সঞ্চয় বলতে কি বুঝায় - সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে পার্থক্য

সঞ্চয় বলতে কি বুঝায় - সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে পার্থক্য জানতে অনেকে ইন্টারনেটে অনুসন্ধান করে। সঞ্চয়, বিনিয়োগ এই দুটি শব্দের সাথে আমরা পরিচিত।

সঞ্চয় - বলতে - কি - বুঝায় - সঞ্চয় - ও - বিনিয়োগের - মধ্যে - পার্থক্য

পোস্ট সূচীপত্র:সঞ্চয় ও বিনিয়োগ এ দুটি মানুষকে আর্থিকভাবে শক্তিশালী করতে সাহায্য করে। চলুন তাহলে আর দেরি না করে সঞ্চয় বলতে কি বুঝায় - সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে পার্থক্য জেনে নেওয়া যাক।

সঞ্চয় বলতে কি বুঝায় - সঞ্চয় কাকে বলে

সঞ্চয় বলতে কি বুঝায় - সঞ্চয় কাকে বলে এই ধরনের প্রশ্ন ১ মার্ক এর জন্য পরীক্ষায় আসে। সঞ্চয় একসাথে আমরা পরিচিত হলেও সঞ্চয় এর সংজ্ঞা অনেকের অজানা। নিজের আয়ের একটি অংশ বর্তমানে খরচ না করে ভবিষ্যতের জন্য রেখে দেওয়াকে সঞ্চয় বলে। মাসিক ইনকাম থেকে মাসিক খরচ বাদ দিলে যা থাকে তাই সঞ্চয়। আমরা মাসে যা ইনকাম করি সবই খরচ করি না, ভবিষ্যতে যেকোনো 

ধরনের আর্থিক বিপর্যয় থেকে রক্ষা পেতে আমরা সঞ্চয় করে থাকি। সঞ্চয় এর মন মানসিকতা একটি মানুষকে আর্থিকভাবে দৃঢ় করে দেয়। খরচ বেশি হলে সঞ্চয় কমে, খরচ কম হলে সঞ্চয় বাড়ে। উদাহরণস্বরূপ, আপনার মাসিক ইনকাম ২০,০০০ টাকা এবং খরচ হল ১৫,০০০ টাকা, তাহলে সঞ্চয় ( ২০,০০০ - ১৫,০০০ ) = ৫,০০০ টাকা। যদি খরচ হয় ১৭,০০০ টাকা, তাহলে সঞ্চয় হবে ( ২০,০০০ - 

১৭,০০০ ) = ৩,০০০ টাকা। ইনকাম ও খরচ এর মধ্যবর্তী অবস্থান হচ্ছে সঞ্চয়। কি পরিমান আয় এবং কি পরিমান ব্যয় হচ্ছে এ দুটি বিষয়ের উপর সঞ্চয় সরাসরি নির্ভরশীল।

সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে পার্থক্য

এতক্ষণ আমরা সঞ্চয় বলতে কি বুঝায় - সঞ্চয় কাকে বলে এই বিষয়ে জানলাম। সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে পার্থক্য আপনার জানা থাকলে আপনি সহজে আর্থিক পরিকল্পনা গুলো গুছিয়ে নিতে পারবেন। সঞ্চয় ও বিনিয়োগ এই দুটির উদ্দেশ্য ভিন্ন। 

সঞ্চয় এর পার্থক্য: 

  • ইনকাম থেকে খরচ বাদ দিলে অবশিষ্ট অংশ যা থাকে তাই সঞ্চয়।
  • সঞ্চয় করা অর্থ রিটার্ন পাওয়ার সম্ভাবনা ১০০%।
  • সঞ্চয় সম্পূর্ণ ঝুঁকিমুক্ত। এখানে কোন লস নেই।
  • সঞ্চয়ের উদ্দেশ্য দুটি যথা: অর্থের নিরাপত্তা নিশ্চিত করা, তারল্য ঠিক রাখা অর্থাৎ চাহিবা মাত্র যেন নগদ অর্থ পাওয়া যায়।
  • সঞ্চয়কৃত অর্থ আপনি যদি ব্যাংকে জমা রাখেন তাহলে সামান্য পরিমাণে রিটার্ন পেতে পারেন। অর্থাৎ এখানে ঝুঁকি কম, রিটার্নও কম।
  • স্বল্প মেয়াদী লক্ষ অর্জনের জন্য সঞ্চয় সেরা।
  • সঞ্চয় এর পরবর্তী ধাপ হচ্ছে বিনিয়োগ।

