পোট অনুযায়ী হার্ডডিস্ক কয় প্রকার

পোট অনুযায়ী হার্ডডিস্ক কয় প্রকার এই নিয়ে আমাদের মনে নানান ধরণের প্রশ্ন ঘুরপাক খায়। কম্পিউটারে একটি গুরুত্বপূর্ণ পার্টস হলো হার্ডডিস্ক, যা ডেটা স্টোরেজ হিসেবে কাজ করে।

পোট - অনুযায়ী - হার্ডডিস্ক - কয় - প্রকার

পোস্টসূচীপত্রঃ-আধুনিক প্রজন্মের মানুষ হিসেবে আমাদের কম্পিউটারের পার্টস সম্পর্কে বেসিক জ্ঞান থাকা প্রয়োজন। চলুন তাহলে আর দেরি না করে পোট অনুযায়ী হার্ডডিস্ক কয় প্রকার জেনে নেওয়া যাক।

পোট অনুযায়ী হার্ডডিস্ক কয় প্রকার

পোট অনুযায়ী হার্ডডিস্ক কয় প্রকার ? কম্পিউটারের হার্ডডিস্ক কে ২ ভাগে বিভক্ত করা হয় যেমন: 

( 1 ) HDD: hard disk drive

( 2 ) SSD: Solid State Disk.  

HDD  কিভাবে ডেটা সংরক্ষণ করে ? HDD  ডেটা সংরক্ষণ এর জন্য ৩টি জিনিস ব্যবহার করে যথাঃ- ঘূর্ণায়মান রিড, চৌম্বকীয় ডিস্ক, রাইট হেড ইত্যাদি। আবারা HDD কে ৩ ভাগে বিভক্ত করা যায় যেমনঃ-

( 1 ) SATA HDD : যার পুরো অর্থ হলোঃ- Serial Advanced Technology Attachment HDD. এটা ডেটা ট্রান্সফার করতে পারে 150 MB/s থেকে 600 MB/s পর্যন্ত। অন্যান্য হার্ডডিস্ক এর চাইতে এই হার্ডডিস্ক এর গতি অনেক বেশি। বর্তমানে এই SATA হার্ডডিস্ক বেশি ব্যবহার হচ্ছে। এই হার্ডডিস্ককে কম্পিউটারের সাথে সংযুক্ত করার জন্য এক ধরণের মজবুত পাতলা ক্যাবল ব্যবহার করা হয়।

 ( 2 ) PATA HDD  : যার পুরো অর্থ হলোঃ- Parallel Advanced Technology Attachment HDD. PATA হার্ডডিস্ক কম্পিউটারের সাথে সংযুক্ত করার জন্য প্রযোজন IDE Cable. এটা দেখতে অনেকটা চৌরা ফিতার মত। পূর্বের সময়ে এই PATA হার্ডডিস্ক কম্পিউটারে ব্যবহার হতো। বর্তমানে এটা কম্পিউটারে ব্যবহার হয় না। ইহা ডেটা ট্রান্সফার করতে পারে 133 MB/s পর্যন্ত। ইহা Motherboard সাথে সংযুক্ত করতে ৪০টি পিন কানেক্টর প্রয়োজন হয়।

আরো পড়ুনঃ- জিপিএস কাকে বলে - জিপিএস এর কাজ কি

( 3 ) SCSI HDD: যার পুরো অর্থ হলোঃ- Small Computer System Interface HDD. কম্পিউটার ছাড়াও এই SCSI হার্ডডিস্ক দ্বারা একসাথে অনেক গুলো ডিভাইসে একই সময়ে ডেটা ট্রান্সফার করা যায় যেমনঃ- scanner, printer ইত্যাদি। এতে ৫০টি পিন বিশিষ্ট একটি স্লট রয়েছে, যা দেখতে ক্যাবল ফিতার মত, ইহা কম্পিউটারের সাথে সংযুক্ত করা হয়। যদিও বর্তমানে SATA হার্ডডিস্ক টি বেশি ব্যবহার হচ্ছে।

