নগদে গেম খেলে টাকা ইনকাম শুরু করুন আজই
নগদে গেম খেলে টাকা ইনকাম কিভাবে করা যায় এটি আজকের এই আর্টিকেলের আলোচ্য বিষয়বস্তু। নগদ অ্যাপ বাংলাদেশের মোবাইল ব্যাংকিং প্লাটফর্ম। নগদ অ্যাপ থেকে গেমের মাধ্যমে কোন টাকা আয় করা যায় না। তবে অনলাইনে কিছু গেম খেলার অ্যাপ বা সাইট রয়েছে।
পোস্টসূচীপত্রঃ-যেগুলো বিদেশি অ্যাপ ওই গুলোতে সরাসরি নগদ একাউন্ট এর মাধ্যমে পেমেন্ট উত্তোলন করা যায় না। যদি বিশ্বস্ত ঐ অ্যাপটি বাংলাদেশী হয়, তাহলে নগদ একাউন্ট এর মাধ্যমে পেমেন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে।
নগদে গেম খেলে টাকা ইনকাম
নগদে গেম খেলে টাকা ইনকাম অর্থ্যাৎ আপনি নিশ্চয় এমন কোন প্লাটফর্ম সার্চ করছেন যেখানে আপনি গেম খেলে টাকা ইনকাম করে নগদ বা বিকাশ একাউন্ট দিয়ে পেমেন্ট উত্তোলন করতে পারবেন। আজকের এই ইন্টারনেট প্রযুক্তির যুগে মোবাইল দিয়ে অনেক ভাবে টাকা ইনকাম করা যায়। তার মধ্যে একটি হলো গেম খেলে। আপনি মোবাইল দিয়ে গেম খেলবেন বিনিময়ে আপনার একাউন্টে
টাকা জড়ো হতে থাকবে। এই ধরণের সহজ সহজ ইনকামের উপায় গুলো আমরা ইন্টারনেটে অনুসন্ধান করে থাকি। আপনার ইন্টারনেট থেকে ইনকামের জার্নি কে আরও ফলপ্রসূ করতে আজকের এই ব্লগ আর্টিকেল তৈরি করছি। কোন অ্যাপ বা সাইটে গেম খেলে হাজার হাজার বা লাখ লাখ টাকা ইনকাম করা যায় না। গেম খেলে আয় তাদের জন্য যাদের নিকট অফুরন্ত সময় আছে। গেমিং অ্যাপ বা
সাইট গুলো তে কাজ করে পকেট মানি আর্ন করতে পারেন। তবে যারা ইন্টারনেট থেকে লাখ টাকা আয় করার জন্য ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, ব্লগিং, ওয়েব ডেভেলপমেন্ট, ইউটিউবিং শিখে হাজার হাজার ডলার আয় করা যায়। চলুন তাহলে নগদে গেম খেলে টাকা ইনকাম করার জন্য গেমিং অ্যাপ বা সাইট গুলোর নাম জেনে নেওয়া যাক।
1. Cashyy
👍প্লাটফর্ম ব্যবহারঃ- গুগল প্লে স্টোর
👉কাজঃ- বিভিন্ন আন-কমন গেমে এর আয়োজন
😍পেমেন্ট উত্তোলনঃ- Paypal, Gift Card
2. Toluna Influencers
👍প্লাটফর্ম ব্যবহারঃ- এর অফিশিয়াল ওয়েবসাইট গুগল থেকে এবং অ্যাপ গুগল প্লে-স্টোরে পেয়ে যাবেন।
👉কাজঃ- রিভিউ দেয়া, ছোট ছোট গেম খেলা
😍পেমেন্ট উত্তোলনঃ- Gift Card.
3. Bubble Cash
👍প্লাটফর্ম ব্যবহারঃ- ওয়েবসাইট বা প্লে স্টোর অ্যাপ
👉কাজঃ- বাবুল গেম খেলা
😍পেমেন্ট উত্তোলনঃ- PayPal.
