স্যাটেলাইট কী - স্যাটেলাইট কিভাবে কাজ করে
স্যাটেলাইট কী - স্যাটেলাইট কিভাবে কাজ করে এ বিষয়ে অনেকে জানে না। আধুনিক প্রযুক্তি বিজ্ঞানের এক অন্যতম আবিষ্কার স্যাটেলাইট। এটা মানুষ্যবিহীন এবং তারবিহীন একটা প্রযুক্তি। স্যাটেলাইট কে বাংলায় উপগ্রহ বলা হয়।
পোস্টসূচীপত্রঃ-চাঁদ পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করে তাই চাঁদ পৃথিবীর স্যাটেলাইট, পৃথিবী সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে তাই পৃথিবী কে সূর্যের স্যাটেলাইট বলা হয়। এগুলো হলো প্রাকৃতিক স্যাটেলাইট।
স্যাটেলাইট কী
স্যাটেলাইট কী ? স্যাটেলাইট হলো পৃথিবীর চর্তুরদিকে প্রদক্ষিণ করে এমন একটা বিশেষ তারবিহীন যন্ত্র। মানবসৃষ্ট স্যাটেলাইট হলো কৃত্রিম উপগ্রহ, যা বৈজ্ঞানিক প্রক্রিয়ায় আবিষ্কার করে মহাকাশে উৎক্ষেপণ করা হয়। স্যাটেলাইট কে মহাকাশে পাঠানোর জন্য রকেট ব্যবহার করা হয়। স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বের বিভিন্ন জায়গার নিউজ আমরা নিমেষে পেয়ে যাই। বিভিন্ন ধরনের স্যাটেলাইট রয়েছে যেমন:
টেলিভিশন, জিপিএস, রেডিও সম্প্রচার ইত্যাদি। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে উৎক্ষেপিত হাজার হাজার স্যাটেলাইট মহাকাশে রয়েছে। যেগুলো প্রতিনিয়ত অজানা বিষয় বা অগ্রিম তথ্য দিয়ে আসছে যেমন: আবহাওয়ার পূর্বাভাস, জিপিএস এর মাধ্যমে লোকেশন নির্ণয়, অন্যান্য উপগ্রহ যেমন: সূর্য, চন্দ্র সম্পর্কে তথ্য প্রদান, বিশ্বের বিভিন্ন দেশের টিভি চ্যানেল দেখতে পাওয়া, বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ফোন কল ইত্যাদি এই সকল কাজগুলো স্যাটেলাইটের সহযোগিতায় সম্পন্ন করা হয়।
স্যাটেলাইট কিভাবে কাজ করে
স্যাটেলাইট কী ? এই আর্টিকেলে আমরা জানবো স্যাটেলাইট কিভাবে কাজ করে। স্যাটেলাইট গুলো স্থাপন করা হয়েছে বায়ুমণ্ডলের বাহিরে। মহাকাশে যে স্যাটেলাইট গুলো উৎক্ষেপিত করা হয়েছে সেগুলো প্রতিনিয়ত পৃথিবীকে কেন্দ্র করে চতুর্দিকে প্রদক্ষিণ করতে থাকে। বহির্মুখীন শক্তি কারণে স্যাটেলাইটে বাহিরের দিকে শক্তি সঞ্চার করে, অন্যদিকে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির কারণে স্যাটেলাইট
পৃথিবীর বাহিরে যেতে বাধাগ্রস্ত হয়। এর ফলে স্যাটেলাইটের মধ্যে একটি ভারসাম্য তৈরি হয়। যার কারণে এটা পৃথিবীর চতুর্দিকে প্রদক্ষিণ করতে থাকে। মহাকাশে বায়ুর অস্তিত্ব না থাকায় স্যাটেলাইট পৃথিবীর চারদিকে ঘুরতে কোন সমস্যা হয় না। বেতার তরঙ্গ ব্যবহার করে পৃথিবী থেকে তথ্য স্যাটেলাইটে পাঠানো হয়, স্যাটেলাইট সে তথ্য গ্রহণ করে, পুনরায় পৃথিবীতে থাকা স্যাটেলাইট যন্ত্র গুলোতে সেই তথ্য প্রেরণ করে। স্যাটেলাইট গুলো সাধারণত এভাবে কাজ করে। এই স্যাটেলাইট গুলো চলে সৌর শক্তির মাধ্যমে।
