কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা অসুবিধা - কৃত্রিম বুদ্ধিমত্তার জনক কে

কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা অসুবিধা গুলো না জানার কারণে অনের ব্যবহারকারী এই প্রযুক্তি থেকে পিছিয়ে রয়েছে। এবং কৃত্রিম বুদ্ধিমত্তার জনক কে ? তার ব্যাপারে বিস্তারিত তথ্য আপনারদের নিকট তুলে ধরব।

কৃত্রিম - বুদ্ধিমত্তার - সুবিধা - অসুবিধা - কৃত্রিম - বুদ্ধিমত্তার - জনক - কে

পোস্টসূচীপত্রঃ-আপনি যদি কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা অসুবিধা গুলো জেনে যান তাহলে আপনি এর সঠিক ব্যবহার শিখে যাবেন। তাছাড়া, বিভিন্ন পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার জনক কে ? এ রকম শর্ট প্রশ্ন করা হয়ে থাকে।

কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা অসুবিধা

কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা অসুবিধা নিয়ে আমি আপনাদের সামনে এমন কিছু বাস্তবধর্মী তথ্য তুলে ধরব যা আপনাদের বাস্তব জীবনে বিশেষ ভূমিকা রাখবে। কৃত্রিম বুদ্ধিমত্তা এটা এমন একটি ডিজিটাল প্রযুক্তি যা মেশিনকে হুবুহু মানুষের মতো আচরণ করতে সাহায্য করে। এর মাধ্যমে ঐ মেশিনটি মানুষের মতো সিদ্ধান্ত নিতে পারে, যে কোন জটিল বিষয়গুলো নিজের মতো করে সমাধান দিতে পারে। একটি মেশিন 

যখন মানুষের মতো আচরণ করে তাহলে এটা কি মানব সভ্যতার জন্য অশনি-সংকেত ? অথবা এই মেশিন থেকে আমরা কি কি সুবিধা আদায় করতে পারি ? এর ক্ষতিকর দিক কোন গুলো সব বিষয় নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা হবে এই আর্টিকেলে। বর্তমানে বাংলাদেশে এই প্রযুক্তি ব্যাপক সাড়া ফেলেছে।

কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা:-

  • কৃ্ত্রিম বুদ্ধিমত্তার রয়েছে ক্লান্তিহীন ভাবে কাজ করার ক্ষমতা। মানুষ কাজ করতে গেলে ক্লান্ত হয়ে যায়। কিন্তু এই মেশিন প্রযুক্তি ২৪ ঘন্টা শ্রম দিতে সক্ষম। যে সকল কোম্পানিতে দিন-রাত কাজ করার প্রয়োজন পড়ে ঐ সকল কোম্পানি গুলো কৃত্রিম বুদ্ধিমত্তার দিকে ঝুঁকছে।
  • ইহা অল্প সময়ে বেশি কাজ সম্পাদন করতে পারে যেমনঃ- কোন লেনদেনের সত্যতা যাচাই বাচাই করা, গাণিতিক শুদ্ধতা নির্ণয়। এর ফলে উক্ত প্রতিষ্ঠানের কাজের মান উন্নত হচ্ছে। দ্রুত গ্রাহক সেবা নিশ্চিত হচ্ছে।
  • ভুল হওয়ার প্রবণতা কম। মানুষ অসাবধানতা বশত কাজ করার কারণে তাদের কাজে বড় বড় ভূল হয়ে যায়। কৃত্রিম বুদ্ধিমত্তা আবেগ দ্বারা নিয়ন্ত্রিত নয়।
  • মানুষ অনেক সময় স্বজন-প্রীতি বা পক্ষ-পাতিত্বমূলক আচরণ করে। কৃত্রিম বুদ্ধিমত্তা এমনটা নয়। এর অ্যালগরিদম যত উন্নত হবে, ইহা তত বেশি নিখুঁত কাজ করতে সক্ষম হবে।
  • যে কোন ঝুঁকিপূর্ণ বা বিপদজ্জনক কাজ গুলো তে মানুষ এখন কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নিচ্ছে। ইহা মানুষের অস্বাভাবিক কার্যক্রম শনাক্ত করে সিগন্যাল দেয় যেমনঃ- কেউ যদি ভূল ভাবে ড্রাইভিং করে, কোথায় ধ্বংসাত্নক উপকরণ আছে কিনা তা যাচাই।
  • যে কাজ গুলো মানুষের জন্য বিরক্তিকর ঐ সকল কাজ গুলো কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে করিয়ে নেওয়া যায়। এতে সময় এবং শ্রম দুটো কমিয়ে আনা যায়।
  • ইহা বিভিন্ন ডেটা বা উপাত্ত বিশ্লেষণ করে গ্রাহকদের সঠিক তথ্য দিয়ে উন্নত সেবা প্রদান করে। 
  • কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রযুক্তি বিজ্ঞানীরা মনে করে, ভবিষ্যৎতে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আরও প্রযুক্তি আসবে যা মানুষের জীবনের মানকে সহজ করে দিবে।
  • ইহা কাজের গতি, দক্ষতা বৃদ্ধি, উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যে কোন অজানা বিষয় সম্পর্কে শিখে নিতে পারছে যেমনঃ- কোডিং, যেখানে মানুষের কাজ করতে অনেক সময়ের প্রয়োজন হতো এখন তা কমে এসেছে, শিল্প-কারখানায় এই প্রযুক্তি ব্যবহারের ফলে উৎপাদন শিল্পে এসেছে এক নতুন বিপ্লব।

