ছোট ছোট কাজ করে টাকা ইনকাম

ছোট ছোট কাজ করে টাকা ইনকাম করা যায় ইন্টারনেটের মাধ্যমে। অনলাইনে ছোট ছোট কাজ করে আয় করাটা এখন আগের চেয়ে অনেক সহজ।

ছোট - ছোট - কাজ - করে - টাকা - ইনকাম

পোস্ট সূচিপত্র: কেননা, এ সকল কাজগুলো করতে খুব বেশি দক্ষতা বা অভিজ্ঞতার প্রয়োজন হয় না। এখন আমরা জানবো কিভাবে ছোট ছোট কাজ করে টাকা ইনকাম করতে হয় সে বিষয়ে।

ছোট ছোট কাজ করে টাকা ইনকাম

ছোট ছোট কাজ করে টাকা ইনকাম করার জন্য প্রয়োজন ইন্টারনেট ব্যবহার করা যায় এমন একটি স্মার্টফোন। আপনার কাছে যদি ১/২ ঘন্টা সময় থাকে ওই সময়ের মধ্যেও এই কাজগুলো করে আয় করা যায়। এগুলোকে আপনি পার্ট টাইম জব হিসেবে নিতে পারেন। আপনি যদি মোটামুটি ইন্টারনেট ব্যবহার করতে পারেন তাহলে মোবাইলের মাধ্যমে এ সকল কাজগুলো করে কিছু টাকা উপার্জন করা যায়। 

এখানে একটি সুবিধা হল: মোবাইলের মাধ্যমে এই কাজগুলো করা যায়, বিশ্বের যে কোন প্রান্ত থেকে এ কাজগুলো করা সম্ভব হয়, অনলাইনে কাজ সম্পর্কে কোন ধরনের স্কিল না থাকলেও ছোটখাটো কাজ করে আয় করা যায়। তবে সব ধরনের কাছ থেকে আপনি আয় করতে পারবেন না এটাও সঠিক। অনলাইনে অনেক ধরনের scam রয়েছে। এই বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। আমি এই আর্টিকেল এর মাধ্যমে আপনাদের সামনে ছোট ছোট কাজ করে অর্থ উপার্জনে কিছু বিশ্বস্ত উপায় গুলো জানাবো।

  1. Video watching 
  2. টাইপিং
  3. Survey app
  4. Facebook Reels
  5. ফ্রী কুইজ - ছোট ছোট কাজ করে টাকা ইনকাম
  6. অ্যাপ টেস্টিং
  7. Reselling Business
  8. ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট
  9. Photo sell করে ইনকাম 
  10. লুডু গেম খেলে ইনকাম 
  11. ডাটা এন্ট্রি
  12. বাংলা পোস্ট লিখে আয় 
  13. User Testing site
  14. মোবাইল রিচার্জ এবং বিল পেমেন্ট এর ব্যবসা 
  15. Workup job 
  16. সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট 
  17. Remotasks site
  18. Clickworker site

Video watching 

অনলাইনে কিছু কিছু প্ল্যাটফর্ম রয়েছে যেগুলো ব্যবহারকারীদের ভিডিও দেখে আয় করার সুযোগ করে দেয়। আমি এই ওয়েবসাইটে অন্য একটি আর্টিকেলে ভিডিও দেখে কিভাবে আয় করতে হয় সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করেছি এবং ভিডিও দেখার জনপ্রিয় ওয়েবসাইট গুলোর তালিকা সেখানে আমি বর্ণনা করেছি। ভিডিও দেখে আয় করার কয়েকটি প্ল্যাটফর্ম হল: 

  • Freecash.com
  • InboxDollars.com
  • ClipClaps
  • iRazoo App
  • Jumptask.io
  • Givvy Videos 

এই প্লাটফর্ম গুলো থেকে আপনি যে টাকা উপার্জন করবেন তা অনলাইন পেমেন্ট মেথড ( পেপাল, পেওনিয়ার ) ইত্যাদি ব্যবহার করে বিকাশের মাধ্যমে ক্যাশ আউট করে নিতে পারবেন।