স্যাটেলাইট পৃথিবী কে কেন্দ্র করে যে কক্ষপথে ঘুরে এ কক্ষপথ কে ৩ ভাগে বিভক্ত করা হয় যেমন:
- ইকুইটোরিয়াল
- ইনক্লাইন্ড
- পোলার
স্যাটেলাইট পৃথিবীর যতটুকু অংশ কভার করে ইনফরমেশন প্রদান করে সেটাকে তিন ভাগে বিভক্ত করা হয় যথা:
- Geostationary Earth Orbit (GEO)
- Low Earth Orbit (LEO)
- Middle Earth Orbit (MEO)
স্যাটেলাইট কেন প্রয়োজন
ভূপৃষ্ঠে স্থাপিত কোন মেশিন বা যন্ত্র ব্যবহার করে আমরা পৃথিবীতে অবস্থিত বিস্তর জায়গা দেখতে পারি না। কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আনতে বিস্তারিত জানতে পারি। ভূপৃষ্ঠে স্থাপিত কোন মেশিন বা যন্ত্রের চাইতে এটি বেশি কার্যকর এবং বিস্তারিত তথ্য দিতে সক্ষম। পৃথিবীর কোন কিছু এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পর্যবেক্ষণের জন্য অনেকে টেলিস্কোপ ব্যবহার করে
তবে এই টেলিস্কোপ এর চাইতে স্যাটেলাইট বেশি কার্যকরী। স্যাটেলাইট গুলো মহাকাশে স্থাপনের অন্যতম কারণ হলো কোন প্রকার প্রাকৃতিক দুর্যোগের কারণে এটা ক্ষতিগ্রস্ত যেন না হয় এবং এর কার্যক্রম যেন চলমান থাকে এজন্য। স্যাটেলাইট স্থাপনার পূর্বে টিভি সিগন্যাল গুলো বেশিদূর পাঠানো যেত না। এগুলো বড় বড় পাহাড় এবং বিল্ডিং এর কারণে এগুলো বাঁধাগ্রস্ত হতো। আমরা জানি পৃথিবীর
আরো পড়ুনঃ- জিপিএস কাকে বলে - জিপিএস এর কাজ কি
রেখাগুলো বক্র। এই টিভির সিগন্যাল গুলো সরলরেখা বরাবর গেলেও পৃথিবীর বক্র রেখা রাখার কারণে দিক হারিয়ে ফেলতো। আর আমরা যে মোবাইল ফোন ব্যবহার করি স্যাটেলাইট পূর্বের সময়ে এই একই সমস্যা সম্মুখীন হতে হতো। আবার পানির নিচ দিয়ে বড় বড় টেলিফোনে তার স্থাপন অসম্ভব। এজন্য বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নেটওয়ার্ক স্থাপন এবং যোগাযোগ প্রক্রিয়াকে সহজ করার জন্য
স্যাটেলাইট প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন পৃথিবী থেকে সিগন্যাল প্রথমে স্যাটেলাইটে পাঠানো হয়, এরপর স্যাটেলাইট থেকে সিগন্যাল পৃথিবীতে অবস্থিত স্যাটেলাইট স্টেশনগুলোতে পাঠানো হয়।
স্যাটেলাইট কত প্রকার ও কি কি
স্যাটেলাইট কত প্রকার ও কি কি এটা সরাসরি উত্তর দেওয়া কঠিন। কারণ, এই স্যাটেলাইট গুলো তৈরি করা হয়েছে মানুষের প্রয়োজনে। ভবিষ্যতে মানুষের প্রয়োজন যত বাড়বে স্যাটেলাইট ব্যবহারের সংখ্যা তত বাড়বে। এখন পর্যন্ত যত ধরনের স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়েছে সেগুলো প্রয়োজন এর উপর ভিত্তি করে আমরা স্যাটেলাইট কে কয়েক ভাবে বিভক্ত করতে পারি।