4. Swagbucks Live
👍প্লাটফর্ম ব্যবহারঃ- এই প্লাটফর্মটি গুগল অথবা গুগল প্লে-স্টোর থেকে ব্যবহার করা যাবে।
👉কাজঃ- ভিডিও দেখা, সার্ভে করা, কুইজ করা, গেম খেলা।
😍পেমেন্ট উত্তোলনঃ- PayPal, Gift Card
5. TapTap Mining Game
👍প্লাটফর্ম ব্যবহারঃ- ওয়েবসাইট অথবা অ্যাপ রেজিস্ট্রেশন করুন
👉কাজঃ- কয়েন মাইন করা, বিজ্ঞাপন দেখা, গেম খেলা
😍পেমেন্ট উত্তোলনঃ- Gift Card.
6. WinZO Gold
👍প্লাটফর্ম ব্যবহারঃ- গুগল প্লে স্টোর থেকে নিজ জি-মেইল ব্যবহার করে ইনস্টল করে পরবর্তীতে যাবতীয় তথ্য সাবমিট করে রেজিস্ট্রেশন করে নেওয়া।
👉কাজঃ- ক্যারাম খেলা, বাবুল গেম
😍পেমেন্ট উত্তোলনঃ- ডিজিটাল ওয়ালেট যেমনঃ- Paypal. পরবর্তীতে তা নগদে ট্রান্সপার করে ক্যাশ আউট করতে হবে।
7. InboxDollars
👍প্লাটফর্ম ব্যবহারঃ- গুগল প্লে-স্টোর থেকে অ্যাপ রেজিস্ট্রেশন করুন।
👉কাজঃ- মাইক্রো টাস্ক কমপ্লিট করা, গেম খেলা, সার্ভে করা
😍পেমেন্ট উত্তোলনঃ- PayPal.
8. Big Cash
👍প্লাটফর্ম ব্যবহারঃ- গুগল থেকে এর ওয়েবসাইট রেজিস্ট্রেশন করুন।
👉কাজঃ- কার্ড খেলা, লুডো খেলা
😍পেমেন্ট উত্তোলনঃ- Google Pay এর মাধ্যমে
9. Pocket Money Game
👍প্লাটফর্ম ব্যবহারঃ- গুগল প্লে স্টোর
👉কাজঃ- কুইজ খেলা, এড দেখা, গেম খেলা, রেফার করা
😍পেমেন্ট উত্তোলনঃ- সরাসরি নগদ/বিকাশ থেকে পেমেন্ট পাওয়া যায়। কারণ, এটা বাংলাদেশি অ্যাপ।
10. Mobile Premier League ( MPL ):
অনলাইন জগতে একটি পরিচিত গেমিং প্লাটফর্ম হলোঃ Mobile Premier League. এই প্লাটফর্মটি ব্যবহারকারীদের বিভিন্ন ক্যাটাগরির গেম খেলার সুযোগ করে দেয়।
👍প্লাটফর্ম ব্যবহারঃ- গুগলে MPL লিখে সার্চ করলে এর অফিশিয়াল ওয়েবসাইট চলে আসবে। সেখান থেকে এটা রেজিস্ট্রেশন করতে হবে।
👉কাজঃ- স্পিন খেলা, ক্রিকেট গেম, লুডো খেলা সহ অন্যান্য গেম
😍পেমেন্ট উত্তোলনঃ- গেম খেলার বিনিময়ে পয়েন্ট দেয়। এর পর পয়েন্ট গুলো এক্সচেঞ্জ করে Paypal এর মাধ্যমে Withdraw করে নগদ/বিকাশ/রকেটের মাধ্যমে ক্যাশ করতে পারবেন। অনেক সাইট বিভিন্ন দেশ থেকে ব্লক করা থাকে। এর জন্য VPN ব্যবহার করা যেতে পারে।
11. Mistplay
👍প্লাটফর্ম ব্যবহারঃ- রি-ওয়ার্ড ভিত্তিক গেমিং অ্যাপ বা সাইট। গুগল অথবা গুগল প্লে-স্টোরে সার্চ করুন।
👉কাজঃ- বিভিন্ন ক্যাটা-গরির গেম খেলার জন্য সাজেস্ট করে।
😍পেমেন্ট উত্তোলনঃ- Amazon, Gift Card, Google Play দিয়ে।
12. Cash’em All
👍প্লাটফর্ম ব্যবহারঃ- গুগল প্লে স্টোর
👉কাজঃ- রেফার করা, গেম খেলা
😍পেমেন্ট উত্তোলনঃ- PayPal.