টাইপিং

আপনার কাছে যদি একটি স্মার্ট ফোন থাকে তাহলে সে স্মার্ট ফোন দিয়ে টাইপিং করে টাকা ইনকাম করতে পারবেন। এই ওয়েবসাইটে আমি টাইপিং করে টাকা ইনকাম নিয়ে একটি আলাদা আর্টিকেল তৈরি করেছি। আর্টিকেলটি পড়লে আপনারা কিভাবে টাইপিং করে টাকা ইনকাম করা যায় সে বিষয়ে জানতে পারবেন। এখানে মূলত ক্যাপচা পূরণ, স্ক্রিপ্ট বা ক্যাপশন লেখা, দেখে দেখে টাইপ করা ইত্যাদি এ সকল কাজগুলো করা হয়।  টাইপিং করে টাকা ইনকাম করার ওয়েবসাইট হলো: 

  • Scribie
  • 2Captcha

আপনার উপার্জিত অর্থ Paypal, Webmoney, Payoneer ইত্যাদি এর মাধ্যমে তুলে নিতে পারবেন।

Survey app

মূলত এখানে আপনাকে কিছু ছোট ছোট প্রশ্নের উত্তর দিতে হবে। Survey বলতে একটা জরিপ বা সমীক্ষা কে বুঝায়। অনলাইনে সার্ভে করার জন্য কিছু নির্দিষ্ট অ্যাপ রয়েছে সেই অ্যাপ গুলোতে সার্ভে করে ব্যবহারকারীরা কিছু টাকা আয় করতে পারে। Survey করে আয় করার অ্যাপ হল: 

  • Swagbucks 
  • ySense 
  • Google opinion rewards 
  • Attapoll
  • Quickrewards 

Facebook Reels

বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ব্যবহারকারীরা ফেসবুকে রিলস থেকে উপার্জন করছে। এখানে আপনাকে  প্রতিদিন রিলস বা শর্ট ভিডিও আপলোড করতে হবে। বিভিন্ন বিষয়ের উপর আপনি ভিডিও আপলোড করতে পারেন যাতে দর্শকরা আপনার ভিডিও থেকে উপকৃত হয় এবং বেশি বেশি যেন লাইক, কমেন্ট, শেয়ার করে। সেই ভিডিও গুলো হতে পারে: ফানি ভিডিও, শিক্ষামূলক ভিডিও, ট্রাভেল ভিডিও ইত্যাদি। 

যখন ভালো পরিমাণে ভিউজ আসবে তখন মনিটাইজেশন চালুর মাধ্যমে আপনি বাংলাদেশে বসে ডলার আয় করতে পারবেন। তবে এই কাজের জন্য আপনাকে এক নির্দিষ্ট সময় পর্যন্ত লেগে থাকতে হবে। শুরুর দিকে এখান থেকে আয় করা তুলনামূলক একটু কঠিন। ধীরে ধীরে আপনার এখান থেকে ভালো পরিমাণে ইনকাম হতে থাকবে।

ফ্রী কুইজ - ছোট ছোট কাজ করে টাকা ইনকাম

আমি এই ওয়েবসাইটে কুইজ খেলে টাকা ইনকাম নিয়ে একাধিক আর্টিকেল পাবলিশ করেছি। সেখানে আমি উল্লেখ করেছি কোন কোন ওয়েবসাইটে কুইজ খেলে টাকা ইনকাম করা যায় সেই বিষয়ে বিস্তারিত। কুইজ বলতে এখানে আপনাকে কিছু শর্ট প্রশ্ন করা হবে আপনাকে সে প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে হবে। কুইজ খেলে টাকা ইনকাম করার জনপ্রিয় ২টি অ্যাপ হলো:

  • Quizys: Learn, Quiz & Earn
  • Daily quiz – Earn money

এখানে আপনাকে কুইজ খেলে পয়েন্ট অর্জন করতে হবে। এই অ্যাপের নীতিমালা অনুযায়ী যখন আপনার একাউন্টে নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট কালেক্ট হবে, তখন আপনি সে পয়েন্টের বিনিময়ে টাকা উইথড্র করতে পারবেন। এখানে আপনাকে paypal এর মাধ্যমে পেমেন্ট নিয়ে বিকাশ/রকেট/নগদ এর মাধ্যমে উত্তোলন করতে পারবেন।