আর্থ-অবজারভেশন স্যাটেলাইট: এই স্যাটেলাইটের কাজ হচ্ছে পৃথিবীর কোথায় কি ঘটছে তা সরাসরি পর্যবেক্ষণ করা। যেমন: কোথায় আগুন লেগেছে, কোথায় সন্ত্রাসী হামলা হচ্ছে এ সকল বিষয়গুলো পর্যবেক্ষণ করা।
ওয়েদার স্যাটেলাইট: এ স্যাটেলাইট গুলো তৈরি করা হয়েছে আবহাওয়াজনিত যেকোনো ধরনের তথ্য সরবরাহের জন্য। এর ফলে কোথায় ঘূর্ণিঝড় হবে, কোথায় বর্জ্যপাত হবে, কোন অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ সংগঠিত হতে পারে এ সকল বিশ্বের তথ্য জানা সহজ হয়। যার ফলে অগ্রিম পূর্ব প্রস্তুতি নেয়া সম্ভব হয়।
কমিউনিকেশন স্যাটেলাইট: এই স্যাটেলাইট এর কাজ হল পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ স্থাপন করা। আমরা যে টিভিতে বিভিন্ন দেশের নিউজ চ্যানেল গুলো দেখি এবং পৃথিবী এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ফোনে কল করি এ সকল কাজগুলো কমিউনিকেশন স্যাটেলাইট এর মাধ্যমে সম্পন্ন করা হয়েছে।
নেভিগেশন স্যাটেলাইট: এ ধরনের স্যাটেলাইট দিয়ে বিমান, হেলিকপ্টার, জাহাজ এর দিক নির্ণয় করা হয়। এর ফলে আকাশ সীমা দিয়ে, সমুদ্র সীমা দিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো সহজ হয়।
জিও-স্টেশনারী স্যাটেলাইট: এটি প্রায় পৃথিবী থেকে ত্রিশ হাজার কিলোমিটার উপরে স্থাপন করা হয়েছে। মূলত যোগাযোগ ব্যবস্থাকে আরো গতিশীল করতে এই জিও স্টেশনারি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে। তবে এটি যেহেতু পৃথিবীর সব কিছু কাভার করতে সক্ষম নয় এজন্য এর সাথে অতিরিক্ত আরও দুটি স্যাটেলাইট সংযুক্ত করা আছে। যে স্যাটেলাইট গুলোর কোণ হচ্ছে ১২০ ডিগ্রি।
মিলিটারি স্যাটেলাইট: এই স্যাটেলাইট গুলো ব্যবহার করা হয় সামরিক কার্যক্রম পরিচালনা করার জন্য। শত্রুরা কোথায় অবস্থান করছে, কোন দেশের উপর নজরদারি বাড়ানো, কোন রাষ্ট্র কোন ধরনের প্রাণঘাতী বোমা তৈরি করছে কিনা এ সকল বিষয়ে নজরদারি বাড়ানোর জন্য মিলিটারি স্যাটেলাইট গুলো তৈরি করা হয়েছে।
জিপিএস স্যাটেলাইট: বর্তমানে গোটা বিশ্বে বহুল ব্যবহৃত স্যাটেলাইট প্রযুক্তি জিপিএস। এখন আমাদের হাতে থাকা স্মার্টফোনে gps রয়েছে। তাছাড়া, যানবাহনে বর্তমানে জিপিএস ব্যবহার হচ্ছে। এর মাধ্যমে আমরা সহজে অচেনা স্থানের লোকেশন ট্র্যাক করতে পারি। হারিয়ে যাওয়া যেকোনো ব্যক্তি বা বস্তুকে আমরা ট্রাক করে খুঁজে বের করতে পারি। এ সকল কাজগুলো সম্ভব হয়েছে শুধুমাত্র স্যাটেলাইট এর কারণে।
