বাংলা কন্টেন্ট রাইটিং ওয়েবসাইট সেরা ৫টি জেনে নিন
বাংলা কন্টেন্ট রাইটিং ওয়েবসাইট থেকে ইনকাম করা যায় এমন কয়েকটি সাইটের নাম এই আর্টিকেল থেকে জানতে পারবেন। শত শত ব্যবহারকারী সেই সকল ওয়েবসাইটে কাজ করে টাকা ইনকাম করছে।
পোস্ট সুচিপত্র:আপনি যদি বাংলা আর্টিকেল লিখে আয় করা যাবে এমন ওয়েবসাইটের অনুসন্ধান করেন তাহলে এই ব্লগটি আপনার জন্য। বাংলা পোস্ট লিখে ইনকাম এখন অনেক জনপ্রিয়।
বাংলা কন্টেন্ট রাইটিং ওয়েবসাইট
বাংলা কন্টেন্ট রাইটিং ওয়েবসাইট অনলাইনে সহজলভ্য। অর্থাৎ, ইন্টারনেটের বিভিন্ন সোর্স রিসার্চ করে আমি বিশ্বস্ত কয়েকটি ওয়েবসাইট খুঁজে পেয়েছি যেখানে আপনি বাংলা কন্টেন্ট লিখে আয় করতে পারবেন। আপনাকে ওই সকল ওয়েবসাইটের তাদের নিজস্ব নীতিমালা অনুযায়ী কাজ করতে হবে। তারা আপনাকে বলে দিবে মাসে কয়টি আর্টিকেল পাবলিশ করতে হবে, কোন বিষয়ের উপর আর্টিকেল লিখতে হবে,
পেমেন্ট সিস্টেম কি রকম ইত্যাদি এই সকল বিষয়গুলো আপনি তাদের ওয়েবসাইটের টার্মস এন্ড কন্ডিশন বা নীতিমালা থেকে জেনে নিতে পারবেন। আপনি যদি আপনার মনের ভাব গুছিয়ে লিখতে পারেন তাহলে এই কাজগুলো করা আপনার জন্য সহজ হবে। তরুণ প্রজন্মের ফ্রিল্যান্সারদের নিকট বাংলা কনটেন্ট রাইটিং এ কাজটি এখন অনেক জনপ্রিয়। আর এই কাজগুলো করার জন্য নিজস্ব কম্পিউটার বা ল্যাপটপ হলে ভালো
হয়, মোবাইল দিয়েও এ কাজগুলো করা যায়। আপনি মাসিক সর্বোচ্চ ১৫ হাজার টাকা ও সর্বনিম্ন ৫ থেকে ৭ হাজার টাকা বেতনে এই কাজ গুলো করতে পারবেন। যা ঘরে বসে অথবা বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে এ কাজগুলো ইন্টারনেট ও কম্পিউটারের মাধ্যমে সহজে করা যায়। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে বাংলা কোন বিষয়ের উপর আমাকে আর্টিকেল লিখতে হবে ? এর উত্তর হল: এটা যেকোনো বিষয়ের উপর হতে পারে
যেমন: শিক্ষা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি, ডিজিটাল মার্কেটিং, অনলাইন ইনকাম, ব্যাংকিং ইত্যাদি সহ আরো অন্যান্য বিষয়। চাকরি বা ব্যবসা এর পাশাপাশি উজ্জ্বল ক্যারিয়ার হিসেবে কনটেন্ট রাইটিং এর কাজগুলো কে লাভজনক পেশা হিসেবে নেওয়া যেতে পারে। বিশেষ করে যারা শিক্ষিত স্টুডেন্ট বা বেকার যারা রয়েছেন তাদের জন্য এটা একটা বিশেষ সুযোগ। আমি নিজেও আমার এই ওয়েবসাইটে কন্টেন্ট রাইটিং এর কাজগুলো করি।
এবং গুগল এডসেন্স থেকে ইনকাম করি। এটিও একটি ব্যবসার মতো। একটি ব্যবসা দাঁড় করাতে হলে যেমন শ্রম দেওয়া লাগে, সময় দেওয়া লাগে। এখানেও ঠিক সেরকম সময়, শ্রম দেওয়া লাগে। সব থেকে ভালো হয় নিজে একটি ওয়েবসাইট দাঁড় করিয়ে সেখানে বাংলা কনটেন্ট পাবলিশ করে গুগল এডসেন্স থেকে ইনকাম করা। এই কাজে রয়েছে আর্থিক স্বাধীনতা, মানসম্মত ইনকাম, পৃথিবীর যে কোন স্থান থেকে এই কাজগুলো করা যায়।
