ঘরে বসে আয় করুন ১৫০০০ ২০০০০ টাকা প্রতি মাসে

ঘরে বসে আয় করুন ১৫০০০ ২০০০০ টাকা প্রতি মাসে কিভাবে ইনকাম করতে হয় এই আর্টিকেল থেকে জেনে নিতে পারেন। ঘরে বসে অর্থ উপার্জনের অনেক উপায় রয়েছে। আমি আপনাদের এমন কতগুলো উপায় বলবো যেগুলো অধিক জনপ্রিয় এবং তুলনামূলক সহজ।

ঘরে - বসে - আয় - করুন - ১৫০০০ - ২০০০০ - টাকা - প্রতি - মাসে

পোস্টসূচীপত্রঃ-বাহিরে গিয়ে ১৫/২০ হাজার টাকা বেতনের জব করার চাইতে ঘরে বসে প্রতি মাসে ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা ইনকাম করা অনেক ভালো।

ঘরে বসে আয় করুন ১৫০০০ ২০০০০ টাকা প্রতি মাসে 

ঘরে বসে আয় করুন ১৫০০০ ২০০০০ টাকা প্রতি মাসে ইন্টারনেটের দুনিয়ায় এটা কোন ব্যাপার না, যদি আপনি সঠিক নিয়ম ও গাইডলাইন মেনে কাজ করতে পারেন। বর্তমানে চাকরির বাজারে সংকট বুঝতে পেরে মানুষ এখন ঘরে বসে টাকা আয় করার সুযোগ খুঁজছে। অনার্স মাস্টার্স পাশ করা একজন শিক্ষার্থী অফিসের পিয়নের চাকরি করছে। শুনতে খারাপ লাগলেও, এটা আজকের বাস্তবতা। দৈনিক ৮ - ১২ 

ঘন্টা ডিউটি করা একজন মানুষের পক্ষে সম্ভব নয়। তাছাড়া, বেতনও তুলনামূলক খুবই কম। অনেক মানুষ আছে যাদের পক্ষে অতিরিক্ত শারীরিক পরিশ্রম করা সম্ভব নয়। এ সকল সংকট বিবেচনা করে উত্তরণের জন্য একজন মানুষ অনলাইন থেকে কিভাবে ঘরে বসে টাকা ইনকাম করা যায় সেই বিষয়ের দিকে মনোনিবেশ করছে। শুধু শুধু বেকার বসে থাকার চাইতে, ফ্রিল্যান্সিং এর কাজ শিখে টাকা আয় 

করাটা অনেক ভালো। আমি এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের নিকট ফ্রিল্যান্সিং এর এমন কিছু কাজ সম্পর্কে জানাবো যেগুলো করে আপনি ঘুমিয়ে থাকলেও আপনার অর্থ উপার্জন হবে। এর চাইতে রোমাঞ্চকর ইনকাম সোর্স আর কি হতে পারে 😍 😍😍 এখন যেহেতু প্রত্যেকের কাছে একটি স্মার্টফোন অথবা কম্পিউটার রয়েছে। মানুষ এখন এই সুযোগটি কাজে লাগাতে চায়। মোবাইল বা 

কম্পিউটার দিয়ে ঘরে বসে যদি কিছু টাকা আয় করা যায় সেটিও মানুষের দৈনন্দিন ব্যয় মিটানোর জন্য যথেষ্ট হতে পারে। ইন্টারনেটের মাধ্যমে টাকা ইনকাম করার জন্য বয়স কোন ফ্যাক্টর নয়। বিশেষ করে নারী এবং যারা শিক্ষার্থী তাদের জন্য এটা সেরা সুযোগ হতে পারে। খুবই আশ্চর্যের বিষয় হচ্ছে, যাদের বয়স কম তারাও অনলাইন থেকে টাকা ইনকাম করছে। ভবিষ্যতে এমন একটি সময় আসবে যখন নারী-

পুরুষ সবাই চাকরি বা ব্যবসার পাশাপাশি অনলাইন থেকে টাকা ইনকাম করবে। অনলাইন থেকে টাকা ইনকামের পূর্বে আপনাদের প্রয়োজন সঠিক গাইডলাইন, রেগুলার কাজ, ধৈর্য এবং পরিশ্রমের সাথে লেগে থাকার মানসিকতা। আপনি যদি এই স্বভাবের একজন মানুষ হয়ে থাকেন তাহলে ১ - ১.৫ বছরের মধ্যে একটি ভালো রেজাল্ট আপনি দেখতে পারবেন। এখন প্রশ্ন হল ঘরে বসে কি কাজ করা যায়। 