 কৃত্রিম বুদ্ধিমত্তার অসুবিধা:-

  • এআই যে সব সময় নির্ভুল তথ্য দেয় এটা মনে করার কোন সুযোগ নেই। মাঝে মাঝে এটা ভুল তথ্য সরবরাহ করে থাকে। এজন্য ব্যবহারকারীদের ঐসকল তথ্যের বাস্তবতা যাচাই করা খুবই জরুরী। 
  • এই প্রযুক্তি গুলো পরিচালনার জন্য অনেক শক্তির প্রয়োজন হয়। পৃথিবীতে যতগুলো প্রযুক্তি পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়, সবগুলো পরিবেশ থেকে শক্তির সঞ্চার করে। এক কথায় বলা যায় ইহা সামাজিক পরিবেশের জন্য হুমকি স্বরূপ। 
  • উন্নত প্রযুক্তি কখনো ও গোপনীয়তার নিশ্চয়তা দিতে পারে না। অনেক সময় দেখা যায় এটা মানুষের গোপন তথ্য প্রকাশ করে দিতে পারে। সাইবার হ্যাকাররা তারা মানুষের গোপন তথ্যগুলো হাতিয়ে নেই। ফলে দেখা যায় উক্ত কোম্পানির প্রতি মানুষের আস্থা নষ্ট হয়ে যায়। 
  • মানুষের স্থানে যদি একক ভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয় তাহলে মানুষ হয়তো চাকরি ছাড়া হয়ে যাবে। এতে সমাজে বেকারত্ব আশংকা জনক ভাবে বেড়ে যেতে পারে। 
  • একক ভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার উপর নির্ভরশীল হয়ে পড়লে, মানুষের মধ্যে অলসতা তৈরি হবে। মানুষের সৃজনশীল বিদ্যার ধীরে ধীরে হ্রাস পেতে থাকবে। মানুষের সৃজনশীল চিন্তাধারার পথে এক বড় বাধা হয়ে দাঁড়াবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা। 
  • মানুষ যেভাবে অন্যের ভালো-মন্দ, দুঃখ-কষ্ট অনুভব করতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা সেভাবে তা পারে না।
  • কৃত্রিম বুদ্ধিমত্তা নিজ হতে কোন কিছু করতে পারে না। মানুষ কতটুকু তাকে শেখায় সেই শুধু ততটুকু করতে পারে।
  • কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বিভিন্ন ধরণের তথ্য নকল করা যায়। ইহা অনুমান নির্ভর তথ্য দেয়। যা বাস্তব প্রেক্ষাপটের সাথে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।
  • কৃত্রিম বুদ্ধিমত্তা প্রচুর কাজ করতে পারে। যদি কোন ভাবে ভূল সিগন্যাল দেওয়া হয় তাহলে সে ভূলভাবে কাজ করবে। এতে বড় বড় ঝুঁকি তৈরি হতে পারে।
  • সামাজিক অপরাধ বাড়ছে। সাইবার সন্ত্রাসীরা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নিয়ে বিভিন্ন ধরণের জালিয়াতির আশ্রয় নিচ্ছে, যা মানুষের সামাজিক সমস্যার মাত্রা বাড়িয়ে দিচ্ছে।