অন্যের ওয়েবসাইটে যদি আপনি কাজ করেন তাহলে মাসিক বেতনে কাজ করতে পারবেন। ঐ সকল ওয়েবসাইট মালিকের নীতিমালা অনুযায়ী। আমি যে সকল ওয়েবসাইটের নাম আপনাদের কে বলব, আপনারা সেই সকল ওয়েবসাইটের নাম লিখে গুগলে সার্চ করবেন। এরপর উক্ত ওয়েবসাইটের তাদের নিজস্ব নীতিমালা এবং কন্ডিশন, পেমেন্ট মেথড, যে কোন প্রশ্ন থাকলে তাদের সাথে যোগাযোগ করে জেনে নেবেন।বাংলা কন্টেন্ট রাইটিং ওয়েবসাইট এর নাম নিম্নরূপ:
- Trickbd
- Grathor.com
- Techtunes
- Asprivate IT
- jit.com.bd
নিজস্ব ওয়েব সাইটে কন্টেন্ট রাইটিং এর কাজ করুন
অনেকে আছেন যারা অন্যের ওয়েবসাইটে কাজ করতে চান না। তারা চাইলে নিজেরাও " বাংলা কন্টেন্ট রাইটিং ওয়েবসাইট " তৈরি করতে পারে। সেখান থেকে আনলিমিটেড ইনকাম করার সুযোগ রয়েছে। এই যে আমার ওয়েবসাইটে আমি নিজে আর্টিকেল লিখি। অন্যের ওয়েবসাইটে আমি কাজ করেছিলাম, এখন আমি নিজের ওয়েবসাইটে কাজ করি। নিজের ওয়েবসাইটে কন্টেন্ট রাইটিং এর কাজ করে সফল হতে
আরো পড়ুন: ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করার ১৬টি ইউনিক পদ্ধতি
হলে আপনাকে নিয়মিত কাজ করে যেতে হবে। কনটেন্ট রাইটিং এমন একটি পেশা যেখানে শুরুর দিকে অবহেলা করলে বা গ্যাপ দিলে ভালো রেজাল্ট প্রত্যাশা করা যায় না। এখন আপনি একটি ওয়েবসাইট কিভাবে দাঁড় করাবেন, কোন বিষয়ে আর্টিকেল লিখবেন, কিভাবে পেমেন্ট নিবেন ইত্যাদি এ সকল বিষয়ে এই ওয়েবসাইটের অন্য একটি আর্টিকেলে খুঁটিনাটি আলোচনা করেছি, নিম্নোক্ত এই লিংকে ক্লিক করে আর্টিকেলটি পড়ে নিন।
ওয়েবসাইটের জন্য SEO ফ্রেন্ডলি আর্টিকেল কিভাবে লিখবেন
" বাংলা কন্টেন্ট রাইটিং ওয়েবসাইট " আর্টিকেলের এই পর্বে আমরা জানবো, একটি ওয়েবসাইটের জন্য কিভাবে এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখতে হয় সে বিষয়ে। SEO যার বাংলা অর্থ হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। SEO করার উপকারিতা হলো যদি কেউ গুগলে সার্চ করে তাহলে যেন আপনার ওয়েবসাইট সবার উপরে দেখায়। ওয়েবসাইটে যেন বেশি বেশি ভিউজ পাওয়া যায়। আমার বিগত ৪ বছরের অভিজ্ঞতা,
( গড় হিসাবে ) ভিজিটররা যদি আপনার ওয়েবসাইটে 1000 বিজ্ঞাপন ( ইম্প্রেশন ) ভিউজ করে বা 1000 বিজ্ঞাপন ( ইম্প্রেশন ) দেখে তাহলে $0.40 ডলার পাবেন যা বাংলা টাকায় কনভার্ট করলে ৪০ থেকে ৪৫ টাকা হয়। মূলত ওয়েবসাইটের ইনকাম টা হয় গুগল এডসেন্সের বিজ্ঞাপন থেকে। এজন্য ওয়েবসাইটে বেশি থেকে বেশি ভিউজ হওয়া প্রয়োজন। যত বেশি ভিজিটর আসবে তত বেশি বিজ্ঞাপনের ইম্প্রেশন বাড়বে। আর এই জন্যই
ওয়েবসাইটের জন্য SEO ফ্রেন্ডলি আর্টিকেল লেখার প্রয়োজন। SEO ফ্রেন্ডলি আর্টিকেল লেখার বিস্তারিত নিয়ম তুলে ধরা হলো:
( ক ) অফ পেজ SEO: ওয়েবসাইটের বাহিরে যে সকল SEO করা হয় তাকে অফ পেজ SEO বলে।