এখানে তো কাজ শিখতে হবে, কাজের নিয়ম জানতে হবে, পেমেন্ট কিভাবে নিব এমন অনেক বিষয় রয়েছে। চিন্তার কোন কারণ নেই, আপনি কিভাবে কাজ করবেন - কিভাবে টাকা উত্তোলন করবেন সমস্ত বিষয়গুলো এই আর্টিকেলে আপনাদের সাথে শেয়ার করব। এজন্য আপনাকে হতাশ না হয়ে একাগ্রতার সহিত কাজ করে যাওয়া মানসিকতা রাখতে হবে। আর একটা জিনিস মনে রাখবেন পরিশ্রম কখনো পরিশ্রমী কে খালি হাতে ফেরায়  না।

1. গ্রাফিক্স ডিজাইন এর কাজ করে ইনকাম

গ্রাফিক্স ডিজাইন এর কাজ শিখে ঘরে বসে আয় করুন ১৫০০০ ২০০০০ টাকা প্রতি মাসে। অনলাইনে একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার এর ব্যাপক চাহিদা রয়েছে। বর্তমানে গ্রাফিক্স ডিজাইন এর মার্কেট যে কত বড় তা কল্পনারও বাহিরে। ভবিষ্যতে এই মার্কেট আরো সম্প্রসারিত হবে। বর্তমানে যেভাবে ব্যবসা-বাণিজ্য এর পরিধি বাড়ছে সেই হিসেবে গোটা বিশ্বজুড়ে গ্রাফিক্স ডিজাইন এর চাহিদাও বাড়ছে। 

আপনিও হতে পারেন একজন পেশাদার গ্রাফিক্স ডিজাইনার। একজন দক্ষ পেশাদার গ্রাফিক্স ডিজাইনার প্রতি মাসে লক্ষাধিক টাকা ইনকাম করছে বাংলাদেশে বসে। সাধারণত গ্রাফিক্স ডিজাইনাররা ব্যানার, পোস্টার, লোগো, বিভিন্ন আকর্ষণীয় ইমেজ তৈরি করে যার মাধ্যমে ওই কোম্পানি বা প্রতিষ্ঠানের স্বতন্ত্র পরিচয় তুলে ধরা হয়। বড় বড় ব্যবসা বা প্রতিষ্ঠানগুলো মাসিক চুক্তিতে গ্রাফিক্স ডিজাইনারদের 

হায়ার করে থাকে। তাছাড়া, আপনি গ্রাফিক্স ডিজাইন এর কাজ শিখে ফ্রিল্যান্সিং করতে পারেন। গোটা বিশ্বব্যাপী জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস যেমন: আপওয়ার্ক, ফাইভার ইত্যাদি তে গ্রাফিক্স ডিজাইন এর অহরহ কাজ পাওয়া যায়। তবে এখানে কাজের প্রতিযোগিতা অনেক। আপনাকে প্রতিনিয়ত কাজ পাওয়ার জন্য বিড করে যেতে হবে। এজন্য আপনাকে এ সকল মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট তৈরি করতে 

আরো পড়ুনঃ- অভিজ্ঞতা ছাড়া মহিলাদের জন্য বাড়িতে কাজ থেকে কাজ

হবে। ফাইভার, আপওয়ার্ক এর মত মার্কেটপ্লেস গুলোতে কিভাবে একাউন্ট তৈরি করবেন সে বিষয়ে লাইভ ভিডিও দেখতে youtube-এ সার্চ করুন। এ সকল মার্কেটপ্লেসে থেকে টাকা সরাসরি নিজের ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবেন। শুরুর দিকে কাজ পাওয়া একটু কঠিন। তবে ধীরে ধীরে যখন আপনার জনপ্রিয়তা বাড়বে তখন আপনার হাতে কাজের সংখ্যাও বাড়বে। নিজস্ব ফেসবুক পেজে গ্রাফিক্স 

ডিজাইনের কাজগুলো প্রমোশন করতে পারেন অথবা ইউটিউব চ্যানেলে গ্রাফিক্স ডিজাইন এর উপর সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে পারেন এতে করে আপনার কাজের কোয়ালিটি সম্পর্কে মানুষ অবগত হবে। ফলে, আপনি আরো হাই ডিমান্ডেবল কাজ অর্ডার পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। 

2. বাংলা আর্টিকেল লিখে আয় 

বাংলা আর্টিকেল লিখে ঘরে বসে আয় করুন ১৫০০০ ২০০০০ টাকা প্রতি মাসে খুব সহজে। যারা লেখালেখির কাজ করতে পছন্দ করেন তাদের জন্য এই কাজগুলো খুবই সহজ। অনলাইনে এর থেকে সহজ কাজ আর হতেই পারে না। এই কাজগুলো দুইভাবে করা যেতে পারে: 