কৃত্রিম বুদ্ধিমত্তার জনক কে

কৃত্রিম বুদ্ধিমত্তার জনক কে ? কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হলোঃ- অ্যালান টুরিং। যিনি ১৯৫০ সালে সর্বপ্রথম এই কৃত্রিম বুদ্ধিমত্তার পরীক্ষা করেন। কোন যন্ত্রের কি মানুষের মতো চিন্তা করার ক্ষমতা আছে কিনা তা তিনি টেস্ট করেন। পরবর্তীতে  জন ম্যাকার্থি ১৯৫৬ সালে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা এই শব্দটি ব্যবহার করে। এটা এমন একটি যন্ত্র যা কম্পিউটারের মাধ্যমে মানুষের মতো চিন্তা করার শক্তি যোগায়। ইহা বিজ্ঞান নির্ভর প্রযুক্তি শিল্পের একটি চাপ্টার। 

কৃত্রিম বুদ্ধিমত্তা কি

মানুষের বিবেক-বুদ্ধিকে কৃত্রিম উপায়ে কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে যখন কোন মেশিনের মাধ্যমে তার প্রেকটিক্যাল রুপ দেয়া হয় তাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। সৃষ্টিশীল যত জীব রয়েছে তার মধ্যে মানুষ সব থেকে ব্যতিক্রম। এর অন্যতম কারণ হলোঃ- মানুষের রয়েছে চিন্তা করার ক্ষমতা, বুঝার ক্ষমতা, বুঝানোর ক্ষমতা, শেখার ক্ষমতা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ইত্যাদি যা কে আমরা বিবেক-বুদ্ধি বলে থাকি। এই গুণাবলী গুলো যাদের রয়েছে তাদের 

কৃত্রিম - বুদ্ধিমত্তার - সুবিধা - অসুবিধা - কৃত্রিম - বুদ্ধিমত্তার - জনক - কে

আমরা বুদ্ধিমান ব্যাক্তি বলি। ইহা কম্পিউটার বিজ্ঞানের এক উৎকর্ষ উদ্ভাবন। এখানে কম্পিউটার প্রোগ্রাম এর মাধ্যমে এই যন্ত্রকে এমনভাবে উদ্ভাবন করা হয়, দেখে মনে ইহা মানুষের মতো কাজ করতে, চিন্তা করতে সক্ষম। একটা যন্ত্রের মধ্যে কিভাবে মানুষের বুদ্ধি সংযোগ করা যায় এই নিয়ে প্রতিনিয়ত গবেষণা চলছে। আমরা জানি যেকোন পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় মানুষের দ্বারা।

আরো পড়ুনঃ- কম্পিউটার ভাইরাস কি - ১০ টি কম্পিউটার ভাইরাসের নাম

একটা নির্ভরশীল যন্ত্রকে স্ব-নির্ভর বানানোর প্রয়াস। এখানে কম্পিউটার প্রোগ্রাম যত উন্নত হবে কৃত্রিম বুদ্ধিমত্তা তত ভালো কাজ করবে। কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে একটি যন্ত্রের মধ্যে মানুষের বৈশিষ্ট্য গুলো ইনপুট করা হয়। পরবর্তীতে ঐ যন্ত্রটি হুবহু মানুষের মতো কাজ করে। এই মেশিন নিজ হতে কোন কিছু আউটপুট দিতে পারে না। এরপর মধ্যে যতটুকু বৈশিষ্ট্য ইনপুট করা হয়, সে শুধু ততটুকু তথ্য আউটপুট দিতে পারে।