13. Zupee
👍প্লাটফর্ম ব্যবহারঃ- গুগল প্লে-স্টোর অথবা গুগল থেকে ওয়েবসাইট
👉কাজঃ- লুডো খেলে আয় করার জন্য পরিচিত। লুডো টুর্নামেন্টে অংশগ্রহণ করতে হয়।
😍পেমেন্ট উত্তোলনঃ- Paypal. যদিও এটি ভারতীয় অ্যাপ। প্রয়োজনে VPN ব্যবহার করুন।
14. SkillClash
👍প্লাটফর্ম ব্যবহারঃ- গুগল থেকে ওয়েবসাইট রেজিস্ট্রেশন
👉কাজঃ- ফ্রুট চপ গেম, রানার, ক্রিকেট গেম খেলা
😍পেমেন্ট উত্তোলনঃ- Paytm এর মাধ্যমে
15. Givvy Games
👍প্লাটফর্ম ব্যবহারঃ- গুগল প্লে-স্টোর
👉কাজঃ- পাজল, ম্যাচিং গেম খেলা, অ্যাপ রেফার করা
😍পেমেন্ট উত্তোলনঃ- PayPal
16. Ludo Empire
👍প্লাটফর্ম ব্যবহারঃ- প্লে স্টোর বা ওয়েবসাইট
👉কাজঃ- লুডো খেলা
😍পেমেন্ট উত্তোলনঃ- Paytm.
17. Gamee
👍প্লাটফর্ম ব্যবহারঃ- গুগল থেকে ওয়েবসাইট বা গুগল প্লে স্টোর থেকে অ্যাপ রেজিস্ট্রেশন করুন।
👉কাজঃ- লাকি ড্র, স্পিন গেম সহ অন্যান্য গেম
😍পেমেন্ট উত্তোলনঃ- Paypal, Gift Card
18. Roz Dhan
👍প্লাটফর্ম ব্যবহারঃ- প্লে-স্টোর থেকে ইনস্টল করুন
👉কাজঃ- রেফার করা, গেম খেলা, কুইজ খেলা ইত্যাদি।
😍পেমেন্ট উত্তোলনঃ- Paytm. ইহা ইন্ডিয়ান গেমিং অ্যাপ।
19. ClipClaps
👍প্লাটফর্ম ব্যবহারঃ- এর ওয়েবসাইট অথবা অ্যাপ রয়েছে। সেগুলোর যে কোন একটা ব্যবহার করতে পারেন।
👉কাজঃ- মিনি গেম, লাকি ড্র
😍পেমেন্ট উত্তোলনঃ- PayPal.