১) অন্যের ওয়েবসাইটে আর্টিকেল লেখা: অন্যের ওয়েবসাইটে আপনি মাসিক বেতনে আর্টিকেল রাইটার হিসেবে কাজ করতে পারেন। অন্যের ওয়েবসাইটে কিভাবে কাজ করবেন ? আপনি google এ গিয়ে যেকোনো বিষয় লিখে সার্চ করলে ( যেমন: ব্লগিং কি ? ) বিভিন্ন ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন। ওই সকল ওয়েবসাইটের যোগাযোগ পেতে গিয়ে ওয়েবসাইটের মালিকের জিমেইল, ফোন নাম্বার, whatsapp 

নাম্বারে নক দিতে হবে। যে তাদের ওয়েবসাইটে আর্টিকেল লেখার জন্য কোন রাইটার এর প্রয়োজন আছে কিনা। তাদের ওয়েব সাইটে কিভাবে আর্টিকেল লিখবেন তারাই আপনাকে বলে দিবে। যে সকল ওয়েবসাইটে আর্টিকেল রাইটার হিসেবে জব করা যায়: ট্রিক বিডি, টেকটিউনস, বিভিন্ন নিউজ পত্রিকার ওয়েবসাইট যেমন: প্রথম আলো, কালের কন্ঠ, ঢাকা পোস্ট ইত্যাদি।

২) নিজের ওয়েবসাইটে আর্টিকেল লেখা: নিজের ওয়েবসাইটে আর্টিকেল লেখার অন্যতম একটি সুবিধা হল: আপনি যত আর্টিকেল লিখবেন সবগুলো আপনার নিজের ওয়েবসাইটে জমা হবে। সেখান থেকে আপনি প্রচুর ভিজিটর পাবেন। ওয়েব সাইটে যত বেশি ভিজিটর তত বেশি ইনকাম। এখন আপনি যদি মনে করেন অন্যের ওয়েবসাইটে আর্টিকেল লিখলে শুধু শুধু সময় নষ্ট, তাহলে আপনি নিজের 

ওয়েবসাইটে আর্টিকেল লেখা শুরু করে দিন। ফ্রি ওয়েবসাইটে আর্টিকেল লিখে ইনকাম করার জন্য blogger.com এ অ্যাকাউন্ট খুলুন। এরপর আপনার ওয়েবসাইট তৈরি করার জন্য ডোমেইন, থিম ক্রয় করতে হবে। এরপর আপনি চাইলে ওয়েবসাইটের কোডিং গুলো নিজের মত করে পরিবর্তন করতে পারবেন। আপনার ওয়েবসাইটটি সচল হয়ে গেলে আপনি এখানে নিয়মিত আর্টিকেল লিখবেন। 

আপনার কোন কোন আর্টিকেল থেকে কি পরিমান ট্রাফিক আসছে তা জানার জন্য আপনার ওয়েবসাইটের সাথে গুগল সার্চ কনসোল কানেক্ট করে নিবেন।  আপনার ওয়েবসাইটে ভিজিটররা বর্তমানে কোন কোন আর্টিকেল পড়ছে তা জানার জন্য আপনার ওয়েবসাইটের সাথে গুগল analytics কানেক্ট করে নিবেন। যখন দেখবেন আপনার ওয়েবসাইটে অনেক বেশি ভিজিটর আছে তখন 

ইনকামের জন্য গুগল এডসেন্স অথবা adsterra এড নেটওয়ার্ক আপনার ওয়েবসাইটের সাথে যুক্ত করবেন তাহলে আপনার সেখান থেকে ইনকাম হবে। গুগল এডসেন্স থেকে আপনার ইনকামের টাকা সরাসরি ব্যাংকে নিতে পারবেন। অন্যদিকে adsterra থেকে ডলারে পেমেন্ট উত্তোলন করে, ডলার সেল করে নগদ টাকা ব্যাংক বা বিকাশের মাধ্যমে ক্যাশ আউট করতে পারবেন। নিজের ওয়েবসাইটে 

আর্টিকেল লেখার জন্য যা যা প্রয়োজন: 

  • blogger.com এ অ্যাকাউন্ট খোলা 
  • ডোমেইন, থিম ক্রয় করা। হোস্টিং এর জন্য cloud flair এর ডোমেইন যুক্ত করতে হবে। 
  •  নিজের ওয়েবসাইটকে গুগল সার্চ কনসোল ও গুগল analytics এর সাথে যুক্ত করা।
  • নিয়মিত ওয়েবসাইটে আর্টিকেল লেখা 
  • ইনকামের জন্য গুগল এডসেন্স অথবা adsterra এড নেটওয়ার্ক যুক্ত করা। 

3. অনলাইন বিজনেস এর মাধ্যমে 

আপনি কি অনলাইনে বিজনেস করতে চান ? ইন্টারনেটের যুগে এই কাজগুলো করা এখন কোন ব্যাপার না। সাধারণ ব্যবসার মতো, আপনি অনলাইনে একটি ব্যবসা দাঁড় করিয়ে প্রতি মাসে হাজার হাজার টাকা আয় করতে পারেন। বর্তমান সময়ে অনলাইনে ব্যবসা-বাণিজ্য এখন তুমুল জনপ্রিয়। এই ব্যবসা গুলো করার জন্য বিশেষ কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। আপনি নিজে নিজেই এ ব্যবসা গুলো  দাঁড় করাতে পারবেন। অনলাইনে ব্যবসা গুলো করার জন্য ইন্টারনেট ভিত্তিক চ্যানেল প্রয়োজন। সেটা হতে পারে: 