কীওয়ার্ড নির্বাচন: একটি ওয়েবসাইটে আর্টিকেল লেখার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কীওয়ার্ড নির্বাচন ( যে বিষয়ের উপর আর্টিকেল লেখা হবে )। অর্থাৎ, লো কম্পিটিশনের কিওয়ার্ড নিয়ে আর্টিকেল লিখলে গুগল সার্চ ইঞ্জিনে সবার আগে নিয়ে আসে সম্ভব। অর্থাৎ, যে কেউ সার্চ দিলে তার ওয়েবসাইট সবার আগে চলে আসবে। এ বিষয়টি নির্বাচন করার জন্য আপনি Ubersuggest tool ব্যবহার করতে
পারেন। Ubersuggest হলো free SEO tool. যা দিয়ে আপনি সহজে domain authority চেক করতে পারবেন, সংক্ষেপে যেটাকে DA বলা হয়। Ubersuggest tool দিয়ে আপনি নিজের ওয়েবসাইট বা অন্যের ওয়েব সাইটের domain authority চেক করতে পারবেন।
আরো পড়ুন: ঘরে বসে আয় করুন ১৫০০০ ২০০০০ টাকা প্রতি মাসে
1. এজন্য প্রথমে গুগলে গিয়ে Ubersuggest লিখে সার্চ করুন। এরপর chrome ব্রাউজার এর Extention এ সেটা add করুন। নিম্নোক্ত ছবিতে দেখা নিয়মেঃ-
2. domain authority চেক করুন.
3. কোন একটি কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করুন যদি দেখেন ১ম বা ২য় পেজের ওয়েবসাইট গুলোতে domain authority 10 এর বেশি, তাহলে নতুন অবস্থায় ঐ কি-ওয়ার্ড নিয়ে কাজ করা উচিত না। নিম্নোক্ত ছবিতে দেখানো হলোঃ-
4. কোন কি-ওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করে যদি দেখেন domain authority 10 বা তার কম ঐ সকল কি-ওয়ার্ড নিয়ে কাজ করুন। ভালো করে SEO করলে খুব দ্রুত গুগলে প্রথম পেজে Rank করানো সম্ভব। নিম্নোক্ত ছবিতে দেখানো হলোঃ-
5. এই ভাবে কাজ করে আমি একটি আর্টিকেল গুগলে Ranking এ ৯ নম্বর পজিশনে নিয়ে এসেছি, মাত্র ৭ দিনে। ভবিষ্যৎতে ঐ আর্টিকেলটি গুগলের ১ম, ২য়, ৩য় পজিশনে চলে আসবে।
6. কোন একটা কি-ওয়ার্ড নিয়ে কাজ করার পূর্বে ঐ কিওয়ার্ড দিয়ে মাসে কত জন মানুষ সার্চ করে তা জানার দরকার। যে সকল কি-ওয়ার্ড এর সার্চ ভলিউম ( মাসে কত সার্চ হয় ) মাঝারি থেকে বেশি এবং গুগল সার্চে domain authority ১০ এর কম থাকবে ওই সকল কি-ওয়ার্ড নিয়ে কাজ করুন।
( খ ) অন পেজ SEO: ওয়েবসাইটের আর্টিকেলের ভিতরে যে সকল SEO করা হয় তাকে অন পেজ SEO বলে।
কি-ওয়ার্ড প্লেসমেন্ট করুন [ ১০ বার ]: একটা আর্টিকেল গুগলে Rank করার জন্য কি-ওয়ার্ড প্লেসমেন্ট জরুরি। কি-ওয়ার্ড প্লেসমেন্ট এর জায়গা নিম্নরুপঃ-
1. মেটা টাইটেল এর মধ্যে শুরু থেকে কি-ওয়ার্ড রাখা। শেষে আকর্ষণীয় শব্দ [ জেনে নিন, ১ ক্লিকে জানুন, সালঃ ২০২৬, কার্যকরী উপায় ] যোগ করে করা। যাতে মানুষ ক্লিক করতে আগ্রহী হয়। নিচের ছবি দেখুনঃ-
2. মেটা ডিসক্রিপশন এর শুরু থেকে কি-ওয়ার্ড রাখা। ছবি দেখুনঃ-
3. প্রথম প্যারাগ্রাফে মূল কি-ওয়ার্ড রাখুন। মূল কি-ওয়ার্ড দিয়ে আর্টিকেল লেখা শুরু করুন। পুরো আর্টিকেলে মোট ১০ বার মূল কি-ওয়ার্ড রাখুন। এর বেশি হলে স্প্যাম ধরবে।