( 4 ) Solid State Disk: যাকে আমরা SSD বলে থাকি। যা HDD এর চাইতে দ্রুত গতি সম্পন্ন ও বেশি কার্যকরী। অনেকে এটাকে Flash Memory বা Computer Memory বলে থাকে। এখানে সব থেকে বড় সুবিধা হলোঃ- যদি কোন কারণে কাজ করতে করতে বিদ্যুৎ চলে যায় তাহলে ডেটা সেভ হয়ে থেকে যাবে, ডেটা হারাবে না। 

হার্ডডিস্ক কি

এতক্ষণ আমরা পোট অনুযায়ী হার্ডডিস্ক কয় প্রকার তা জানলাম। এখন আমরা জানব হার্ডডিস্ক কি বা হার্ডডিস্ক কাকে বলে ? হার্ডডিক্স হলো একটি ডেটা স্টোরেজ ডিভাইস যেখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন যেমন: ডকুমেন্টস, মিউজিক, অডিও, ভিডিও, ফাইল, গেম ইত্যাদি যাবতীয় ধরনের তথ্য সংরক্ষণ করে রাখা হয়। এর ফলে আমরা যেকোনো ধরনের তথ্য সার্চ করলে দ্রুত খুঁজে বের করতে 

পোট - অনুযায়ী - হার্ডডিস্ক - কয় - প্রকার

পারি। এই হার্ডডিস্ক আপনারা কম্পিউটারের ২ জায়গায় দেখতে পারবেন যথা:  1. ভিতরে ( এখানে যাবতীয় ধরনের তথ্য বা উপাত্ত সংরক্ষণ করা হয়, যেগুলো আমরা ব্যবহার করি ) 2. বাহিরে ( এটা ডাটা ব্যাকআপ হিসেবে রাখা হয়, যাতে করে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসের ডেটা নিয়ে যাওয়া যায়, যাকে আমরা Pen Drive বলে থাকি ). 

হার্ড ডিস্ক এর কাজ কি

পোট অনুযায়ী হার্ডডিস্ক কয় প্রকার জানার পাশাপাশি আমাদের জানতে হবে হার্ড ডিস্ক এর কাজ কি ? তাহলে আমরা হার্ড ডিস্ক এর প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারব। কম্পিউটারে থাকা হার্ড ডিস্ক যে সকল কাজ করে থাকেঃ-

  • প্রোগ্রাম পরিচালনা কালীন সময়ে হার্ডডিস্ক ‍উক্ত প্রোগ্রামটি মেমোরিতে সংরক্ষণ করে
  • আমরা যে সফটওয়্যার গুলো ব্যবহার করি, তা হার্ডডিস্ক সংরক্ষণ করে
  • ফাইল ওপেন করলে যে সকল তথ্য আমরা পাই এগুলো হার্ড ডিস্ক রিড করে আমাদের সামনে দেখায়
  • হার্ডডিস্ক Virtual Memory এর মতো কাজ করে
  • যখন কোন ডকুমেন্টস আমরা ডিলিট করে ফেলি তখন হার্ড ডিস্ক তা সরিয়ে ফেলে
  • আমরা যে সকল তথ্য জানতে ইন্টারনেটে সার্চ করি তা পুনরায় ব্যবহার করার জন্য হার্ডডিস্ক Web Browsing Cache করে থাকে
  • কম্পিউটারের অপারেটিং সিস্টেম গুলো পরিচালনায় হার্ডডিস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে
  • আপনার Save করে রাখা প্রয়োজনীয় ফাইল গুলো খুঁজে বের করতে সহায়তা করে
  • কম্পিউটার ভাইরাসজনিত কারণে আমাদের ডেটা অ-নিরাপদ হয়ে যায়, তখন হার্ডডিস্ক ভাইরাস থেকে ডেটা কে সুরক্ষিত রাখে
  • কম্পিউটারে আপনি যত ধরণের ডেটা সংরক্ষণ করবেন সব স্টোর করে রাখা
  • যখন কোন ডকুমেন্টস কম্পিউটারে Save করে রাখা হয় তখন হার্ড ডিস্ক তা নিজের মধ্যে রেখে দেয়
  • নিজেদের প্রয়োজনে আমাদের ডেটা ব্যাক-আপ রাখার প্রয়োজন পড়ে, হার্ডডিস্ক সেই ডেটা ব্যাক-আপ রাখতে সহায়তা করে