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার

মানুষের দৈনন্দিন কাজকে সহজ এবং গতিশীল করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দিন দিন বাড়ছে। এর ফলে একদিকে যেমন দক্ষতার বিকাশ ঘটছে, উৎপাদনশীলতা বাড়ছে, নিরাপত্তা নিশ্চিত হচ্ছে। সাধারণত কাজ থেকে শুরু করে জটিল কাজ গুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া, কিছু কিছু প্রফেশনাল প্রতিষ্ঠান রয়েছে যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার হচ্ছে। সেগুলো হলোঃ-

স্বাস্থ্যখাতঃ- এই খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে। উন্নত বিশ্ব গুলো চিকিৎসা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করছে। এর মাধ্যমে রোগীর মনিটরিং করে জটিল রোগ নির্ণয় করা সহজ হচ্ছে। পূর্বে মানুষের পক্ষে এই কাজ গুলো ছিল সময় সাপেক্ষ। তাছাড়া, ক্রিটিক্যাল সার্জারী গুলো তে মানুষ রোবটের আশ্রয় নিচ্ছে। এর মাধ্যমে ভুল চিকিৎসার প্রবণতা কমে আসছে।

পরিবহনখাতঃ- বর্তমানে অত্যাধুনিক যানবাহনে এআই প্রযুক্তি রয়েছে। যার মাধ্যমে সহজে নিয়মতান্ত্রিক ভাবে গাড়ি রাস্তায় চালানো যায়। যে কোন বড় ধরণের দুর্ঘটনার আগাম সংকেত পাওয়া যায়। উন্নত বিশ্বে ট্রাফিক ম্যানেজমেন্টের ক্ষেত্রেও এআই প্রযুক্তি ব্যবহার করছে।

নিউজ চ্যানেলঃ- বর্তমানে অনেক দেশে নিউজ চ্যানেলে রোবট ব্যবহার করে নিউজ পরিচালনা করা হচ্ছে। এই রোবট গুলো কৃত্রিম বুদ্ধিমত্রার সাহায্যে কাজ করে। অনেক সময় দেখা যায়, ব্যাক্তি গত কারণে সাংবাদিকরা ছুটি নেয়, এই সময় জনবল সংকট দেখা যায়।। জনবল সংকট মোকাবেলায় এই কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট গুলো ব্যবহার করে নিউজ পরিচালনা করা হচ্ছে।

রোবট আর্মিঃ- চীন কতটা প্রযুক্তি বিপ্লবী দেশ তা আমরা কম-বেশি জানি। বর্তমানে চীন সামরিক খাতকে আরো শক্তিশালী করতে রোবট আর্মি তৈরি করেছে। এই রোবট আর্মি গুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে প্রশিক্ষণ দেয়া হয়। ঝুঁকিপূর্ণ জায়গা গুলোতে রোবট আর্মি প্রেরণ, দ্রুত তথ্য সংগ্রহ এই সকল কাজের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা রোবট গুলো তৈরি করা হয়।

বিজনেসঃ- ব্যবসা-বানিজ্যে আরো অগ্রগতি আনার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রাহকদের প্রশ্নের সঠিক উত্তর প্রদান, মার্কেট রিসার্চ, ডেটা এনালিটিক্স এর মতো গুরুত্বপূর্ণ কাজ গুলো কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে করা হয়। 

কৃত্রিম - বুদ্ধিমত্তার - সুবিধা - অসুবিধা - কৃত্রিম - বুদ্ধিমত্তার - জনক - কে

শিক্ষাখাতঃ- পূর্বের সময়ে শিক্ষা সিস্টেম ছিল এনালগ পদ্ধতিতে। যখন মানুষ সরাসরি শিক্ষকের কাছ থেকে শিক্ষা নেওয়া হতো। প্রযুক্তির এই শিক্ষা-ব্যবস্থার মধ্যে এসেছে এক আমুল পরিবর্তন। যেখানে এই আই প্রযুক্তি ব্যবহার করে মানুষ অত্যাধুনিক শিক্ষা গুলো গ্রহণ করতে পারছে। জটিল গবেষণা মূলক কাজ গুলো দ্রুত সম্পাদন করতে পারছে, কম্পিউটার প্রোগ্রামিং গুলো শিখতে পারছে, প্রেকটিক্যাল শিক্ষা গুলো হাতে-কলমে নেওয়া সহজ হচ্ছে। উন্নত দেশ গুলো তাদের শিক্ষা সিস্টেমে এআই প্রযুক্তি ব্যবহার করছে।