নগদ কোম্পানির এজেন্ট হয়ে টাকা ইনকাম
নগদ কোম্পানি দেশের প্রান্তিক পর্যায়ের গ্রাহকদের ক্যাশ ইন, ক্যাশ আউট সার্ভিস প্রোভাইড করে থাকে। এটা শুধু ক্যাশ ইন, ক্যাশ আউট এর মধ্যে সীমাবদ্ধ না থেকে আরও বিভিন্ন ধরণের আর্নিং সার্ভিস প্রোভাইড করে আয় করার সুযোগ করে দিচ্ছে। তার মধ্যে অন্যতম হলোঃ-
1. ক্যাশ ইন ও ক্যাশ আউট জবঃ-দেশের অধিকাংশ মানুষ নিজেদের দৈনন্দিন খরচ মেটানোর জন্য নগদ অর্থ ক্যাশ ইন, ক্যাশ আউট করে থাকে। আপনিও এই কাজটি করতে পারবেন নগদ কোম্পানির এজেন্ট হয়ে। কিভাবে করবেনঃ-
- প্রথমে (https://www.nagad.com.bd/) এই লিংকে প্রবেশ করুন।
- “Agent Registration” এই অপশনে ক্লিক করুন।
- এরপর ধাপে ধাপে প্রয়োজনীয় যাবতীয় তথ্য সাবমিট করে আপনি নিজে নগদের এজেন্ট হতে পারেন।
- প্রয়োজনে ইউটিউব থেকে কোন একটি টিউটোরিয়াল ভিডিও দেখে নিন।
- ক্যাশ ইন, ক্যাশ আউট সার্ভিস প্রোভাইড করতে কমিশন পাওয়া যায়।
2. রেফারেল প্রোগ্রামঃ- নগদ কর্তৃপক্ষ তাদের কোম্পানির প্রচার-প্রচারণার জন্য বিভিন্ন সময়ে রেফারেল প্রোগ্রাম এর মাধ্যমে নগদ টাকা জিতার সুযোগ করে দেয়। এজন্য আপনাকে টিভির বিজ্ঞাপন, সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপন, নগদের অফিশিয়াল ওয়েবসাইট ফলো করতে হবে।
আরো পড়ুনঃ- ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপ বাংলাদেশ
তবে এখানে বিভিন্ন ধরণের শর্তভিত্তিক নিয়ম থাকতে পারে যেমনঃ-
- নতুন নগদের গ্রাহককে কত টাকা লেনদের করতে হবে ?
- একটি নিদিৃষ্ট সময় পর্যন্ত অফার কার্যকর থাকে, পরবর্তীতে আর থাকে না।
অ্যাপটি রেফারের নিয়ম হলোঃ-
- প্রথমে একাউন্ট তৈরি করতে হবে।
- এরপর “Refer & Earn” অপশন থেকে লিংক কপি করে আপনার ফেসবুক ফ্রেন্ড অথবা আপনার অন্যান্য সামাজিক যোগাযোগ প্লাটফর্ম গুলোতে শেয়ার করবেন। উক্ত লিংকের মাধ্যমে কেউ নগদের একাউন্ট ক্রিয়েট করলে আপনি টাকা পাবেন।
3. বিল পেইড সার্ভিসঃ- আমরা নগদ অ্যাপ দিয়ে বিভিন্ন ধরণের বিল পরিশোধ করে থাকি যেমনঃ- পানির বিল, বিদ্যুৎ বিল, ইন্টারনেট বিল সহ অন্যান্য। এই বিল পরিশোধ করার বিনিময়ে নগদের এজেন্টরাও কমিশন পেয়ে থাকে এটাই মূলত তাদের ইনকাম।
4. ক্যাশ-ব্যাক অফারঃ- নগদ কর্তৃপক্ষ বছরের বিভিন্ন সময়ে নগদ অ্যাপ দিয়ে কেনাকাটার জন্য ক্যাশ-ব্যাক অফার দিয়ে থাকে। যেমনঃ- আপনি দোকার পন্য ক্রয় করলেন, নগদ অ্যাপ এর মাধ্যমে সেই টাকা পেইড করলেন সঙ্গে সঙ্গে আপনার একাউন্টে ১০/২০/৩০ টাকা ক্যাশ-ব্যাক চলে আসলো। এতে করে ঐ পন্যের দাম কম লাগলো। এই অফার গুলো বর্তমানে চালু আছে কিনা তা জানার জন্য নগদের অফিশিয়াল ওয়েবসাইট ফলো করুন।