অ্যাপ টেস্টিং

অনলাইনে কিছু কিছু প্ল্যাটফর্ম বা ওয়েবসাইট রয়েছে যেখানে অ্যাপ বা ওয়েবসাইট টেস্ট করে অল্প সময় ব্যয় করে কিছু টাকা আয় করা যায়। এই কাজগুলো করার জন্য খুব বেশি সময় ব্যয়ের প্রয়োজন হয় না। এখানে কাজগুলো হলো আপনাকে প্রথমে তাদের ওয়েবসাইট সাইন আপ করতে হবে। এরপর অ্যাপ বা ওয়েবসাইট গুলো টেস্ট করে আপনাকে মতামত দিতে হবে। এই কাজের জন্য জনপ্রিয় কয়েকটি প্ল্যাটফর্ম হল: 

  • Scribie
  • 2Captcha

এই প্লাটফর্মগুলো থেকে আপনার ইনকামের অর্থ Payoneer, Webmoney, Paypal এর মাধ্যমে উত্তোলন করতে পারবেন।

Reselling Business

অনলাইনে রিসেলিং ব্যবসা গুলো অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। নিজের কাছে পণ্য না থাকলেও অন্যের পণ্য দিয়ে রিসেলিং ব্যবসা করে টাকা আয় করা যায়। জনপ্রিয় দুটি অ্যাপ যেমন: 

  • Fanfare
  • ShopUp Resell
  • meesho

এই অ্যাপগুলো ব্যবহার করে কোন প্রকার বিনিয়োগ ছাড়া রিসেলিং ব্যবসা গুলো করা যায়। এখানে যে পণ্যগুলো থাকবে সেগুলোর ছবিসহ মূল্য তালিকা আপনি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন: ফেসবুক, ইউটিউব, ওয়েবসাইটে শেয়ার করবেন। ধরুন, একটি ব্যাটারির দাম ৩০০ টাকা, আপনি সেটা সোশ্যাল মিডিয়ায় ব্যাটারির দাম ৩৬০ টাকা দিলেন। এখন কেউ যদি আপনার কাছে পণ্যটি অর্ডার করে 

তাহলে আপনি ঐ পণ্যটি Fanfare, ShopUp Resell থেকে অর্ডার করবেন এবং কাস্টমারের ঠিকানা দিয়ে দিবেন। তারা হোম ডেলিভারির মাধ্যমে কাস্টমারদের নিকট পণ্যটি পৌঁছে দিবে। মাঝখান থেকে ৬০ টাকা আপনার লাভ হয়ে গেল। এভাবে দিনে যদি কয়েকটি অর্ডার নিতে পারেন তাহলে ২০০/৩০০/৪০০ টাকা পর্যন্ত আয় করতে পারবেন।

ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট

যাদের কমিউনিকেশন স্কিল খুব ভালো, যারা মানুষের সাথে খুব ভালো যোগাযোগ করতে পারে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এই কাজটি তাদের জন্য সেরা হবে। এখানে মূলত আপনাকে ফেসবুকে পোস্ট করা, ফেসবুকে কমেন্টের উত্তর দেওয়া, ইউটিউবে ভিডিও আপলোড করা, ওয়েব সাইটে আর্টিকেল লিখা, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর সাধারণ ব্যবহার আপনাকে জানতে হবে। আপনি বাংলাদেশে বসে 

মোবাইল দিয়ে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এর কাজ করে আয় করতে পারেন। অনেক বড় বড় প্রতিষ্ঠান তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো পরিচালনার জন্য একজন দক্ষ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট খোঁজ করে থাকে। জনপ্রিয় ফ্রিল্যান্সিং ওয়েবসাইট: 

  • Upwork
  • Fiverr

এখানে প্রচুর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এর কাজ পাওয়া যায়। এই ওয়েবসাইট গুলোতে আপনাকে প্রথমে একাউন্ট তৈরি করতে হবে। এরপর আকর্ষণীয় গিগ তৈরি করতে হবে। প্রতিনিয়ত কাজের জন্য অনুসন্ধান চালিয়ে যেতে হবে। যদি আপনি কাজ পেয়ে যান এবং ভালোমতো কাজ করতে পারেন তাহলে এই মার্কেটপ্লেসে আপনার কাজের চাহিদা আরো বেড়ে যাবে। আপনি যে টাকা আয় করবেন তা ব্যাংকের মাধ্যমে উত্তোলন করতে পারবেন।