বিনিয়োগ এর পার্থক্য:

  • ভবিষ্যতে সম্পদ বাড়বে এই আশায় কোথাও মূলধন বা নগদ অর্থ জমা রাখলে তাকে বিনিয়োগ বলে। 
  • বিনিয়োগ করা অর্থ রিটার্ন পাওয়ার সম্ভাবনা ৫০%।
  • বিনিয়োগ সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ। এখানে লাভ এবং লস দুটোই আছে। 
  • বিনিয়োগের উদ্দেশ্য হলো: একটু বেশি ঝুঁকিপূর্ণ খাতে বিনিয়োগ করে বেশি রিটার্ন নেওয়া।
  • বিনিয়োগে ঝুঁকি বেশি এবং রিটার্নও বেশি। 
  • দীর্ঘমেয়াদি লক্ষ অর্জনের জন্য বিনিয়োগ সেরা। 
  • বিনিয়োগ এর পূর্ববর্তী ধাপ হচ্ছে সঞ্চয়। 

সঞ্চয় কেন করা হয়

সঞ্চয় এর প্রয়োজনীয়তা যদি আপনি বুঝেন তাহলে সঞ্চয় কেন করা হয় তার উত্তর আপনি পেয়ে যাবেন। ভবিষ্যতে যেকোনো ধরনের অ-প্রত্যাশিত ক্ষতি মোকাবেলা করার জন্য আমরা সঞ্চয়ে উদ্বুদ্ধ হই। উদাহরণস্বরূপ: ধরুন, আপনি একটি ব্যবসা শুরু করবেন যার মূলধন ২০ হাজার টাকা। আপনার ব্যাংকে অথবা মাটির ব্যাংকে যদি ২০ হাজার টাকা থাকে তাহলে সেখান থেকে মূলধন নিয়ে আপনি 

ব্যবসা শুরু করতে পারেন অথবা যদি আপনার চিকিৎসার জন্য 10 হাজার টাকা প্রয়োজন হয়, আপনার কাছে যদি সঞ্চয় করা ১০ হাজার টাকা থাকে তাহলে আপনি তা দিয়ে চিকিৎসা সেবা নিতে পারেন। সঞ্চয়ের সব থেকে সহজ উপায় হলো দৈনন্দিন খরচের একটি অংশ ভবিষ্যতের জন্য রেখে দেওয়া। যেমন: ধরুন, আপনি প্রতিদিন টিফিন খরচ নেন ২০ টাকা, তারমধ্যে ১৫ টাকা খরচ করবেন ৫ টাকা 

আলাদা করে রেখে দিবেন, তাহলে মাস শেষে আপনার সঞ্চয় হবে ৩০*৫ = ১৫০ টাকা। ছোটবেলা থেকে সঞ্চয় করার অভ্যাস আপনাকে দ্রুত আর্থিকভাবে শক্তিশালী করে তুলবে। সঞ্চয়কে অনেকে বলে থাকে বিপদের খাটি বন্ধু। বয়স ভেদে সঞ্চয়ের ধরন গুলো ভিন্ন ভিন্ন রকম হয়ে থাকে। 

বয়স - ( ০ - ২০ ): এই সময় কালে একজন মানুষের  পারিবারিক চাপ ও দায়িত্ব কম থাকে। এই সময়কালে ছোট ছোট অংকের অর্থ জমা রাখলে তা একটা সময় পরে বড় অংকের অর্থে রূপান্তর হবে। এই সময় আপনি ব্যাংকে স্টুডেন্ট সেভিংস একাউন্ট খুলতে পারেন। তাছাড়া, আপনি ছোটখাটো ব্যবসা তে টাকা ইনভেস্ট করতে পারেন। 

