয়েছে। ইসলাম সব সময় ব্যবসা কে উৎসাহ দিয়েছে। রিজিকের ৯০% লুকায়িত রয়েছে ব্যবসা মধ্যে। মহান আল্লাহ আমাদের সুদের ভয়াবহতা বোঝার এবং সুদ থেকে বেছে থাকার তওফিক দান করুক, আমিন। সকলের মঙ্গল ও সুস্থতা কামনা করে আজ এখানে শেষ করছি। 10.07.2026 ( U )


আপনি পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url