  • Facebook পেজ 
  • ইউটিউব চ্যানেল 
  • ওয়েবসাইট 

ধরুন, আপনার একটি নার্সারি আছে অথবা আপনি কলম করা চারা বিক্রি করতে আগ্রহী। এখন আপনি আপনার ব্যবসার নাম দিয়ে একটি ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল খুলবেন। সেখানে আপনি আপনার কাছে কি কি চারা পাওয়া যায়, সেগুলোর মূল্য কত,  কি পরিমানে সেল হচ্ছে ইত্যাদি সংশ্লিষ্ট বিষয়ে নিয়মিত আপডেট তথ্য পাবলিশ করবেন। এটা একটি প্রোডাক্ট মার্কেটিং করার একটি কৌশল। 

আরো পড়ুনঃ- ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপ বাংলাদেশ

আর আপনার যদি একটি ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটে আপনি নিয়মিত ব্লগ আর্টিকেল লিখবেন। যাতে করে আপনার ওয়েবসাইটে ভিজিটরের সংখ্যা বাড়ে। যখন দেখবেন যে ভিজিটরের সংখ্যা বেড়ে গেছে, তখন আপনার ওয়েবসাইটে একটি বিজ্ঞাপন দিবেন যে আপনার নার্সারিতে এই এই চারা পাওয়া যায় - সেগুলোর মূল্য কত - কিভাবে ডেলিভারি করা হবে - আপনার ওয়েবসাইটে যোগাযোগ পেজে 

নিজের ফোন নাম্বার, whatsapp নাম্বার, ফেসবুক পেজ দিয়ে রাখবেন যাতে করে মানুষ আপনার সাথে কন্টাক্ট করতে পারে। শুধু নার্সারি নয়, আপনার কাছে যত ধরনের পণ্য আছে সবগুলো আপনি এইভাবে অনলাইনের মাধ্যমে বিক্রি করতে পারবেন। এই ব্যবসা গুলো করে আপনি প্রতিমাসে হাজার হাজার টাকা আয় করতে পারবেন। 

4. ড্রপ শিপিং বিজনেস এর মাধ্যমে 

শুরুর দিকে যখন ড্রপ শিপিং বিজনেস এর কথা বলা হত তখন মানুষ এটাকে খুব কঠিন ভাবে নিতো। শুরুর দিকে বাহিরের দেশে ইন্টারনেটের মাধ্যমে ড্রপ শিপিং বিজনেস করা হলেও বর্তমানে বাংলাদেশ সহ গোটা বিশ্বব্যাপী এই ব্যবসা তুমুল জনপ্রিয়তা লাভ করেছে। আর এই ব্যবসার সব থেকে মজার বিষয় হলো: নিজের কাছে পণ্য থাকা জরুরি নয়। উদাহরণ দিয়ে একটু বুঝিয়ে বলি সাধারণ ভাষায়, ধরুন - রহিম নার্সারিতে 

গোলাপ গাছের চারার দাম ১২০ টাকা। আপনার কাছে বা আপনার নার্সারিতে কোন গোলাপ গাছের চারা নেই। কাস্টমার এসে বলল, আমার একটি গোলাপ গাছের চারা দরকার, আপনার কাছে আছে কি ? আপনি উত্তরে বললেন - হ্যাঁ, গোলাপ গাছে চারা পাওয়া যাবে যার মূল্য ১৫০ টাকা। আপনি রহিম নার্সারি থেকে গাছের চারা কিনলেন ১২০ টাকা দিয়ে এবং কাস্টমারের কাছে বিক্রি করলেন ১৫০ টাকা দিয়ে। 

মাঝখান থেকে ( ১৫০ - ১২০ ) ৩০ টাকা আপনার লাভ। এখানে দেখেন আপনার কাছে পণ্য নাই, কিন্তু আপনি অন্যের পণ্য কাস্টমার এর কাছে বেশি দামে বিক্রি করে ৩০ টাকা লাভ করলেন, এটাকে বলা হয় ড্রপ শিপিং বিজনেস। 

অফলাইনে উদাহরণ দিয়ে আপনাকে আমি বুঝিয়ে দিলাম। এখন আপনাকে এই পুরো কাজটি অনলাইনের মাধ্যমে করতে হবে। অনলাইনে এই ড্রপ শিপিং এর কাজটি করার জন্য আপনি যে প্রতিষ্ঠানের হয়ে ড্রপ শিপিং এর কাজটি করতে চান ওই প্রতিষ্ঠানের সাথে আপনার চুক্তিবদ্ধ হতে হবে। ধরুন, বাংলাদেশের প্রতিষ্ঠান দারাজ এর হয়ে আপনি ড্রপ শিপিং করতে চান। কেননা, আপনার কাছে তো প্রোডাক্ট নাই। 