গেম লাইভ স্ট্রিম বা ভিডিও আপলোড করে হাজার হাজার ডলার আয়
নগদে গেম খেলে টাকা ইনকাম অর্থ্যাৎ নগদের মাধ্যমে পেমেন্ট পাওয়া যাবে এমন গেমিং অ্যাপ সম্পর্কে বহু আলোচনা করেছি। উক্ত অ্যাপ থেকে বেশি টাকা আয় করা যায় না তাও আমরা জেনেছি। এখন জানব কিভাবে গেমের মাধ্যমে হাজার হাজার ডলার আয় করতে হয় তা সম্পর্কে। বাড়ন্ত বয়সের তরুণদের গেমের প্রতি ব্যাপক আগ্রহ রয়েছে। কিন্তু তারা শুধু গেম খেলে সময় নষ্ট করে। কিন্তু সময় নষ্ট না করে, একটু ইউনিক উপায় অবলম্বন করে হাজার হাজার ডলার আয় করা যেতে পারে। যেমনঃ
ভিডিও আপলোড করাঃ- ভিডিও আপলোড করার বিশ্বস্ত প্লাটফর্ম হলো ইউটিউব। আপনি অন-স্ক্রিন রেকর্ড করে গেম খেলবেন। এরপর রেকর্ড করা গেম গুলো চমকপ্রদ দেখানোর জন্য একটু এডিটিং করুন। এরপর তা নিজ ইউটিউব চ্যানেলে আপলোড করুন। তার পূর্বে একটি সুন্দর ইউনিক নাম দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করুন। না জানলে ইউটিউবে টিউটোরিয়াল ভিডিও দেখুন।
ইনকামের জন্য আপনাকে এখন গুগল এডসেন্স এপ্রোভ করতে হবে। ইউটিউবে গুগল এডসেন্স এপ্রোভ এর কিছু শর্ত রয়েছে যেমনঃ- ওয়াচ টাইম ৪,০০০ ঘন্টা ও সাবস্ক্রাইবার ( ১,০০০ ) হতে হবে। এগুলো বাদেও আরও শর্ত রয়েছে সেগুলো গুগলে সার্চ করে জেনে নিন। এডসেন্স এপ্রোভ হয়ে গেলে যত ভিউজ তত ইনকাম হবে।
আরো পড়ুনঃ- অভিজ্ঞতা ছাড়া মহিলাদের জন্য বাড়িতে কাজ থেকে কাজ
লাইভ স্ট্রিম করেঃ- আপনি গেমিং ভিডিও গুলো ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে লাইভ স্ট্রিম করে সরাসরি গেমারদের সাথে যোগাযোগ করতে পারেন। এতে করে আপনার প্রতি তাদের বিশ্বাসের জায়গা মজবুত হবে। গেমাররা যেন আপনার সাথে কন্টাক্ট করতে পারে সেই পরিবেশ রাখবেন। লাইভ স্ট্রিম কিভাবে করতে হয় তা না জানলে ইউটিউব থেকে দেখে নিন।
অর্থ ডিপোজিট না করে ফ্রিল্যান্সিং এর কাজ করে আয়
ফ্রিল্যান্সিং করে আয় করতে হলে এই কাজ গুলো শিখতে হয়। ফ্রিল্যান্সিং এ বিভিন্ন ক্যাটাগরির কাজ রয়েছে। সেখান থেকে আপনি বিভিন্ন ভাবে আয় করতে পারবেন।
মার্কেটপ্লেস ফ্রিল্যান্সিং টাস্কঃ
- ডাটা এন্ট্রি
- লোগো ডিজাইন
- ওয়েব ডিজাইন
- এসইও
- ভিডিও এডিটিং