Photo sell করে ইনকাম 

আমাদের দিনগুলো রেকর্ড করে রাখার জন্য আমরা ফটো তুলে থাকি। বর্তমানে অনলাইন জগত অর্থ ইনকামের একটি সমুদ্রে পরিণত হয়েছে। অনলাইনে কিছু কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি ফটো বিক্রি করে ইনকাম করতে পারবেন। আমি এই ওয়েবসাইটে ফটো বিক্রি করে আয় সম্পর্কে আর্টিকেল পাবলিশ করেছি, আপনারা লিংকে ক্লিক করে আর্টিকেল করে নিতে পারেন। ফটো বিক্রি করে আয় করার প্ল্যাটফর্ম হল: 

  • Shutterstock
  • Getty images
  • Foap
  • iStock 
  • Adobe Stock

আপনার মোবাইলের ক্যামেরা যদি ভালো মানের হয়, আপনার মোবাইল ক্যামেরা দিয়ে যদি ভালো ছবি তুলতে পারেন তাহলে মোবাইল দিয়ে ফটো তুলে বিক্রি করে ইনকাম করতে পারেন। 

লুডু গেম খেলে ইনকাম 

অনলাইনে মোবাইল দিয়ে আজকাল লুডু খেলে টাকা ইনকাম করা যায়। লুডু খেলে কিভাবে টাকা ইনকাম করতে হয় এ বিষয়ে আমি এই ওয়েবসাইটে একটা আর্টিকেল লিখেছি আর্টিকেলটি পড়লে আপনি উপকৃত হবেন। লুডু গেম খেলে আয় করার কয়েকটি প্ল্যাটফর্ম হল: 

  • Ludu king
  • Ludu league 
  • Skill Ludu
  • Winzo games
  • Ludu Fantasy 
  • Ludu Tournament 

ডাটা এন্ট্রি

অনলাইনে সব থেকে ছোট এবং জনপ্রিয় কাজ হল ডাটা এন্ট্রি। এই কাজগুলো আপনি অনায়াসে হাতে থাকে স্মার্টফোন দিয়ে করতে পারবেন। ডাটা এন্ট্রি মূলত টাইপিং করে কাজগুলো করতে হয়। এ কাজগুলো করার পূর্বে আপনাকে Google Sheets, Excel, Google docs এগুলো ব্যবহার করা জানতে হবে। এখানে ডাটা ইনপুট করা হয়। ডাটা এন্ট্রি কাজের জন্য নির্দিষ্ট কয়েকটা ওয়েবসাইট রয়েছে। 

ফ্রিল্যান্সাররা মূলত এখানে ডাটা এন্ট্রির কাজগুলো করে আয় করে থাকে। এই ওয়েবসাইট গুলো বিশ্বস্ত। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ফ্রিল্যান্সাররা এখানে ডাটা এন্ট্রির কাজ করে আয় করে থাকে। উক্ত ওয়েবসাইট গুলো হলো: 

  • Peopleperhour
  • Truelancer

এই ওয়েবসাইট গুলোতে ডাটা এন্ট্রির অনেক কাজ পাওয়া যায়। আপনাকে শুধু এই ওয়েবসাইট গুলো সাইন আপ করে ডাটা এন্ট্রি কাজের জন্য এপ্লাই করতে হবে। এর পূর্বে আপনাকে সুন্দর একটি প্রোফাইল সেটআপ করতে হবে যাতে করে ক্লায়েন্টরা আকৃষ্ট হয়। প্রথমে ছোট ছোট কাজ দিয়ে, অল্প পেমেন্ট দিয়ে শুরু করতে হবে। যখন আপনি ক্লায়েন্টদের নিকট থেকে পজিটিভ রিভিউ পাবেন তখন আপনি বেশি পেমেন্ট চার্জ করতে পারেন। ব্যাংক একাউন্ট, paypal, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।

বাংলা পোস্ট লিখে আয় 

আপনার যারা লেখালেখি করতে পছন্দ করেন বা কোন কিছু সুন্দর করে গুছিয়ে লিখতে পারেন বা যাদের লেখালেখির অভ্যাস আছে তাদের জন্য বাংলা পোস্ট লিখে ইনকাম এ কাজটি অনেক বেশি সহজ হবে। এখানে আপনাকে দৈনিক ৩ ঘণ্টার মতো সময় ব্যয় করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে আপনি কোথায় বাংলা পোস্ট লিখবেন ? আপনি যদি ফেসবুকে বাংলা পোস্ট লিখে আয় বা আর্টিকেল রাইটিং জব 