এখন যে সকল পণ্যগুলো মানুষ বেশি ক্রয় করে ওই সকল পণ্যগুলো সম্পর্কে বিস্তারিত ডিটেইলস তথ্য আপনার ই-কমার্স ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এ শেয়ার করবেন। যাতে করে এই চ্যানেলগুলোর মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট এর প্রমোশন করতে পারেন। এখন কোন কাস্টমার যদি আপনার ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনার কাছে পণ্যের অর্ডার করে 

তখন আপনি দারাজ থেকে পণ্য নিয়ে সেটি কাস্টমারদের কাছে পৌঁছে দিবেন। এই কাস্টমারদের কাছে পৌঁছে দেওয়ার কাজটি পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান করে থাকে। ড্রপ শিপিং বিজনেস সম্পর্কে লাইভ ভিডিও দেখতে ইউটিউবে টিউটোরিয়াল ভিডিও দেখুন। 

5. ভিডিও এডিটিং জব করে আয়

ভিডিও এডিটিং জব করে ঘরে বসে আয় করুন ১৫০০০ ২০০০০ টাকা প্রতি মাসে। মূলত ভিডিও এডিটিং গুলো করা হয় ভিডিওকে আরো চমকপ্রদ ভাবে ইন্টারনেট ইউজারদের নিকট তুলে ধরার জন্য। বর্তমানে দেশে এবং বিদেশে ভিডিও এডিটিং কাজের ব্যাপক চাহিদা রয়েছে। ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আমরা যে থাম্বনেইল গুলো দেখি এগুলো ভিডিও এডিটর দ্বারা তৈরি করা হয়েছে। আপনার 

ভিডিওর কোয়ালিটি যত সুন্দর হবে ইউজাররা তত বেশি সময় ধরে আপনার ভিডিওগুলো দেখবে। এই কাজগুলো করে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। এজন্য আপনাকে একটি ভালো প্রতিষ্ঠান থেকে ভিডিও এডিটিং এর কাজগুলো শিখতে হবে। এরপর টাকা ইনকামের জন্য আপনি যা যা করতে পারেন তা নিম্নরূপ: 

আরো পড়ুনঃ- ফরম পূরণ করে টাকা ইনকাম

  • মাসিক বেতনে কোন প্রতিষ্ঠানের হয়ে ভিডিও এডিটিং জব করতে পারেন। 
  • ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস যেমন: ফাইবার, আপওয়ার্ক ইত্যাদি এখানে প্রচুর ভিডিও এডিটিং এর কাজ পাওয়া যায়। যেগুলোর দাম অনেক বেশি। 
  • অথবা নিজেই ভিডিও এডিটিং এ কাজের উপর একটি বিজনেস দাঁড় করাতে পারেন। আপনি ফেসবুক পেজের মাধ্যমে ভিডিও এডিটিং কাজের প্রচারণা চালাবেন। আপনার কাজের মান, quality ভালো হলে মানুষ নিজেরা আপনার সাথে যোগাযোগ করবে। 

6. ইউটিউব থেকে আয় করুন লাখ টাকা 

ইউটিউব ব্যবহার করে না এমন মানুষ খুঁজে পাওয়া বিরল। যারা বড় বড় প্রফেশনাল ইউটিউবার, তারা youtube থেকে প্রতি মাসে লক্ষাধিক টাকা আয় করে। অনলাইনে ভিডিও দেখার সব থেকে জনপ্রিয় প্ল্যাটফর্ম হল ইউটিউব। আপনি যেকোনো বিষয়ের উপর ভিডিও আপলোড করে এখান থেকে আয় করতে পারবেন। সেটা হতে পারে: গাছ লাগানো, শিক্ষকতা করা, কুকিং ভিডিও আপলোড, ট্রাভেল 

ঘরে - বসে - আয় - করুন - ১৫০০০ - ২০০০০ - টাকা - প্রতি - মাসে

ভিডিও, প্রযুক্তি বিষয়ক ভিডিও, খামার করা, ফানি ভিডিও ইত্যাদি অর্থাৎ আপনার যে সকল বিষয়ে অভিজ্ঞতা রয়েছে বা ভিডিও তৈরি করতে ভালো লাগে সে সকল বিষয়ে অনলাইনে ভিডিও তৈরি করে আপনি ইউটিউব থেকে প্রতি মাসে লক্ষাধিক টাকা আয় করতে পারবেন। Youtube থেকে একজন ব্যবহারকারী কয়েকভাবে আয় করতে পারে তাদের মধ্যে অন্যতম হলো: 