এই কাজ গুলো মার্কেটপ্লেস থেকে ক্লায়েন্ট এর কাছ থেকে সংগ্রহ করতে হয়। যা অনেকে কাছে বিরক্তিকর যেমনঃ- কাজ না পাওয়া।
প্যাসিভ ইনকাম পদ্ধতিঃ-
আমাদের প্রতিদিন কাজ করা সম্ভব নয়। সফল ফ্রিল্যান্সদের বৈশিষ্ট্য হলো তারা ঘুমিয়ে থাকলেও টাকা আয় হয়। আপনি যদি এই রকম ইনকাম পদ্ধতি তালাশ করেন তাহলেঃ
আরো পড়ুনঃ- গুগল থেকে টাকা ইনকাম করার উপায় সেরা ১২টি
- ইউটিউবে ভিডিও আপলোড
- ওয়েবসাইটে আর্টিকেল লেখা
- ফেসবুক ভিডিও কনটেন্ট তৈরি করা
এখানে আপনাকে কনটেন্ট মনিটাইজেশ অন করে ( গুগল এডসেন্স ) থেকে প্রতি মাসে হাজার টাকা আয় করতে পারবেন খুব সহজে। তরুণ ফ্রিল্যান্সরা শুরুর দিকে এই কাজ গুলো করে থাকে দ্রুত অর্থ উপার্জনের জন্য।
অনলাইনে ছোট ছোট কাজ থেকে আয়ঃ-
- ক্যাপচা পূরণ করা
- সার্ভে করা
- অন্যের ওয়েবসাইটের জন্য ব্লগ কনটেন্ট লেখা
- গনিত করে ইনকাম
সম্মানিত পাঠকবৃন্দ এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য পেতে এই লিংকে ক্লিক করে পুরো আর্টিকেলটি পড়ে নিন। আশা করি আপনার মনে আর সন্দেহ থাকবে না।
বিনামূল্যে কুইজ খেলে বিকাশ/নগদ পেমেন্ট
ইন্টারনেটে কুইজ খেলে আয় করার বিশ্বস্ত অ্যাপ রয়েছে। যেখানে আপনি শুধুমাত্র কুইজ করে আর্ন করতে পারবেন। ইন্টারনেট ব্যবহারকারীদের মতে, অ্যাপ গুলো অনেকটা বিশ্বস্ত। অ্যাপ গুলো হলোঃ-
- Daily Quiz – Earn Money
- BD Earning Quiz Game
- Quize Khelo
- Daily Taka
- Taka Income Pro
বিনামূল্যে কুইজ খেলে আপনি কিভাবে নগদ টাকা হাতে পাবেন সেই বিষয়ে এই ওয়েবসাইটের অন্য একটি আর্টিকেলে আমি বিস্তারিত আলোচনা করেছি। জানতে এই লিংকে ক্লিক করুন।
গেম খেলার পূর্বে কিছু কিছু জায়গায় সতর্কতা অবলম্বন করা জরুরি
- নিজ পার্সোনাল ইনফরমেশন ( পাসওয়ার্ড ) অ্যাপ বা সাইটে শেয়ার করা থেকে বিরত থাকুন।
- সন্দেহজনক কোন লিংক থেকে অ্যাপ বা সাইট রেজিস্ট্রেশন করবেন না।
- কোন প্রকার ইনভেস্ট ছাড়া ফ্রি তে গেম খেলুন।
- দিনের অতিরিক্ত সময় খরচ করে গেম না খেলা।
- অ্যাপ বা সাইট গুলোর রিভিউ, রেটিং স্কোর দেখলে বুঝা যায় - অ্যাপ বা সাইট গুলো আদৌ বিশ্বস্ত কিনা
- ঐ অ্যাপ বা সাইট গুলোর ট্রামস এন্ড কন্ডিশন গুলো পড়ুন।
- যদি উক্ত অ্যাপ বা সাইট আপনার কাছে বিশ্বস্ত মনে হয়, তাহলে নিজ উদ্যোগে ব্যবহার করুন।
নগদে গেম খেলে টাকা ইনকাম ( FAQ )
1. বিদেশি অ্যাপ বা সাইটে কাজ করে টাকা উত্তোলনের নিয়ম কি ?