লিখে সার্চ করেন তাহলে অনেক পেজ বা গ্রুপ আসবে সেখানে আপনি কাজের জন্য যোগাযোগ করতে পারেন অথবা গুগলের যেকোনো বিষয় লিখে সার্চ ( উদাহরণস্বরূপ: জাম খাওয়ার উপকারিতা )  দিলে বিভিন্ন ওয়েবসাইট পাওয়া যাবে, সেসব ওয়েবসাইটের যোগাযোগ ঠিকানায় গিয়ে যোগাযোগ করতে পারেন। তাদের যদি আর্টিকেল রাইটারের প্রয়োজন হয় তাহলে তারা আপনাকে নিবে। ১০০০+ শব্দের আর্টিকেলের জন্য আপনি ৮০ - ১০০ টাকা পর্যন্ত চার্জ করতে পারেন। 

User Testing site

এখানে কাজ হলো আপনাকে ওয়েবসাইট বা ভিডিও টেস্ট করে একটি মতামত দিতে হবে। আপনি যখন একটি কাজ কমপ্লিট করবেন তারপর আপনাকে ইমেল এর মাধ্যমে আরেকটি কাজের অফার করবে। আপনার কাজগুলো যদি কমপ্লিট হয়ে যায় তাহলে সেটা স্ক্রিনশট নিয়ে ওয়েবসাইটে আপলোড করতে হবে। এই কাজগুলো করে আপনি দিনে দুই ডলার থেকে চার ডলার পর্যন্ত আয় করতে পারবেন। এই ওয়েবসাইটে কিভাবে কাজ করবেন, কিভাবে পেমেন্ট নিবেন সেই বিষয়ে লাইভ দেখতে ইউটিউবে ভিডিও দেখতে পারেন। 

মোবাইল রিচার্জ এবং বিল পেমেন্ট এর ব্যবসা 

আমরা সকলে জানি মোবাইল রিচার্জে এর চাহিদা কত বেশি সেই ব্যাপারে। কোটি কোটি মানুষ মোবাইল সিম ব্যবহার করে এবং কথা বলার জন্য মোবাইলে রিচার্জ করতে হয়। এই ব্যবসা গ্রামে গঞ্জে শহরে সকল জায়গায় জনপ্রিয়। আগেকার সময়ে বিদ্যুৎ বিল, পানির বিল এগুলো পেমেন্ট করার জন্য ব্যাংকে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হতো। বর্তমানে বিকাশের মাধ্যমে এই বিলগুলো 

পেমেন্ট করা হয়ে থাকে। আপনি চাইলে নিজ বাড়িতে অথবা ছোট্ট একটি দোকান ভাড়া নিয়ে সেখানে মোবাইল রিচার্জ এবং বিল পেমেন্ট এর ব্যবসা শুরু করে দিতে পারেন। এ সকল কাজের বিনিময়ে আপনি নির্দিষ্ট হারে কমিশন পাবেন। 

Workup job 

এটা একটি মাইক্রো জব সাইট। এখানে কাজ হল: ইউটিউব চ্যানেলে লাইক করা, কমেন্ট করা, সাবস্ক্রাইব করা, ফেসবুক পেজ শেয়ার করা, ওয়েবসাইট ভিজিট করা ইত্যাদি। এ সকল কাজগুলো যে কেউ করতে পারে যা খুবই সহজ। Workup job সাইট বা অ্যাপ গুলোতে এ সকল কাজের অনেক জনপ্রিয়তা রয়েছে। 

এগুলোতে প্রতিটি কাজের বিনিময়ে আপনাকে সামান্য কিছু টাকা দেয়া হবে যেমন: ২/৩ টাকা। আপনি যদি দিনে ৫০ টা কাজ করতে পারেন তাহলে আপনার ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত ইনকাম হবে। এই কাজগুলো করে অল্প সময়ে কিছু টাকা আয় করা সম্ভব হয়। কিভাবে কাজ করবেন এই বিষয়ে লাইভ ভিডিও দেখতে youtube এ কোন একটি টিউটোরিয়াল ভিডিও দেখে নিতে পারেন। 

সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট 

বর্তমানে প্রতিটি ব্যবসা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের কেন্দ্র করে গড়ে উঠেছে। মানুষ তাদের ব্যবসার আপডেট প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আপলোড করছে। ই-কমার্স ব্যবসা গুলো এখন অনেক জনপ্রিয়। এখানে আপনার কাজ হল: যে কোন বিষয় নিয়ে তথ্য প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা,  কাস্টমারদের প্রশ্নের উত্তর দেওয়া, যেকোনো বিষয়ের 