আরো পড়ুনঃ- নিজের সম্পর্কে ১০ টি বাক্য বাংলায় ও ইংরেজিতে যেভাবে বলবেন

বয়স - ( ২১ - ৩০ ): এ সময়ে পরিবারে ছোট ছোট দায়িত্বগুলো মাথায় এসে পড়ে। এ সময় আপনাকে ভবিষ্যৎ পরিকল্পনা সাজানোর দিকে জোর দিতে হবে। আপনার ইনকামের ২০% সঞ্চয় করার চেষ্টা করবেন। পাশাপাশি কিভাবে বিনিয়োগ করলে সম্পদ বাড়বে সে বিষয়ে নজর দিবেন। নিজের ক্যারিয়ারের জন্য আলাদাভাবে টাকা জমাতে পারেন। বিভিন্ন ধরনের বীমা যেমন: স্বাস্থ্য বীমা এখানে টাকা ডিপোজিট করতে পারেন। 

বয়স - ( ৩১ - ৪০ ): এ সময় মানুষ তারা ক্যারিয়ারে স্থিতিশীল হওয়ার চেষ্টা করে অর্থাৎ যে কোন একটা পেশা কে জীবিকা অর্জনের বাহন হিসাবে গ্রহণ করে। এ সময় সন্তানদের লেখাপড়া, বাবা - মা এদের দায়িত্ব চলে আসে। এ সময় চেষ্টা করবেন ইনকামের ৩০% সঞ্চয় করার জন্য। মনে রাখবেন যত বেশি ইনকাম এবং যত কম ব্যয় তত বেশি সঞ্চয়। এ সময় চেষ্টা করবেন লাভজনক সম্পত্তিতে অর্থ বিনিয়োগ করার জন্য। 

বয়স - ( ৪১ - ৬০ ): এ সময় মানুষ তার ক্যারিয়ারের শেষের দিকে ধাবিত হতে থাকে। আপনার অবসর সময়কে আরো প্রাণবন্ত করার জন্য আপনার অর্থকে এমনভাবে ইনভেস্ট করুন যাতে আপনি ঘুমিয়ে থাকলেও অর্থ ইনকাম হতে থাকে। যেমন: ধরুন, একটা বিল্ডিং ভাড়া। আপনার একটা বিল্ডিং থাকলে সেখানে আপনি কোন ধরনের শারীরিক পরিশ্রমে কাজ না করে আপনার ইনকাম হতে থাকবে। এ সময় তাহলে চেষ্টা করবেন যে ঋণ মুক্ত জীবন উপভোগ করার জন্য। 

সঞ্চয়ের ১০ টি গুরুত্ব

আমাদের দৈনন্দিন জীবনে সঞ্চয়ের গুরুত্ব ও ভূমিকা অনেক। আর্থিক পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো সঞ্চয়। আপনার আর্থিক পরিকল্পনা যত স্ট্রং হবে, আপনার জীবন তত বেশি সুন্দর হবে। এখন আমরা জানবো সঞ্চয়ের ১০ টি গুরুত্ব সম্পর্কে। 

  • যেকোনো ধরনের আর্থিক বিপর্যয় মোকাবেলায় সঞ্চয় গুরুত্বপূর্ণ যেমন: জব না থাকা, হঠাৎ চাকরি চলে যাওয়া, খরচ বেড়ে যাওয়া ইত্যাদি। 
  • অগ্রিম ভবিষ্যৎ পরিকল্পনা গুলো ধাপে ধাপে বাস্তবায়নের জন্য সঞ্চয় গুরুত্বপূর্ণ যেমন: ব্যবসা করা, সম্পদ ক্রয় করা, ছেলে মেয়ের বিয়ে-শাদী সহ অন্যান্য। 
  • আর্থিক সঞ্চয় এটা আপনাকে মানসিকভাবে চাঙ্গা রাখতে সাহায্য করবে। আর্থিক স্থিতিশীলতা অন্যদের থেকে আপনাকে এগিয়ে রাখবে। 
  • লোন নেওয়ার প্রয়োজনীয়তা কমে যাবে। একটু আর্থিক সংকট দেখা দিলে আমরা অনেক সময় লোনের দিকে ধাবিত হই। সঞ্চয় ঋণ এবং সুদের ঝুঁকি কমাতে।
  • এটা আপনার মৌলিক চাহিদা পূরণে সাহায্য করবে যেমন: আমাদের মৌলিক চাহিদের মধ্যে রয়েছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি।
  • আপনার আর্থিক সঞ্চয় শক্তিশালী হলে আপনার বড় বড় লক্ষ্যগুলো বাস্তবায়ন করা সহজ হবে। 
  • আপনার কাজে যদি ভালো পরিমাণ সঞ্চয় থাকে তাহলে আপনি অন্যদের নিকট দান করতে পারবেন। এতে সমাজের অভাবেই মানুষের অভাব পূরণ হবে।
  • যেকোনো ধরনের অভাব, অনটন, দারিদ্রতা ঝুঁকি থেকে আপনি মুক্ত থাকবেন। 
  • যেকোনো ধরনের আর্থিক প্রকল্পে দ্রুত সময়ের মধ্যে বিনিয়োগ করা যায়। 
  • সঞ্চয় বাড়লে সম্পদ বাড়বে যা সমাজে মানুষের ব্যক্তিত্বের মর্যাদা বাড়িয়ে দিবে। অর্থাৎ, আপনার সামাজিক মর্যাদা বাড়বে।