উত্তরঃ- ডিজিটাল পেমেন্ট মেথড যেমনঃ- Paypal, Paytm, Gift Card দিয়ে পেমেন্ট উইড্র করে বিকাশ/নগদ এর মাধ্যমে ক্যাশ আউট করতে হবে।
2. কোন অ্যাপ বা সাইট যদি বাংলাদেশ থেকে ব্যবহার করা না যায় তখন কি করবে ?
উত্তরঃ- VPN ব্যবহার করুন।
3. গেমিং সাইট গুলো থেকে কি বাস্তবে আয় করা যায় ?
উত্তরঃ- যদি ঐ সাইটটি বিশ্বস্ত হয়, তাহলে আয় করা সম্ভব। অন্যথায় সম্ভব নয়।
4. গেম খেলে উপার্জন করার জন্য টাকা ডিপোজিট করতে হয় ?
উত্তরঃ- যদি সেটা টুর্নামেন্ট ভিত্তিক গেম হয় তাহলে টাকা ডিপোজিট করতে হয়। যেটা জুয়ার মতো। ইসলামে যা হারাম। ফ্রি তে হলে আপনি খেলতে পারেন।
5. বাংলাদেশে জনপ্রিয় এমন কয়েকটি গেমিং অ্যাপ বা সাইটের নাম ?
উত্তরঃ- Swagbucks Live, Mistplay, Givvy Games, Roz Dhan.
6. বাংলাদেশে গেম থেকে উপার্জন কি বৈধ ?
উত্তরঃ- সেটা যদি জুয়া বা অসৎ কোন উদ্দেশ্যে হয়ে না থাকে তাহলে তা বৈধ হতে পারে।
7. ভূয়া গেমিং অ্যাপ চেনার উপায় কি ?
উত্তরঃ- অর্থ বিনিয়োগ করতে বলা, নেগিটিভ রিভিউ, লো-রেটিং স্কোর
8. কোন ধরণের মোবাইলে গেম খেলা যায় ?
উত্তরঃ- ভালো-মতো ইন্টারনেট ব্যবহার করা যায় এমন ফোন হলে যথেষ্ট।
9. গেম থেকে দৈনিক কত টাকা পাওয়া যায় ?
উত্তরঃ- নিদিৃষ্ট নয়। অ্যাপ বা সাইট অনুযায়ী তারতম্য হয়।
10. গেম খেলে আয় করার জন্য কি সময় ইনভেস্ট করা উচিত ?
উত্তরঃ- ব্যাক্তির উপর নির্ভর। শুরুতে বলেছি গেম থেকে ইনকাম বেশি হয় না। তাই ফ্রিল্যান্সিং এর কাজ শিখুন।
শেষ কথাঃ লেখকের মন্তব্য
সম্মানিত পাঠকবৃন্দ এই আর্টিকেলে আমি নগদে গেম খেলে টাকা ইনকাম নিয়ে বিভিন্ন টিপস শেয়ার করেছি। আমার পরামর্শ হলোঃ- ( ১ ) অ্যাপ থেকে ইনকামের পূর্বে বিশ্বস্ততা যাচাই করুন ( ২ ) নগদ কোম্পানির এজেন্ট হয়ে কাজ করুন, কমিশন আয় করতে পারবেন ( ৩ ) দীর্ঘমেয়াদে গেম থেকে লাভবান হওয়ার জন্য ইউটিউব চ্যানেল ক্রিয়েট করুন।
অনলাইন ইনকাম রিলেটেড এই ধরণের সুন্দর সুন্দর টিপস এন্ড ট্রিকস আরো পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। ভবিষ্যৎতে এই ধরণের ইনফরমেটিভ ব্লগ আর্টিকেল গুলো পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। উপরোক্ত নিয়ম গুলো অনুসরণ করুন, আশা করি উপকৃত হবেন। 19.07.2026


আপনি পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url