স্যাটেলাইট এর সুবিধা ও অসুবিধা
বর্তমানে প্রযুক্তির দুনিয়ায় স্যাটেলাইট এক বিস্ময়কর আবিষ্কার। যে সকল রাষ্ট্রগুলো প্রযুক্তির শিক্ষায় এগিয়ে গেছে ঐ সকল রাষ্ট্রগুলো আজ স্যাটেলাইটের উপর সরাসরি নির্ভরশীল। অনেকে স্যাটেলাইট এর সুবিধা ও অসুবিধা জানতে গুগলে সার্চ করে থাকে।
স্যাটেলাইট এর সুবিধা:
- এর মাধ্যমে একজন ব্যক্তি একই সময়ে লক্ষ লক্ষ মানুষের নিকট ডেটা প্রেরণ করতে পারে। যেটাকে আমরা বলি ব্রডকাস্ট।
- স্যাটেলাইটের ব্যান্ডউইথ প্রায় 3 GHz মতো, যার ফলে আমরা অল্প সময়ের মধ্যে অনেক বেশি তথ্য পাঠাতে পারি।
- বর্তমানে গাড়ি প্রস্তুতকারী কোম্পানিগুলো তাদের অত্যাধুনিক গাড়িগুলোতে স্যাটেলাইট প্রযুক্তি জিপিএস ব্যবহার করছে যার ফলে খুব সহজে দ্রুত কমিউনিকেশন নিশ্চিত করা যাচ্ছে।
- এই স্যাটেলাইট প্রযুক্তির কারণে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে ফোন কল করতে পারি।
- স্যাটেলাইটের কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তকে নেটওয়ার্কের আওতায় আনা সম্ভব হচ্ছে।
- অপটিক্যাল ফাইবার গুলো নেটওয়ার্কের জন্য ব্যবহার হলেও এগুলো অত্যন্ত ব্যয়বহুল। এর চাইতে স্যাটেলাইট প্রযুক্তি অত্যন্ত সুবিধাজনক।
- প্রত্যন্ত গ্রাম যেখানে যোগাযোগ ব্যবস্থা পুরোটাই অচল সেখানে স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ গড়ে তোলা সম্ভব হয়।
স্যাটেলাইট এর অসুবিধা:
- স্যাটেলাইট এর খরচ অনেক বেশি। মহাকাশে যে সকল স্যাটেলাইট গুলো পাঠানো হয় সেগুলো কোন কারনে অকেজো হয়ে পড়লে সেগুলো মেরামত করা সম্ভব হয় না। আবার ওই স্যাটেলাইট গুলো পৃথিবীতে পুনরায় ফেরত আনা যায় না। ওইগুলো মহাকাশে ছেড়ে দিতে হয়। একটি স্যাটেলাইট পৃথিবী থেকে মহাকাশে পাঠাতে অনেক অর্থ খরচ করতে হয়।
- যদিও তথ্য আদান প্রদান এই কাজে স্যাটেলাইটের ব্যবহার অনেক বেশি। কিন্তু পৃথিবী থেকে স্যাটেলাইটের দূরত্ব অনেক বেশি হওয়ার কারণে তথ্য আদান প্রদান করতে অনেক বেশি সময়ের প্রয়োজন হয়।
- স্যাটেলাইট শুধু মহাকাশে উৎক্ষেপণ করলেই হয় না, এখানে বিভিন্ন ধরনের ক্যালকুলেশন রয়েছে যেমন: স্যাটেলাইটটি কতটুকু স্পিডে ঘুরছে, কতখানি জায়গা দখল করে রেখেছে ইত্যাদি এ সকল বিষয়গুলো হিসাব-নিকাশ করতে হয় প্রতিনিয়ত।
- স্যাটেলাইট আবহাওয়ার পূর্বাভাসের জন্য ব্যবহার হলেও যখন আবহাওয়া খারাপ থাকে যেমন: ঝড়, বৃষ্টি এই সময়গুলোতে স্যাটেলাইট নিখুঁতভাবে কাজ করতে পারে না। ওই খারাপ আবহাওয়াতে যখন পৃথিবী থেকে সিগনাল স্যাটেলাইটে পাঠানো হয় তখন শব্দ যুক্ত হয়ে যায়। যার কারণে ট্র্যাক করা কঠিন হয়ে পড়ে।