বিনোদনঃ- টিভির পর্দায় অভিনয় শিল্পীরা যে অভিনয় করে তাদের কাজকে সহজ করার জন্য এবং দর্শকদের নিকট তাদের অভিনয় আরো আকর্ষণীয় করে তোলার জন্য নান্দনিকভাবে ভিডিও এডিটিং করা হয়। এই কাজে এআই প্রযুক্তি অনেক এডভান্স। এআই ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে পরিচালকগণ দর্শকদের চাহিদা অনুমান করতে পারে। এটা মার্কেট রিসার্চ এর মতো।

আরো পড়ুনঃ- ই লার্নিং কি - ই লার্নিং এর সুবিধা ও অসুবিধা

সামাজিক মাধ্যমঃ- যোগাযোগ কে আরো গতিশীল করার জন্য আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো ব্যবহার করে থাকি। যখন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি তখন বিভিন্ন ধরণে এড শো করে। মানুষের সার্চকৃত বিষয়, ইন্টারেস্ট, পছন্দ-অপছন্দ ইত্যাদি এই সকল বিষয় গুলো বিবেচনা করে বিজ্ঞাপন দাতারা গুগলে বিজ্ঞাপন দিয়ে থাকে। আর এই কাজে সহায়তা করে এআই প্রযুক্তি।

কৃষি শিল্পঃ- বর্তমানে কৃষি শিল্পে ড্রোন প্রযুক্তি ব্যবহার হচ্ছে। দূরবর্তী স্থান গুলো তে ড্রোন পাঠিয়ে ফসলের রোগ বালাই নির্ণয় করা হচ্ছে। এই ক্ষতিকর পোকা-মাকড় নিধনে ড্রোনের মাধ্যমে কীট নাশক ছিটানো হচ্ছে, বীজ বপন করা হচ্ছে ইত্যাদি। এর মাধ্যমে কৃষিতে ‍উচ্চ মাত্রার ফলন নিশ্চিত করা সম্ভব হচ্ছে। 

কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশিষ্ট্য

  • এটা নিজ হতে কোন কিছু করতে সক্ষম নয়।
  • মানুষের বুদ্ধিমত্তা তার মধ্যে ইনপুট দিয়ে ট্রেনিং দিতে হয়।
  • ইহা কম্পিউটার প্রোগ্রামিং দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়।
  • একটি যন্ত্রকে মানুষের মতো করে ট্রেনিং দিয়ে তৈরি করা হয়।
  • এআই প্রদত্ত তথ্য গুলো সব সময় সত্য নাও হতে পারে।

লেখকের মন্তব্যঃ কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা অসুবিধা - কৃত্রিম বুদ্ধিমত্তার জনক কে

সম্মানিত পাঠকবৃন্দ এই আর্টিকেলে আমি কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা অসুবিধা - কৃত্রিম বুদ্ধিমত্তার জনক কে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। কৃত্রিম বুদ্ধিমত্তার যে সকল ইতিবাচক দিক রয়েছে সেগুলো গ্রহণ করা, যেগুলো নেতিবাচক দিক রয়েছে সেগুলো বর্জন করা। এই আই প্রদত্ত ডাটা গুলো বাস্তবতা যাচাই করা প্রয়োজন। এআই একটি মেশিন প্রযুক্তি।

এআই কে এআই এর জায়গায় রাখতে হবে, মানুষকে মানুষের জায়গায় রাখতে হবে। আমাদের কাজ হবে পরিস্থিতি জটিল হলে এআই প্রযুক্তি সাহায্যে নেওয়া। দক্ষতা উন্নয়নে এই প্রযুক্তি ব্যবহার করা। আমি আশা করি আর্টিকেলটি পড়ে আপনাদের ভালো লেগেছে। এই পুরো সময় জুড়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য, ধন্যবাদ। 29.03.2026

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনি পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url