  • গুগল এডসেন্স ( ১ হাজার সাবস্ক্রাইবার, ৪ হাজার ঘন্টা ওয়াচ টাইম )
  • অ্যাফিলিয়েট মার্কেটিং 
  • বড় বড় ব্র্যান্ডের স্পন্সর হয়ে 

সুতরাং, বর্তমানে একজন দক্ষ ইউটিউবার এর চাহিদা অনেক। মনে রাখবেন আমাদের উচিত ইন্টারনেটকে শেখার জায়গা বানানো। আর মানুষ যেকোনো ধরনের শিক্ষনীয় বিষয়ে ভিডিও দেখতে বেশি পছন্দ করে। 

7. ওয়েবসাইট তৈরি করে আয় 

সাধারণ মানের একটি ওয়েবসাইট তৈরি করে ঘরে বসে আয় করুন ১৫০০০ ২০০০০ টাকা প্রতি মাসে। বর্তমানে ব্যবসা-বাণিজ্য যেভাবে বৃদ্ধি পাচ্ছে, সেই হিসেবে ওয়েবসাইট ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বাড়ছে। আপনি যদি একজন পেশাদার ওয়েব ডেভেলপার হয়ে থাকেন তাহলে ওয়েবসাইট ডিজাইন এর কাজটি করে আপনি প্রতি মাসে লাখ লাখ টাকা আয় করতে পারবেন। একজন দক্ষ ওয়েব ডেভলপার 

এর চাহিদা দেশে, বিদেশে অনেক রয়েছে। এজন্য আপনাকে ভালো কোডিং জানতে হবে। এরপর ডোমেইন, হোস্টিং ক্রয় করে নিয়ে ওয়েব ডিজাইন করতে হবে। বিভিন্ন ক্যাটাগরির ওয়েবসাইট তৈরি করা যায় যেমন: ই-কমার্স ওয়েবসাইট, কর্পোরেট ওয়েবসাইট, ব্লগ আর্টিকেল লেখা ওয়েবসাইট ইত্যাদি। ওয়েবসাইট থেকে আপনি দুই ভাবে ইনকাম করতে পারেন যেমন: ( ১ ) অন্যদের ওয়েবসাইট তৈরি করে 

দিয়ে ( ২ ) নিজে ওয়েবসাইট তৈরি করে সেখানে কিছু ব্লগ আর্টিকেল লিখে, গুগল এডসেন্স এপ্রুভ করে নিয়ে অন্যদের নিকট বেশি দামে সেল করতে পারেন। আপনি কয়েকভাবে ওয়েব ডেভেলপ করে আয় করতে পারেন যেমন: 

আরো পড়ুনঃ- ফ্রিতে 500 টাকা ইনকাম নগদ পেমেন্ট ( আপডেট তথ্য ) জানুন

  • বেতন চুক্তিতে কোন প্রতিষ্ঠানের হয়ে ওয়েব ডেভেলপিং এর কাজ করা। 
  • বড় বড় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস যেমন: ফাইবার, আপওয়ার্ক কে ওয়েব ডেভলপার হিসেবে কাজ করতে পারেন। আপনি এখানে প্রতিটি ওয়েবসাইট তৈরি করার জন্য ১০০ - ১৫০ ডলার চার্জ করতে পারেন। 
  • তাছাড়া নিজে ওয়েব ডেভেলপিং এর ব্যবসা - প্রতিষ্ঠান দাঁড় করিয়ে আয় করতে পারেন। আর আপনার ব্যবসার প্রচার প্রচারণার জন্য ফেসবুক পেজ খুলুন। 

8. ডাটা এন্ট্রি জব 

অনলাইনে যতগুলো কাজ রয়েছে তার মধ্যে ডাটা এন্ট্রির কাজগুলো সব থেকে সহজ। এখানে মূলত নির্দিষ্ট একটি ফাইল থেকে লেখাগুলো হুবহু কপি করে টাইপ করে অন্য একটি ফাইলে বসাতে হয়। যাদের অনলাইনে যেকোনো লেখা টাইপিং করার দক্ষতা রয়েছে তারা এই ডাটা এন্ট্রির কাজগুলো করতে পারেন। ডাটা এন্ট্রির কাজগুলো কিভাবে করবেন এই কাজ সম্পর্কে আরো বেসিক ধারণা পেতে ইউটিউবে সার্চ করুন। জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস যেমন: 

  • ফাইবার
  • আপওয়ার্ক
  • ফ্রিল্যান্সার ডটকম 

এ সকল মার্কেটপ্লেসে ডাটা এন্ট্রির কাজের ব্যাপক চাহিদা রয়েছে। এই কাজগুলো তুলনামূলক সহজ হলো অনেক চাহিদা সম্পন্ন। আপনি নিঃসন্দেহে ঘরে বসে এই কাজগুলো করে অনলাইন থেকে প্রতি মাসে ১০ - ১৫ হাজার টাকা আয় করতে পারেন। 