- মহাকাশে যে স্যাটেলাইট পাঠানো হয় সেটি শক্তি সঞ্চার করে সূর্যের তাপ থেকে। স্যাটেলাইট যতক্ষণ সূর্যের দিকে মুখ করে থাকে ততক্ষণ সূর্য থেকে শক্তি স্যাটেলাইট নিতে পারে। আমরা জানি স্যাটেলাইট পৃথিবীর চতুর্দিকে ঘোরে। স্যাটেলাইট যখন সূর্য থেকে সরে যায় তখন শক্তির জন্য স্যাটেলাইটে থাকা ব্যাটারি ব্যবহার করতে হয়। আর কোন কারণে যদি এই ব্যাটারি নষ্ট হয়ে যায় তাহলে ওই স্যাটেলাইট পুরোপুরি বাতিল হয়ে যাবে।
বাংলাদেশ স্যাটেলাইট বহনকারী রকেটের নাম
আমরা জানি বাংলাদেশের একটি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা আছে। যে স্যাটেলাইটটি " বঙ্গবন্ধু - ১ " নামে পরিচিত। আর স্যাটেলাইট মহাকাশে উত্থাপনের জন্য প্রয়োজন হয় রকেটের। অনেকে জানতে চেয়েছেন বাংলাদেশ স্যাটেলাইট বহনকারী রকেটের নাম কি ? বাংলাদেশ স্যাটেলাইট বহনকারী রকেটের নাম হলো: 'ফ্যালকন - ৯'। এ স্যাটেলাইটটি মহাকাশে পাঠানো হয়েছে আমেরিকার অঙ্গরাজ্য ফ্লোরিডা থেকে।
বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ এর নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি
আপনারা অনেকে ইন্টারনেটে সার্চ করে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ এর নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি জানতে চেয়েছেন। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ এর নির্মাতা প্রতিষ্ঠানের নাম হলো: থ্যালাস এ্যালেনিয়া। এ প্রতিষ্ঠানটি স্যাটেলাইট নির্মাণ, স্যাটেলাইট উৎক্ষেপণ, স্যাটেলাইটের যাবতীয় কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছে।
বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ এর মেয়াদকাল
দেশের প্রথম স্যাটেলাইটের নাম হল " বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ " যা মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে ২০১৮ সালে। এটা জিওস্টেশনারি স্যাটেলাইট যা পৃথিবীকে কেন্দ্র করে মহাকাশে ২৪ ঘন্টা ঘুরতে থাকে। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ এর মেয়াদকাল: ১৫ বছর। এই স্যাটেলাইটের স্লট গুলো রাশিয়া থেকে কেনা হয়েছে।
বঙ্গবন্ধু স্যাটেলাইট এর কাজ কি
বঙ্গবন্ধু স্যাটেলাইট কেন নির্মাণ করা হয়েছে ? বঙ্গবন্ধু স্যাটেলাইট এর কাজ কি ? এরকম নানান প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খায়। এই আর্টিকেলে ইতিপূর্বে আমরা জেনেছি, স্যাটেলাইট কত প্রকার কি কি সেই বিষয়ে। স্যাটেলাইট গুলো নির্মাণ করা প্রয়োজন অনুসারে। বঙ্গবন্ধু স্যাটেলাইট এর কাজ হলোঃ-