সঞ্চয়ের সুবিধা কি কি

সঞ্চয়ের সুবিধা কি কি আমরা প্রতিটা মুহূর্তে তা উপভোগ করতে পারি। আমরা ইতিপূর্বে সঞ্চয়ের ১০ টি গুরুত্ব নিয়ে আলোচনা করেছি যা সঞ্চয়ের ইতিবাচক দিকগুলোর বহিঃপ্রকাশ। সঞ্চের যতগুলো সুবিধা রয়েছে সবগুলোকে আমরা ৩টি বিভাগে বিভক্ত করতে পারি যথা: 

দৈনন্দিন প্রয়োজন মিটানো: সঞ্চয় হচ্ছে ব্যক্তির আর্থিক শক্তি। সঞ্চয়ের মাধ্যমে ব্যক্তি আত্মনির্ভরশীল হয়ে ওঠে। আমাদের দৈনন্দিন চাহিদা মেটাতে সঞ্চয় গুরুত্বপূর্ণ যেমন: অবসরকালীন সময় উপভোগ, খাবার খরচ, জামা কাপড়ের খরচ, চিকিৎসা খরচ ইত্যাদি। 

আরো পড়ুনঃ- প্রত্যক্ষ কর ও পরোক্ষ করের মধ্যে পার্থক্য

সম্পদ তৈরি বা বিনিয়োগ: আপনার সঞ্চয় করা অর্থ দিয়ে আপনি জমি ক্রয় করতে পারেন, নতুন ব্যবসা দাঁড় করাতে পারেন, বিল্ডিং তৈরি করতে পারেন, গাড়ি ক্রয় করতে পারেন ইত্যাদি।

জরুরী খরচ মেটানো: ধরুন, আপনার এই মুহূর্তে ৩০,০০০ টাকা প্রয়োজন। আপনার কাছে যদি ৩০,০০০ টাকা থাকে তাহলে আপনি আপনার জরুরী প্রয়োজন গুলো মেটাতে পারবেন। যেমন: বিশ্ববিদ্যালয় ছেলে মেয়েকে ভর্তি করা, ধার পরিশোধ করা ইত্যাদি।

সঞ্চয় কত প্রকার ও কি কি 

অনেকে জানতে চেয়েছেন সঞ্চয় কত প্রকার ও কি কি ? তা সম্পর্কে। খরচের দিক মূল্যায়ন করে আমরা সঞ্চয়কে দুই ভাগে বিভক্ত করতে পারি। যথা: 

স্বল্প মেয়াদী সঞ্চয়: ছোটখাটো বা দৈনন্দিন যেকোনো ধরনের খরচ মেটানোর জন্য স্বল্প মেয়াদী সঞ্চয় গুরুত্বপূর্ণ যেমন: ভর্তি পরীক্ষার ফি। এখানে আপনি একটা সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারেন। যখন খুশি তখন অর্থ উত্তোলন করার সুযোগ রয়েছে।