9. ছবি বিক্রি করে আয় 

আপনি নিজের মোবাইল দিয়ে তোলা ছবিগুলো অনলাইনে সেল করে টাকা আয় করতে পারেন। ডিজিটাল মার্কেটিং এর যত ধরনের কাজ রয়েছে তার মধ্যে অন্যতম হলো ছবি বিক্রি করে আয়। ধরুন, আপনি চট্টগ্রাম এর বান্দরবান জেলায় ঘুরতে গেলেন। আমরা জানি এই জেলা কত সুন্দর। এই জেলার অপরূপ সৌন্দর্য মানুষ উপভোগ করতে এখানে ভিড় জমায়। আপনি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য 

গুলো নিজের মোবাইলে ক্যামেরা বন্দী করলেন অথবা আপনার কাছে যদি ভালো মানের কোন ক্যামেরা থাকে সেখানে ক্যামেরা বন্দি করলেন। মনে রাখবেন, ছবিগুলো যেন খুব ভালো মানের হয়। দর্শকরা যেন সেই ছবিগুলো কিনতে আগ্রহী হয়। এরপর আপনি সেই তোলা ছবিগুলো কিছু নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করতে পারেন। উক্ত ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করলে ওয়েবসাইট কর্তৃপক্ষ আপনার 

ইনকামের একটি অংশ কেটে নিবে, বাকিগুলো আপনাকে দিয়ে দিবে। ওয়েবসাইট গুলো হলো:

  • Shutterstock
  • Freepik
  • iStock
  • Getty images
  • Foap

অনলাইনে ফটো বিক্রি করে আরো কিভাবে ইনকাম করা যায় এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে লিংকে ক্লিক করুন। অনেকে অনলাইনের মাধ্যমে ফটো বিক্রি করে প্রতি মাসে ১৫ - ২০ হাজার টাকা ইনকাম করছে। 

10. Seo শিখে আয় 

ডিজিটাল মার্কেটিং এর গুরুত্বপূর্ণ অংশ Seo. যার পূর্ণ অর্থ হলো: Search engine optimization. কোন কিছু লিখে গুগলে সার্চ করলে অনেকগুলো ওয়েবসাইট সামনে আসবে এর অর্থ হল ওই ওয়েবসাইটের জন্য এসইও করা আছে। আপনি কোন কিছু লিখে ইউটিউবে সার্চ করলে দেখবেন অনেকগুলো ভিডিও সামনে আসছে এর অর্থ হল ওই সকল ভিডিওর জন্য এসইও করা আছে। যে সকল ওয়েবসাইটে 

আর্টিকেলের মধ্যে এসইও যত ভালোভাবে ইমপ্লিমেন্ট করা হবে, ঐ সকল ওয়েবসাইট গুলো গুগল সার্চ ইঞ্জিনে প্রথম পেজে থাকবে। যে সকল ওয়েবসাইট সার্চ ইঞ্জিনের প্রথম পেজে থাকবে ওই সকল ওয়েবসাইটে ভিজিটর বা ট্রাফিক বেশি পাওয়া যাবে। মূলত ভিউজ বাড়ানোর জন্য এই Seo গুলো করা হয়। ইউটিউবের ভিডিও ক্ষেত্র Seo এই একই উদ্দেশ্য করা হয়। Seo করে আপনি প্রতি মাসে হাজার 

হাজার টাকা আয় করতে পারেন। যেভাবে Seo এর কাজগুলো পাবেন: 

  • আপনি যদি এসইও এক্সপার্ট হয়ে থাকেন ( কীওয়ার্ড রিসার্চ, কীওয়ার্ড ইমপ্লিমেন্ট, ইমেজ অপটিমাইজেশন, আর্টিকেল রাইটিং স্কিল, ব্যাকলিংক ) ইত্যাদি বিষয়ে আপনার যদি ভালো জ্ঞান থাকে তাহলে আপনি নিজেই এসইও সার্ভিস এর বিজনেস দাঁড় করতে পারেন।
  • অন্যদিকে ফ্রিল্যান্সার হয়ে এসইও সার্ভিস প্রোভাইড করে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ( ফাইবার, আপ ওয়ার্ক ) থেকে হাজার হাজার টাকা আয় করতে পারেন।

11. ডোমেইন বিক্রি করে আয় 

এখানে নিয়মটা হলো কম দামে ডোমেন ক্রয় করে বেশি দামে বিক্রি করা। এখানে মূল যে ফ্যাক্টর সেটা হলো: ডোমেইন নেইম। আপনাকে এমনভাবে ডোমেইন নেইম গুলো নির্বাচন করতে হবে যাতে মানুষ তা ক্রয়ে উদ্বুদ্ধ হয়। ডোমেইন নেম গুলো ইউনিক হতে হবে। সব থেকে ভালো হয় যদি আপনি এক্সপায়ারড হওয়া ডোমেইন কিনে তা পুনরায় বিক্রি করেন। এর অন্যতম কারণ হলোঃ- এগুলো দ্রুত বিক্রি করা যায়। ডোমেইন বিক্রি করে আয় করার জনপ্রিয় মার্কেট হলোঃ-