- মিডিয়া চ্যানেল গুলোতে স্যাটেলাইট সেবা নিশ্চিত করা।
- ইন্টারনেট সংযোগ গতিশীল করা। যে সকল জায়গায় অপটিক্যাল ক্যাবল এবং সাব-মেরিন ক্যাবল পৌছায় নি।
- প্রাকৃতিক দুর্যোগের সময় যে সকল এলাকায় বেশিগ্রস্থ হবে সেখানে টেলি যোগাযোগ ব্যবস্থা সচল থাকবে।
বঙ্গবন্ধু স্যাটেলাইট ২ এর বর্তমান নাম কি
“ বঙ্গবন্ধু স্যাটেলাইট ২ ” এই নামে কোন স্যাটেলাইট নেই। “ বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ ” নামে যে স্যাটেলাইট ছিল তার নাম বর্তমানে পরিবর্তন করা হয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ এর বর্তমান নাম হলো “ বাংলাদেশ স্যাটেলাইট ১ ”।
স্যাটেলাইট কিভাবে মহাকাশে যায়
আমরা বিজ্ঞান বইয়ে মাধ্যাকর্ষণ শক্তি সম্পর্কে জেনেছি। মাধ্যাকর্ষণ শক্তি বলতে এমন এক শক্তিকে বোঝানো হয়েছে যেখানে উপরের দিকে কোন কিছু পাঠালে তা পুনরায় নিচের দিকে ফেরত আসে। তাই আপনি যদি পৃথিবী থেকে মহাকাশে স্যাটেলাইট পাঠাতে চান ? তাহলে আপনাকে মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করতে হবে এবং এত উচ্চতায় পাঠাতে হবে যেখানে মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে না। এজন্য আপনাকে প্রতি সেকেন্ডে ১১ কিঃমি বেগে উপরের দিকে ছুড়তে হবে, একে বলে মুক্তি বেগ।
এই স্যাটেলাইট গুলো মহাকাশে পাঠানো হয় রকেটের মাধ্যমে। রকেটের পুরো অংশ স্যাটেলাইটের সাথে যায় না, একটা অংশ নিদিৃষ্ট দূরত্ব পর্যন্ত গিয়ে তা স্যাটেলাইট থেকে বিছিন্ন হয়ে পুনরায় পৃথিবীতে ফেরত আসে। বাকি অংশ স্যাটেলাইটের সাথে সামনের দিক অগ্রসর হতে থাকে। এই স্যাটেলাইট গুলো ভিন্ন উচ্চতা, ভিন্ন গতি, ভিন্ন পথে পৃথিবীর চর্তুদিকে ২৪ ঘন্টা প্রদক্ষিণ হতে থাকে।
লেখকের মন্তব্যঃ স্যাটেলাইট কী - স্যাটেলাইট কিভাবে কাজ করে
সম্মানিত পাঠকবৃন্দ স্যাটেলাইট কী - স্যাটেলাইট কিভাবে কাজ করে এই বিষয়গুলো আপনাদের যা যা প্রশ্ন ছিল আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আমি আশা করি আর্টিকেলটি পড়ে আপনি আপনার প্রয়োজনীয় তথ্য গুলো পেয়ে গেছেন এবং স্যাটেলাইট সম্পর্কে আপনার জ্ঞানের জায়গা আরো সমৃদ্ধি করতে পেরেছেন।
এ রকম প্রযুক্তি বিষয়ক মজার মজার আরো তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। আমরা প্রতিনিয়ত প্রযুক্তি বিষয়ক তথ্য নিয়ে আর্টিকেল পাবলিশ করার চেষ্টা করি। সকলের মঙ্গল কামনা করে এখানেই সমাপ্ত করছি। 11.04.2026



আপনি পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url