সঞ্চয় - বলতে - কি - বুঝায় - সঞ্চয় - ও - বিনিয়োগের - মধ্যে - পার্থক্য

দীর্ঘ মেয়াদী সঞ্চয়: বড় বড় খরচ গুলো মেটানোর জন্য এই দীর্ঘ মেয়াদী সঞ্চয় গুলো করা হয় যেমন: বাড়ি তৈরি করা। এর জন্য আপনি FDR খুলতে পারেন অথবা সম্পদে বিনিয়োগ করতে পারেন।

সঞ্চয়পত্র কাকে বলে 

অনেকে জানতে চেয়েছেন সঞ্চয়পত্র কাকে বলে ? বলে রাখা ভালো সঞ্চয় এবং সঞ্চয়পত্র দুটো সংজ্ঞা আলাদা। সঞ্চয়পত্র হলো একটি ডিপোজিট স্কিম। মূলত সরকারের বিনিয়োগ খাত কে আরো শক্তিশালী করার জন্য জনগণের কাছে অলস ভাবে পড়ে থাকা অর্থগুলো একত্র করার উদ্দেশ্যে সঞ্চয়পত্র বিক্রি করা হয়। মূলত দেশের জনগণকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করার জন্য এগুলো বিক্রি করা হয়। দেশের সকল 

শ্রেণীর মানুষ এর আওতাভুক্ত যেমন: শিক্ষার্থী, নারী, ব্যবসায়ী, শ্রমিক, প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, শারীরিকভাবে অক্ষম ব্যক্তি ইত্যাদি সকলে এর আওতাভুক্ত। এর মাধ্যমে দেশের জনগণকে কোন ধরনের ঝামেলা ছাড়া অর্থ বিনিয়োগে উৎসাহ দেওয়া হয়। এর মাধ্যমে সরকারি বাজেটে ঘাটতি পূরণ হয়। আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠানগুলো থেকে এই সঞ্চয়পত্রগুলো ক্রয় করতে হয় যেমন: বাণিজ্যিক

আরো পড়ুনঃ- সাইবার অপরাধ প্রতিরোধের ১০টি উপায় জেনে নিন 

ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, ডাকঘর, জাতীয় সঞ্চয় ব্যুরো ইত্যাদি থেকে সঞ্চয়পত্র গুলো কিনতে হয়। বিভিন্ন মেয়াদের সঞ্চয়পত্র গুলো পাওয়া যায় যেমন: পারিবারিক সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয়পত্র, মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, বাংলাদেশ সঞ্চয়পত্র সহ আরো অন্যান্য। এই সঞ্চয়পত্রের সুবিধা হল: অর্থ বিনিয়োগ করা সহজ, সুদের হার বেশি, জরুরী প্রয়োজনে FDR ভাঙ্গানো যায়, মেয়াদ পূর্ণ করে অর্থ উত্তোলন করলে মোটা অংকের মুনাফা পাওয়া যায়। 

সঞ্চয়পত্র কি হালাল 

অনেকে জানতে চেয়েছেন সঞ্চয়পত্র কি হালাল ? সঞ্চয়পত্রের সাথে যেহেতু একটি নির্দিষ্ট হারে সুদ জড়িত সুতরাং বাংলাদেশের মূল ধারার সকল ইসলামিক স্কলার এ বিষয়ে একমত যে সঞ্চয়পত্র থেকে যে টাকা বাড়তি আসবে তা সম্পূর্ণ হারাম। আর ইসলামে সুদের ভয়াবহ পরিণতির কথা বর্ণনা করা হয়েছে, যারা সুদের লেনদেনের সাথে প্রত্যক্ষভাবে - পরোক্ষভাবে জড়িত তাদের সকলের উপর মহান আল্লাহর লানত।

লেখকের মন্তব্যঃ সঞ্চয় বলতে কি বুঝায় - সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে পার্থক্য

সম্মানিত পাঠকবৃন্দ আমি এই আর্টিকেলে সঞ্চয় বলতে কি বুঝায় - সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে পার্থক্য নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আমি আশা করি আর্টিকেলটি পড়ে সঞ্চয়ের ব্যাপারে আপনার মনে যত ধরণের প্রশ্ন ছিল সব প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। 

এই ধরণের শিক্ষামূলক সুন্দর সুন্দর ব্লগ আর্টিকেল আরো পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করার অনুরোধ রইল। আপনাদের সকলের মঙ্গল ও সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। 28.05.2026

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনি পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url