হার্ডডিস্ক এর সুবিধা ও অসুবিধা

হার্ডডিস্ক এর সুবিধা ও অসুবিধা নিয়ে অনেকে অনেক ধরণের মতামত প্রদান করে থাকে। এই আর্টিকেলে আমি আপনাদের নিকট হার্ডডিস্ক এর সুবিধা ও অসুবিধা নিয়ে সংক্ষিপ্ত কিছু তথ্য ‍তুলে ধরব।

হার্ডডিস্ক এর সুবিধাঃ-

  • এর দাম তুলনামূলক সস্তা
  • হার্ডডিস্কে ডেটা স্টোরেজ স্পেস অনেক বড় যেমনঃ- 1TB, 2TB, 10TB.
  • বাজারে হার্ডডিস্ক সহজলভ্য
  • যদি কোন অপ্রত্যাশিত ঘটনা না ঘটে তাহলে অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যায়

হার্ডডিস্ক এর অসুবিধাঃ-

  • ডেটা ট্রান্সফার স্পীড ধীর-গতির
  • যেকোন সময় যেকোন ভাবে এর পার্টস ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা বেশি যেমনঃ- ইলেকট্রিক শক, হাত থেকে পড়ে যাওয়া
  • যখন হার্ডডিস্ক ঘুরে তখন এর মধ্যে থেকে শব্দ বের হয়
  • হার্ডডিস্কে ডেটা রিড করতে একটু সময়ের প্রয়োজন হয়
পোট - অনুযায়ী - হার্ডডিস্ক - কয় - প্রকার
  • হার্ডডিস্কে Platter ব্যবহার করার কারণে বৈদ্যুতিক খরচ বৃদ্ধি পায়
  • এখানে ডেটা এক্সেস করতে প্রায় 100 ms মতো সময় নিয়ে থাকে
  • এর ওজন SSD চাইতে বেশি, ইহা ইনস্টলেশন করতে বড় জায়গার দরকার হয়
  • এর পারফরমেন্স SSD তুলনায় কম

হার্ডডিস্ক কাদের জন্য ভালো ? যাদের বাজেট কম এবং ডেটা স্টোরেজ এর জন্য বেশি জায়গার প্রয়োজন তাদের জন্য হার্ডডিস্ক ভালো।

Hdd এর পূর্ণরূপ কি

Hdd এর পূর্ণরূপ হলোঃ- hard disk drive.

তথ্য সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয়

  • হার্ডডিস্ক
  • এসএসডি
  • মেমরি কার্ড
  • পেন ড্রাইভ
  • ডিভিডি
  • সিডি
  • র‌্যাম

ফ্লপি ডিস্ক কি

হার্ডডিস্ক ব্যবহারের পূর্ববর্তী সময়ে ফ্লপি ডিস্ক ব্যবহার হতো। এটা ১৯৮০ দশকে এর জনপ্রিয়তা অনেক ছিল। একে অনেকে পুরাতন ডেটা স্টরেজ ডিভাইস বলে থাকে। ইহা ডেটা সংরক্ষণ করে এবং আদান-প্রদানের জন্য এটা ব্যবহৃত হয়। চৌম্বকীয় ডিস্ক প্রযুক্তির মাধ্যমে ফ্লপি ডিস্ক এই কাজ গুলো করে থাকে।

লেখকের মন্তব্যঃ পোট অনুযায়ী হার্ডডিস্ক কয় প্রকার

সম্মানিত পাঠকবৃন্দ আমি এই আর্টিকেলে পোট অনুযায়ী হার্ডডিস্ক কয় প্রকার সেই বিষয়ে আলোচনা করেছি। আশা করি আর্টিকেলটি পড়ে আপনি উপকৃত হয়েছেন। প্রযুক্তি বিষয়ক যে কোন আর্টিকেল সম্পর্কে জানতে আমাদের ওযেবসাইট নিয়মিত ভিজিট করুন।

ভবিষ্যৎতে প্রযুক্তি রিলেটেড মূল্যবান কনটেন্ট গুলো আপনি আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। পাঠকরা গুগলে যে বিষয় লিখে সার্চ আমরা ঐ সকল বিষয়ে কনটেন্ট লিখে থাকি। সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। 06.04.2026

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনি পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url