ইমেজ/ছবি অপটিমাইজেশনঃ- একটা ব্লগ আর্টিকেলের সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য ইমেজ/ছবি অপটিমাইজেশন করা খুবই দরকার। ইমেজ কিভাবে তৈরি করবেন ? ChatGpt.com এর মাধ্যমে, গুগলে ChatGpt.com লিখে সার্চ করুন। আপনি প্রথমে গুগলে Bangla to English লিখুন।
এর পর বক্সের মধ্যে লিখুন "জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ৪১ জন সাহাবীদের নাম" এই বিষয়ের উপর আমাকে একটি ইমেজ তৈরি করে দাও। যার আকৃতি হবে ১৬:৯। এবং ঐ ইমেজের উপর বাংলা ভাষায় লেখা থাকবে "জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ৪১ জন সাহাবীদের নাম"। এর পর ইংরেজি লেখা কপি করুন।
"Create an image" এখানে ক্লিক করুন অথবা “ + ” এই অপশনে ক্লিক করুন, সেখান থেকে "Create an image" ক্লিক করুন করুন। এর পর ইংরেজি লেখা কপি এইভাবে পেস্ট করুন।
ইমেজ তৈরি করা হয়ে গেলে, ইমেজ কম্পিউটারে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর ফাইলে মূল কি-ওয়ার্ড দিয়ে সেভ করবেন এবং হাইপেন ব্যবহার করবেন। উদাহারণঃ- জান্নাতের-সুসংবাদ-প্রাপ্ত-৪১-জন-সাহাবীদের-নাম-জেনে-নিন।
এরপর আর্টিকেলের মধ্যে মেটা ডেসক্রিপশন এর পরে নিম্নোক্ত জায়গায় ছবি বসাবেন। ছবিতে দেখানো হলোঃ-
এর পর ব্লগ আর্টিকেলের মধ্যে গিয়ে ওই ইমেজের উপর ক্লিক করুন। Alt Text ও Title Text এর মধ্যে [ জান্নাতের-সুসংবাদ-প্রাপ্ত-৪১-জন-সাহাবীদের-নাম-জেনে-নিন ] হাইপেন সহ মূল কিওয়ার্ড এইভাবে ব্যবহার করুন। পরবর্তীতে Orginial Size করে দিন। ছবিতে দেখানো নিয়মঃ-
সাব-কিওয়ার্ড নিয়ে কাজ করাঃ- আর্টিকেল বড় করার জন্য এবং যাতে পাঠক এক সাথে অনেক তথ্য পায় এজন্য সাব-কিওয়ার্ড নিয়ে কাজ করতে হয়। সাব-কিওয়ার্ড এর কারণে আর্টিকেল গুগল সার্চ ইঞ্জিনে উপরের দিকে থাকে এবং ট্রাফিক পাওয়া যায়। প্রত্যেকটি সাব-কিওয়ার্ড আর্টিকেল এর মধ্যে ১ বার ব্যবহার করবেন। তথ্য কিভাবে লিখবেনঃ- আপনি যে বিষয়ে লিখতে চান ঐ বিষয়ে গুগলে সার্চ করবেন। এরপর ওয়েবসাইটে প্রবেশ করবেন। উক্ত বিষয় গুলো পড়বেন এবং নিজের ভাষায় লিখবেন, কপি করবেন না। এভাবে ৪/৫ টা ওয়েবসাইটে প্রবেশ করে তথ্য কালেক্ট করবেন। তাহলে ইউনিক হয়ে যাবে।
আরো পড়ুন: ২৪০ টাকা ফ্রি বিকাশ পেমেন্ট নেওয়ার ১৫টি কার্যকরী উপায়
ইন্টারনান লিংকিংঃ- এটা মাকড়াসার জালের মত কাজ করে। এর মাধ্যমে একজন পাঠক এক আর্টিকেল থেকে অন্য আর্টিকেলে ভিউজ করতে পারে। যত ভিউজ তত ইনকাম। ধরুণ, আপনি ইসলামিক বিষয়ে আর্টিকেল লিখছেন, ইসলামিক আর্টিকেল গুলো ইন্টারনাল লিংকিং করবেন। অনলাইন ইনকাম নিয়ে আর্টিকেল লিখলে, অনলাইন ইনকাম আর্টিকেল গুলো ইন্টারনাল লিংকিং করবেন। ছবিতে দেখানো হলোঃ-
শেষ মন্তব্যঃ লেখকের কথাঃ- আপনি যে আর্টিকেল লিখনেল ঐ বিষয়ের উপর নিজস্ব মন্তব্য দিবেন। ভাল-মন্দ, উপদেশ বাণী এই জাতীয় তথ্য গুলো দিবেন। এখানে চাইলে মূল কিওয়ার্ড ব্যবহার করতে পারেন।

























আপনি পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url