দামের মূল্য তালিকা নিয়ে আপডেট তথ্য শেয়ার করা, দিনে কতটা প্রডাক্ট সেল হচ্ছে তার তথ্য দেওয়া, কাস্টমাররা কিরকম রিভিউ দিচ্ছে তা শেয়ার করা এক কথায় ব্যবসায়িক সংশ্লিষ্ট যেকোনো তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আপলোড করা যাতে করে মানুষেরা আপনার ব্যবসার সম্পর্কে একটি পজিটভ ধারণা পায়। অনেক বড় বড় ই-কমার্স প্রতিষ্ঠানগুলো তাদের সোশ্যাল মিডিয়া 

ম্যানেজমেন্ট এর জন্য মাসিক বেতনে লোক নিয়োগ দিয়ে থাকে। মাসিক বেতন হতে পারে: ৫০০০ - ৭০০০ এর মধ্যে। সকল কাজের জন্য যারা অনলাইনে ই-কমার্স ব্যবসা করে তাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সার্চ ইঞ্জিন যেমন: গুগল, ফেসবুক, ইউটিউবে পেজ মডারেটর লিখে সার্চ করুন। 

Remotasks site

আপনারা যারা অনলাইনে ছোট ছোট কাজ করে আয় করার কথা ভাবছেন তাদের জন্য Remotasks এই ওয়েবসাইটটি সেরা হতে পারে। এখানে ছোট ছোট বিভিন্ন ধরনের কাজ রয়েছে যেমন: ডাটা এনালাইসিস, ছবি লেভেলিং, ডাটা লেভেলিং ইত্যাদি সহ আরো অন্যান্য ধরনের কাজ। যে কাজগুলো করে আপনি দৈনিক $৩ ডলার পর্যন্ত আয় করতে পারেন। এখানে আপনি যত বেশি কাজ করবেন তত বেশি ইনকাম হবে। এখানে আপনাকে দৈনিক অন্তত ৩ ঘন্টা সময় দিতে হবে। 

Clickworker site

এটিও একটি মাইক্রো-টাস্ক ওয়েবসাইট। এখানে ক্লিক, অ্যাপ ইন্সটল, ওয়েব রিভিউ, রেজিস্ট্রেশন, ফিডব্যাক ইত্যাদি এ সকল কাজ পাওয়া যায়। এখানে কাজ করে আপনি দিনে ২০০ - ৩০০ টাকা উপার্জন করতে পারবেন। আপনি যে টাকা উপার্জন করবেন তা পেপাল বা পেওনিয়ার এর মাধ্যমে উত্তোলন করতে পারবেন। অনেক ব্যবহারকারীদের মধ্যে এই সাইটগুলো কাজ শেষে পেমেন্ট করে থাকে। অনলাইনে যেকোনো সাইটে কাজ করার পূর্বে অবশ্যই রিভিউ, রেটিং স্কোর যাচাই করে নিবেন। 

লেখকের মন্তব্যঃ ছোট ছোট কাজ করে টাকা ইনকাম

সম্মানিত পাঠকবৃন্দ এই আর্টিকেলে আমি আপনাদের নিকট ছোট ছোট কাজ করে টাকা ইনকাম কিভাবে করতে সেই বিষয়ে অনেক গুলো উপায় তুলে ধরেছি। আমি আশা করি এই আর্টিকেল থেকে আপনি কিভাবে অল্প সময় বিনিয়োগ করে পকেট খরচ জোগাড় করতে পারবেন সেই বিষয়ে একটি স্পষ্ট ধারণা পেয়েছেন। 

অনলাইন ইনকাম নিয়ে এ ধরণের তথ্যবহুল, সুন্দর সুন্দর আর্টিকেল আরো পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করার অনুরোধ রইল। বর্তমানে ইন্টারনেটের যুগে সকলে চায় ইন্টারনেটের মাধ্যমে কিছু টাকা আয় করতে। আপনি অনলাইন সম্পর্কে যত জানবেন আপনার ইনকামের পথ প্রশস্ত হবে। প্রফেশনাল ফ্রিল্যান্সার গণ অনলাইন কে অর্থের খনি বলে থাকে। 13.04.2026

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনি পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url