আরো পড়ুনঃ- ফরসেজ থেকে মাসে কত টাকা ইনকাম করা যায়

  • Namecheap auction
  • GoDaddy
  • Freemarket
  • Flippa

আশা করি ডোমেইন কেনা-বেচার কাজ করে আপনি প্রতি মাসে হাজার হাজার টাকা আয় করতে পারবেন। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে ইউটিউবে টিউটোরিয়াল  দেখে নিতে পারেন।

12. ফেসবুক পেজ মনিটাইজেশন করা

আমরা দিনের অধিকাংশ সময় ফেসবুকে রিলস ভিডিও দেখে ব্যয় করে থাকি। আপনি কি জানেন আপনি ফেসবুকে বিভিন্ন ভিডিও কনটেন্ট তৈরি করে হাজার হাজার টাকা আয় করতে পারেন। ফেসবুকে ভিডিও তৈরি করার জন্য বিনোদনমূলক - আর্কষণীয় - শিক্ষনীয় কনটেন্ট গুলো বেছে নিন। যে গুলো মানুষ দেখতে বেশি পছন্দ করে। আপনি ট্রাভেল বিষয়ক ভিডিও কনটেন্ট তৈরি করে ফেসবুক 

থেকে হাজার হাজার ডলার আয় করতে পারেন। তাছাড়া আরও অন্যান্য বিষয় যেমনঃ- ফুড ব্লগ, খামার ব্লগ, কুকিং ব্লগ ভিডিও, নিউজ বিষয়ক ভিডিও  গুলো তে বেশি জনপ্রিয়তা পাওয়া যায়। ফেসবুকে এড স্ট্রিম চালুর শর্ত হলোঃ- ৫ হাজার ফলোয়ার, ৬০ হাজার মিনিট ওয়াচ টাইম হওয়া আবশ্যক। অডিয়েন্সদের চাহিদা বুঝে ভিডিও কনটেন্ট তৈরি করলে অল্প সময়ে বেশি জনপ্রিয়তা পাওয়া যায়। 

এই কাজ গুলো করে আপনি প্রতি মাসে হাজার হাজার টাকা আয় করতে পারেন অনলাইন থেকে। যারা ফেসবুক পেজ মনিটাইজেশ চালু করে টাকা ইনকাম করতে পারছে আপনার উচিত তাদের অনুসরণ করা। আপনার যে যে বিষয়ে দক্ষতা রয়েছে সেই সকল ভিডিও কনটেন্ট তৈরি করে অল্প সময়ে সফল হওয়া যায়। 

লেখকের মন্তব্যঃ শেষ কথা

সম্মানিত পাঠকবৃন্দ এই আর্টিকেলে আমি ঘরে বসে আয় করুন ১৫০০০ ২০০০০ টাকা প্রতি মাসে “ লাভজনক ১২টি উপায় ” আপনাদের সাথে শেয়ার করেছি। যে কোন একটি কাজে যদি আপনি দক্ষতা অর্জন করতে পারেন তাহলে আপনি মাসে লক্ষাধিক টাকা ইনকাম করতে পারবেন। এখন প্রশ্ন আসতে পারে আমি শুরুতে কোন কাজটি শিখবো ? কোন কাজ শিখে অল্প সময়ে দ্রুত লাভবান হওয়া যাবে ? 

আমরা মতামত হলোঃ- আপনি যদি বাংলা কনটেন্ট রাইটিং এর কাজ শুরু করেন তাহলে অল্প সময়ে দ্রুত সফল হবেন। যেই বিষয়ে আমি এই আর্টিকেলের ২ নম্বর পর্বে আলোচনা করেছি। এমনও অনেক আছে যারা কনটেন্ট রাইটিং এর কাজ করে প্রতিমাসে লক্ষাধিক টাকা আয় করছে। কারণ, একটি ওয়েবসাইটে ৭০ -১০০ টা বাংলা ব্লগ আর্টিকেল লিখে অল্প সময়ের মধ্যে গুগল এডসেন্স পাওয়া যায়। 

বাংলা ব্লগ আর্টিকেল রাইটিং এটা হতে পারে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের নতুন সূচনা। কাজেই মনোযোগ দিয়ে কাজ করুন। আশা করি অল্প সময়ের মধ্যে সফল হবেন। অনলাইন ইনকাম বিষয়ক আরো তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। সকলের মঙ্গল ও সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। 15.07.2026

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনি পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url